এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৫৭193560
  • সান্দা, নিউ দিল্লি স্টেশন অতি রদ্দি যাচ্ছেতাই স্টেশন।

    কিন্তু ১৬ নং থেকে ১ নং তো ঐ রকমই দূরত্ব হবে। সে তো হাওড়া স্টেশনেও তাই।

    আর হ্যাঁ, নিউ দিল্লিতে টেরেনের ভেতরে বসে মোবাইল নেটোয়ার্ক পাওয়া খুব চাপের ব্যাপার, কেন কে জানে। এমনকি এফ এম চ্যানেলও ধরে না।

    তবে সান্দার ফোনটা যাচ্ছেতাই, সেটা বলার অপিক্ষে রাখে না। দেখতেই আপেলের ফোং, খালিখালি লাইন কেটে যায়।
  • san | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৫৫193559
  • না না বান্ধবগড় আলাদা।
  • a x | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৪৭193558
  • স্ট্রিপ সার্চ? পাব্লিকলি? আমি কোথাও কোনোদিনও দেখিনি!
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৪৬193557
  • ওকে, ওটা কি বান্ধবগড় টাইগার রিজার্ভের মধ্যে আসে?
  • san | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৪৫193556
  • সব চেয়ে বড়ো কথা জীবনে প্রথম একা একা ঘুরে এলাম। হোক না তিনদিন মোটে। সাহস করে পরেরবার এক সপ্তাহের প্ল্যান বানাব।
  • san | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৪৪193554
  • পান্নায় টাইগার রিজার্ভ আছে। টাইগাররা কমে এসেছেন কিন্তু অন্য জন্তু ভালই দেখা যায়। জঙ্গলটাও অপূর্ব। আমি অন্য অন্য জন্তু ছাড়াও দুটি নীলগাইএর ব্যাপক লড়াই দেখলাম ঃ-)
  • san | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৪৪193555
  • পান্নায় টাইগার রিজার্ভ আছে। টাইগাররা কমে এসেছেন কিন্তু অন্য জন্তু ভালই দেখা যায়। জঙ্গলটাও অপূর্ব। আমি অন্য অন্য জন্তু ছাড়াও দুটি নীলগাইএর ব্যাপক লড়াই দেখলাম ঃ-)
  • kiki | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৪৩193553
  • আরেকটা ব্যাপার, ঐ পাঁচঘন্টার মধ্যে কিছুক্ষন বই পড়লুম। শরদিন্দুর মতন মানুষ কি করে লাল পাঞ্জা লেখে, অ্যাঁ? আজকের দিনটাই যাচ্ছেতাই। এদিকে কদিন এত ঝগড়া করেছি যে মানকে কে ফোনিয়ে পাবার আশা নেই। ফোন করলেই কেটে দিচ্ছে। এবার আমি কার সাথে ঝগড়াবো? কি করে আমার মাথা ঠান্ডা হবে? ঃ((((

    ও এতোজ লাল পাঞ্জা পড়ো। কি মারাত্মক!!! নাইকাকে ভদ্র সভ্য বানানোর জন্য কি কান্ডটাই না কল্লেন লেখক মশাই।হিঁক!!!
  • san | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৪১193552
  • এর জন্য ঝিকির অবশ্য একটা ধন্যবাদ প্রাপ্য। দিল্লি থেকে এত সহজে টুক্করে চলে যাওয়া যায় জানতামই না।
  • sosen | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৪০193549
  • এয়ারপোর্টে স্ট্রিপ করতে আমি দেখিনি। স্ট্যাচু অফ লিবার্টি দেখতে গিয়ে দেখেছি।
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৪০193550
  • * বায়োমেট্রিক
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৪০193551
  • পান্নায় হীরের খনি আছে না? আর কী আছে?
  • san | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৯193547
  • আমি এদিকে খুব চমৎকার খাজুরাহো পান্না বেড়িয়ে এলাম।
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৯193548
  • বেল্ট জুতো মোজা খুলতে হয় না? নাকি তাও হয় না?
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৮193546
  • কেজরিবাউ সেশে এসেমেস করাচ্ছে।

    পুরো নির্বাচনী ব্যবস্থাটাই তো মোবাইলে সেরে ফেলতে পারে। লোকে স্মার্টফোনে বায়োমেট্রি আইডেন্টিটি দিয়ে লগঅন করে ভোট দেবে।
  • aka | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৬193545
  • সইত্যের খাতিরে কয়ে যাই, বহু আম্রিগান অ্যারপোর্ট দিয়ে যতায়াত করলাম। গাইডলাইন মেনে চললে মানে যতটা লিকুইড ব্যাগে নেওয়া যায় তার বেশি না নিলে, ধারালো কিছু বা অস্ত্র শস্ত্র না নিলে। আর নিজের স্ক্যানিংয়ের সময় পকেটে কিছু না থাকলে কোন অসুবিধাই নেই। আজ অবধি একবার একটি লোক হাঁটুতে হাত বুলিয়ে দেখা ছাড়া আর কিছু হয় নি। আর স্ট্রীপ করলেও আমি অন্তত জনসমক্ষে করতে দেখি নি।
  • sosen | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৩২193543
  • অনেক ভিডিও আছে নেটে। সাধারণ মানুষদেরি করছিলো। তারা একটু রিমোট রাস্তায় ড্রাইভ করছিলো। এয়ারপোর্টে না।
    আমার চুড়ি হাত থেকে খোলা না যাওয়ায় ফ্লাইট মিস কর্ছিলাম প্রায়। সে তো লিখেছিলুম।
  • de | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৩২193544
  • কিকির মাথা দাও -দাও কচ্চে ঃ)

    নাম নিয়ে এতো ঝঞ্ঝাট কিসের?
  • সায়ন | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:৩১193542
  • কুমুদি খচো কেন, দিল্লির শীত শীত ওয়েদারে রাস্তায় গাড়ি চালানো / চড়ার জন্যই দিল্লি আসা সাত্থক :-)
  • kiki | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:২৭193541
  • এখন আমার মাথা দাও দাও করে জ্বলছে। এই উকিল গুলো এমন পিশেচ হয় কেন? এগুলো তো পান্ডাদেরো হার মানায়।

    আর আমার নাম, একেক জায়গায় একেক রকমের বানান। সেই নিয়ে ম্যাজিস্ট্রেট কে দিয়ে এফিডেফিট করানোর ছিলো। নর্মালি ২০০/- লাগে শুনেছি। আমার থেকে হাজার নিলো। পাড়ার ছেলে বলে ঘষে দিতে পারলাম না। মা আর বাবার মুখ চেয়ে। এই দুটো মানুষের মুখ চেয়ে জীবনে কত কিছু যে হজম করে নিতে হলো।

    কেবল আমার সতেরোটা প্যারা হয়েছে বলে নাকি হাজার টাকা। আর তাও আর্ধেক ভুল ঈংরেজি লিখেছিলো। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না? বা নিজে নিজে গিয়ে এফিডেফিট টাইপের কাজ গুলো করা যায় না?

    তাও আমি নিজেই জমা করলাম। নিজেই ঠায় দাঁড়িয়ে থাকলাম পাঁচঘন্টা।

    এই শিক্ষিত ছ্যাঁচ্চোর গুলোর জন্য তো পুলিশ লাগালে পারে, যেমন পান্ডা গুলোর জন্য লেগেছে।
  • সায়ন | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:২৪193540
  • আর কোনওদিন যদি NDLS থেকে ট্রেন নিয়েছি! প্ল্যাট: ১৬ থেকে কাউন্টডাউন করে ১ অব্দি আসতে এক কিমি। আর একটু হলে পাহাড়পুর কুলিং টাওয়ার পৌঁছে যেতাম।
  • kumu | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:২২193539
  • আর সিকির বয়েস পম্যার আদ্দেক।
  • de | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:২১193537
  • সান্দা, ট্রেনের বাত্থুমে বসে অতো চেক্করতে হবে না -- বেরিয়ে এসো!

    শুধু ওই গন্দো সহ্য হয় না বলে কদ্দিন আমার ট্রেনে চড়া হয় না!
  • kumu | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:২১193538
  • তো দিল্লি আসা ক্যনো?
  • kumu | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:১৯193535
  • পম্যা বড়লোক হলে নিজেই কিনত।গুরুদের সাধবে কেন?হুঁঃ
  • সায়ন | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:১৯193536
  • কুয়াশার তেজেই নিশ্চয়ই, আমার ট্রেন এক ঘন্টা লেট :-|
    এদিকে আবার ট্রেনের বাত্তুমে মোবাইল নেটওয়ার্ক নেই! কী আপদ! দিল্লি একটা পচা জায়গা।
  • de | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:১৮193534
  • হাঁউমাঁউ! কুমুদি কি বড়নোক!
  • de | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:১৭193533
  • টেক্সাসে সাধারণ মানুষকেও এ'রম সার্চ করে নাকি? ও সোসেন? ভাগ্যিস আমি অতোক্ষণ ফ্লাইটে থাকতে পারবো না বলে ইউ এস কনফারেন্স এমনিতেই বাদ্দিই! আমার ইউরোপ আর এশিয়াই ভালো। এমন অমানুষের ট্রীটমেন্ট আমি নিতে পারবো না!
  • de | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:১৪193532
  • পাবলিকলি স্ট্রিপিং অন্যায় -- শুধু ডিপ্লোম্যাট বলে নয় - সবার জন্যই অন্যায়। এরকম অসভ্যতা করে পার পেয়ে যায় শুধু ইউ এস বলে - প্রতিবাদ হয়ে থাকলে ভালোই হচ্ছে।

    কিন্তু ভদ্রমহিলা করেছেন টা কি?
  • সিকি | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৮:০৯193531
  • আমার দুটো বাড়ি বেচলেও এক খোকা উঠবে না। হায়, আমার আর পটাশম্যামের মতম বড়লোক হওয়া হল না।

    আমার এই বাড়িটাও বেশ মেট্রো স্টেশনের একদম সামনে, বাড়ির জানলা থেকে বাজারদোকানমাল্টিপ্লেক্ষ এমনকি ভূষণ ইস্টিলের চিমনির ধোঁয়া আর হিন্ডন এয়ারফোর্সের হেলিকপ্টার পজ্জন্ত দেখা যায়। তবু এর দাম এক খোকা হল না। হাউহাউহাউহাউ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত