এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ১০:১০192240
  • সেক্স প্রকাশ্যে করলে এমনিতেই পুলুশে ধরবে। যাঁরা করবেন, তাঁদেরই দায়িত্ব নিতে হবে।
  • sosen | ১২ ডিসেম্বর ২০১৩ ১০:০৯192239
  • কেউ যে ঘরে ঢুকে দেখতে যায় না, যাবে না, এর গ্যারান্টি পাওয়া যাচ্ছে তো? গেলে কি করণীয়? "ইন প্রাইভেট" লেখা ছিল কিনা, তাই জানতে চাইছি। কে দায়িত্ব নিচ্ছে?
  • hu | ১২ ডিসেম্বর ২০১৩ ১০:০৮192238
  • কেউ ঘরে ঢুকে দেখতে যাবে না ঠিকই, কিন্তু আইডেন্টিটি ডিসক্লোজ না করলেই তো আর আইডেন্টিটি চাপা থাকে না। অনেককেই দেখে বোঝা যায়। ফলাও করে সমকামী সম্পর্ক বেআইনি রিপোর্ট করার পর তাদের হ্যারাসমেন্ট বাড়ল।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ১০:০৫192237
  • আইডেন্টিটি ডিসক্লোজ না করলেই তো হল। কে আর ঘরে ঢুকে দেখতে যাবে। ওই নিয়ে খামোখা চিন্তা করছেন কেন।:)
  • sosen | ১২ ডিসেম্বর ২০১৩ ১০:০২192236
  • ম্যারেজ এর কথা তো পরে। আগে কনসেন্সুয়াল সেক্সুয়াল একটিভিটি ক্রিমিনাল কি করে হতে পারে সেইটে ক্লিয়ার করুক রাষ্ট্র।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ১০:০১192235
  • ধুর। বিয়ে একটা সোসাল কনট্র্যাক্ট। স্টেট সেখানে আছেই। বিয়ে করতে গেলে কোর্ট, ডিভোর্স করতে গেলে কোর্ট। এমনকি লিভ-ইনেও ধীরে ধীরে কোর্ট ঢুকে পড়ছে। রাষ্ট্র ছাড়া বিয়ে হয় নাকি?

    এইটা একককে।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৯192234
  • এটা আমার প্রশ্নের উত্তর হলনা পাই। প্রশ্নটা আরেকবার পড়ে নিলে ভালো হয়।
  • Ekak | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৭192232
  • ঈশান
    নোটিশ দেবে তো স্টেট কে যে আমরা বিয়ে কল্লুম। কিন্তু আমরা সম না উভ না বিপরীত কাপল তা দিয়ে কার কি। এটা এখন হয় না। ম্যারেজ ল্য ম্যান-উওম্যান এর ওপর দাঁড়িয়ে আছে। সেটা চেঞ্জ দরকার। অরিয়েন্তেসনের জায়গাটাই রাষ্ট্রের পয়েন্ট না হলে আসতে আসতে সিভিল কোড গুলৌ পাল্টাবে। বরং ওটা যদ্দিন ওয়ান অফ দ্য প্যারামিটার থাকবে তদ্দিন নষ্টামি করবে রাষ্ট্র।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৭192233
  • অন্যেরাই লড়ে দিতে পারবেন না, কিন্তু অন্যদেরও দরকার। আমি এই স্ট্যান্ডটায় বিলং করি। আশা করি ক্লিয়ার।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৬192231
  • গে রাইটস না চাইলে ঠিকই আছে। চাইলে ডিসক্লোজার মাস্ট।
    ইচ্ছে হলে লজিকালি কাটুন।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৫192230
  • দেখুন, ব্যঙ্গ বিদ্রূপ আমিও করতে পারি। যেমন ধরুন বললাম, "মার্টিন লুথার কিং বলতেই পারতেন, আমরা কেন লড়ব, সাদারা সিভিল রাইটস মুভমেন্ট আমার হয়ে লড়ে দিন, আমি একটু হাওয়া খাই।"
    ওসব চিমটি ফিমটি দিয়ে কি হবে। আমি দুটো দেব আপনি দুটো দেবেন। গপ্পো শেষ। তার চেয়ে টপিকে বলুন।
  • Ekak | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৩192229
  • আমি গে রাইট চাইছিনা। আমি চাইছি আনলেস-আদারয়ায়স আদর'স ফান্ডামেন্টাল রাইটস এন্ক্রচ্দ, রাষ্ট্র পাবলিকের প্যান্ট শুঁকে বেড়ানো বন্ধ করুক। ব্যাস।
  • Bhagidaar | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৫০192228
  • রামমোহন বলতেই পারতেন, বিধবারা আমার সঙ্গে রাস্তায় নামুন, তবে সতিদাহর বিরুদ্ধে লড়ব। আপনারা বাড়িতে বসে থাকবেন, আর আমরা পুরুষেরা লড়াই করে ঘাম ঝরাবো, ওসব হবেনা।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৮192226
  • আচ্ছা আমি তো অনেক কিছুর উত্তর দিলাম। আগে এইটা আপনারা একতু বলুন, গে-রাইট বলতে কি কি রাইট চাইছেন।
  • নেতাই | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৮192227
  • ডিডিদা আজকাল কোনো ব্যাপারেই বক্তব্য রাখেনা।
    ফাঁকিবাজ বললে নেহাত অনেক কম বলা হয় তাই বললাম না।
  • Bhagidaar | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৭192223
  • আইওয়া তো বাই জুদিশিয়ারী। খুব ওয়েলকাম স্টেপ সন্দেহ নেই, কিন্তু বেচারা জজ গুলোর তো চাকরি গেল! তারপর বাই লেজিস্লেশান নর্থ ইস্টের আরো কয়েকটা স্টেট, ও ফাইনালি বাই পিপলস চয়েস মেরিল্যান্ড, ওয়াশিংটন, ও (আর কোনটা? নর্থ ইস্টের আরেকটা ছিল) ওয়াস দা ফাইনাল নেলস ইন দা কফিন!
  • kumu | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৭192224
  • হু ৮ ৪৪ একদম ঠিক।গ্রাম দূরে থাক, রাজধানীতেই বিজ্ঞানমনষ্ক (!) মানুষদের মুখে কাল বেশ হয়েছে টাইপের মম্তব্য শুনছিলাম।
    আর সমকামীদের চেনা এখনই খুব জরুরী কী?আসল আন্দোলনটা এগিয়ে যাওয়াই প্রয়োজন।সময়ই হয়তো এই চেনার ব্যপারটা ঠিইক করে দেবে।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৭192225
  • কারণ বিয়ের বাই ডেফিনিশন পাবলিক রেকর্ড থাকে। নোটিস দিতে হয়, ইত্যাদি।
  • Ekak | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৪192221
  • বিয়ে রাইট পেতে গেলে কন্সুমেষণ অফ ম্যারেজ মানে যে দুটো লোক বিয়ে করবে তারা পরস্পরকে জানাবে উভয়ের সঙ্গে যৌনতায় রাজি কিনা। বাকিদের কেন জানাবে ফার্স্ট অফ অল।
  • Bhagidaar | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৪192222
  • বতিন্দা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক সমকামী লোককেই আপনি চেনেন, নিশ্চিত একাধিক চেনেন। কিন্তু শুধু জানেননা যে তারা সমকামী।

    আর আপনার কালকের প্রশ্নের উত্তর আজ দিয়ে যাই, আজ সকালে যখন বেরোলাম কাজে যাবার জন্য তখন তাপমাত্র একচুয়াল মাইনাস একুশ ডিগ্রী, ফীল্স লাইক মাইনাস বত্রিশ, সেলসিয়াস।
  • | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৩192220
  • কে যেন মিডওয়েস্টের নিন্দে করেছে দেখলাম!!!আমাদের বাইবেল এবং ভুট্টাবেল্টে সমকামীদের বিবাহ দিব্যি স্বীকৃত। ইনফ্যাক্ট তাবড় তাবড় এগিয়ে থাকা স্টেটগুলোর নাকে ঝামা ঘষে (ম্যাসাচুসেট্স আর কানেক্টিকাটের পর) চাষাভুষোদের আইওয়া হলো গিয়ে থার্ডস্টেট, যারা আইন পাশ করে ফেলেছেঃ)
    অন্ততঃ এরাজ্যে সমকামীরা দিব্যি আইনের অধিকারসহ সুরক্ষিত।
  • Ekak | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪২192218
  • আরে হতেই পারে যে কেও "দেখেন নি "। সেক্সুয়াল অরিয়েন্টেশন তো সবার জানার কথাই নয়। আমি এই জায়গা তাই বলছি। যে "জানানো " তা পয়েন্ট কেন। সমকামী এবং হেটেরো রা কিভাবে ইন্ট্রা এবং ইন্টার রিলেশন বজায় রাখবেন সেটা একেবারেই নিড এন্ড ইন্টিমেসি রিল্ভিলেসনের ব্যাপার। কিন্তু একটা সমাজে, রাষ্ট্র তার লোকজনের প্যান্টের ভেতর নাক গলাবেনা, আনলেস আদারযাস সাম এন্ক্রচ্মেন্ট হ্যাপেনস। এটার জন্যে সবাইকে টি আই প্যারেড এ দাঁড় করবার দরকার আছে কি ?
    মানে ওরকম কগনিটিভ লজিক দিয়ে এগোলে : কোনো মানুষের পোলারিটি চেঞ্জ করতে থাকলে ( হুইচ ইস কয়েট একসেপ্টেবল, এখানে একটাই সেই পুরনো কথা আসে বউ হটাত লেসব হয়ে যাবে এ কেমন কথা !!, যেন অরিয়েন্টেশন সেম রেখে অন্য পুরুষের সঙ্গে গেলে এটলিস্ট "সম্মান " বাঁচত ) তাকে নিয়ে রাষ্ট্র কী করবে ? আপনারা "জেনেই " বা কী করবেন ?
    ব্যাপারটা আগে ছিল সমকানি বলে কিছু হয়না। এখন দাঁড়িয়েছে, বেশ হয় কিন্তু সেটা দিস্ক্লস কর। মানে সোজা কথায় সিচুএশন আগেও যা ছিল এখনো তাই। আমার সেক্সুয়াল অরিয়েন্তেসনের মনিটরিং করবে বাকিরা যেটা প্রথম থেকেই অনভিপ্রেত আনলেস আমি সিভিল / ক্রিমিনাল কোড ব্রেক করছি।
  • dd | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪২192219
  • আপনেদের এই অবুঝ ধোঁয়াশা কাটিয়ে,দ্বিধা দুর করে, সানন্দে গাইড করে নিয়ে যেতে পারতাম জ্ঞানের কটকটে আলোয়। কিন্তু হায়। এই টপিকের ওপরও আমার বিন্দুমাত্রো বক্তব্য নেই।

    খুব মিস করলেন। কিন্তু কি করা।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪০192217
  • এক্স্যাক্টলি। বিয়ের রাইট পেতে গেলে সেক্সুয়ল ওরিয়েন্টেশন প্রকাশ করতেই হবে। নো ওয়ে আউট। :)
  • Bhagidaar | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৯192216
  • গিভ এন্ড টেক বাওয়া, বিয়ে করতে চাইবে আর চামড়া তুলে সব দেখাবেনা, কোথাকার মেনস্ট্রিম পারসন হে তুমি?
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৫192215
  • আমি অমার স্ট্যান্ড লিখেছি। সেটাতে পাই বিলং করে কিনা জানতে চেয়েছি। এই জন্য এল। পাই আমার পোস্টটা পড়লেই বুঝতে পারবে।
  • ঈশান | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৩192214
  • ভালই তো আত্মপরিচয় প্রকাশের প্রয়োজন নেই। তাহলে বাকি রাইটেরও প্রয়োজন নেই। লিখেইছি তো, বিয়ে ইত্যাদি রাইট চাইলে পরিচয় প্রকাশ প্রয়োজন। না চাইলে ঠিক আছে।
  • | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:৩১192213
  • আমি ও লিখেছিলাম তেমন সহকামী দেখি নি। তাই সোসেনের পোস্টের পরে কিছু লেখার দরকর হয়।

    আমি দেখি নি তার n টা কারন থাকতে পারে।

    ১। আমার বন্ধু বান্ধবের সার্কেল "তেমন' বড় নয়।
    ২। আমি উদ্যোগ নিয়ে সমকামী দের কোন মিটিং বা মিছিল এ যাই নি।
    ৩। সমকামী রা নিজেদের জানান দিতে কুন্ঠিত ইত্যাদি ইত্যাদি।
    ৪। ...
    ৫।..

    তো?
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:২৯192212
  • অস্বীকার করার প্রশ্ন কেন এল জানতে চাইছি।
  • Ekak | ১২ ডিসেম্বর ২০১৩ ০৯:২৬192210
  • এটা এফ বি তেও দেখলুম কেও কেও বলছেন তাদের চারপাশের সোসাইটি তে কোনো সমকামী "দেখেন নি "। এটা কী বিপিএল কার্ড না প্যান নাম্বার যে লোকে দেখিয়ে যাবে বুঝছিনা। সমাজে বিভিন্ন সেক্সুয়াল অরিয়েন্তেসনের মানুষ আছেন। যে যেমন মিশেছেন তেমন দেখেছেন। অনেকেই অন্যের অরিয়েন্টেশন নিয়ে কিউরিয়াস নন। তাঁদের ও দোষ নেই। আবার তাই দিয়ে কিছু প্রমান ও হয়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত