এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১২ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৩192330
  • কয়েকটা পর্যবেক্ষণঃ-
    সত্তর আশির দশকে খোলাখুলি এল্জিবিটি (এই টার্ম তখনো প্রচলিত হয় নি বলেই ধারণা) নিয়ে কেউ কথা বলত না। মেয়েলি ছেলে নিয়ে ১৯৮৪-৮৫ সালে আনন্দবাজারের কলকাতায় কড়চায় খুব মশ্‌করা করে একটা নিবন্ধ বেরিয়েছিলো (কোনো এক মঙ্গলবারে) সেখানে ঠোঁটে লিপ্‌স্টিক্‌ পরা কোনো ছেলে প্রশ করা হয়েছিলো "বিয়ে করবার কথা কখনো ভেবেছেন কি?" উত্তরে সে বলেছিলো "উপযুক্ত পাত্র পেলে"। হুবহু এটাই বলেছিলো "উপযুক্ত পাত্র পেলে"। এই নিয়ে খুব হু হা হাসি ঠাট্টা হতো পাড়ার মোড়গুলোয় চায়ের দোকানগুলোয়। অর্থাৎ কিছু ছেলে তখনো চেষ্টা করেছিলো "বেরিয়ে" আসতে। তখনো পরিষ্কার ছিলোনা জনগনের কাছে এটা আইনতঃ বৈধ অবৈধ কিনা। সেনিয়ে জনতা বিশেষ মাথা ঘামায় নি। ঐ একই কড়চায় লেখা হয়েছিলো "এক ভদ্রলোকতো জনসমক্ষে নিজের ছেলেকে চড়ই মেরে বসলেন"। অর্থাৎ ব্যাপারটা প্রচন্ড এম্‌ব্যারাসিং।
    এদের হাঁটাচলার "ঢং" ও নকল করে এদের পেছনে লাগা বেশ মজার ব্যাপার ছিলো। এরকম ও কানাঘুঁষো শোনা যেত যে এদের থেকে ছোটো বাচ্চাদের (বিশেষতঃ বাচ্চা ছেলেদের) বাঁচিয়ে রাখা দরকার। অথচ এল্জিবিটি যে পেডোফিলিয়া নয় সে তখন কে প্রমাণ করবে?
    মধ্য আশিতে শুরু হলো এইচ্‌আইভি্‌-এইড্‌সের উৎপাত। সরবে। তখন এরকম প্রচার ও হয়েছে যে সমকামীতাই এর প্রধান কারণ।
    নব্বইয়ের দশক থেকে কিছু কিছু সমকামী খোলাখুলি নিজেদের "প্রকাশ" করেন। বিউটিশিয়ান "সিল্‌ভি" (দিল্লীর বাসিন্দা) তাদের অন্যতম। সিল্‌ভিকে টিভির পর্দায় (Zee) দেখা যেতো ফ্যাশন্‌ টিপ্‌স্‌ দিতে।
    বাকি তো সব এদের নিয়ে হাসাহাসি ব্যতীত কিছু নয়। সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলিউড।
  • h | ১২ ডিসেম্বর ২০১৩ ১৯:০৯192329
  • মানে ব্যাপারটা যেটা ব্রতিন বলতে চাইছে, সেটা হল,

    তবে আমার নিজের ধারণায় যারা পাই,হু, সোসেন ইত্যাদি, তাদের এদের এই বক্তব্যের(যে বক্তব্য তাদের নিজেদের বলে আমার ধারণা) সাথে একমত যেঃসাধারন মানুষের(যারা আমার ধারণায় সাধারন) মধ্যে এই আমার এবং অন্যান্য অনেক সাধারন মানুশের ধারনায় সমকামী ব্যাপার টা নিয়ে অনেক নলেজের(যেটাকে নলেজ বলা যায় কিনা আমার কোনো ধারনা নেই) অভাব আছে এবং সেই কারনে ঔদাসীন্য এবং নাক সিঁটকানো ব্যাপার টা আছে। সেটা দুর করতে হয়তো অনেক অসাধারন মানুষ প্রোয়াক্টিভলি এর সমর্থনে এগিয়ে আসবে। এটা আমার নিজের ধারনা ?যে তোমাদের ও ধারণা হওয়া উচিত।

    ডিস্ক্লেইমার যদি দিবি পোক্ত করে দিবি।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৩ ১৯:০৪192328
  • 4z | ১২ ডিসেম্বর ২০১৩ ১৮:৫৪192327
  • ব্রতিনদা মেসেজ চেকাও
  • | ১২ ডিসেম্বর ২০১৩ ১৮:১৮192326
  • তবে পাই,হু, সোসেন এদের এই বক্তব্যের সাথে একমত যেঃসাধারন মানুষের মধ্যে এই সমকামী ব্যাপার টা নিয়ে অনেক নলেজের অভাব আছে এবং সেই কারনে ঔদাসীন্য এবং নাক সিঁটকানো ব্যাপার টা আছে। সেটা দুর করতে হয়তো অনেক মানুষ প্রোয়াক্টিভলি এর সমর্থনে এগিয়ে আসবে। এটা আমার নিজের ধারনা।
  • রোবু | ১২ ডিসেম্বর ২০১৩ ১৮:০৫192324
  • name: সে mail: country:

    IP Address : 203.108.233.65 (*) Date:12 Dec 2013 -- 04:41 PM
    ****************************************************************************************

    ক।
  • | ১২ ডিসেম্বর ২০১৩ ১৭:৫২192323
  • এই যে নেতাই দিল্লীর হাল হকিকত একটু বাতাও তো..
  • Kaju | ১২ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৯192321
  • দেহ রাখলেও ভূত তো থাকে। সেই ভূতের ছানা হল এসেমেস, যে তার কর্তব্য নিরলসভাবে পালন করে চলেছে।
  • নেতাই | ১২ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৯192322
  • অল্প তেলে ভাজবে।
  • TELEGRAM | ১২ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৮192319
  • তবে বানাম ভুলিনি।
  • | ১২ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৮192320
  • হ্যাঁ ঘুম থেকে উঠে এই মাত্র দেখলাম। ভেজে দিচ্ছি শিগ্গির ই।
  • Teligram | ১২ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৬192318
  • কবেই দেহ রেখেচি
  • Kaju | ১২ ডিসেম্বর ২০১৩ ১৭:৪২192317
  • বোতিন্দা তো মার্কেটে নেই বোধায়, টেলিগ্রাম করে দোবো? - 'সার্জেন্ট কলিং(.) আর্জেন্ট'
  • 4z | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৯192316
  • ব্রতিনদা ফেসবুকের মেসেজ দেখ। আর্জেন্ট।
  • Kaju | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৫192315
  • সুপ্রীম কোর্ট আর আমাদের উনি, দুজনার-ই জিরাফের লক্ষণ আছে। জিরাফের উঁচু গাছের পাতা খেয়েই কাজ হয়ে যায়, তবু ঘাস খাবার লেভেলে নামবে টেনে হিঁচড়ে। কী দরকার বাওয়া? কে কোথায় কী বলছে, কার্টুন আঁকছে নিয়ে একজনের ঘুম ছুটে যাচ্ছে আর এরা কে কার সাথে ইয়ে করছে সেই নিয়ে..
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:৫০192314
  • একটা ভাচ্চুয়াল ফোরামে একজন চাড্ডি আমাকে এই বলে ঝাড়ল, লজ্জা করা উচিত যে তোমার সারনেম ***, এই সারনেমে কত এলিট এলিট লোক এসেছে বেঙ্গল থেকে, আর সেই সারনেম নিজের নামের সাথে লাগিয়ে তুমি এমন একটা পারভারশনের সমর্থনে কথা বলছো ওপেন ফোরামে?

    আমি টোটাল হুব্বা!
  • sch | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৬192313
  • দমুদি সে তো এমনিতেই করতে পারে। আপনার পাশের বাড়ি আই টি সেক্টরের দুটি ছেলে থাকে। গলাগলি বন্ধু। আপনি টের পেয়েছেন আপনার মেয়ের সাথে একটি ছেলে অল্প ইন্টু মিন্টুর চেষ্টায় আছে। আপনি পাড়ায় রটিয়ে দিলেন আপনি ছেলে দুটিকে আপত্তিকর অবস্থায় দেখেছেন। সেরম পাড়া হলে এমনিই ধোপা নাপিত বন্ধ ক'রে পাড়া ছাড়া করবে। আর কোনো মেট্রো শহরে আপনি এখন পুলিশের কাছে গেলেও পুলিশ বলবে মশাই রেপ সামলে সময় পাই না আবার ৩৭৭।

    একটা গল্প বলি শুনুন আমাদের পাড়ায় - একটি বাড়ির নিচ্রে তলায় ভাড়া নিয়ে TCS এর কয়েকটি মেয়ে থাকতো, দক্ষিণ ভারতীয়। । বাড়ীওয়ালা মাঝে মাঝেই লোকজনের কাছে গজ গজ করতেন - হ্যাঁ সারাক্ষণ ছেলেরা আসে মেয়েগুলোর কাছে - কোন চরিত্র নেই। একদুপুরে ভদ্রলোকের স্ট্রোক হল - দুপুবেলা - কেউ নেই - ওনার স্ত্রী ছাড়া - দুটি মেয়েও ছিল - তারাই আম্বুলেন্স arrange করে nusring home এ নিয়ে গেল - নিজেদের ক্রেডিত কার্ডে পেমেন্ট দিল তখনকার মতো - ভদ্রলোক বেঁচে গেলেন। ফিরে এসে পুরো পাল্টি - ওই মেয়েগুলো কি ভালো - আমার মেয়ের মতো - তুলনা হয় না...
    L/G/B/T কাকে সমর্থন করবে তা ডিপেন্ড করে কাকে দিয়ে স্বার্থ সিদ্ধি হবে তার ওপর। যদি স্বার্থ না চলে সম /বিসম সব কামীরই এক হাল - ব্যাঁকা চোখে দেখবেই। যখনই দেখবে সে নিজে যা কাজগুলো করতে চায় কিন্তু পারছে না কিন্তু অন্যে করছে তখনই সমালোচনার ঝড় বইবে।

    এরে কয় স্টার্ভেশান -

    বেশী করে LGBT - দের আলাদা করে ট্রিট করলে আমার কেমন মনে হয় তাদের হাল না "হরিজন" দের মতো হয়। আহ্লাদের নামে আরো বেশী আইসোলেটেড আর আইদেন্টিফায়েড হয়ে গেল। মানুষের যৌনতা তার ব্যক্তিগত চয়েস - সে তার পার্টনার ছাড়া আর কারো জানার তো প্রয়োজন দেখি না। আমরা কি ব্যাঙ্ক বালেন্স, জাঙ্গিয়ার মাপ গলায় ঝুলিয়ে ঘুরি? এটাও তাই থাক - কে হোমো, কে লেসবি জেনে কি হাতি ঘোড়া হবে। সে তার পছন্দ মতো করুক যা ইচ্ছে
  • Kaju | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:৪২192312
  • ফেবু-র দৌলতে দেখি আর কিছু না হোক বন্ধু শব্দটার অপমান প্রতিনিয়ত হচ্ছে। পরিচিত হলেই কি বন্ধু হয়? যার বন্ধু হবার কোনো যোগ্যতাই নেই, প্রতিদিন দেখা হবার সুবাদে হয়ত কখনো লিস্টে ঢুকেছিল, কথা বললে উত্তরও দেয় না, এদের সব লাথি মেরে লিস্ট থেকে দূর করে পাপক্ষালন করতে হচ্ছে। তবে সে তো আবার জানতেও পারে না। কাউকে আনফ্রেন্ড করলে তার কাছে নোটিফিকেশন গেলে ভালো হত। ফেবু এইটে নিয়ে ভাবছে না, এতসব করছে নতুন নতুন।
  • সে | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:৪১192311
  • "পার্টনার খুঁজতে গেলে দরকার। পরিচিতি না জানলে সেটা অসম্ভব হয়ে দাঁড়াবে। এটা খুব ভাইটাল ব্যাপার। সমকামীরা কিকরে ব্যাপারটা ম্যানেজ করেন জানিনা। " ঈশান থেকে কোট করেছি।

    উত্তর দেবার চেষ্টা করছি।
    আমার বেশ কয়েকজন ক্লোজ আত্মীয় এবং বন্ধু সমকামী। এরা কীকরে পার্টনার খুঁজে নেয় সেটা বিষমকামীদের থেকে বিশেষ আলাদা নয়। সংখ্যায় এরা আনুপাতিক কম তাই মনের মতো (শুধু দেহ নয়, মন) পার্টনার পাওয়া একটু শক্ত।
    মনে করুন আপনার একটি মেয়েকে ভালোলাগে, তাকে প্রোপোজ করতে গিয়ে জানলেন তার প্রেমিক আছে, আপনি ব্যাথা পাবেন। এক্ষেত্রেও তাই। একটি পুরুষের অন্য একজনকে পছন্দ হলো, প্রোপোজ করতে গিয়ে জানল তার প্রণয়ী/প্রণয়িনী আছে। ব্যাথা পেল। হাতে ফ্ল্যাগ নিয়ে (আমি সমকামী বা আমি বিষমকামী) অ্যাডভার্টাইজ করবার প্রয়োজন নেই তো। শুধু শরীর নয় মনের মিলও প্রয়োজন আর পাঁচটা বিষমকামীদের সম্পর্কের মতো। এঁরা ব্যাপারটা এইভাবেই "ম্যানেজ" করেন। বিষমকামীরাও কি সব সময় সম্পর্ক "ম্যানেজ" করে উঠতে পারেন? সেখানেও কি দ্বেষ, প্রতারণা, প্রতিযোগিতা, মনোমালিন্য, আঘাত, এসব থাকে না?
    এল্জিবিটি কোনো আলাদা প্রজাতি নয়। মানুষই। চিরটাকাল এরা যেমন করে পার্টনার জোগাড় করে এসেছে সেভাবেই করবে। সেখানে বাধা দেওয়াটা সম্ভব নয়। প্রকাশ্যে বাধা দেওয়া যেতে পারে কিন্তু প্রকৃতির নিয়মে এরা গোপনে ঠিকই নিজেদের সঙ্গী বেছে নেবে। সেখানেও পারষ্পরিক প্রেম/বিরহ ইঃ থাকে থাকবে।

    এবার আরো দুটো কথা।
    এদের স্বাভাবিক যৌণ সম্পর্ককে বেআইনী তকমা লাগানো ঠিক নয়। তার জন্যে এদের "বেরিয়ে" এসে "আমি এল্জিবিটি" বলে প্যারেড করবার দরকার আছে কি? তার চেয়ে সকলে মিলে এল্জিবিটিদের সমানাধিকার নিয়ে প্যারেড করা অনেক ভালো অপশান। যেখানে দেশের আইন এদের বিরুদ্ধে সেখানে "আমি এল্জিবিটি", "আমি এল্জিবিটি" করে প্যারেড করাটা নিরাপদ নয়। এরা এমনিতেই ডিক্রিমিনেশনের চুড়ান্ত শিকার। সাধারনের ঠাট্টা টিটকিরি শারিরীক আক্রমনের ঝড়ঝাপটা এদের প্রতিনিয়ত সহ্য করতে হয়। এরা জানে সেটাই দস্তুর। এখন রাষ্ট্রের আইন এদের বিরুদ্ধে।
    বিয়ে করবার অধিকার নেই। পছন্দের মানুষের সঙ্গে স্বেচ্ছায় যৌণ সংসর্গের অধিকার নেই। নিজেদের "ব্যবহার" লুকিয়ে রাখতে হয় ক্রমাগত। এই ভারতবর্ষ এদের দেশ নয়? ধর্ম টর্ম থেকে খুঁজে পেতে কী পাওয়া যাবে জানি না। কিন্তু আজ এরা "একা" হয়ে গেলে সমাজের জন্যে সেটা মঙ্গলকর নয় বলেই মনে হয়।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৯192310
  • না। কেজরিওয়ালের জ্বর এসেছে। তাই যায় নি। শিশোদিয়া গেছে শুনলাম।
  • jhiki | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:২১192309
  • নারদ নারদ
  • I | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:১৭192308
  • লাগ লাগ লাগ তেষট্টি।
  • cm | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:০৭192307
  • অরবিন্দের সাথে অন্নার একটু খটামটি লাগল নাকি?
  • | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:০০192306
  • স্চ,

    কিছুদিন জেলবাস হতে পারে। হ্যরাসমেন্টের চুড়ান্ত হবে। আর দুটি ছেলে বা দুটি মেয়ে একসাথে বাড়ীভাড়া নেওয়াটা আর তত সহজ নাও থাকতে পারে। এটা মানে কোর্টের এই রায় খানিকটা খুঁচিয়ে মনে করিয়ে দেবার মত হল। আগে এমনিতে এদের ভাড়া পেতে অসুবিধে হত না, কিন্তু এখন হয়ত হতে পারে।
  • I | ১২ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৭192304
  • স্চ ঠিকই কয়েছে। কিন্তু উল্টো রায় হলে LGBT দের একটা নৈতিক জয় হত। সমাজে তার প্রভাব পড়ত। মানুষ আর একটু আধুনিক হওয়ার সুযোগ পেত। রাষ্ট্রের কাছে নিজেকে একটু কম দাস বলে ভাবতে পারত।সেদিক থেকে একটা হতাশা।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৭192305
  • সাদা চাড্ডি সবুজ চাড্ডি গেরুয়া চাড্ডি সক্কলে মিলেই তো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল হাইকোর্টের রায়।
  • sch | ১২ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৮192303
  • সে তো স্যার এখন আপনি মেইল ফরোয়ার্ড করলেও পুলিশ হ্যারাস করতে পারে
  • cm | ১২ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৫192302
  • পুলিশে চাইলে হ্যারাস করতে পারে।
  • sch | ১২ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৩192301
  • দমুদি'র 10:37 AM

    "কেউ যদি বারান্দায় দাঁড়িয়ে পার্টনারকে বলে আজ বেশ ঠান্ডা পড়েছে, কেমন সোন্দর আবহাওয়া, চল একটু সেক্ষ করি আর প্রতিবেশী সেইটে শুনে পুলুশকে খবর দেয় তাইলে এদের পুলুশে ধরতে পারে।"

    এই জায়গাটাই কাল থেকে বলার চেষ্টা করছিলাম - দমুদি ঠিক ধরেছেন। কিন্তু তাকে তো প্রমাণ দিতে হবে। সে কি এবার সিসি টিভি নিয়ে ধাওয়া করবে ? প্রমাণ দিতে না পারলে এই স্টেটমেন্টে কিস্যু হবে না

    বেসিক্যালি আমার মাথায় এখনো ঢুকছে না এই রায়ে কি হল

    ১) ঘরের ভেতর যে কেউ যে যা খুশি করতে পারে - গ্রুপ, আনাল, ওরাল, গে, লেসবি। তাতে কার কি ? কেউ প্রকাশ্যে সেক্স করলে মানে সেটা ছেলে -মেয়ে কম্বি হলেও পুলিশ ধরবে, তা গে বা লেসবিতে সেটা নতুন কি

    ২) ওই প্রকৃতির নিয়মবিরুদ্ধ প্রমাণটা কে করবে। গে/লেসবি সেক্স যে প্রকৃতির নিয়মবিরুদ্ধ এটা প্রমাণ করতেই যুগ কাবার হয়ে যাবে।

    ৩) গে ম্যারেজ আগেও ছিল না এখনো নেই

    সুপ্রীম কোর্ট/সংবিধান তো বলে ঘুষ নেওয়া অপরাধ - শতকরা ৭০% ভারতীয় ঘুষ দেন বা নেন। তো তাদের কি জেলে ভরা হয়?
    আর জনসাধারণের acceptability ? লোকের যদি এটাকে সাপোর্ট করলে সুবিধে হবে মনে হয়, যদি মনে হয় এটা in thing, তো এমনি করবে নইলে করবে না। পাব্লিক বিনা স্বার্থে জেনারেলি কিছু করে না।

    সুপ্রীম কোর্টকে পাত্তা না দেওয়াই ভালো - ইগনোর করুন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত