এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:২৯194609
  • সামাজিকতায় টুংকাই আমারি মত। ঘরকুনো। অচেনা লোক-বালক-বালিকার সঙ্গে মিশতে চায় না।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:২৯194610
  • বন্ধু নাই, বাড়িতে ঠাকুমা নাই, হপ্তান্তে দাদু বাড়ি নাই, ভাইফোঁটায় একগাদা মামাতো মাসতুতো খুড়তুতো পিসতুতো মিলে হুল্লোড় নাই, মাসির বাড়ি রাত কাটানো নাই, দুমদাম এসে পড়ে বিজন কাকুর বৌঠান, এক কাপ চা আর কি তরকারি বানিয়েছ আজ খাওয়াও বলার মত কেউ নাই। দিনের মধ্যে ১২ ঘন্টা বাড়ির বাইরে।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:২৮194608
  • খেলে। টুংকাই যেতে চায় না। অবশ্য শনি-রবি বাদে বাকি দিন সাড়ে ছটায় বাড়ি ফেরে। খেলবে কখন ?
  • kiki | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:২৫194606
  • হে হে। গরীবের কথা বাসি হলে দাম হয়। আমি সেই কবেই............. ইত্যাদি।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:২৫194607
  • তোমরা যেখানে থাক, সেখানে এখন বাচ্চারা রাস্তায় খেলেনা? মানে কমপ্লেক্স/পাড়া/কম্যুনিটির বাচ্চারা এক হয়ে?
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:২১194604
  • নাকি কোনো বন্ধু নেই বলে!
    তবে কিনা আমিও খুব ভুগতাম ছোটবেলায়। অমি কি এখনকার বাচ্চা বলে গণ্য হবো?
  • cm | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:২১194605
  • উনি কি ইহুদী?
  • kiki | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:২০194603
  • কিন্তু আজ আমি জোর করে গড় পঞ্চকোটের দিকে ধাইবো ভেবেছিলাম। সে নিয়ে চাট্টি ঝগড়া ঝাটি হয়ে গেলো, শেষে ছেলেকে যখন বললাম, ওরে খানিক অ্যাডভেঞ্চারে যাবি? তোতে আমাতে বেরিয়ে পরি।হোটেলে জায়গা না পেলে স্টেশনেই না হয় থেকে যাবো। কেমন খুব সন্দ নিয়ে আমাদ্দিকে তাকিয়ে বললো, আমার দ্বারা কষ্ট করা হবে না। পাগলামো থামাও। ঃ(((
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:১৯194602
  • এখনের বাচ্চাগুলো বড্ড বেশি ভোগে যেন। ইম্যুনিটি কমে যাচ্ছে, না খাবারে ভুল ভাল জিনিস না অনেক বেশি সময় বাড়ির বাইরে কাটায়, কিসের জন্য কে জানে!
  • kiki | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:১৭194601
  • ঋভুর ও এবার খুব জ্বর হচ্ছে। কেন কে জানে! কোনো টেস্টে ও কিছু পাওয়া যায় নি। ঃ(
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:১৬194600
  • শ্রীসদার পোস্টগুলি আমি খুব মনোযোগ সহকারে পড়ি। অবশ্য শ্রীসদা বলছে তার অ্যাকাউন্ট হ্যাক করে অন্য কেউ পোস্টটা উড়িয়েছে। :)

    হ্যাকার কে, গেস করার জন্য কোনও নকুলদানা নেই।
  • শ্রী সদা | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:১৪194597
  • জানি ঃ(
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:১৪194598
  • সর্দি-কাশিও হয়, তবে অ্যালার্জিক রাইনাইটিস ইত্যাদির মত তেমন কোনো সিম্পটম নাই।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:১৪194599
  • বিউটিফুল মাইন্ড দেখিনি।
  • byaang | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:১৩194595
  • শ্রীসদা কই, শ্রীসদা? সে যেন জেনে রাখে কোনো একটি পোস্টও আমার চোখ এড়ায় নি, যতই ডিলিট করুক না সে সাত তাড়াতাড়ি।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:১৩194596
  • হ্যাদে, জন ন্যাশ কি এট্টু রাইটিস্ট মত ছিল?বিউটিফুল মাইন্ড দেখে আমার প্রশ্ন পেয়েছে।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:০৯194594
  • শুধু জ্বর হয় টুংকাইএর না কাশি, সর্দিও থাকে? অ্যালার্জি নেই তো কিছুতে?
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:০৭194593
  • না, খাবার কিনে খেলাম।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:০৬194592
  • প্রথম আলো পড়লাম। বিবেকানন্দ'র মৃত্যুদৃশ্য পড়ে মন উতলা হয়ে গেল। ঐ জায়গাটা বড় ভালো লিখেছে।

    কিন্তু বই বাজার থেকে কেনা বলেই বোধ হয়, মাঝের থেকে গোটা ৩০ পাতা মিসিং।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:০৩194590
  • তাইলে লেপমুড়ি দিয়া তিনজনা মিলা সিন্মা দেখনা। আর এক ডেকচি খিচুড়ি বসিয়ে দাও।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:০৩194591
  • টুংকাইয়ের মাসে একবার করে জ্বর লেগেই রয়েছে। এবার ১৫ দিনের গ্যাপে দু'বার জ্বর এল। হোল বডি চেকাপ করাবো প্রস্তুতি নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তিনদিনের মাথায় তার জ্বর ছেড়ে গেল। তারপর তার মা, তারপর আমি।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২২:০১194589
  • তেমন কিছু না। সকলেই জ্বোরো। তিনজনা। কে কাকে দেখে। ঘরের বাইরে রোগী, ঘরের ভেতরে রোগী। ঘরের ভেতরকার ঘরেও রোগী।
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৯194587
  • ??
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৯194588
  • কী হল? টুংকাইএর কিছু?
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৮194586
  • কার আবার কী হল ইন্দো দা?
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৬194585
  • হাসপাতাল থেকে লিখছি। ঘরের হাসপাতাল থেকে।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২১:৫০194584
  • রিমি, শুভ জন্মদিন!
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ২১:৩৭194583
  • রিমি কে হ্যাপি বার্থ ডে।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২১:৩৪194582
  • সিকি মাঝে মাঝেই কিসব রোমহর্ষক ঘটনার ভূমিকা করছে। কিন্তু বাকিটা আর বলছেনা!
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ২১:৩২194581
  • দীপুকেও জন্মদিনের শুভেচ্ছা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত