এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ১৪ ডিসেম্বর ২০১৩ ১১:১৭192660
  • "লাল দল বাদে সব সমান, চোরের রাজা।" - এটা নির্মল আনন্দ টইতে যাবে, ভুল করে এখানে চলে এসেছে।
  • | ১৪ ডিসেম্বর ২০১৩ ১১:০৮192659
  • ঠিক। ক্ষমতা মানুষ কে রাতারাতি বদলে দিতে পারে।

    তবে সৌরভ খুব বড় ফ্যামিলি র ছেলে। ছাঁচড়ামি করবে না মনে হয়।
  • | ১৪ ডিসেম্বর ২০১৩ ১১:০৭192658
  • ফেক এনকাউন্টার বলছে তো। কী করতে চেয়েছিল পুলিশ?
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৩ ১১:০৫192657
  • সেটাই তো পয়েন্ট, রাজনীতিতে নেই এমন লোককেই পাওয়ারে চাই। ধরে নিচ্ছি উনি পুকুর চুরি করবেন না। তবে হ্যাঁ ক্ষমতা এমন জিনিস ও হাতে না পেলে সুনিশ্চিত ভাবে কি হবে কেউ জানেনা।
  • | ১৪ ডিসেম্বর ২০১৩ ১১:০২192656
  • সেটা অবশ্য ভ্যালিড পয়েন্ট চাঁদু বাবু। দাদার মতো ক্ষুরধার মস্তিষ্ক (আর সৎ বলেই জানি )চাইলে অনেক কাজ ই করতে পারেন। কিন্তু ইন জেনেরাল রাজনীতির লোকেদের প্রতি আমার একটু অ্যালার্জি আছে তাই হৃদয়ের আসনে বসানো লোক টা রাজনীতি তে যোগ দেবে এটা ভাবতে কেমন লাগছে।
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:৫৮192654
  • কেন? কোন পাকা চোরকে ক্রীড়ামন্ত্রী হিসেবে না দেখলেই নয়?আর অবশ্যই অন্য কার্যসিদ্ধিও হবে, আমাদের ভটচাজ মশাই যে কাদের তোল্লাই দিয়েছেন সেটাও পোষ্কার হয়।
  • π | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:৫৮192655
  • এদিকে আসামে এনকাউণ্টারে দুটো বাচ্চা মারা গেল !

  • | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:৪৯192653
  • দাদা বিজেপি র হয়ে দাঁড়ালে বেশ কষ্ট পাবো। ঃ((
  • ঈশান | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:৪৭192652
  • কি জানি, আমারই সবকিছু একটু বেশি হিংস্র লাগছে কিনা।

    তবে এইটা ইন্টারেস্টিং, যে, Ms Khobragade, 39, who has two young daughters, is in charge of Political, Economic, Commercial and Women's Affairs at the consulate. এখানে উইমেনস অ্যাফেয়ার্সটা পয়েন্ট আউট করলাম। পরিচারিকা একজন মহিলাই ছিলেন বটে।

    টোগো নিয়ে আর কি বলব। খবরের কাগজ পড়াটা বন্ধ করে দিতে পারলে হত। কিন্তু সে তো দেবনা।:(
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:৩৫192650
  • বদে নয় বাদে হবে।
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:৩৫192651
  • কেন দাঁড়াবেনা কেন? অবশ্যই দাঁড়ানো উচিত। দূর্নীতিমুক্ত ভাবে কাজের চেষ্টা করা উচিত না সম্ভব হলে পদত্যাগ। লাল দল বদে সব সমান, চোরের রাজা।
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:২৯192649
  • উফ এ কূটনীতিককে ওর কাজের লোকের কাজের লোক করে রাখা হোক যাবজ্জীবন।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:২৬192648
  • সতেরো বছর না তো। পনেরো বছর।

    আর আইন যা হওয়ার, তাইই হবে। মানে হওয়া উচিত। সবার জন্যই।

    ইনি সরকারি চাকরি করেন বলে ডিপ্লোমেটিক রক্ষাকবচের আশ্রয় পাবেন, আর এই ভদ্রলোক, তার ফ্যামিলি কী দোষ করেছেন কেউ জানে?

    http://www.ndtv.com/article/india/no-decision-till-monday-on-jailed-sailor-s-release-from-togo-prison-455847
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:২৩192647
  • উফ, দাদাকে ভালোবাসি বলেই তো দাদা বিজেপির হয়ে দাঁড়ালে খুব কষ্ট পাব। তাই তো বললাম!

    তবে পঃবঙ্গে অ্যাকাউন্ট খুলতে গেলে বিজেপির এরম একটা কিছু করতেই হত।
  • ঈশান | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:২১192646
  • আরে নানা ওসব নিয়ে বলিনি। দাদার উপর কুনজর দিচ্ছ বলে বললাম। একটা ঢ্যারা দিয়ে দিয়েছি। দাদা আর দাঁড়াবেনা।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:২০192644
  • কার ওপর প্রতিশোধস্পৃহা প্রকাশ পেল, কোনভাবে কে জানে? খালি বলেছিলাম এই বিশাল অঙ্কের জামিনের টাকা ট্যাক্সপেয়ারের পকেট থেকেই গেল।
  • ঈশান | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:২০192645
  • ধরেছে বেশ করেছে, কিন্তু সতেরো বছর জেল? :(
  • ঈশান | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:১৯192643
  • দাদার উপর। মাদুলি পরুক আর যাই করুক, দাদা বিজেপির হয়ে দাঁড়াবেনা।
  • | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:১৮192642
  • গৃহসহায়ক/য়িকা দের কম বেতন দেওয়া তো ভারতীয়দের ওব্যেস। এই মহিলাও তাইই করেছেন। পুলিশ ধরেছে বেশ করেছে।

    পুলিশের গোঁফ ছিঁড়ে দিলে পারতেন গড়িহাটের ঐ মহিলা।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:১৩192641
  • জিঘাংসু? মানে প্রতিশোধস্পৃহা?

    কার ওপর?!
  • ঈশান | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:১১192640
  • অর্পণ এত জিঘাংসু কেন?
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:০৯192639
  • এই যে মহিলা ফ্যাতাড়ুকে দেখা গেছে।

    http://anandabazar.com/14cal1.html
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৩ ১০:০২192638
  • http://www.anandabazar.com/14desh1.html

    অ্যানাদার আইকন অ্যাবাউট টু বাইট দ্য ডাস্ট?
  • ঈশান | ১৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৩১192637
  • http://anandabazar.com/14bdesh5.html

    এইটাও কি একটু বাড়াবাড়ি হচ্ছেনা? কূটনীতিক বলে নয়, এমনকি ঢপ মারা উচিত তাও না, অ্যারেস্ট করা নিয়েও আমার বিশেষ আপত্তি নেই, কিন্তু তাবলে একেবারে হিউম্যান ট্র্যাফিকিং? (পড়ে সেইরকমই মনে হল, অবশ্য আবাপ বাড়িয়েও লিখতে পারে)
  • kumu | ১৪ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৭192636
  • এজেড আমারো ঐ গল্পগুলো বেশ লেগেছিল।পিসির সঙ্গে দেখা করার ইচ্ছে আমারো।ভারতের ম্যাজিক ওনার বাবা ও উনি যেভাবে পৃথিবীর সামনে তুলে ধরেছেন তার তুলনা নেই।
    ওনার বাড়ীর সামনে দিয়ে যাই যখনই কলকাতা যাই।
  • aranya | ১৪ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৬192634
  • ব্ল্যাঙ্কি-র থেকে মোনাল-দের নিরাপদ দূরত্বে রাখা দরকার, হাতের নাগালে পেলেই খেয়ে ফেলার হুমকি দিয়েছে :-(
  • aranya | ১৪ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৫192633
  • হুম, গুজরাত-ই বটে :-)
    শঙ্খ, কখনও দেখা ও আড্ডার ইচ্ছে রইল
  • sinfaut | ১৪ ডিসেম্বর ২০১৩ ০৬:৩৯192631
  • মোনল মানে মোনাল।
  • sinfaut | ১৪ ডিসেম্বর ২০১৩ ০৬:৩৯192632
  • আর হ্যাঁ আমি শুধু স্ত্রীং মোনল দেখিচি, পুং দেখিনাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত