এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:২০193050
  • অজ্জিত দা কি ১৫-৮৫ র সাথে বৌ ও নিতে চাও?
  • cb | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:১৭193049
  • আগন্তুকের গল্পটার কি নাম? অতিথি?

    ওখানেও তো পুরস্কারের টাকা দেওয়ার ব্যপার ছিল
  • Du | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:১৪193048
  • ডিডিদা, আপনার ভালো লাগায় আমিও খুব খুশি হয়েছি ঃ)। দমু আমাকে বললো।
    একেবারেই আসা হয়না, এই কদিন অবশ্য একটু ফিরি আছি, মাঝে ২ আসবো। আসলে পড়ি মাঝে মাঝে কিন্তু কখনো এক লাইন লিখে চলে যাই আর পরে দেখি কেউ কিছু বলেছিলো আর আমি তার উত্তরই দেই নি। সেটা আরও বাজে।
    সকল ডিঃ জাতককে একবারেই জন্মদিন জানিয়ে দি~ই এইবেলা।
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:০০193047
  • ইস্‌, দে তো আরো এক কাঠি ওপরে। আমরা তো তাও স্পঞ্জের মুগুর ইঃ দিয়েছি, দে এক্কেরে খাঁড়া দিয়ে দিলো!
  • de | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৫193046
  • চাঁ পা আম্মো দেখতে চাই। কালকে সত্যান্বেষী দেখলাম - আলো ছাড়া আর কিছু পছন্দ হলো না মুভিটার -- বাজে ব্যোমকেশ আর অজিত - আবীর-শাশ্বত অনেক ভালো জুটি।
  • de | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:৫২193045
  • ব্যাংয়ের জন্মদিন বুঝি? অনেক শুভেচ্ছা আর একটা খাঁড়া রইলো -- আসো না একদম এদিকে আজকাল!
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৬193044
  • আমাগো অ্যাকাডেমিক্সের কিস্যু হইব না। ওপেন অ্যাকসেস জার্নালে পেপার ছাপিয়ে (কোয়ালিটির কথা আর বলবেন না) সেই পেপারই অন্য কনফারেন্সে জমা দিয়েছে!

    আর "location-based genre media player" শুনেছেন কখনো? আপনার লোকেশনের ওপর বেজ করে আপনারে গানা শোনাবে - মানে আম্রিগার সাদার্ন স্টেটে গেলে জ্যাজ আর ইউপি-তে হিন্দুস্তানি ক্লাসিক্যাল?

    আমেন।
  • Kaju | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:২৮193043
  • ব্যাঙদি, দেখলে দেখো আ-প্র, পরে কইয়ো না এতগুলান পহা জলে গেল !
  • sch | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:২১193042
  • দেব কিন্তু খুব ভালো ড্যান্সার - ওতো ভালো দ্যান্সার হিরো বাংলা সিনেম্য কেউ নেই - কিন্তু ও কথা না বললেও ভালো হয়
  • jhiki | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:১৯193041
  • দেব-এর অন্ততঃ একটা সিনেমা দেখে বিচার করব। চাঁদের পাহাড়ই সেফ সেক্ষেত্রে।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:১৭193040
  • ঃ) একেবারেই আসি না যে তা নয়। আসি তো। কিন্তু কেউ আমাকে খোঁজে না, মিসায় না দেখে হাওয়ায় মিশে থাকি।

    বিশেষ করে একটা টইয়ে আমার নিজের অনুপস্থিতি দেখে আমি নিজেই নিজের সংযমক্ষমতাকে শ্রদ্ধা করতে আরম্ভ করেছি।
  • শ্রাবণী | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:১৩193039
  • ব্যাং, জনমদিনে শ সাল পরমায়ু তোমার ঠেকায় কে! নেতাই কাল মুখ গোমড়া করে তোমার নাম কচ্ছিল, ব্যাংদি আসেনা অনেককাল, অবশ্য মুখে মিষ্টি ছিল:))
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:১০193038
  • রজতাভ আর শুভেন্দুর ছেলে দুজনেই আছে, তাও দেখতে মানা করছিস কাজু?
  • Kaju | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:০৮193037
  • আশ্চর্য প্রদীপ খবরদার দেখো না ! মোস্ট বাজে হয়েছে। পানিং আর পানিং করে সিরিয়াসনেসটাই চটকে দিয়েছে। হনুমান-ও কভি নেহি আরোই।

    দেব কিন্তু কষ্ট করেছে খুব, বলতেই হবে। নিশ্চয়ই ভালোই হয়েছে। আগেই এত ভাবে লোকে পারবে না পারবে না।
  • শ্রাবণী | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:০৭193036
  • শাখাপ্রশাখাও ...... কেমন লোকগুলোকে সব সিনেমায় একই লাগে, একটার থেকে আরেকটায় এনে বসিয়ে দেওয়া যায়.......আমার রায় বাবুর লিস্ট খুব সোজাসাপ্টা, অপু তিনটে (দ্বিতীয়টা ফেভারিট), ফেলুদা দুটো, গুগাবাবা হীরাদে আর কাঞ্চনজঙ্ঘা!
  • sch | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:০৫193035
  • মেট্রো রেলের INCODA টিভিতে দেবের ইন্টারভিউ দেখাচ্ছিলো চাঁদের পাহাড়ের প্রোমোতে - কাল দেখে ভাষা হারিয়ে ফেললাম - দেব সবাইকে বলছে ওর আর হাতির চেজের সিনটা দেখতে - তাও ৯০% ইংরেজিতে - বলছে ও পড়ে গেলেই হাতিটা পিষে দিত---

    আমার খুব ইচ্ছে হচ্ছিলো হাতিটার ইন্টারভিউ নিতে।

    একজন বলল - দেবের চেয়ে আবির বেটার মানাতো -- নট আ ব্যাড আইডিয়া। আবির সেভাবে উঠে আসছে না কেন - বেশ স্মার্ট আক্টিং
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:০৪193033
  • আমি কোলকাতায় গিয়ে দুটো বাংলা সিনেমা দেখব ঠিক করেছি। আশ্চর্য্য প্রদীপ আর চাঁদের পাহাড়। হনুমান ডট কম আর জাতিস্মর দেখে ওঠার সাহস জুগিয়ে উঠতে পারছি না।
    তবে এই সব কিছুর আগে লুরু থেকে ধুম থিরি দেখে তবে প্লেনে চাপব।
  • jhiki | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:০৪193034
  • হীরের আংটি দেখিনি, তবে শুভ মহরত ভাল লেগেছিল, ঐ একটিই।
  • Kaju | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:০৩193032
  • এখন ধৃতিমানের গলা কাঁপে খুব। হিটলিস্টে বেশ লেগেছিল। গোরস্থানে সাবধানেও মহাদেব চৌধুরী দুর্দান্ত ছিল। আঃ ধৃতিমান মানেই বুঝি শুধু প্রতিদ্বন্দ্বীর সিদ্ধার্থ। খুব নকল করি চিরকাল।
  • jhiki | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:০০193031
  • শুধু ধৃতিমানের জন্য গণশত্রু বারকয়েক দেখেছি। ধৃতিমান থাকলে সব সিনেমা দেখা যায়।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৯193028
  • আমার আগন্তুক, গণশত্রু দুটৈ বেজায় বাজে লেগেছিল। বিশেষ করে আগন্তুকে ঐ ভাগ্নিকে টাকা দিয়ে যাওয়ার ব্যাপারটা। কেমন একটা ঘাড়ে ধরে ভালো লোক প্রমাণ করার চেষ্টা।
  • Kaju | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৯193029
  • সঞ্জয় নাগকে দিয়ে রবীন্দ্রনাথ করিয়ে এটায় সুমন্ত-র গলা বসিয়েছে দেখি !
  • kc | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৯193030
  • আমার তো ঋতুপর্ণের সিনেমা বেশ ভাল লাগে। ব্যোমকেশ যদিও এখনো দেখা হয়নি।

    ডিডিদা ইনসেস্ট নিয়ে আমিই আবাজ দিছিলাম কাল। সবার ছিটকে যাওয়াটাও দেখলাম। ঃ-))
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৮193027
  • আগন্তুক গণশত্রুর চেয়ে অনেক ভালো লেগেছিল। সে যাক।
    ঋতুপর্ণ-র বহু সিনেমাই বেশ বেশ ভালো লেগেছিল।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৬193025
  • সাহস করে বলেই ফেলি, হীরের আংটি ছাড়া ঋতুপর্ণর আর কোনো সিনেমা কক্ষনো ভালো লাগে নি। বিশেষ করে এর চেহারার সঙ্গে ওর গলার আওয়াজ মেলানোর এক্সপেরিমেন্টটা এত খারাপ লাগে!
  • jhiki | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৬193026
  • দেব-এর একটাও সিনেমা দেখিনি। তবে অল্পবিস্তর মেকাপে দেবকে ফেলুদা লুকে মানিয়ে যেত।
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৩193023
  • গণশত্রু তাও চলে, আগন্তুক বাজে লেগেছিলো।
  • jhiki | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৩193024
  • অজ্জিত দা, ঋতুপর্ণের ব্যাপারে একমত। প্রথম দিকে কয়েকটা ছাড়া বিশেষ দেখিনি। দেখে সময় নষ্ট করারও ইচ্ছে নেই।
    এর মধ্যে একদিন টিভিতে 'আওরঙ্গজেব' দেখলাম। মন্দ লাগল না।
  • শ্রাবণী | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৫২193022
  • আমি ভেবেছিলাম একদিন একটা বাংলা সিনেমা দেখব হলে বেশ আরাম করে ওই একদম শেষের সেই বিশাল বিশাল চেয়ার গুলোতে বসে.......একটাও দেখার মত পেলাম না, কাউন্টারের ছেলেটা বলে হনুমান ডট কম দেখতে........সাহস হল না!
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৫০193021
  • অজ্জিদ্দা ভাগ্যিস সত্যজিত রায় ভালো করে দেখেছে। নিলে গণশত্রু দেখে আবার কী ভেবে বসত কী জানে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত