এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৮191219
  • বিজেপি র মত জঘন্য একটা পার্টি, এই যে আ আ প র মুখে কথা বসাতে পারছে, মানে কথা বসাচ্ছে, এটাই যদি দাবী হয়, তার একমাত্র কারণ, আ আ প কোনো বিষয়েই কিসু বলে নি। ঐ ম্যানিফেস্টো র এন্ট্রি সমূহ বহুদিন আগে দেখে নিয়েছি। আগে ঐ সব ইসু তে একটু ইলেকশন লরুক।

    প্রশান্ত ভুষণ ইত্যাদি দের ব্যক্তিগত মত কে তো আর আম আদমী পার্টির ইনক্লুসিভ মত বলে চালালে হবে না।
  • নেতাই | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৮191220
  • খামোকা বিদেশনীতি ফেডেরাল স্ট্রাকচার নিয়ে আআপ বক্তব্য রাখতে যাবে কেন?
    আআপ এর রাজনীতি তে আসর ইহিহাস ভুলে যাবেন না কমরেড। যে আন্দোলোন থেকে আআপ এর ভাবনা শুরু সেই আন্দোলোনে লোকের চাওয়ার মধ্যে ছিলো শুধু লোকপাল। এর বিনিময়ে কপিল সিবাল সহ অনেকেই (ইন্ক্লুডিং আমি) বলেছিলো এইসব সরকারে নিয়ম নীতি ঠিক করতে হলে সরকারে এসে করো। এভাবেই পার্টি তৈরি হয়েছিলো। কোরাপশান ফ্রী ইন্ডিয়া- এটাই আআপের টার্গেট। খামোকা গোলপোস্ট সরিয়ে ইজারায়েলের নীতি নিয়ে সমালোচনা করে বাঁশ খাবেই বা কেন।
    তবে এখন মনে হয় অনেক ই বক্তব্য আপ রাখছে, অফিসিয়ালি। নিজস্ব ম্যানিফেস্টো আছে। মূলত লোকাল সমস্যাকে ফোকাস করে। এতে এতো প্রবল সমস্যা কি হল।
  • h | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৫১191218
  • বলরাম হাড়ি, কেমন আছো? আমাকে প্যাঁক দিয়ে আর কি হবে? একটু কংগ্রেস, বিজেপি দের প্যাঁক দাও। আ আ প কে প্যাঁক দিও না, মহান কোরো, ঐটেই আপাতোতো দস্তুর ঃ-)

    অমর্ত্য সেন এর একটা মজার কথা আছে। দ্য মিডল ক্লাস হ্যাস রিক্রাইশ্চেন্ড ইটসেল্ফ অ্যাজ দ্য আম আদমী।

    টাইম্স অফ ইন্ডিয়ার লক্শ্মন কার্টুন এর এটা একটা বিচিত্র ফর্ম।
  • h | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৮191217
  • অর্পণ খামোখা অভিমান করিশ না। কারণ আমি এরকম কিসুই বলিনি। খামোখা তোকে বিজেপি বলবো কেন? আমি শুধু বলছি, আ আ প র বক্তব্য র মধ্যে এমন কিসু দেখা যায় নি, যা দিয়ে বলা যায় তার সেন্ট্রিস্ট/স্টেটিস্ট পার্টি না।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৩৮191216
  • কিছুদিন আগে BJP পেজের আপিসিয়াল স্টেটমেন্ট ঃ)
    Aam Aadmi Party attracts anti-nationals such as those who want to hand over Kashmir to Pakistan, espouse the cause of Maoists and Naxalites, and pander to rabid Muslim fundamentalists such as Maulana Tauqir Raza who had announced a Rs 5 lakh cash prize to anyone who would behead a defenceless woman called Taslima Nasreen, not to mention Rs 1 crore for assassinating the US President George Bush.
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৩৬191215
  • যাক, যে জন্য প্রতীক্ষা করে থাকা, বোধি আমাকে অবসেশে বিজেপির সাপোর্টার বলে অপমান করল। প্রাপ্তির ভাঁড়ার অবসেশে পূর্ণ হল। ঃ))
  • নেতাই | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৩৪191214
  • ঝিকিদি, এই নতুন জমানায় দিল্লির অটোতে চড়ার সৌভাগ্য (?) আমার হয়নি।
  • | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৩০191213
  • :-))
  • বলরাম হাড়ি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:২৯191212
  • বোধির মধ্যে সেই চল্লিশ-পঞ্চাশ দশকের সোমাথ লাহিড়ী-ভবানী সেন-গঙ্গাধর অধিকারী টাইপের একটা ব্যাপার আছে। ;-)
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:২৭191211
  • শুদ্ধদার স্ট্যাটাসটা এখানেও থাক।

    'গণমাধ্যমে বাবুদের পোষা কুত্তাগুলো কাল থেকে ঘেউ ঘেউ করছে। কংগ্রেসের হার নাকি সোনিয়ার প্রো পিপল ইকোনমিকসের হার! মোদীর উন্নয়নের জিত! অমর্ত্য সেন বোকা, জগদীশ বুদ্ধিমান। আহা, কংগ্রেসের ওই দালালগুলো যেন ইচ্ছে মতন টেলিফোন তরঙ্গ থেকে কয়লা সব দানছত্র করে মাল কামানোর ব্যবস্থা করেনি। যেন বিদেশী বাপের সুপুত্তুর হয়ে পাছার কাপড় পর্যন্ত তুলে দেয়নি! গণতান্ত্রিক অধিকারের মা-মাসি গোটা ভারতজুড়ে করেনি। মোদী যে গণহত্যাকারী তা যেহেতু এখনো আদালতে প্রমাণিত না তাই সব ভোটার তুলসীমালা জপে ওকে মাথায় তুলেছে। গুজরাতে আসলে যে বড়লোকদের হয়ে স্টিম রোলার চালিয়েছে এবং গরীবের পেটে লাথি মেরেছে এবং বিক্ষুব্ধরা আসলে সন্ত্রস্ত পেশীশক্তিতে এসব কেউ জানে না যেন! জানে না কেন না ওরা বলেনি বা লেখেনি! ন্যাকা হারামির দল! দিল্লীতে 'আপ'-এর জয়কে ব্যাখ্যা করতে অসুবিধে হচ্ছে। 'আপ' যে কম খরচে বিদ্যুৎ আর বিনা পয়সায় জল দেবে বলেছে তা সযত্নে এড়িয়ে গিয়ে শীলা কি বরবাদী নিয়ে মারাচ্ছে! ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু এই কুত্তা কলমচি আর চুলের এক্সপার্টগুলো!'
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:২৬191210
  • আমার তো বাড়িতে বসে কাজ। :)
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:২৫191208
  • জানি না, ব্যান্ডেলে (স্টেশনের স্ট্যান্ড ছাড়া) আর এখানে সবসময়েই তো রিক্সাকে ভাড়া জিজ্ঞেস করলেই একটা উল্টোপাল্টা ভাড়া বলে, সেটাকে বার্গেন করে কমাতে হয়। এই তো কদিন আগে বাইকের ডেলিভারি নিতে গেলাম রিক্সা চেপে, তিনটে রিক্সা ছেড়ে চার নম্বর রিক্সা ধরলাম, দরাদরি করে।

    স্ট্যান্ডের বাইরে রিক্সায় দরাদরি না করে চড়া যায়, এটা মাইরি আমি জীবনে এই প্রথম শুনছি।
  • | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:২৫191209
  • সিকিটার কাজকম্মো নাই? রাদ্দিন টিভি দেখে খালি?
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:২৩191207
  • এই মুহূর্তে সংসদ ভবনের সামনে এক নাটক চলছে।

    ঘেরাও। ইউপিএসসির সিলেবাস পরিবর্তনের বিরুদ্ধে। সংসদ ঘেরাও চলছে।
  • | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:২২191206
  • হ্যাঁ না ধরার কি আছে। কিন্তু তাদেরও নিকটবর্তী স্ট্যান্ড থেকেই ভাড়া ঠিক করা থাকে, সেইমতই বলে। এবং দরদস্তুর চলে না সাধারণত। রিকশাওয়ালা একেবারে নতুন বা খুব বুড়ো, কেউ সহজে নিতে চায় না -- এরকম হলে অল্প দর করা চলে।
  • jhiki | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১৯191204
  • আমি অটোতে চড়ি এবং মিটারে চলা অটো পেলে বর্তে যাই ঃ)
    গত অগস্টে নেহরু প্লেস থেকে সি আর পার্ক মিটারে এলাম, ২০ থেকে ২৫ এর মধ্যে কিছু একটা হল। সেই একবারই, বাকী সময়ে ৩০ থেকে ৫০ ঃ)
    তবে অটোগুলোতে কোথাও লেখা ছিলনা যে তারা আআপ সাপোর্টার ঃ)
  • h | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১৯191205
  • অর্পণ, তোর আর আমার পজিশন এর ফান্ডামেন্টাল পার্থক্য যে টা, সেটাই আ আ প র সংগে আমার পজিশন এর ফান্ডামেন্টাল পার্থক্য। তোর মতাদর্শগত তর্ক বিতর্ক সংগ্রাম কে একটা হাস্যকর এক্সারসাইজ বলে মনে হয়। হতেই পারে। আমার মনে হয় না। একটা পার্টি মুসলমান দের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখবে, আদি প্রাচীন ভারতে সব গৌরবময় ছিল বলবে, বর্ণাশ্রম প্রশ্নে স্টেটাস কুয়ো কে সমর্থন করবে, সেটা ক্ষীরের জমার স্বার্থে সমর্থন করতে পারবো না। বিভিন্ন পার্টি কে শুধু ই কে বেশি এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটোর হিসেবে দেখব, এবং অ্যাডমিনিস্ট্রেশন, রাজনীতি বিহীন, এটা মেনে নেব, এটা সম্ভব না। মানে এটা করে নিলে তো আর সি-এন-এন/আই বি এন-এন্ডিটিভি আর টাইম্স নাউ এর অ্যানালিসিসের এর সংগে কোনো পার্থক্য থাকে না।
    আঅর টিভি দেখে উগ্রোনোর জন্য তো সময় নষ্ট করে টাইপ করছি না, আগেও করিনি। পরেও করব না।
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১৭191202
  • স্ট্যান্ডের বাইরে কেউ কখনও রিক্সা ধরো নি?
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১৭191203
  • The Aam Aadmi Party's spectacular political debut, however, also saw it bagging Muslim votes in the city.

    Sanjay Kumar, psephologist at the Centre for the Study of Developing Society (CSDS), analyses this shift in the voting pattern of the minorities in some seats from the Congress to a new party.
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১৬191201
  • হ্যাঁ, অটোকেও রিক্সা বলে। কিন্তু তাকে সচেতনভাবেই আলুচানা থেকে সরিয়ে রেখেছি।

    কিন্তু এর থেকে কী প্রমাণ হল? একা সিকিই জনবিচ্ছিন্ন?
  • | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১৫191200
  • ভ্যাট! রিক্সায় দরদস্তুর হয় না। আগে হত। বড়জোর একবার কুঁইকুঁই করে বলা যায় 'এত্ত বেশী?'
    পুণেতে আবার রিক্সা বলতে অটো বোঝায়। এখানে আর কোনওপ্রকার রিক্সা নেই।
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১৩191197
  • রিক্সায় চড়ি হে সিকি। রিক্সাস্ট্যান্ডের সামনে বোর্ডে ইউনিয়নের লিখে দেওয়া রেট দেখেই রিক্সায় চড়ি ও সেইমত ভাড়া দিই।

    এটা কলকাতার কথা। লুরুতে রিক্সা নাই।
  • j | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১৩191198
  • সমরাস্ত্রসজ্জিত ভারতমাতার ছবিতে মালা টাঙিয়ে দিল্লী ইলেকটিরি অফিসের সামনে অনশন করলে লোকে "সাম্প্রদায়িকতা" নিয়ে প্রশ্ন তো তুলবেই

    বাই দ্য ওয়ে আআপ ওল্ড দিল্লীর সংখ্যালঘু-প্রধান সিটগুলিতে ভাল ফল করে নি
  • sosen | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১৩191199
  • রিক্সায় দরদস্তুর করা যায় নাকি? আমি তো রোজ চড়ি।
  • একক | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১২191195
  • আগের পোস্ট পাই এর পোস্টের প্রেক্ষিতে।
  • একক | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১২191196
  • কিই দুক্ষু :P
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:১০191194
  • অপ্পনও বোধ হয় রিক্সায় চড়ে না। :)
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:০৯191193
  • সায়ক পাক্কা কঙ্গু, সায়ন পাঁড় বিজেপি। কিন্তু দুজনেই আপাতত কম্যুনিটি থেকে বিতাড়িত ঃ(
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:০৮191192
  • রিক্সায় দরদস্তুর করা যায় নাকি? তাদেরও তো বাঁধা রেট আছে।
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৩:০৬191190
  • পাই ঐ সায়ন না সায়ক কে ছিল, তাকে ধরে আনো গুরুতে। জমে ক্ষীর হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত