এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:৪৪194190
  • আমাত্তো বেড়াল নাই !!!
  • | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:৩৯194189
  • অপ্পন, কোন দেশে? :-O এই অ্যাপ্রেইজালের পরে এই বাঁশটি আমি সেধে ঘাড়ে নিয়েছিলাম :-(

    ভাগী, এঃ পাঁউএর ঢিপি আমি দুচক্ষে দেখতে পারি না। ঐজন্য বাঙালীর সাধের বার্গার পজ্জন্ত আমি কদাচ খাই না

    সুষেণ, বেড়ালওলা মনিষ্যিদের দত্তক নেব না বলেছি তো।

    আরে গাছ লাগিয়ে লাগিয়ে আপিস ক্যাম্পাসে আর জায়গা নাই। নতুন আইডিয়ার সন্ধানে এইচার কোত্থেকে যেন এইটা টুকে এনেছে। এই মীতলেস মানডে'র আইডিয়া। তা এক্স্ট্রা ইনিশিয়েটিভের জন্য কট্টুকুই বা টাইম থাকে ... তাই এইচার নন্দিনী যা বললেন তক্কো না করে শুনে নিলাম।।
  • ম্যামি | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:২৬194186
  • আমিত্ব কমাতে আমি-কে 'য়ামি' লিখছি।
  • pipi | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:২৬194187
  • কুমুদি, ইউটিআই আর স্ট্রেপ থ্রোট আমার দুই বাল্যসখী। মুশকিলটা হচ্ছে যে ওরা মাঝেমাঝেই খবর না দিয়ে টুকটাক চলে আসে দেখা করতেঃ-)
    আজ ল্যাব মায়া করে দিলাম। তার পরিণাম কি হবে আগামী দিনে ভাবলে অবশ্য একটু বুক কাঁপছে। তবে আজকের দিনটা একটু বিছানা বালিশ আঁকড়ে আলস্যি তো করে নেই। আজ সারাদিন খালি মুভি দেখব, ক্রীসমাস গিফট র‌্যাপ করব, আর মাঝখানে একবার উঠে টুক করে একটু খিচুড়ি বানাব। নতুন প্রেসার কুকার কেনার পর থেকে আজকাল আমার রোজদিন ডাল, রোজদিন আলুসেদ্ধঃ-)
  • ম্যামি | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:২৫194185
  • য়ামি বরং বাড়িতে চালু করি। সপ্তায় দুদিন ভেজি/এগিটেরিয়ান।
  • a x | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:১৪194184
  • দমু তো পুরো শ্রেণীশত্রু নিকলা!
  • sosen | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:১১194183
  • দমুদি আমায় কবে দত্তক নেবে বোল্লো না ভেউ
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:১০194181
  • না, পৃথিবী সবার জন্য এই আইডিয়াটা মহৎ। কিন্তু সবুজ আন্দোলনের সাথে বা ইকোলজি বাঁচানোর মুভমেন্টের সাথে জোড়া মুশকিল। লোকে বাঘের বা অলিভ টার্টলের মাংস গাঁতিয়ে খেলে মানা যেত না হয়।

    এই বলে অফিস চন্নু।
  • Bhagidaar | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:১০194182
  • দমুদি পাউরুটি ভালো বাসেন্না, হায় হায়---
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:০৬194180
  • দম কি ওদেশে গ্রিন মার্শাল হচ্ছে!?
  • | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:০৪194179
  • অপ্পনের এদেশবাসের স্মৃতিতে ঝুল পড়েছে।
    টাটকা/তাজা সব্জি আর মাছ শুনেছি- টাট্কা মাংসের ঝোল, কি তাজা গরুর ভুনা কখনো শুনিনি। বড়জোর কচি পাঁটার ঝোল অব্দি হয়! সে মাংসখেকো রা যাই বলুক না কেন;)
  • π | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:০২194178
  • "চাঁদের পাহাড় মুক্তি পাবে কাল। নিশ্চয়ই খবরের কাগজে পড়েছেন, কী ভাবে জীবনের ঝুঁকি নিয়ে দেব আফ্রিকায় সিংহের সঙ্গে শুটিং করেছেন। কিন্তু, কাগজে কখনও পুরো গল্পটা লেখে না। আপনাদের জন্য আমি আজ পুরো গল্পটাই তুলে দিলাম। স্কুপ।

    দেব ও জিতের কথোপকথন।

    জিত: কী রে, সিংহের সঙ্গে শুটিং করলি?
    দেব: হ্যাঁ। শোনো বলি। আমি ছুটছি, সিংহও ছুটছে। একেবারে আমায় ধরে ফেলবে, এমন সময় সিংহের পা পিছলে গেল, আমি এগিয়ে গেলাম... আবার আমি ছুটছি, কিন্তু সিংহের সঙ্গে কী পারি... এই ধরে ফেলল ধরে ফেলল... গেলাম... আবার সিংহের পা পিছলে গেল... আবার আমি এগিয়ে গেলাম... রাগে সিংহের চোখ লাল হয়ে গেছে, হুঙ্কার দিচ্ছে... প্রাণপণ দৌড়চ্ছে... থাবা চালাল... ঘাড়ের পাশ দিয়ে বেরিয়ে গেল... ধরে ফেলল বলে... আবার সিংহের পা পিছলে গেল... উফ্... আমি ঘরে ঢুকে পড়লাম...
    জিত: তোর বস দারুণ সাহস... আমার পিছনে এ ভাবে সিংহ তাড়া করলে কখন প্যান্টে পটি করে ফেলতাম....

    দেব: সিংহটা কীসে পা পিছলাচ্ছিল বলে মনে হয় তোমার?"

    ---------
    অমিতাভর লেখা .. :D
  • π | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:০১194175
  • মিটলেস মানডে তো এখানকার চালু পাবলিক হেল্থ ক্যাম্পেন। মূলতঃ স্বাস্থ্যের কথা ভেবে করা হয়।
  • sosen | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:০১194176
  • আসলে ক্যান্টিনে ভালো পাঠা রান্না হয় না তাই দমুদি ঐটে কাটাইতে চায়
  • san | ১৯ ডিসেম্বর ২০১৩ ২০:০১194177
  • সোমনাথদা, বুঝিয়া পাইলাম ঃ-)
  • sosen | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৭194174
  • তার চাইতে প্রত্যেক সোমবার একটা গাছ লাগালেও তো পারো
  • d | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৫194173
  • গোটা ভারত ১ দিন নিরামিষ খচ্ছে বুঝি? কবে? কেনো?
  • Bhagidaar | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৩194172
  • পাঁঠা-গরু-ভেড়া-শোর একদিন প্রতিপালনে যা পরিবশের ক্ষতি হয় তার থেকে কম ক্ষতি একদিন নিরামিষ খেলে হবে।
  • Bhagidaar | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৫১194170
  • একদিন নিরামিষ খাবার কথা হচ্ছে? ও ! তবে হ্যা ভারতবর্ষের যা জনসংখ্যা তাতে একদিনেই অনেক এফেক্ট হবে।
  • smaug | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৫১194171
  • শাকসবজি-ঘাসপাতা খেয়ে সবুজ নষ্ট করার চেয়ে বরং পাঁঠা-গরু-ভেড়া-শোর খেয়ে একদিনের জন্যে হলেও সেসব বাঁচানোর একটা ক্ষুদ্র চেষ্টা করা ভালো।
  • d | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৮194168
  • না প্রকৃতির কাছে যাও সবাইকে নিয়ে বাঁচো, পৃথিবীটা তো মানুষের একলার নয়। আর একদিন না খেলে ক্ষতি কী।??
  • Bhagidaar | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৮194169
  • নিরামিষ খেলে পরিবেশ বাঁচে এইটা বেশি বীফ খায় এমন দেশের পক্ষে সত্যি। কারণ গরুরা যে পরিমানে মিথেন উত্পাদন করে সেটা পরিবেশের পক্ষে ক্ষতিকর। কিন্তু আমাদের দেশে, খাসি মুরগি যেখানে প্রধান "মাংশ" সেখানে পরিবেশ কল্যাণ অতটা গুরুত্বপূর্ণ আউটকম কি মনে হয় নিরামিষ খাবার? আর মাছ তো খুবই ভালো জিনিস।

    (পুরো ভাট না পড়েই এই কমেন লিখলাম। ঠ্যাঙাতে আসবেননা উল্টোপাল্টা অফ টপিক হয়ে থাকলে)
  • sosen | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৫194167
  • গাছ বলে কি মানুষ নয়, তাদের ই বা কেন খাবে? ঊপুস দ্যাও
  • smaug | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪০194166
  • ঠিক। ভেড়া, পাঁঠা, গরু ইঃ যত বেশি খাবে তত গাছটাছ বাঁচবে। গ্রীন মার্শাল হয়ে উল্টো কাজ করছে। ছ্যা।
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৮194164
  • কিন্তু পাঁটা না খাবার সাথে গ্রীনের কী সম্পক্কো? পাঁটা কমলে বরং গ্রিন বাঁচে।

    আর মামী কী বলতে চায়? মিট ফ্রেশ হয় না? নাকি সবজি বাসি হয় না?
  • d | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৮194165
  • পরিবেশবন্ধু সেপাই।
  • smaug | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৭194162
  • *পাঠিয়ে*
  • smaug | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৭194163
  • দমুকে শ্রীসেন্নাই মাঠিয়ে দেওয়া হোক।
  • d | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৫194161
  • আরে আমি নো ননভেজ করার পক্ষে ছিলাম। বাকিরা বল্লো নাহ মাছ থাক। কিন্তু ক্যান্টিনে মাছ খুব কমই আসে, ক্ল্নও ক্যাটারারই খুব একটা আনে ন। সপ্তায় একদ্ক্ন না খাওয়া ত্ক খারাপ কিছু না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত