এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • forteresse violé | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৯192300
  • আমি করিয়েছি একবার। কিন্তু সব ল্যাব করবে কিনা বলতে পারবো না।
  • | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৭192299
  • হ্যাঁ সে বলে দেব। কিন্তু তাহলে করবে কী?
  • forteresse violé | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৪192298
  • করে তো, কিন্তু তোমাকে স্পেসিফিক্যালি বলতে হবে - লেফ্‌ট হিউমেরাসের ল্যাটেরাল ভিউ ইঃ। সেইটা ডাক্তার লিখে দিতে পারে।
  • | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৫০192297
  • আচ্ছা কোনও ডাক্তার লিখে না দিলে ল্যাবেরা কি এক্সরে করে না? কেন করে না?
  • নেতাই | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৩৯192295
  • হরি হে মাধব
    চান করব না গা ধোবো
  • Kaju | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৩৯192296
  • আজকাল এই ছাতার মাথা সাইটটা খুলতে গেলে এক দুবার রিফেশ মারতেই এইটে খুলে আমারে বার করে দেয় -
    http://www.guruchandali.com/guru/gabriel/guruc.html

    পছন্দ না হয় বল্লেই হয়, তাড়ানোর জন্যে এসব ফ্যাসিবাদী কল করা কেন বাপু?
  • forteresse violé | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৩৮192294
  • কেজিপি এসেছি। নালন্দা বিল্ডিং-এ যে সব ঘরে ক্লাসটাস হয় সেইখানা দেখে মুখ থেকে প্রথম যে শব্দটা বেরোল সেইটা হল "হরিবোল"!
  • নেতাই | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৩৫192293
  • একমত।
    বোরিং প্রসঙ্গে।
  • রোবু | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৩৩192292
  • সংখ্যাগুরু সংখ্যালঘু ক্যাথলিক, হিন্দু মুসলিম - সমস্ত রকম চাড্ডিরাই বিপক্ষে।
  • forteresse violé | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৩০192290
  • (মানে ডিবেটটা নয়, সেটা তো এখুনি দেখলুম। এই আজকের দিনটার কথা বলছিলুম)
  • forteresse violé | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৩০192291
  • ক্ষীঃ বোরিং!
  • de | ১২ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৫192289
  • পাইকে সাপোর্ট -- বিষমকামীদেরও আরো এগিয়ে আসা উচিত গে রাইট্স এর সমর্থনে।
  • de | ১২ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৩192288
  • হতাশ হওয়ার মতো রায়! শুধু কি চাড্ডিরাই বিপক্ষে? নাকি সংখ্যালঘু (ক্যাথলিক বা মুসলিম)ধর্মীয় সংগঠনগুলোও বিপক্ষে?
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ১৩:১৩192286
  • বৃন্দা ক্যারাটও অবাক হয়ে গেছেন। হাউ ক্যান সামোয়ান'স প্রেফারেন্স বি ক্রিমিনাল অফেন্স?
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ১৩:০৯192285
  • পার্লামেন্টে পাস করানোর কথা কেউ ভাবছে না কেন? অন্তত বিলটা আসুক। চিদাম্বরম সহায়।
  • j | ১২ ডিসেম্বর ২০১৩ ১৩:০২192284
  • এই স্টেটমেন্টের পর চাড্ডিরা চিদুকে নিয়ে নামল বলে
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ১২:৫১192283
  • এই রায় পুনর্বিবেচনার কোনও জায়গাই নেই।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৩ ১২:৩৭192282
  • রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ। আজ কাদের মোল্লার ফাঁসি হতে কোনও বাধা নেই।

    ফেবু থেকে এইমাত্র পেলাম।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ১২:২৫192280
  • ঘুমুতে যাবার আগে লিখেই যাই।
    মামুকে। এলজিবিটি দের আন্দোলনে তাঁরাই পুরোধা হবেন, এ নিয়ে কোন তক্কোই আমি কখনো করিনি। বরং বারবার লিখেছি, সে আন্দোলনে তাঁরা আসছেন, এবং আগের থেকে অনেক বেশি করে। এই রায়ের ফলে সেটা কমে যেতে পারে বলে আমি আশঙ্কিত, আবার উল্টো চাপে বেড়েও যেতে পারে। গেলে খুব ভাল। আর তার জন্য মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় এটাকে ইস্যু বানানো খুব দরকার।
    আমার তর্কের পয়েন্ট ছিল, সমকামীদের চেনা ও এই আন্দোলনে আসা প্রসঙ্গে বিষমকামীদের ভূমিকা নিয়ে। সেটা আরো প্রো-অ্যাক্টিভ ও বেশি হওয়া দরকার বলেই মনে করি। কেন কী, আগেই লিখেছি।
  • | ১২ ডিসেম্বর ২০১৩ ১২:১৮192279
  • ভাগীদার বাবু সেটাই বললাম তো। ৩ নাম্বার কারন ট দেখো। তারা নিজেদের ওরিয়েন্টশন জানাতে দ্বিধাগ্রস্ত এক বা একাধিক কারনে। সেক্ষেত্রে আমি তাকে চিনলেও সহকামী হিসাবে চিনি না।

    ( কালকেই তো কথা হয়ে গেল আপনি নয় তুমি। আবার অপানি কেন রে বাবা? ঃ(( )
  • | ১২ ডিসেম্বর ২০১৩ ১২:১৫192278
  • এই টা মিঠু কী লিখলো উত্তেজনায় "বিধবা বিবাহ" ?ঃ))
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ১২:০৬192277
  • ৩৭৭ এর একাধিক মুশকিল আছে। তার মধ্যে শুধু একটা হল গে সেক্সকে খুব সহজে 'নট ইন দি অর্ডার অফ নেচার' বলে দেওয়া যায়। কিন্তু গে সেক্স এর ক্ষেত্রে ওই আইনের ব্যবহার হয়নি বললেই চলে। কাজেই হাই কোর্টের আইন কেন বাতিল হল, তা নিয়ে বেশি হইচই করার কোনও মানে পাচ্ছি না। মধ্যে থেকে গে দের দুঃখ হচ্ছে। তারা মনে করছে তাদের একটা বিরাট অধিকার কেড়ে নেওয়া হল। অধিকার এমন কিছু বিরাট ছিল না।
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ১১:৫৪192276
  • লক্ষ্য করবেন, যশোধরার লেখাতেও কার্নাল ডিসায়ারের কথা আছে। হেটেরো কার্নাল ডিসায়ারের কথা আছে। আর সেই থিঙ্কফেস্ট সেখানেও একটা পোস্টার ছিল দি বীস্ট উইদিন। যেটা ৩৭৭ এর আজকের দিনের ইন্টারপ্রিটেশন।
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ১১:৫০192275
  • যশোধরার লেখাটা ভালো লাগল।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৩ ১১:৪৫192274
  • যশোধরা বেশ ১-২-৩-৪ লিস্টি করে লিখেছেন।

    রাতভর আলোচনাটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু এটা টইতে হলে ডকুমেন্টেড থাকত।

    ইশান এবং পাই, দুজনেই খুব সঠিক ভ্যালিড পয়েন্টে কথা বলেছে, কেবল বক্তব্যদুটো মার্জ করে নি। পাই যেভাবে বলেছে, সেইভাবে, চাইলে অনেক সমকামীর সঙ্গে আলাপিত হওয়া যায়, এটাও যেমন সত্যি, তেমনি এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের বাইরে এদের সেইভাবে দেখতে পাই না, সেটাও সত্যি। এরা যেন আছে, অথচ নেই।

    ভার্চুয়াল জগতকে আমি আলাদা করে দেখি আমার চারপাশের জগত থেকে কারণ আমার চারপাশে, আমার সোসাইটিতে আমার অফিসে যাদের সঙ্গে আমাকে দিনের বেশির ভাগ সময় কাটাতে হয়, তারা আমার ফ্রেন্ড লিস্টে আসে হয় তো, তবে "সার্কলে" আসে না। কোনও রকমের সোশাল অ্যাওয়ারনেস ক্যাম্পেনের ইভেন্ট শেয়ার করার সময়ে সতর্কভাবে তাদের বাদ দিই, কারণ ভার্চুয়াল জগতকে আমি আমার কাজের জগতের সঙ্গে সজাগভাবেই মেলাতে চাই না। অনেক রকমের সমস্যা হয়।

    গুরুর কাজ করতে গিয়েই বইমেলায় আলাপ হয় সমকামী মানুষের সঙ্গে। দিল্লিতেই, সেই লোকটি নিজে আসতে পারেন নি শরীর খারাপ ছিল, সহকর্মীকে পাঠিয়েছিলেন, তিনি আমাদের স্টলে এসে ফোনের মাধ্যমে আমার সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমি তাঁর কাছ থেকে লেখা পত্র চেয়েছিলাম, দিল্লিতে কী কী ভাবে এলজিবিটি মুভমেন্টে তাঁরা যুক্ত হচ্ছেন, কী কী অড ফেস করতে হচ্ছে, সেই সব জিজ্ঞেস করেছিলাম। বলেছিলেন লিখবেন, তারপরে লিখেছেন কিনা, খেয়াল নেই। পাই বলতে পারবে।

    কিন্তু সে তো গুরুর একটা ঘোষিত অ্যাজেন্ডা আছে, এলজিবিটি সিমপ্যাথেটিক। অন্য যৌনতা নামের বই বিক্কিরি হয় এখান থেকে, গুরুর স্টলে তাই আমার কাছে নিঃসঙ্কোচে এগিয়ে আসেন সমকামী, আলাপ করেন। কথা বলেন। তার বাইরে? যখন গুরুর স্টল থেকে বেরিয়ে আসি?

    নিজের ওয়ালে যে সব পোস্ট লিখি এলজিবিটির সমর্থনে, সেগুলো কিন্তু চোখে পড়ে আমার সোসাইটির, অফিসের যাঁরা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তাঁদের। কেউ কখনও এই নিয়ে কথা বলেন না, এসব নিয়ে স্রেফ মাথাই ঘামান না।

    অন্যদিকে মাথা আমিও ঘামাই না। দিল্লিতে যখন এলজিবিটি প্যারেড হয়, আমি যাঅই না সেখানে, গিয়ে দাঁড়াই না। গেলে হয় তো ঠিকই একটা দুটো চেনামুখ বেরিয়ে আসত, কে বলতে পারে। কিন্তু যাইই নি কোনও দিন।

    এই আর কি। দূরত্ব একটা রয়ে গেছে। সেটা ভার্চুয়াল জগতে অনেকটাই কমে গেছে, কিন্তু বাস্তবের জগতে প্রায় অলঙ্ঘনীয়।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ১০:৫৯192273
  • ওমা সোসেন লেজের কথা সিরিয়াসলি নেয় না?
  • sosen | ১২ ডিসেম্বর ২০১৩ ১০:৫০192271
  • তাই তো ভাবলাম। মারপিট এর কথা আমি খুব সিরিয়াসলি নিই। ভাবলাম এক্ষুনি পাতার পর পাতা লিখে প্রমাণ করিয়ে দেবে আদতে আমার হু কে মারার-ই কথা, আর আমায় টিকিট কেটে কথা রাখতে আস্তানা দৌড়তে হবে। এসব আগেই পোষ্কার করে নেওয়া ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত