এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:১১192090
  • এর পর পজিশন বলে দেবে। :)
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:০৯192089
  • কে কার সাথে কখন কিভাবে সেক্স করবে, যদি পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়, তা কি করে কোর্টের বা আইনের আওতায় আসে- সেটাই বুঝি না
  • hu | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:০৬192088
  • গ্রামে, মফস্বলে যে লেসবিয়ানরা থাকেন তাদের নিয়ে ভয় হচ্ছে। তাদের যারা শিক্ষা দিতে চাইবে তারা জানবে আইন এদের কোন সাহায্যই করবে না।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:০৪192087
  • আজ ফেবু গ্রুপে কিছু সমকামী লোকজন লিখছিলেন, তাঁরাও ঐ ১০% ফিগারটা ব্যবহার করলেন। আর এটা তো মাপা শক্ত। একটা বড় অংশ উভকামী, কিন্তু সামাজিক প্রেশারে বিষমকামী জীবন যাপন করেন বা সমকামিতাকে এন্ডোর্স করেন না।
  • π | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:০২192086
  • হ্যাঁ, অন্যদের আরো বেশি করে রাস্তায় নামা দরকার। এটা এমনি কেস, সব সমকামী নিজেদের পরিচয় জানিয়ে হয়তো নামতে পারবেন না, এই রায়ের পরে তো আরোই নয়। তবে লেসবিয়ান গ্রুপগুলো এখন এনিয়ে খুব অ্যাক্টিভ।
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:০১192085
  • এই নানা। ওটা আরবিট বললাম।
  • sch | ১১ ডিসেম্বর ২০১৩ ২২:০০192084
  • এই ১০% ফিগারটা কি অফিসিয়াল
  • Atoz | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৯192082
  • মাঝখান থেকে কিছুই শুনতে পেলাম না তারপরে ঐ আআপা এর কী হলো? ভাজপার ই বা কী হলো?
  • cm | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৯192083
  • ট্যারেজ বলা হোক।
  • সে | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৮192081
  • শুধু এল্জিবিটি নয় বাকিরাও সঙ্গে নামুন রাস্তায় যারা সমর্থন করেন।
    বুদ্ধিজীবীরাও।
  • Atoz | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৭192080
  • চান্দুবাবু, পলিটিকাল ম্যারেজ শোনেন্নি? ঃ-)
  • hu | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৬192078
  • সারা ভারতের ১০% যদি সমকামী হয়েও থাকে, তাহলেও তাদের কি খোলা গলায় সেটা স্বীকার করা সম্ভব হবে এর পর? জেলে ভরা হয়ত কঠিন হবে, কিন্তু হ্যারাসমেন্ট বাড়বে নিঃসন্দেহে। এক্জন আশঙ্কা করছিলেন এখন থেকে মেয়েলী ভাবাপন্ন ছেলেরা কন্ডোম কিনতে গেলে তাদের বিপদ হতে পারে। বাধ্য হয়ে আনসেফ সেক্স বাড়বে।
  • cm | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৬192079
  • না না বিয়ে নিয়ে ছেলেখেলা চলবেনা, মতাদর্শগত হলে তাকে টিয়ে বলা হোক।
  • Atoz | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৫192077
  • কিন্তু পলিটিকাল পার্টিগুলো তো ভীষণ চাড্ডি এসব ব্যাপারে। তারা কি আন্দোলন করবে এই নিয়ে? কংগ্রেস, বিজেপি, বামদলগুলো, আআপ ইত্যাদি প্রভৃতি---কেউই কি করবে?
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৪৭192076
  • মন্দিরে গিয়ে বে করলে আর আটকাচ্ছে কে। তবে সে বিয়ে আইনী নয়, এই আর কি।
    আইন পুরোটাই বদলানো দরকার। ব্যাকডোরে না। সোজাসাপ্টা। এলজিবিটিরা রাস্তায় নামুন। ভারতবর্ষের ১০% মানুষও যদি এই ক্যাটিগরিতে বিলং করেন, তাহলে তাদের চাপ আটকানো কোনো সরকারের পক্ষে সম্ভব নয়।
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৩৮192075
  • *কাপলও।

    মানে যেটা বলতে চাইছি যে আইনত না হলেও খুব মুষ্টিমেয় লাকি কেউ কেউ মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলতে পারে। করেও।
  • | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৩৬192073
  • কলকাতায় একটি লেসবিয়ান কাপল কলকাতারই একটা ছোট্ট মন্দিরে গিয়ে বিয়ে করেছিল, বেশ ক'বছর আগে। ঐ মন্দিরে যেমন সিঁদুর পরিয়ে বিয়ে হয় অমনি। তো, মন্দিরের পুরুত নাকি আপত্তি টাপত্তি করেননি।

    গুরগাঁওতে একটি লেসবিয়ান কাপও বিয়ে করে কোর্টের কাছে এসে সুরক্ষা চেয়েছিল, গ্রামের লোকেরা খুন করার চেষ্টা করছে বলে। কোর্ট পুলিশকে তাদের সুরক্ষার ব্যবস্থা করতেও বলেছিল। এই কেসটা TOI তে পড়েছিলাম।
  • সিকি | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৩৫192071
  • যাগ্গে। নিউজ আওয়ার জমছে না। একপেশে ক্যাও হচ্ছে। কাটিয়ে দিলাম।
  • সিকি | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:৩৫192072
  • আরে আমি জানি না তো। জিগাইছি। কাগজে ছবি বেরিয়েছিল বিয়ে করেছে বলে। এর বেশি কিছুই আর মনে পড়ছে না। :(
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:২৭192070
  • কোর্ট ম্যারেজ কোদ্দিয়ে করবে?
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:২৫192069
  • রুলিং দেওয়া, লেজিসলেশন ইন্টারপ্রেট করা, এসব কোর্টের কাজ নয়? ও।
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:২৪192068
  • আরে কী মুশকিল অরিজিতদা, আমি আআপ-র ব্যাপারে নিরাশাবাদী নই। আমি ওদের স্ট্যান্ড জানতে চাই।
  • Atoz | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:২২192067
  • আচ্ছা, এই বিয়ে ব্যাপারটা কি একেবারেই প্ররাচৌ পন্থী জিনিস? মানে প্রজননসক্ষমতা আর তার জন্য সক্রিয় চেষ্টা এইদুটোই কেবল প্রধান বিচার্য? অন্য কোনোরকম বিয়ে হতে পারে না? ধরা যাক, মতাদর্শগত?
  • সিকি | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:২১192065
  • দুটি মেয়ে বিয়ে করেছিল বলে খবর পেয়েছিলাম। এ বছরের গোড়ার দিকে। তারিখ মনে নেই। কাগজে বেরিয়েছিল। তারা কি কোর্ট ম্যারেজ করেছিল?
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:২১192066
  • ইশেনদা মোটের ওপর ঠিক বলেছে। প্রশ্নটা হল, এই কথাটা কোর্ট অন্য সময় মাথায় রাখে না কেন? আমি তো আগেই বলেছি, পঞ্চায়েত ইলেকশন নিয়ে যখন অচলাবস্থা চলছিল, যে কোর্টের দায়িত্ব রুলিং দেওয়া। তা না, কোর্ট বলে দিল কীভাবে নির্বাচন পরিচালনা করতে হবে।
  • h | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:১৬192063
  • এগ্রিড, এটাই পয়েন্ট।
  • সিকি | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:১৬192064
  • নিউজ আওয়ার লাইভ দেখা যাচ্ছে এখানে।

    http://live.indiatimes.com/
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:১২192062
  • ভারতবর্ষের আবার এলজিবিটি কাপলরা বিয়ে করবেন কিকরে?

    শুধু অ্যানাল সেক্স আইনী (বা বে-আইনী নয়) বললেই কি আর বিয়ের রাইট এসে যায় নাকি?
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:১১192061
  • আমি একটা কথা বলব? রগ যদি না করেন। এই রায়টায় ভালই হয়েছে। সুপ্রিম কোর্টকে আইন বানানোর অধিকার দেওয়া যায়না। আইন করতে হলে ফাঁকতালের আশা না করে পার্লামেন্টে আইন পাশ করানোই ভালো। সুপ্রিম কোর্ট কেন কিছু করে দেবে? আর না করে দিলে তাকে গালই বা দেব কেন?

    গে রাইট চইলে পলিটিকালি চাইব। পার্লামেন্টে চাইব। "আয় সালা জেলে ভর" বলে চাইব। পলিটিকাল জিনিসকে পলিটিকালি ডিল করি, আসুন। কোর্টের কাজ আইন পালন করা, আইন বানানো নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত