এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:৫৪194550
  • উরিবাবা এইটানির্ঘাৎ লাটিন। মানে কী?

    তবে হ্যাঁ, একেবারে একমত। গল্পটা ছোটবেলায় ভীষণ ভাল লেগেছিল, নিজে নিজে পালিয়ে আফ্রিকা যাওয়ার প্ল্যানও করেছিলাম। কিন্তু নাহ, ফিরে পড়ি নি। ঠিক ঠিক।
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:৫৩194549
  • অরি অনেক টাই ঠিক্ঠাক বলে দিয়েছে। সেই ছোটবেলার ভালো লাগা টার জন্যে যে মনটা দরকার সেটাই তো আর থাকে না। তাই একই লেখার স্বাদ পাল্টে যায় বয়েসের সাথে সাথে।
  • flammas eius lucifer matutinus | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:৪৭194548
  • আরে চাঁদের পাহাড় নিয়ে ভালোলাগা আমারও আছে। ওই ছবি -ব্লকিং পুরো -লেখা সবমিলিয়ে দারুন।
    কিন্তু মুশকিল টা অন্য। এই আমাদের সময় টা আলাদা। কাল্ট বলে আর কিছু নেই হলিউড যতই বোকা বোকা সুপারহিরো বানাক।
    একটা ছেলে আফ্রিকা গ্যালো, তার মধ্যে শুধুই এদ্ভেন্চারারের সাহস এটা হতে পারে না। এই সাহস টা একটা মিথ। যারা ক্লিফ হ্যাঙ্গিং করে তাদের কথায় বলুন বা ফ্রোজেন গ্লেসিয়ার বা ঘন জঙ্গল ...........ঐযে ভয় ওটা থাকেই। যেই মুহুর্তে শংকর আর ভয় পায়না সেই মুহুর্তে সে অতিমানব হয় এবং তার কালার হারায়। চাঁদের পাহাড় পড়ে কথাও মনে হয়না যে ভয়ঙ্কর প্রকৃতির সঙ্গে ইন্দিভিদুয়ালের কনফ্লিক্ট পড়ছি। যেখানে সাহস -ভয় -কৌতুহল -অনিশ্চয়তা মাইল মিশে আছে। এটা কখনই এদ্ভেন্চারারের চোখ বলে মনে হয়নি আমার। এযেন বাঙালির পোলা আফ্রিকা জয় করতে বেরোলো। এইকারণেই পরবর্তীকালে আরণ্যক একাধিকবার পরলেও চাঁদের পাহাড় আর ফিরে বারবার পড়িনি।
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:৪৬194547
  • আচ্ছা। আসলে মোবাইল থেকে লিখলে "আপনার নাম " এ বাংলায় "ব" লিখতে পারি না।

    "কেয়ানাথ" টা গোলা দিয়েছো ঃ))
  • kumu | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:৪৪194546
  • সরি কেয়ানাথ নামটা তেমন ইয়ে হল না, কিন্তু কেয়া দিয়ে আর কিছু ভেবে পেলাম না।
  • kumu | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:৪৩194545
  • রিমিকে বিলম্বিত শুভেচ্ছা।ইমন সাম্পান রাম্পান (আকা) সক্কলকে নিয়ে খুব আনন্দে হুল্লোড়ে থাকো।
  • kumu | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:৪০194544
  • ব্যাংএর সব শুভেচ্ছার নীচে আমিও সই করলুম।
    b আর ব খুবি কনফিউজিং, ব্রতীন নিজেও মাঝেসাজে বি নামে লেখো।ব্রতীন নিজের পুরো নামে লিখো বা অন্য নাম নাও যেমন কেয়ানাথ -
  • b | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:২৬194542
  • আর যদি ঋত্বিক বানাতেন? তাহলে বুনিপ এসে দাঁত খিঁচিয়ে বলত, তরা এইহানে আইছিস ক্যান?
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:২৬194543
  • দেখো তুমি যখ্ন একটা গল্প লেখো তখন সেটা থেকে সিনেমা হবে ভেবে লেখো কি? ( শরদিন্দু ছাড়া!)

    তাই অনেক সময় গল্প হিসাবে হিট হলেও সিনেমা হিসাবে নাও হতে পারে। তবে "হিং র কচুরি" র মতো ছোট গল্প থেকে "নিশিপদ্ম"। বা তার অনুকরণে "অমর প্রেম"। এ গুলো বোধহয় ব্যতিক্রম।
  • Bhagidaar | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:১৮194540
  • আসলে বাঙালিদের হাহাকার কেন সত্যজিত রায় সব প্রিয় গল্পের সিনেমা বানিয়ে যেতে পারেননি। তাতে আমি দোষ দেখিনা, কারণ আমিও সেই দলেই।
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:১৮194541
  • কলেজ স্ট্রীটে সিগনেটের এক পিস ঝকঝকে দোকান হয়েছে। দেখেছেন?
  • byaang | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:১৫194538
  • প্পনকে হ্যাপ্পি বাড্ডে। টেনে লম্বা করে দিলুম প্পনের জন্মদিন। কাল আসতে পারি নি। অদ্রিজার ভাইবোনে প্পনের ঘর ও জীবন ভরে উঠুক, এই শুভকামনাও করলুম।

    পরশুদিন তো রিমির জন্মদিন ছিল। রিমিকে অনেক অনেক বিলম্বিত শুভেচ্ছা। মিষ্টি মিষ্টি ললিপপ আর গামড্রপকে নিয়ে আরো মজা আর আনন্দে দিন কাটতে থাকুক।অপোগন্ড আকাটাও মানুষ হয়ে উঠুক।
  • b | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:১৫194539
  • বিভূতিবাবুর আরেকটা ফিকশন মনে পড়ছেঃ মরণের ডঙ্কা বাজে'.... চীন/জাপান যুদ্ধের সময়ে লেখা, সেখানে কিছু ভারতীয় যুবক কিভাবে জড়িয়ে গেলো চীনেদের যুদ্ধপ্রচেষ্টায় এই নিয়ে।

    তবে চাঁদের পাহাড় শুধু লেখা নয়, সিগনেটের সিগনেচার গেট আপ, রায়বাবুর আঁকা মলাট আর ইলাস্ট্রেশন, অমনটি আর হয়নি, আর হবেও না।
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:১১194537
  • আসলে মনে হয় এই চাঁদের পাহাড় নিয়ে বাঙালী দের অনেক নস্টালজিয়া। তাই একটু বেশী সেন্টিমেন্টাল এটা নিয়ে।
  • একক | ২১ ডিসেম্বর ২০১৩ ১২:০৮194536
  • চাঁদের পাহাড় ফিকশন হিসেবেই খুব ওল্ড মডেল লাগে। তবু বইতে পড়া যায় যেভাবে সেসময়ের কথা মনে রেখে অন্য ভালো লেখা উঠে আসে। সিনেমায় ব্যাপারটা মেনে নেওয়া চাপ।
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:৫৮194535
  • পরিশ্রম করে অভিনয় করে ও সে যদি ভালো অভিনয় না করে; সেটা বলা যাবে না? টোটাল চাপ তো!! ঃ))
  • sch | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:৫৫194534
  • এই সিনেমাটা দেখতে দেখতে life of pi -er কথা মনে পড়ছিল - একই রকম একাকীত্বের কিছু দৃশ্য ছিল - অথই অকুল সমুদ্র দেখান আর এখানে মরুভূমি - বিপন্ন নায়ক- ক্যামেরার কাজ কিন্তু কম্প্যায়েরেবল লেগেছে আমার কাছে - তবে ...... আনগ লি একজনকে খুঁজে নিয়েছিলেন যে ওই চরিত্রের জন্যেই জন্মেছে - আর হয়তো সে বড়ো কিছু অভিনয় করবে না সে সাহসটা এখানে আশা করা অন্যায্য
  • sch | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:৪৬194533
  • দেখুন - আমার দেবের অভিনয় ভালো লাগে না - কাল সেটা বাদ দিয়ে আনবায়াসড ভাবে আমি দেখছিলাম - আসলে শঙ্কর তো এক্সপ্লোরার - অভিযাত্রী - অভি্যাত্রীর চোখে একটা স্বপ্ন থাকে - একটা ননচ্যালান্ট ভাব থাকে - সেটা খুজে পাচ্ছিলাম না- তবে এসব নিতান্ত ব্যক্তিগত অনুভূতি - তাতে সিনেমাটা দেখতে আদৌ খারাপ লাগে নি
  • π | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:৩৮194532
  • মামু, জেগে থাকলে একটা ফোন কোরো।
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:৩৫194531
  • কম বয়েসের অজয় দেবগনকে ভালো মানাতোঃ)
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:৩৪194530
  • বেশ তো। দেবের একটি ছবি আমি খানিকটা দেখেছিলাম। শেষ পর্যন্ত দেখা হয়ে ওঠে নি। শংকরের মত একটা চরিত্রে দেবকে নেওয়ায় আমি খুব একটা আশাবাদী ছিলাম না। হতেই পারে দেব খুবই ভালো" অভিনয়" করেছে- তাই জানতে চাওয়া আর কি।
  • aranya | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:৩৩194529
  • মৃগয়ার মিঠুন-কে ভালই মানাত মনে হয়। সৌমিত্র নয়, কারণ শঙ্করের রঙ একটু কালো হলে বেটার, সৌমিত্র বেশী ফরসা
  • sch | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:৩১194528
  • এই মুহূর্তে বাংলা সিনেমায় যারা আছে হীরো হিসেবে - দেব, জিত, প্রসেঞ্জিত, পরমব্রত, হিরণ, কাউকেই এই চরিত্রে মানায় না। মিঠুনের বয়েস কম থাকলে হয়তো হত। - নাঃ তাও ওই হাইটটা গোলমাল করত - আবির খুব ভালো মানাত - কিন্তু এক্টু বেশী শহুরে চেহারা- বাচ্ছা বেলার সৌমিত্র ঠিক ম্যাচ ছিক মনে হয়। তবে প্রসেঞ্জিত বা জিতের মুখটা অতক্ষণ দেখার চেয়ে দেব বেটার
  • Bhagidaar | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:২৯194527
  • চাঁদের পাহাড়ের ট্রেলার দেখলাম, কেমন একটা অদ্ভূত বাংলায় কথা বলছে মনে হলো।
  • aranya | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:২৫194526
  • শঙ্করের চরিত্রে দরকার ছিল ইয়ং শমিত ভঞ্জের মত কাউকে -অরণ্যের দিনরাত্রির শমিত ..
  • aranya | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:২৪194525
  • তা বটে, এডিসনে একটা হলে শুধু হিন্দী সিনেমা চলে। আমার পাড়ার সিন্মা হলেও সবসময়ই দুটো বা তিনটে করে হিন্দী চলছে। চাঁদের পাহাড় -ই হবে প্রথম বাংলা সিনেমা
  • sch | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:২২194524
  • দেখুন ম, দেবকে নিয়ে আলাদা করে ভাবি নি - আউটস্ট্যান্দিং মনে হয় নি - যেটা ওই জেরার্ড রুদলফের ক্ষেত্রে লেগেছে- কিন্তু উনি ওনার সাধ্যমতো করেছেন
  • Bhagidaar | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:২১194523
  • নিউ জার্সি তো বেসিকালি দেশের রেপ্লিকা। হায় !
  • | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:২০194522
  • হায়- মিডওয়েস্টে সে গুড়ে স্যান্ড।
  • Bhagidaar | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:১৮194521
  • আমি বসে বসে পুরনো হিন্দি গান শুনছি/দেখছি। আমার প্রিয় ফ্রাইডে নাইট এক্টিভিটি। তবে মুস্কিল হয়েছে আজকাল এটা করতে বসলেই হুচির রাজেন্দ্র কুমার কে না চেনা ও তার থেকে শুরু হওয়া ভাটের অংশ বিশেষ মনে পরে যায় ----
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত