এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৫191639
  • কুচবিহারে সী বিচ ছিল ডিডি দা?
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৫191640
  • কী বলেন মহায় জ্যান্ত ভুত এই পিস ও নেই? ঃ)
  • dd | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৪191636
  • কুচবিহার? কুচবিহারে কথা জানতে চান? তো আমারে জিগান।

    কুচবিহারে ছিলাম প্রায় বছোর আড়াই। তা সে ও প্রায় পঞ্চাশ বছোর আগে। সাগোরদিঘীর এক কোনে বাবার কোয়ার, সেখানেটারে থাকতাম। প্রথমে সদর এম ই স্কুল আর তার পরে জেন্কিন্স স্কুলে পড়তাম।

    তখনো বাঘের গল্পো শুনতাম, শহরের আশেপাশে ঘুড় ঘুড় করছে। আর অসম্ভব ভুত প্রেতে ভরতি ছিলো। প্রতিটি গাছেই। এখন বোধয় সে সব ভুতেরা মরে গ্যাছে।

    দু একটা টিঁকে থাকলেও আমারে কি আর মনে আছে। "আমার কথা পরে কি মনে,ও গো প্রাচীন ভুত?"
  • Blank | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৪191637
  • রোবু কে ক বাজেটের ব্যপারে।
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৪191638
  • ঐত্ত ব্ল্যান্কিদা কয়ে দিয়েছে।
  • Kaju | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৩191633
  • মর্কটের বইটা কেউ দেখলে? আইসল্যান্ডীয় মর্কট?
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৩191634
  • সিকি, একটা কথা তোমায় চুপিচুপি বলি। চাকরি পাবার আগে আমিও হিমালয় দেখিনি, একই কারণে :-)
    তবে আমি ভাবছিলাম, কলেজ থেকে অদ্দিন আগে সাতহাজার বাজেট করেছিল মানে ল্যাভিশ ব্যাপার আর কী। দেড় হাজারে হয়ে যাবার কথা।
    এখন যদি আমি করি পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে ৬ জনের গ্রুপ হলে। মানে তখন ভাব। আর কলেজ এর থেকে গেলে আরো অনেক জায়গায় খরচ কমানো যেত।
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৩191635
  • সোসেন, ওটা কুমুর কথা একটি লাগসই জবাবমাত্র। অন্যকিছু খুঁজলে সুড়ঙ্গে হারিয়ে যাবে;)
    ভালো কথা, তোমার নাম্বারটা আমাকে মেইল করো।
  • Blank | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫১191629
  • সান্দাকফু সাত হাজার !! তাও জলপাইগুড়ি থেকে বহু বছর আগে !!! অসম্ভব।
    কলেজ লাইফে যে ভাবে ঘুরতাম সেভাবে ঘুরলে জলপাইগুড়ি টু জলপাইগুড়ি এখন ই সাত হাজারে ঘুরিয়ে দেবো।
    (ধরে নিচ্ছি শীতের জামা কাপড় কিনতে হবে না)
  • সিকি | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫১191630
  • আমারও খুব ফিরে দেখতে ইচ্ছে করে। কলেজ ছাড়ার পর আর যাঅই নি কোনওদিন ওদিকে।

    অবশ্য কোনও জায়গাই ছেড়ে আসার পরে আর দ্বিতীয়বার ফিরে যাই নি।
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫১191631
  • মিঠু তুমি মার্কেটে আসছো কবে?
  • forteresse violé | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫১191632
  • নর্থ বেঙ্গলের কিবা বড়দিন কিবা ছোটদিন। আরে ২৩শে জানুয়ারীর সময়ও ট্রেনে কোনো টিকিট নেই। বাঙালী ছুটি পেলেই নর্থ বেঙ্গল যায়।
  • san | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৫০191628
  • সোসেনদির যদি দরকার হয়, আমি একটি মেয়েকে চিনি, সে Karmic heeling পদ্ধতিতে নানা রোগের চিকিৎসা করে এমন কি স্কিজোফ্রিনিয়াও ঃ-))) পেশায় অবশ্য আইটিওলা।
  • Blank | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৯191627
  • মামু কে পাঠাই? তোমার মেলাইডি নেই
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৮191625
  • আমি কখনো কোচবিহার যাই নি। শুধু গল্প শুনে একটা তৈরি করা ছবি আছে। জলছবি- ধোয়া রংয়ের। যে শহরের গল্প, তাও নিশ্চয় ই ষাট বছরে বহু বদলে গেছে। ফলে স্কুলটা দেখাই দুই প্রজন্মের কাছে একটা অভিজ্ঞতাঃ)
  • সিকি | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৮191626
  • কলেজে ট্রেকার্স ক্লাব ছিল। অনেকে গেছিল সান্দাকফু ট্রেকে। সাত হাজার টাকা লাগত। সামহাউ কখনও বাবার কাছে অত টাকা চাইতে পারি নি সাহস করে।

    গ্যাংটক গেছি তিনবার, কিন্তু সিকিমের আর কোনও জায়গা দেখি নি। তখন পায়ের-তলায়-সর্ষে সেলগুলো মাথায় ডেভেলপড হয় নি।
  • sosen | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৭191624
  • মামু এখনো কোলে পিঠেই আছে? তা বেশ বেশ ;-)
    মিঠুদিকে অনেকদিন পর দেখলাম, মাঝে একবার দেখে লিখতে গেলুম, হাতের ব্যথায় লিখতে পার্লুমনা
  • সিকি | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৬191623
  • হ্যাঁ।

    তরাইয়ের শীতকাল কিন্তু বেশ কষ্টকর। একে তিন চার ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার, আর সর্বক্ষণ ভিজে ভিজে আবহাওয়া। লেপ মুড়ি দিয়ে শুধু ঘুমোতে ইচ্ছে হত।

    তবে তোমরা সাবজিরো দেখে অভ্যস্ত, তোমাদের কিছু অসুবিধে হবে না। জল সবসময়ে ক্যারি কোরো। তরাইয়ের জল সাংঘাতিক কষা, মুখে দিতে পারবে না।
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৫191621
  • সিকির বেথে নামটা সাত্থক। মাইরি খাটে বসে কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু দেখেছে আর যাবার চেষ্টাও করে নি!!!
  • π | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৫191622
  • আঃ, বরফবৃষ্টির ধুপধাপ আওয়াজে ঘুম ভাঙলো।
    আজ আবার সারাদিন বরফ ই বরফ ঃ)
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৪191619
  • না কুমু, তাইলে কোলের টা বলতাম
  • kc | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৪191620
  • মামী বড়দিনের সময় হলে একটু ভিড় থাকতে পারে। তাছাড়া মোটামুটি ফাঁকাই থাকবে। আর শীতের জলদাপাড়া খুব সুন্দর।
  • kumu | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৩191618
  • মিঠু শিশু বলতে মামুকে বোঝাল না আশা করি।
    ঝিকি, ও আমি কবের্থেকে জানি।
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪২191617
  • সিকি ঐ জানুয়ারি মাসটা কি গতজন্মে ছিলো? মানে কলেজ জীবনে?
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪০191615
  • না রোবু, টিনটিন কে সঙ্গে নিয়ে ঐ রিস্ক নেওয়া যায় নাঃ(
  • সিকি | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৪০191616
  • জানুয়ারি মাসে আমিই জলদাপাড়া গেছিলাম। মাদারিহাট ট্যুরিস্ট লজে ছিলাম, হলং খালি ছিল না বলে। সে এক এক্সপেরিয়েন্স।

    ভিড় হত না তখন। এখন কী হয় জানি না।
  • সিকি | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৯191613
  • টোটাল গবেট ছিলাম। আর কী বলব!
  • kumu | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৯191614
  • সিরেল থেকে কাঞ্চনজঙ্ঘা ?যাগ্গে,আমার পাট থাকলেই হোলো।
  • রোবু | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৭191610
  • এরকম মাথা কোদ্দিয়ে পেলে!! কী নির্লোভ তুমি!!
    সান্দাকফু রিজ থেকে বেঙ্গল প্লেইন্স দেখা পৃথিবীর একটা শ্রেষ্ঠ দৃশ্য :-)
  • | ১০ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৭191611
  • ব্ল্যাংকি, ওনার নাম আর নাম্বারটা আমাকে মেইল এ জানাও।

    কেসি, শুনে বেশ উৎসাহিত হলাম, শীতকালে লোকে কি জলদাপাড়া যায়? কেমন ভিড় হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত