এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:৪৬192150
  • Indira Jaising, the Union attorney general, said the SC had merely interpreted the Constitution.
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:৩৯192149
  • The judgement says: "The statute does not directly violate the fundamental rights." No class was targeted by 377 and no classification has been made in it. ''Hence the finding of the High Court that this law offended Article 14 as it targets a particular community known as homosexual or gay is without any basis.''
  • ম্যামি | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:৩৮192148
  • বিজনেস স্ট্যান্ডার্ড এর রিপোর্ট কেউ পড়েছেন?
  • Ekak | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:৩২192147
  • সমকামিতা কে একটা দেসায়ার্দ কম্প্লেক্সিটি হিসেবে মেনে নিতে অনেকের অসুবিধে হয়। না পারলে গালাগালি করাও ঠিকনা। হমোফোব হয়ে কোনো একটিভিটি করলে আলাদা কথা।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:২৭192146
  • আমার বক্তব্য হল, চেষ্টাটা উভয়পক্ষেই থাকা দরকার। কম্যুমিকেশনটা উভয়ত হওয়া প্রয়োজন। সমকামী মানুষজনকে যেমন জানাতে হবে, সেটা কোনোভাবে তাঁদের দ্বারা ইনিশিয়েটেড না হতে পারলেও ইন্ট্যারাকশনের সুযোগ এসে গেছে এখন। সমকামী মানুষদের গ্রুপ খুঁজুন, সেখানে টোকা দিন, গ্রুপের একজন হয়ে যান। অনেক বন্ধু পেয়ে যাবেন। এমনকি আপনার পাড়ার প্রতিবেশীকেও সেখানে পেয়ে যেতে পারেন।
  • riddhi | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:২৬192145
  • ব্যক্তিগতভাবে বলতে পারি, গুরু ও অন্যন্য সোস্যাল মিডিয়ার জন্য আমি হোমোসেক্সুয়ালিটি নিয়ে জেনেছি। আগে খুব ক্লিয়ার ধারনা ছিল না। আর আমি ভারতের একটা আর্বান মধ্যবিত্ত সেটিং থেকে আসা পাবলিক। ২০০৪-৫ এই নিয়ে ওপিনিয়ন একদম অন্যরকম ছিল।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:২৩192144
  • কথাটা যখন আজকের দিনের হচ্ছে, তখন এই সোশ্যাল মিডিয়াপাড়াকে বাদ দিয়ে কথা বলা সম্ভবই নয়। মানেও হয় না। পাড়ার লোকজনের মধ্যে ইন্টারাকশনও সোশ্যাল মিডিইয়ার মধ্যে দিয়ে হয়। পাড়ায় বা অব্য সূত্রে চেনা লোকজনও কোন প্রোগ্রাম নিয়ে একসাথে আসতে চাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজোট হন।
  • রোবু | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:২০192143
  • রিদ্ধিকে ক দিলাম।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:১৮192142
  • ঋদ্ধির এই পোস্টটা না পড়েই লিখেছিলাম।
    হ্যাঁ, একমত।
  • π | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:১৭192141
  • হ্যাঁ, আর সেটার পিছনে সোশ্যাল মিডিয়ার একটা মস্ত ভূমিকা আছে। আর একজন চেনা হয়ে গেলে তার সূত্র ধরে সেই চেনা ব্যক্তির সার্কলের অনেক সমকামী মানুষ চেনা হয়ে যান।
  • riddhi | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:১৬192140
  • এখন চেনার জগত টা এরকম চেন্জ হচ্ছে কি করে? আমি ঐ ওপিনিয়ন চেন্জের গ্রাফগুলো একবার দেখছিলাম (খুব ইন্টারেস্টিং কিছু গ্রাফ আছে)। কোহোর্ট এফেক্ট আলাদা করে দেখেছে। বাচ্চারা তো সাপোর্ট করছেই, নতুন প্রজন্ম আসছে, তারা পপুলেশানে বাড়ছে, তাই ওভারল সাপোর্ট বাড়ছে। কিন্তু এর ওপরেও, সত্তরের দশকে যে কাকুরা এর বিরুদ্ধে ছিলেন তাদের বিশাল অংশ সুইং করছে। এটা ইন্টারেস্টিং। এর জন্য টিভি সিরিয়াল ইঃতে গে চরিত্র এসব কারণ দেখানো হয়েছে। তবে আমার যেটা অবাক লাগে এই গ্রফগুলোতে ২০০৩-০৪ একটা স্পাইক দেখবেন, মানে ওখান থেকেই বিশাল এক্সিলারেট করেছে।
    তো, সেটা সামহাউ ফেবু উত্থানএর যুগ। আমার হাইপোথিসিস হল, সোস্যাল মিডিয়ার যে একটা অদ্ভুত স্ট্রাকচার আছে, ফ্রেন্ড ওফ ফ্রেন্ড ওফ ফ্রেন্ড ইট্যাদি, সেইটা সামহাইউ পরিচিত সার্কেল কে অনেক ব্রড করেছে, আর ওপিনিয়ন সুং বুস্ট করেছে, মিডোয়েস্টের চাড্ডি যুবকের একটা গে ফ্রেন্ড হওয়া অসম্ভব না।
  • riddhi | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:১৪192139
  • বেশ কিছুদিন আগে পড়া কিছু আর্টিকেল, সার্ভে, ঈশানের এই "চেনা"-র ব্যাপারটাকে সাপোর্ট করে। দেখা গেছে, যাদের ফ্রেন্ড /পরিচিত সার্কেলে, তারা অনেকগুন বেশী সাপোর্টে। তার থেকেও বড় কথা, হোমো-র সাপোর্টে লাস্ট দশ বছরে যে বৈপ্লবিক পাবলিক ওপিনিয়ন সুইং, আমেরিকায় ( মানে এরকম রেকর্ড ব্রেকিং দ্রুত ওপিনিয়ন চেন্জ ইতিহাসেই বিরল) তার একটা ড্রাইভিং ফ্যাক্টর হল, এই চেনা/পরিচিত জগততার পরিবর্তন সেখানে আরো বেশী গে ফ্রেন্ড এসে যাওয়া।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৯192138
  • গুরুর প্রতি অন্য অ্যাটিচিউড বলে তো নয়, লোকজন নিজের সেক্সুআলিটি ডিস্ক্লোজ করতে চাইছেন, এটা দেখেছি, এটাই পয়েন্ট।

    আর অন্য যে প্রশ্নটা মাথায় এল, এই ধরণের প্রতিবাদের জমায়েতে কে কে নিজে সমকামী, সেটা কি সেভাবে অত ম্যাটার করে ? প্রতিবাদটা যদি সমকামী বিষমকামী মানুষ মিলেমিশে হয় আর প্রতিবাদের ইস্যুগুলো এ বিষয় নিয়ে হয়, নট নেসেসারিলি আমার সমস্যা বলে, তাহলে কেউ ক্লোজেট থেকে বেরিয়ে সমকামী হিসেবে প্রতিবাদে এলেন না বিষমকামী হিসেবেই নিজেকে প্রোজেক্ট করলেন, নাকি বিষমকামীরা সমস্যাগুলো নিয়ে বললেন সেগুলো আলাদা করে আর অত ম্যাটার করেনা মনে হয়। সেইজন্যেই বিষমকামীদের এই প্রতিবাদগুলোতে আরো বেশি করে যোগ দেওয়া উচিত। এই প্রতিবাদ করে আলাদা করে আইডেন্টিফায়েড হয়ে যাওয়া নিয়ে যাঁদের ভয় আছে ( আর এখন এই আইনের কারণে ভয় আরোই বাড়লো), তাঁরা যাতে এই মিলমিশের জমায়েতে কিছুটা আশ্বস্ত বোধ করতে পারেন।
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৫৭192137
  • পাই কিন্তু গুরুকে বারবারই এর মধ্যে টেনে আনছে। গুরু অন্য যৌনতার লেখাপত্তর বার করে, সহানুভূতিশীল, তার প্রতি লোকজনের অন্য অ্যাটিটিউড থাকবেই। সেটাকে সাধারণ দৃষ্টিভঙ্গী বলে ধরাটা ঠিক হবেনা।
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৫৫192136
  • হ্যাঁ, পাইএর ফেসবুকের ইন্টার‌্যাকশন যে পাড়ার চেয়ে অনেক বেশি হয়, সে নিয়ে কোনো সন্দেহ নেই। :) কিন্তু পাড়া, আপিস তো আর উঠে যায়নি। ফেসবুক দিয়ে রিপ্লেসডও হয়নি।

    ফেসবুক খুবই জরুরি টুল। কিন্তু অন্য যৌনতার ব্যাপারটা আমি সত্যিই দেখছি, যে, "ফেসবুকে আছি, বইমেলায় আছি, পাড়ায় নাই"। এইটা বদলাতেই হবে।
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৫৪192135
  • হাওড়া ব্যান্ডেল মেন লাইনে লেডিজ কামরায় অন্তত তিনটে কাপলকে আমরা চিনতাম। আরো দুই একটা সাসপেক্টেড ছিল। এরা স্বীকার করত না। তো অন্য মহিলাদের মধ্যে এদের প্রতি সস্নেহ প্রশ্রয় আর হিংস্র আক্রোশ দুইই দেখেছি। কোন কোন ক্ষেত্রে হিংস্রতা দেখে কর্কশভাবে ঝগড়াও করেছি আমরা। তখন এত ইনফো হাতে ছিল না। এত ইনফো জানা থাকলে আরো ভালভাবে গুছিয়ে ঝগড়া করতে পারতাম।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৫৩192134
  • খালি লিখে যাই, রিয়েল লাইফেও আমার বেশ কিছু এমন বন্ধু আছেন। আর সেইসব বন্ধুর সূত্র ধরে আমি আরো অনেককে পেয়েছি। সোস্যাল মিডিয়া তো আছেই।

    আর আরেকটা অভিজ্ঞতাও শেয়ার করে যাই। এই গুরুর অন্য যৌনতা ইস্যুর দৌলতে অনেক মানুষ এগিয়ে এসেছেন, বই নেবার সময়, আলাদা করে জানিয়ে গেছেন, তাঁরা সমকামী।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৫০192133
  • আমিও যাই। কাজ আছে।
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৯192130
  • কৌশল হিসেবে ধর্ম দিয়ে ডিফেন্ড করা দরকার, imho। কারণ সমকামিতার বিরোধীদের একটা বড় অংশ ধর্মের অজুহাত দেয়, বলে যে এটা ধর্ম বিরোধী।
    এখন ধর্ম জিনিসটাই ইউজলেস না বলে যদি দেখান যায় যে ধর্মে এর সমর্থন আছে -দ্যাট মাইট ওয়ার্ক বেটার
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৯192131
  • পাইকে 10:44এ ক। একই অ ভিজ্ঞতা আমারো।

    সে কেও ক। অন্যান্যদেরও সত্যিই আরো বেশী পথে নামা দরকার।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৯192132
  • সোশ্যাল মিডিয়াকে এখন বাদ দিতে যাব কেন ?
    পাড়া প্রতিবেশীর থেকেও বেশি এখন সোশ্যাল মিডিয়ায় ইন্ট্যারকশন হয়।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৮192127
  • গুরুর অন্য যৌনতা ইস্যু করার জন্য আমি কীভাবে লোকজনকে খুঁজে বের করেছি, সে গল্পগুলো কি মামু জানেনা ?
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৮192128
  • ফেসবুক না। পাড়াপ্রতিবেশী। দ যেমন লিখেছে।

    ফেসবুকে আছে সে তো জানিই। :)
  • Tim | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৮192129
  • পাইয়ের অভিজ্ঞতা আমারো।

    নাহ যাই, কাল ফাইনাল পরীক্ষে।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৭192126
  • ফেসবুকে এখন ওঁদের নানা গ্রুপ আছে। অর্কুটেও ছিল। সেই গ্রুপগুলোতে কেউ চাইলে সদস্য হতেই পারেন। সমকামী-বিষমকামী ইন্ট্যারয়াকশনটা ওঁরা বেশ ওয়েলকাম করেন।
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৬192123
  • এইরে! আমি তো দৈনন্দিন জীবনে দেখেছি, চিনি, আলাপ সালাপ আছে। আমাদের কোন্নগরে একজনরা ধরা যাক তাদের নাম টুনিপিসী আর বুনিপিসী। একবার এক বাড়ীওয়ালা খুব ঝামেলা করছিল ---- তা তাদের অন্য একটা বাড়ী খুঁজে ব্যবস্থা করে দেওয়া গেল। তো সেখানেই আছেন তাঁরা এখনও, বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই। বছর দশ পনেরো আগেও তাঁদের নিয়ে কিছু লোক কানাকানি করত, কিন্তু ঐ পর্যন্তই।

    তবে অনেকদিন পর্যন্ত যে ব্যপারটা একেবারেই বুঝতাম না, বরং কানাকানি শুনে একসময় ভয়ংকর অবাক ও বিরক্ত হতাম।
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৬192124
  • একস্ট্রা এফর্ট মানে? আমি জনে জনে গিয়ে জিজ্ঞাসা করব, আপনি কি দাদা/দিদি গে?

    আমি সত্যিই জানতে আগ্রহী পাই তার পাড়াপ্রতিবেশীদের মধ্যে কতজন সমকামীকে এই পদ্ধতিতে খুঁজে বার করেছে।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৬192125
  • আমাকে এসব নিয়ে জিগিয়ে কোন লাভ নেই।
    আমার সার্কলে প্রচুর সমকামী বন্ধু, পরিচিত ঃ)
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৪192121
  • এই মানুষদের খুঁজে পেতে হলে নিজেদেরও একটু উদ্যোগ নিতে হয়। মানে একউ এক্স্ট্রা এফোর্ট। কমফর্টেবল ফিল করলে বা এই নিয়ে উৎসাহী মনে করলে এঁরা নিজেরাই ডিস্ক্লোজ করেন। জানাতে পারলে খুব খুশিই হন। এটা একেবারে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি।
    আর এনিয়ে তর্কের মানে হয় না। এখন ওঁরা নিজেরাই যথেষ্ট পথে নামছেন। আজকের জমায়েতই পশ্য।
  • Tim | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৪192122
  • ধর্ম দিয়ে হোমোসেক্সুয়ালিটি ডিফেন্ড করতে গেলে তরোয়াল দিয়ে অপারেশান করার মত হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত