এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪২192120
  • এত তক্কে দরকার নেই। পাই তার কলকাতার পাড়া-প্রতিবেশীদের মধ্যে কজন সমকামীকে দেখেছে আমাকে জানাক।
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৪০192119
  • সমকামিতা যে ধর্মবিরোধী নয়, শাস্ত্র-টাস্ত্র ঘেঁটে সামহাউ তেমন কিছু দেখান গেলে ভাল হত, হিন্দুইজম, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি ইঃ বড় ধর্মগুলোর ক্ষেত্রে - বিদ্যাসাগর যেমন বিধবা বিবাহের সনর্থনে হিন্দু ধর্মশাস্ত্র থেকে কোট করলেন - ভারতের অধিকাংশ লোক তো ধর্মবিশ্বাসী
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৯192118
  • সে তো দাঁড়িয়েই আছি। নেটে লিখছি, এটা-সেটা হচ্ছে। কিন্তু আমার পাশে বসে থাকা লোকটিই যে সমকামী হতে পারে, সে আমার পাশের বাড়িরই লোক, এই সচেতনতাটা তো নেটে লিখে হয়না।

    এখন অবস্থা যেটা, সেটা পরিষ্কার এইরকম। কিছু লোক ফেসবুকে ফিল্ম চর্চা করে। কিছু লোক লিটল ম্যাগ করে। কিছু লোক এলজিবিটি করে। ওখানেই শুরু ওখানেই শেষে। বৃহত্তর জীবনে লিটল ম্যাগও নেই, সমকামীরাও নেই।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৮192117
  • আজকে কোলকাতার মিছিলের কিছু ছবি দিয়েছি টইতে। এরকম অনেক মানুষই দৃশ্যমান।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৭192116
  • নাঃ, সব রকম লোকজনই আছে। যারা ওঁর সাথে তর্ক করছিলেন, তাঁদেরও অনেকে আআপ এর সমর্থক।
    তবে এই জন্যেই এই সব ইস্যুতে পার্টির স্ট্যাণ্ড জানাটা জরুরি। এই সব সমর্থক, যাদের কোন স্ট্রং ভিউ নেই বা ভিউ থকার প্রয়োজনীয়তাটাই বুঝে উঠতে পারেন না, তাঁদের উপরে এগুলো নিয়ে ভাবনাচিন্তা করার চাপ পড়ে। প্রশান্ত ভূষণের ঐ কথা অনেকটা প্রভাব ফেলবে মনে হয়।
  • hu | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৬192115
  • ইস্যুটার পাশে দাঁড়াব, তাই না? ব্যাক্তিগত ভাবে কেন চিনতেই হবে/
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৪192113
  • না না সে বুঝছেন না। ধরুন আমি কলকাতায় মাঝে দুবছর ছিলাম। আপিসে কাজ করেছি, আরও এটা-সেটা করেছি। গুচ্ছের লোকের সঙ্গে মেলামেশা করেছি। বললে বিশ্বাস করবেন না, বইমেলা ছাড়া আমি একজনও "সমকামী" দেখিনি। দেখেছি নিশ্চয়ই, কিন্তু সমকামী হিসেবে দেখিনি।

    এইবার সমস্যাটা বুঝুন। ডে-টু-ডে লাইফে আমি পাশে দাঁড়াবটা কার? কিছু অদৃশ্য মানুষের তো না?

    এর মানে এই নয়, আমি সহানুভূতিশীল না। কিন্তু এটা তো প্র্যাকটিকাল সমস্যা। সেটা তো আছে।
  • hu | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৪192114
  • হ্যাঁ, অনেকেই সোজাসুজি রিগ্রেসিভ বলেছেন। এটা দেখে ভালো লাগছে। সুপ্রিম কোর্টের এই বক্তব্যের পরে যদি পার্লামেন্টে বিল পাস করার জন্য আন্দোলন জোরদার হয় এবং সেটা সত্যিই পাস হয় তাহলে শাপে বর হবে। যদিও জানি না এতটা আশাবাদী হতে পারি কিনা।
  • Tim | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৩192112
  • পাইকে ক দিলাম।

    পাই, আআপ এর ঐ ভদ্রলোক যে ওরম এড়িয়ে গেলেন নন ইস্যু এইসব ভাট বকে, ওদের নিয়েই কি এত নাচানাচি হলো ভোটের পর? তাইলে আমি বড়ো হতাশ হলাম।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৩০192110
  • কোথায়, অনেক রাজনীতিবিদ ই তো সোজাসাপ্টা এটাকে রিগ্রেসিভ বলেছেন। সেই উদাঃ গুলোই তো দিলাম।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:৩০192111
  • হ্যাঁ, সে র সাথে একমত।

    নন্দীগ্রাম, সিঙ্গুর, পস্কো, কুদানকুলাম, নর্মদা, ভূপাল, কানোরিয়া .. এই সব ইস্যুতেই তো ডে টু ডে ফাইটে তো স্থানীয় অ্যাফেক্টেড মানুষের পাশে অন্যেরাও দাঁড়িয়েছিলেন। তবে এটায় নয় কেন ?
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:২৮192109
  • আর রাজনৈতিক দলেদের ধরাবাঁধা প্রতিক্রিয়া থাকবে। "কোর্টের কাজ কোর্ট করেছে" ইত্যাদি। এইসব সেন্সিটিভ ইস্যুতে কেউ রিস্ক নেয় নাকি?
  • সে | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:২৭192108
  • ডে টু ডে ফাইটেও অংশ নেওয়া যায় (এনারাইদের বলছি না) - প্রাত্যহিক জীবনে এল্জিবিটিদের পাশে দাঁড়িয়ে।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:২৬192107
  • কোন দলের কে কী বললেন, ইন্ক্লুডিং টিএমসি।

    "It is the prerogative of the Supreme Court to judge the constitutionality and validity of the law. The opinion of the Supreme Court must be respected by the government. They have exercised their prerogative, now we shall exercise ours," Sibal told reporters outside parliament.

    Some MPs also spoke of the need to decriminalise Section 377 of the Indian Penal Code, which holds that same gender sexual relationship was against the order of nature and was an offence...

    Information and Broadcasting Minister Manish Tewari said the government will take cognizance of the Supreme Court verdict and formulate its response.

    He said there have been suggestions in the past that Section 377 should be decriminalised...

    Communist Party of India-Marxist (CPI-M) leader Basudeb Acharia said the Supreme Court has left it to the government to change the law on the issue if it so desires.

    "The Supreme Court has said the government can make law if it wants," Acharia said.

    Janata Dal-United (JD-U) MP Shivanand Tiwari said the Supreme Court verdict was regressive.

    "I feel the judgment is regressive. The Supreme Court should reconsider it," Tiwari told reporters outside parliament.

    The JD-U leader said homosexuality has been in existence since time immemorial.

    "Not accepting it is ignorance. It has been accepted in many other countries and even gay marriages have been allowed," he said.

    Minister of State for Home RPN Singh also echoed similar views.

    "In my personal opinion, the state must not interfere in two consenting adults' private lives #Sec377," Singh said in a tweet.

    Trinamool Congress leader Derek O'Brien said he had spoken about decriminalising Section 377 in 2006.

    "Way back in 2006 I spoke up to decriminalize #Sec377 along with Amartya Sen, Vikram Seth, Shyam Benegal & others. My views on gay rights in 2006. No different today," O'Brien said in a tweet.
  • সে | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:২৫192105
  • আসুন এল্জিবিটিদের পাশে বিষমকামীরাও হাঁটি।
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:২৫192106
  • আরে অন্যদের নামার তো দরকার আছেই। বেসিক ডেমোক্র্যাটিক রাইটের প্রশ্ন। আমি যদি কলকাতায় থাকি আর একটা মিছিল হয়, আমি কি আর যাবনা? কিন্তু ডে-টু-ডে ফাইটটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি বড়োজোর সাপোর্ট করতে পারি।
  • সে | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:২৪192104
  • ভগবানের নীচের পোস্টই ই জজেদের -> ধর্মাবতার, হুজুর।

    জজ একা সব ঠিক করেন না। জজেদের এইসব মামলার পেছনে অনেক কিছু থাকে রায় দেবার আগে।

    এইক্ষেত্রে বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠান থেকে অ্যাপীল করা হয়েছিলো। ভারতবর্ষে বিভ্হিন্ন ধর্মাবলব্মীদের সহাবস্থান ভুলে গেলে চলবে না। স্বয়ং অ্যামেরিকাতেই গে ম্যারেজ আধাখ্যাঁচ্‌ড়া অবস্থানে রয়েছে।
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:২৩192103
  • মনে হয় না। এখানেও অনেক ডিসিশন ই পলেটিক্যাল। আর সেখানে এই পারসেন্টেজ মোট ভোটের কত পারসেন্ট সেটা একটা ড্রাইভিং ফ্যাক্টর।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:২২192102
  • যে পলিটিক্যাল পার্টিরা এই নিয়ে আইন পাশ করাবে, তাদের ও বেশিরভাগই বিষমকামী মানুষ। বিষমকামী মানুষদের এই আন্দোলনে আসাটা খুব জরুরি।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:২০192100
  • অন্যেরাই বা এই ইস্যুতে নামবেনা কেন ? যাদের অ্যাফেক্ট করছে, তারাই নামুক, কল টা শুধু তাদের দেওয়াটাও ঠিক নয়।
  • সে | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:২০192101
  • পার্সেন্টেজ মাপতে পারার সমস্যা রয়েছে - সকলেই তো ক্লোজেট থেকে বেরিয়ে আসে নি।
    এখনও লোহা গরম আছে। সবাই মিলে আন্দোলন করলে - কয়েকটা গে প্রাইড মিছিল হলে - যেখানে "অন্যরাও" অংশ নেবেন (প্লাস বুদ্ধিজীবীরা), তাহলে টনক নড়লেও নড়তে পারে।
    গ্রামের দিকে যারা, তাদের ভয়টা অমূলক নয়। গোড়াতেই গ্রামের দিকে না করে শহরেই হোক। এল্জিবিটিরা যদি নন্‌এল্জিবিটিদের থেকে ডিরেক্ট সমর্থন পায় (মিছিলে পা মিলিয়ে হাঁটা, ইঃ) তবে তাদের ভরসা বাড়বে বৈ কমবে না।
  • cm | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:১৯192096
  • ভগবানের ঠিক নীচের পোস্টটাই জজেরা কি করে পেলেন?
    আর তাই যদি হবে, তাহলে ঐ পোস্টের জন্য বছর বছর পরীক্ষার ব্যবস্থা থাকা উচিত যাতে চাইলেই আম আদমি পাশ দিয়ে জজ হতে পারে। বহোত না ইনসাফি হ্যায়।
  • hu | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:১৯192097
  • হ্যাঁ সেটা ঠিক। কিন্তু আইনটা যেভাবে ইন্টারপ্রেটেড হচ্ছে তা হল হোমোসেক্সুয়ালিটি শাস্তিযোগ্য অপরাধ। এই ইনফরমেশন অশিক্ষিত জনতার কাছে যাওয়া বিপজ্জনক।
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:১৯192098
  • কারণ পেনাল কোডে আছে। কেন আছে? কারণ ব্রিটিশরা রেখেছে। :-)
  • sch | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:১৯192099
  • তিনোরা কি বলছে এ বিষয়ে??
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:১৭192095
  • সেটাই। কোর্টের এত মাথাব্যথা কেন?
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:১৫192094
  • নানা জোট রাজনীতিতে ওরকম হিসেব হয়না। :)
  • sch | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:১৪192092
  • ১) LGBT
    ২) anti LGBT
    ৩) indifferent
    ৪) supporter

    না ঈশান আমি বলতে চাইছি যে এই % দিয়ে হিসেব হবে যদি ১+৩+৪ > ২ হয় তাহলে পলিটিক্যাল পার্টিরা ইন্তারেস্টেদ হবে
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:১৪192093
  • এইটাই তো সমস্যা। যারে কয় সার্কুলার। আপনি ডিসক্রিমিনেশনের ভয়ে সোচ্চার হবেন না। ফলে ডিসক্রিমিনেশন কমবেনা। এবং আপনি আরও সোচ্চার হবেন না। ডিসক্রিমিনেশন আরও কমবেনা।

    একটা জিনিস এখানে খুব পরিষ্কার করে বলা উচিত। ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে যাওয়াটা কিন্তু একটা "লড়াই"। সামাজিক স্তরের লড়াই। সেটা না লড়লে জেতা মুশকিল। ধরুন, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে না লড়ে কালো লোকেরা যদি গায়ে সাদা পেন্ট লাগিয়ে ঘুরতেন, তাহলে কি বর্ণবিদ্বেষ যেত?
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:১২192091
  • লেসবিয়ানদের বোধহয় সমস্যা নেই। মানে, এই আনে তাদের কিছু ক্রিমিনালাইজ করা হয় নি। গে সেক্স কে করা হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত