এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:১৮195119
  • আমার বাই খুব্ভালো রুটি-লুচি বেলে -- আমিও খারাপ করি না, কিন্তু আমি করলে ওর চাগ্রীর কি হবে ? এই সব সাত্পাঁচ ভেবে আর করি না!
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:১৮195120
  • এই যে রোবু, ব্ল্যাঙ্কিদের পুণের একটা আপিস। হুই পাহাড়ের কোলে বাঁদিক ঘেঁষে, লীল রঙের।



    এখানে কখনও ট্র্যান্সফার হলে ১০ কিমি বাদে রুটির দোকান পাবে।
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:১৭195118
  • রোবুর মত কারণেই আমিও শিখিনি, তখন রুটি বিশেষ খেতাম ও না। পরিস্থিতিই সব শিখিয়ে দেয়।
  • রোবু | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:১৩195117
  • আমি ভেবে দেখলাম, আমার বাড়ির চারপাশে ১০০ মি: রেদিয়াসের মধ্যে ৭ খানা রুটির দোকান। কাজেই, আমি শিখে কী করব।
  • Kaju | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:১১195116
  • চাঁদের পাহাড়-এর সব্বোনাশ কে করবে সেই নিয়ে অনেকদিন থেকেই জল্পনা চলছিল। সকলেই ভাবছিল - দেব, আবার কে? রহস্যের সাসপেন্স অবসান হল শুক্কুরবার। দেব নয় সে কালপ্রিট, স্বয়ং আমাদের প্রিয় ডিরেক্টার সাহাব কমলেশ্বর মুখুজ্যে, যাঁর মেঘে ঢাকা তারা দেখে কদিন আগে উচ্ছ্বসিত হলেম আমরা। কাহানি মে টুইস্ট। কীসব ভুলভ্রান্তি করেছে স্পেশাল এফেক্টে আর কিছু জায়গায় ভুলভাল অ্যাডিশন অল্টারেশন করতে গিয়ে, রিভিউতে পড়ছি, ইস ! আমি দেখব না। কভি নেহি।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:১০195115
  • আরে এই গুরগাঁও বা পুণের মেয়েরা ক্কি সুন্দর রুটি বানায়। পাতলা, নরম আর চিমটে কিম্বা হাত দিয়ে ঘুরিয়েঘুরিয়ে টোপাটোপা ফুলকো।
  • sch | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৮195114
  • না দমুদি ম্যারেজ ব্যাপারটা বেশীদিন আর থাকবে না - সবাই একা একা থাকবে - "একক"
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৭195112
  • রুটী ঠিকঠাক বেলতে আমিও পারিনা। বছর দুয়েক আগে বানাতেও পারতাম না। ইন্দোনেশিয়ান কুকের কাছে রুটী বানাতে শিখেছি ( ছ্যা ছ্যা)। সে ছেড়ে যাওয়ার পর আর রুটি বানিয়ে দেওয়ার লোক পাইনি, অতএব খাওয়ার প্লেটে সাদা মানচিত্র।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৭195113
  • *লুচি

    নাঃ মন দিয়ে গপ্পোবইই পড়ি। বড্ড টাইপো হচ্ছে।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৬195111
  • অজ্জিত ভাল লুয়্চি বেলে। নিশ্চয় রুটিও ভালই বেলে।
  • রোবু | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৪195110
  • আম্মো রুটি বেলতে পারিনা। তাবলে কি ছোলার ডাল খারাপ করি? চারটে হুমদো হুমদো জোয়ানকে (ইনক্লুদিং মি) একসময় চারবেলা খাইয়েছি, তায় দুজন বাঙালি দুজন তামিল, সবার টেস্টবাদ এর সম্মান রক্ষা করে, টানা একবছর। দিনে গড়ে তের ঘন্টা আপিস করে।

    চারবেলা হয়ত নয়, দুই বেলা, ব্রেকফাস্ট আর ডিনার।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০২195109
  • হুঁ আমারো ঠিক ভয় হয় না, এতখানি বয়স হল, অনেককিছু দেখে ফেললাম তো।
    তবে ক্লান্ত লাগে আজকাল। এত ক্ল্লেদ, এত বেশী ক্লেদ চাদ্দিকে।
    আর মাঝেমধ্যে একটু আশঙ্কা হয়, আমরা কি আবার একটু পেছনের দিকে যাচ্ছি?
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০০195108
  • ব্ল্যাঙ্কির চুলে চ্যুইংগাম চিপকে দেব।
  • de | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৯195106
  • আমার মোটে ভয় হয় না -- ভয় পেলে নিজের কন্যা ও আরো অনেক কন্যাসমাকে কি শেখাবো? অজস্র কন্যারা বহু দিকে এগিয়ে আসছে - আমার স্থির বিশ্বাস আমি মরার আগে অনেক অনেক চেঞ্জ দেখে যাবো -- জন্মে থেকে এই অব্দিই তো কত দেখলাম! আমি প্রবল আশাবাদী!
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৯195107
  • আমি একেবারেই রুটি বেলতে পারি না। লুচি মোটামুটি পারি, কিন্তু রুটি নয়। তা এই 'নাপা'য় স্টিক করে থাকতে, কিছুতেই অভ্যেস না করতে আমাকে ভাল লড়তে হয়েছে তো। হেন আত্মীয় নেই যে বলে যায় নি যে আমার এটা শেখা কত দরকার। আর আমারও জেদ আমি কিছুতেই শিখব না।
  • Blank | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৬195105
  • দম দি আজকাল নিজের নামের বানান ও ভুল কর্চে। কি মুশকিল
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৫195104
  • ঘরে বসে রুটী বেলার পুং- মহিলা অনুপাত তুলনীয় হলে এই নিয়ে কেউ বিশেষ কথা বলবে না, ততদিন পর্যন্ত....
  • রোবু | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৫০195103
  • তবে আমার কাছে এখন আর আনেক্সপেক্টেড কর্নার বলে কিছু নেই। সবই এক্সপেক্টেড।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৯195099
  • ধ্যাত্তেরি!
    v নামে হয়ে গেছে আমার পোস্তোগুলো
  • Ekak | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৯195100
  • আমার আগামী দিনের কথা ভেবে ভয় হয়। সিরিয়াসলি বলছি। কে চাগ্রি করবে কে রুটি বেলবে কে দুটি সামলাবে কত্তা-গিন্নি মাইল ইটা একেবারেই তাঁদের ব্যাপার। সেটা দেখে ভয় হয় না।
    কিন্তু আমি যখন ভাবি যে এই ক্রাউদ তাই পরবর্তীকালে অফিসের বস হবে, রিসার্চ এর গাইড হবে, দেশের মন্ত্রী হবে তখন জাস্ট কোল্ড শীভার নেবে যায়। আমাদের এখনো সন্তান নেই, কিন্তু হলে তো এই পরিবেশেই গিয়ে ঢুকবে ! আইদার এসবাবর্জনা মাথায় নিয়ে নিজে একটা ডাস্টবীন হবে নইলে এগুলোর সঙ্গে লড়াই করে করে ক্লান্ত হয়ে যাবে। একটা সময় অবধি গালাগালি দিতুম, যুক্তি দিতুম। আজকাল সিম্পলি ভয় হয়।
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৯195101
  • কেসি র রাগের কারণটা এতক্ষণে বুঝলাম। আমি অন্যদিকে ভাব্ছিলাম। সরি ফর মাই টিউবলাইটনেস, হ্যাজাকনেস ও বলা যায়।
    তবে দুটো কথাঃ
    ১) শিক্ষিত, সুন্দর, গৃহকর্মনিপুন কাউকে বিয়ে করার সুযোগ পেলে আমি বর্তে যেতাম।
    ২) ঠিকঠাক একটা বিয়ে করা বহু মেয়ের এক এবং একমাত্র কেরিয়ার, স্বেছায়। তা না হলে তিন মাস ধরে মেকওভার করে কেউ আই আই টির ফেস্টে আসে না। কারো গায়ে লাগলে দুঃখিত, কিন্তু এটা বাস্তব।
  • v | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৯195102
  • উফ! সচলের গল্পের লিঙ্কটা আমি দিলাম।
  • রোবু | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৮195098
  • দেদি, এককদা, অজ্জিদ্দা একদম ঠিক বলছে।
  • Blaydon Races | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৪195096
  • কোয়ার্ক - কৌশিক ভালো।
  • de | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৩195095
  • "মায়ের মত নেই" টা হেব্বি কমন ডায়লগ -- পোচ্চুর ছেলেকে দিতে দেখেচি!
  • Blaydon Races | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪২195094
  • একককে ক, এই লাস্ট পোস্টের প্রেক্ষিতে। বউ হবে বউয়ের মত - বাড়িতে সবার দেখাশোনা করবে, ছেলেমেয়ে সামলাবে, রান্না করবে আবার অফিস করলেও ভালো - কিন্তু সেক্ষেত্রে দশটা পাঁচটার বেশি অফিস করলে বাড়াবাড়ি। এত আনেক্সপেক্টেড কর্নার থেকে এইসব শুনেছি যে রীতিমত বিরক্ত হয়ে গেছি।
  • de | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪০195092
  • চাকুরীরতা, বুদ্ধিমতি, সাধারণ দর্শনা মেয়ে আর বেকার, ওপিনিয়নলেস উর্বশীর মধ্যে বেশীর ভাগ ছেলেকে এখনো অব্দি দ্বিতীয়টাই বাছতে দেখেছি! চাকুরীরতা মহিলারা বিয়ের বাজারে বরাবরই দ্বিতীয় সারির! গুরুর ছেলেরাই তো একমাত্র স্যাম্পল স্পেস নয়। তবে ইন্ফ্লেশন আর চড়চড় করে রিয়েল এস্টেটের দাম বাড়া এই দুটোই মেয়েদের বেশী বেশী করে চাকরির দিকে ঠেলবে। সুতরাং আগামী দিনে দিন বদলানোর স্বপ্ন দেখি!
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪০195093
  • অ।
    একটা খরখরে ঝামাপাথর দিয়ে গা ঘষে ফেলুন আর লাগবেনা।
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৯195091
  • আমি সত্যি ই দেখিনি রেশমী। তবে পতিগর্বে গর্বিতা ইঞ্জিনীয়ার/ডাক্তার মেয়েকে ঘরে বসে রুটী বেলতে অবশ্যই দেখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত