এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bhagidaar | ১৪ ডিসেম্বর ২০১৩ ০৫:০৯192630
  • মোক্ষম !
  • Atoz | ১৪ ডিসেম্বর ২০১৩ ০৪:০১192629
  • যাদুকর পি সি সরকারের সঙ্গে দেখা করার যে কী ভীষণ ইচ্ছে আমার! যাদু দেখতে না, ঐ লেখাগুলো জন্য। সেই যে বহুকাল আগের আনন্দমেলায় কোন ছোট্টোবেলায় পড়া সেই সিংহরাজের গল্প, প্রজাদের টাকা মেরে যে রামধনু প্রাসাদ বানিয়েছিল, সেখানে দখিন হাওয়া খেতে খেতে ময়ূরের নাচ দেখবে বলে। পরে ধরা পড়ে যাবার পরে মন্ত্রী তাঁকে বলছে(প্রায় এরকমই কিছু), "যান যান, সেইখানেই যান। দখিন হাওয়া খান আর ময়ূরের নাচ দেখুন। আর তো কিছু আপনার লাগবে না।" রাজা তখন কেঁদে বলছেন "বুঝতে পারিনি, ওসব দিয়ে জীবন চলে না, না খেয়ে বাঁচবো কী করে?" নির্ঘাৎ ওনার কাছে গল্পটা এখনো আছে!
    আর সেই গণেশের দুধ খাওয়ার সময় শুকতারায় লেখা সেই দারুণ লেখাটা। গ্লাসে করে দুধ নিয়ে গিয়ে গণেশের সামনে দাঁড়িয়ে" খাও বাবা, নাও। এ কী? নিচ্ছ না কেন? সবার দেওয়া দুধ খাচ্ছ আর আমি সামান্য যাদুকর, আমি কী অপরাধ করলাম যে আমারটা নিচ্ছ না? "

    ঃ-)

    ঈশ যদি এমন হতো, ওনার সঙ্গে দেখা করে এই লেখাগুলো আবার পড়তে পড়তে খুব হাসা যেত!

    এরকম কী আর হয়?
  • শঙ্খ | ১৪ ডিসেম্বর ২০১৩ ০৩:৫৪192628
  • আমি গুজরাতে, থুড়ি জার্সি সিটিতে। জার্সি হাইটস।
  • i | ১৪ ডিসেম্বর ২০১৩ ০৩:১০192627
  • কোয়ার্ক,
    নৈবেদ্য কাব্যগ্রন্থ। প্রার্থনা নাম।
  • quark | ১৪ ডিসেম্বর ২০১৩ ০৩:০৭192626
  • চিত্ত যেথা ভয়শূণ্য - কোন্‌ কাব্যগ্রন্থ?
  • aranya | ১৪ ডিসেম্বর ২০১৩ ০২:৫৩192625
  • সাউথ ব্রানসউইক। তুমি কোথায়?
  • শঙ্খ | ১৪ ডিসেম্বর ২০১৩ ০২:৫০192624
  • অরণ্যদা নিউ জার্সিতে কোথায় থাকেন?

    কালকে আরো ঠান্ডা ছিল। আজতো তাও মন্দের ভালো।
  • aranya | ১৪ ডিসেম্বর ২০১৩ ০২:৩৯192623
  • সাধের নিউ জার্সীতেও বড় ঠান্ডা পড়ে গেল
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৩ ০২:৩২192622
  • যক্ষপুরের এক গুপ্তকক্ষে মোক্ষদার সাথে দক্ষের বিবাহের পক্ষব্যাপী উৎসবে লক্ষ রক্ষ নিমন্ত্রণের ব্যাপারে আলোচনা করছেন।
  • bhagidaar | ১৪ ডিসেম্বর ২০১৩ ০২:০৪192621
  • অক্ষদা কোথায়?
  • bhagidaar | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:৫৩192620
  • রবুকে গুছিয়ে ক্যালাব? গীতবিতান পাঠালাম মেল আইডি নেই আবার কি কথা?
  • aranya | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:২৪192619
  • সানি থিয়োরি-তে ক পড়ল
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:২০192618
  • প্লাগ পয়েন হলেই চলবে। ওয়াইফাই চাই না।

    প্রথম সাড়ে চারখানা অ্যালবাম আছে আমার কাছে। এখনই চাই না পরে দিলে হবে?
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:১৯192617
  • হ্যাঁ, সঠিক তথ্য হচ্ছে, সাড়ে চারটে অ্যালবামে। তোমাকে চাই, বসে আঁকো, ইচ্ছে হল, আর আর আর, গানওলা। এর পরে জাতিস্মরের অর্ধেক। ঘুমোও বাউন্ডুলে, পাগলা সানাই ইত্যাদি প্রভৃতি আর তেমন ভালো লাগে নি।
  • ঈশান | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:১৮192616
  • আরে আমার ওই তিনটেই শুনতে ইচ্ছে করছে তো। :) কিন্তু দশ জিবি তুলে দিলে কি আর নামাবনা?
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:১৭192615
  • ধুস, প্রথম তিনটে অ্যালবামে সুমনের সেরা গানগুলো আছে - এটা একটা পিওর সানি।।
  • 4z | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:১৪192612
  • ১০ জিবি? তাহলে নেক্স্ট টাইম কোলকাতায় গিয়ে নেব। আর এর মধ্যে যদি কেউ আসে তো তোর সঙ্গে যোগাযোগ করিয়ে জোগাড় করে নেব।
  • ঈশান | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:১৪192613
  • সুমনের প্রথম তিনটে অ্যালবাম হলেই হবে। আর চাইনে।

    সিকি, আর কি কি লাগবে বলে দিও একসাথে। ফিরি ওয়াইফাই? ছোটো কনফারেন্স রুম? :)
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:১৪192614
  • ভাগীদারের পাগোল শোনার শখ হয়েছে? সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে?

    তা শোনো না!

  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:১২192611
  • আর আমি এবার ঘুমোতে চললাম। আর পারা যাচ্ছে না। ১৪ ঘন্টা আপিস করলাম। কাল আবার আট ঘন্টা ইন্টারভ্যু নিতে হবে।
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:১০192609

  • এইযে।।
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:১০192610
  • উপায় আছে তো। বইমেলায়।

    ও ইশান। বইমেলায় স্টলে প্লাগ পয়েন্টের ব্যবস্থা করতে বলো। আমাদের দিল্লি বইমেলায় দিব্যি প্লাগ পয়েন্টের একটা স্ট্রিপ দিয়ে যায়। মোবাইল চার্জ হয়, ল্যাপটপ চলে।
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:০৯192608
  • আর ফোজ্জিদি তো বোধ হয় টরেন্ট নামাতে পারবে। টরেন্ট প্রচুর পাবে।
    বাই দা, ওয়ে, ভাগিদার যদি খালি পাগল শোনার ইচ্ছে হয়, বা আরো দু একটা কিছু, আমায় মেইল আইডি দিক না!!
    আর এটা তো বোধ হয় উতুবে আছে।।
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:০৭192607
  • সিকির সন্দেহটা অবিশ্যি আমারো হল। তা বাকী পার্ট কোথায় আমি কোদ্দিয়ে জানব শুনি।
    আমার কাছে ১০ জিবি সুমন আছে। শেয়ার করার কোনো উপায় নাই।
  • রোবু | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:০৬192606
  • দিব্যি ডাউনলোড করা যাচ্ছে। সবারই ফেবু আছে আশা করি? ও না, ভাগিদার নেই। তা, টুইটার আছে? নেই তো?
    তাহলে একবারটি সাইন আপ করতে হবে।
    ইশেন্দা, ডাউনলোড বাটন ক্লিক করতে হবে। তখন একটা লিঙ্ক আসবে। তাতে দুটো ডাউনলোড বাটন থাকবে। একটা প্রিমিয়াম। আরেকটা তার ডানদিকে। ডানদিকেরটা ক্লিক করলে পপ-আপ আসবে, ফেবু দিয়ে না টুইটার দিয়ে, এইসব। ফেবু দিয়ে সিলেক্ট করলে। করে আবার ওই বাটনটা ক্লিক করতে হবে। তখন কুড়ি সেকেন্ড ওয়েট করতে বলবে।
    এই আর কী।
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:০৫192605
  • টরেন্ট নয়। আমি নামাচ্ছি। কিন্তু এটা রার ফাইলের একটা পার্ট মনে হচ্ছে তো। .rar.003 এক্সটেনশন। বাকি পার্ট কোথায়?
  • 4z | ১৪ ডিসেম্বর ২০১৩ ০১:০০192604
  • ডাউনলোড বাটন থাকে তো 4shared এ। নাম দেখে মনে হচ্ছে .rar ফাইল, টরেন্ট নয়।
  • bhagidaar | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:৫২192603
  • সুমন হলে আমার চাই।কদিন ধরে পাগল শুনতে ইচ্ছে করছে।এটা টরেন্ট নয়তো?
  • ঈশান | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:৪৯192602
  • সুমন দেখে ক্লিক করলাম। কিন্তু এতে আছে কি? সুমন হলে, ডাউনলোড করে কিকরে?
  • 4z | ১৪ ডিসেম্বর ২০১৩ ০০:৪৩192601
  • রোবু, বাড়ি থেকে দেখব, আপিসে লিংক খুলছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত