এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বু বু ভা

    Biplob Rahman
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১০ | ৫০৯১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 70.*.*.* | ১৩ জানুয়ারি ২০১১ ২২:০৬464746
  • পৃথিবীর রূপ রস গন্ধ স্বাদ থেকে চিরতরে বঞ্চিত হবে আমারই এক জাতক- সেটা দু:খের না?
  • kd | 59.*.*.* | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:৫৫464747
  • ও তাহ'লে 'প্রতিটি' না, সিলেক্টেড কয়েকটি।
    যখনই সিলেকশনের ব্যাপার আসে, তখনই কে সিলেক্ট করছে, তার ওপর নির্ভর করে কে সিলেক্টেড হচ্ছে, তাই না?
    এই যে 'জাতক', সংস্কৃত জানি না তবে মনে হয় এর মানে একই জাতিতে জন্ম। যদি তাই হয়, তবে এই 'জাতি'র মানে তুমি-আমি করবো মনুষ্যজাতি, কিন্তু যদি কেউ আর্যজাতি, দ্রাবিড়জাতি বলে, সেটা জোরগলায় আপত্তি করতে পারবো কি? সাহিত্যে তো এমন ব্যবহার দেখেছি।
    জানি তফারেন্স হচ্ছে species আর raceএ, আর এখানে speciesএর কথা হচ্ছে। কিন্তু কেউ যদি লাইনটা race boundaryতে টানে, তাহ'লে আপত্তি করা যায় কি? কেননা তুমিও তো তোমার পছন্দমতো বাউন্ডারি টেনেছো। মানে তুমি কেয়ার করো না একটা ষাঁড় বা শুয়োর বা পাঁঠা বা মুর্গি পৃথিবীর রূপ রস গন্ধ স্বাদ থেকে বঞ্চিত হোলো কিনা - কেয়ার করো না কেননা করলে তোমার 'অসুবিধে' হবে। এটা কি একরকমের হিপোক্রেসি নয়?

    আমার তো মনে হয় ওপরওয়ালার কাছে ওনার তৈরী সব প্রাণীই এক, মানুষ কিছু স্পেশাল নয়। মনে হয় ভুল বল্লুম - ওনার মত জানা গেলে হয়তো শুনতুম - মানুষ অন্য যে কোনো জীবের তুলনায় নিকৃষ্ট - মানুষের মতো আর কেউ তাঁর তৈরী দুনিয়াটাকে এমন তছ্‌নছ (abuseএর বাংলা কি এই?) করে নি।

    ইন সামারি, নিজের সুবিধার্থে পশুহত্যা যখন মেনে নিয়েছি, তখন সুবিধার্থে মনুষ্যহত্যার বিরোধিতা করা আমায় সাজে না।
  • ranjan roy | 122.*.*.* | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:৫৮464748
  • প্রতিটি মৃত্যুই দু:খের! সাধারণ ভাবে, হ্যাঁ। কিন্তু এটাও সত্যি কথা যে আমরা সব মৃত্যুতে সমান ভাবে উদ্বেলিত হইনা।
    কেউ যদি হন, তো জানান।
    এখানে বাম-ডানের প্রশ্ন নেই। আমরা নিজেদের ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়োগে যতটুকু যন্ত্রণা পাই তা খবরের কাগজে কোন রোগভোগে, দুর্ঘটনায় বা আততায়ীর হাতে মৃত্যুর খবর পড়ে পাই কি!
    জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনায় যতটুকু বিচলিত হই তা পেরুতে ভুমিকম্পে, পাকিস্তানে নাশকতার ফলে, ইরাকে, আফগানিস্তানে বা চীনে খনি দুর্ঘটনায় মৃত্যুর খতিয়ান পড়ে হই কি?
    কেন হই না? ওরাও তো একই আদম-ঈভের সন্তান!

    এবার মূল বক্তব্যে (বি বি'র পোস্ট পড়ে) আসি।
    সমস্ত রাজনৈতিক হত্যাই নিন্দনীয়। সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গাই নিন্দনীয়। কিন্তু কোনো কোনো হত্যা অনেক বেশি নিন্দনীয়, অনেক বেশি বিচলিত করে।
    কোনগুলো ?
    যে হত্যা গুলো হয় রাষ্ট্রশক্তির ক্ষমতার প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ মদতে।
    যেমন গুজরাতে মোদীদের মুসলমান হত্যা। কিন্তু গুজরাতে কি হিন্দু মরে নি? দাঙ্গাকারীদের হাতে? মরেছে। মুসলমানদের থেকে কম। সরকারী রিপোর্টেই আছে। কিন্তু সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের মারা হয়েছে রাষ্ট্রশক্তির প্রত্যক্ষ মদতে। ফলে বাজপেয়ীজিও বলতে বাধ্য হয়েছিলেন-- মোদী রাজধর্ম পালন করেন নি।
    তেমনি ভাবে দিল্লিতে ইন্দিরাজীর মৃত্যুর পর ক্ষমতায় বসে থাকা কংগ্রেসিদেরে শিখবিরোধী দাঙ্গা বিশেষ ভাবে নিন্দনীয়। সমানভাবে নিন্দনীয় বাবরি মসজিদ ভাঙ্গার পর ভোপাল ও মুম্বাইব্লাস্টের পর সেখানকার দাঙ্গা।
    একই কারণে নন্দীগ্রামে ও নেতাইয়ে ক্ষমতায় থাকা দলটির রাজধর্ম পালন না করে পুলিশের মদতে হত্যালীলা চালানো ( যার জন্যে আদালত কৈফিয়ৎ চেয়েছে) সমান ভাবে নিন্দনীয়। এই দুটি ঘটনা কোলকাতা ও মফ:স্বলে দুইদলের যে মারদাঙ্গা ও অর্থহীন রক্তপাত চলছে তার থেকে আলাদা।
    ভবিষ্যতে যদি (অবশ্যই যদি?) তৃণমূল ক্ষমতায় আসে এবং রাষ্ট্রশক্তির অপব্যবহার করে( যা রঙ ঢঙ দেখছি তাতে অপব্যবহারের সম্ভাবনা খুব বেশি!) বিরোধীদের রক্ত বইয়ে দেয় সেদিন ওরাও সমানভাবে ধিক্কারের পাত্র হবে।
  • arnab | 223.*.*.* | ১৪ জানুয়ারি ২০১১ ০০:৫৬464749
  • ত্রিদিব সেনগুপ্ত? মনে হচ্চে চিনি, অটেকনিকাল শব্দ টা আর কোথাও পড়িনি, মার্জিন অব মার্জিন প্রসঙ্গে ছাড়া এবং ইয়েস, লিনাক্স
  • tatin | 130.*.*.* | ১৪ জানুয়ারি ২০১১ ০৪:১৮464750
  • এই আমি জাতক বলতে সকলকেই বুঝিয়েছি - যাঁরা যাঁরা নিজেদের 'আমি' ভাবেন সবাই তো এক একটা আমি-ই।
  • tatin | 130.*.*.* | ১৪ জানুয়ারি ২০১১ ০৪:১৯464751
  • ""একটা ষাঁড় বা শুয়োর বা পাঁঠা বা মুর্গি পৃথিবীর রূপ রস গন্ধ স্বাদ থেকে বঞ্চিত হোলো কিনা - কেয়ার করো না কেননা করলে তোমার 'অসুবিধে' হবে। ""

    ওরা যে নিজেদের 'আমি' ভাবে সেটা কনসিডার করিনা, কর্লে চাপ! :(
  • bb | 117.*.*.* | ১৪ জানুয়ারি ২০১১ ১৪:৩৫464752
  • @Ranjan সংবেদনশীল মানুষের কাছে সবমৃত্যুই দু:খের। যাঁরা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত তাদের এই কোমল অনুভব আমার মত সাধারণ মানুষের চেয়ে বেশী। আর তাই কবি দৈনন্দিন জীবনের রূঢ বাস্তব ঘটনা থেকে লিখতে পারেন "কলকাতার যীশু'।
    সেই রকম লোকেরা যখন শুধু রাষ্ট্রের পীড়ন দেখেন আর অন্য ঘটনাগুলিতে নীরব থাকেন তখনই এই প্রশ্নটা ওঠে।
    যেমন রাজ্যপাল ৭ ফবকর্মীর মৃত্যুতে বিবৃতি দেন না, কিন্তু নেতাই এ দেন, আবার পরিদর্শনে যাওয়ার জন্য দুটি জায়গাই বাছেন আপাত: নিরপেক্ষতা বজায় রাখতে :(।
  • Asit | 59.*.*.* | ১৪ জানুয়ারি ২০১১ ১৭:৪২464753
  • ক্ষ্‌ক্ষমতায় থাকাঅ দলের হয়ে যারা লড়ে, তারা ক্ষমতার সুবিধেগুলো তো পায়ই, সেই জন্যেই লড়ে, তাদের জন্যে শোক হবে কেন? ডাকাতি করতে গিয়ে যারা গুলি খায়, তাদের জন্যেও তাহ্লে শোক কর্তে হয়। কি কান্ড।
  • Sibu | 173.*.*.* | ১৪ জানুয়ারি ২০১১ ২০:১৯464754
  • বিবি, আপনাকে একটু সহজ করে কথাটা বুঝিয়ে দি। কথা হল সিপিএম মারাটা যাস্টিফাই করতে হবে। এখন সিপিএম স্টেটে পাওয়ারে আছে। সুতরাং পাওয়ারে যারা আছে তাদের মারা ভাল। পাওয়ারে না থাকলে অন্য কিছু অজুহাত বেরোবে।

    সেই যে একটা প্রবাদ আছে না, কারো পেটের ভাত যদি কথা না বোঝার ওপর নির্ভর করে তো তাকে তুমি কিছুতেই কিছু বোঝাতে পারবে না।
  • bb | 117.*.*.* | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:১৫464756
  • Sibu আমি এঁদের এই ভন্ডামীর কথাটাই তুলে ধরতে চাইছি (আমার শব্দচয়নে দু:খিত)। শুধু সিপিএম এর বিরুদ্ধে লেখা আর নিরপেক্ষতার মুখোশ রাখা অসহ্য, এর চেয়ে বর্তমান ভাল তারা অন্তত: সরাসরি তৃণমূলকে সমর্থন সরাসরি করে।
  • arnab | 223.*.*.* | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৪১464757
  • শমীকদা যাদের ডোঙা বলছেন প্রেসিতে তাদের বলা হয় চিংকি। হিন্দু হোস্টেলে এমনই এক ঝাড়পিটের সময়ে
    ১। আমার এক বন্ধু অভিজিতের পশ্চাদ্দেশে তারই এক সহযোদ্ধা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে গন্ডোগোলের সুযোগে সজোরে এক লাথি কষায়,
    ২।এবং পুলিশ চিংকিদের গাড়িতে তুলবার সময়ে সন্দীপন ওদের একজনকে মনের আনন্দে শ ব চ দিচ্ছিল এই ভরসায়, যে ওরা বাংলা জানে না। ছেলেটা পরিস্কার বাংলায় বলে যায়, দাঁড়া, ফিরে এসে তোকে দেখাচ্ছি।
  • arnab | 223.*.*.* | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৫৭464758
  • নিরপেক্ষ? কে? সকলেই একটা না একটা বিশেষ ধারণা পোষণ করে। বলছি না সেটা খারাপ, চাইছি যুক্তি দিন।
    আর চালু খবরের কাগজগুলোর নার্কো টেস্ট করালে ্‌্‌্‌
  • a x | 99.*.*.* | ১৫ জানুয়ারি ২০১১ ০৩:০৯464760
  • কিন্তু কেউ কি সিপিএম কর্মীদের খুন বা ঐ ৭ জন ফব কর্মী খুন নিয়ে লেখা পাঠিয়েছিলেন, যা গুচ ছাপায়নি? সিপিএম যদি আন্দোলন করতে ভুলে গিয়ে থাকে, তাইলে গোঁসা করে আর লাভ কি?
  • aka | 168.*.*.* | ১৫ জানুয়ারি ২০১১ ০৩:১৪464761
  • প্রশ্ন নং দুই, সিপিএম মারা যাস্টিফাই করেও কি লেখা বেরিয়েছে? আজকাল বড় অনিয়মিত আসা যাওয়া করি।
  • arindam | 59.*.*.* | ১৫ জানুয়ারি ২০১১ ০৭:৪৬464762
  • মৃত্যুজনিত দু:খের ঘনত্ব নিয়ে ভেবে কী লাভ? মানুষ মারা গেলে কেউ যদি মনে করে প্রতিবাদ করবে, সে টই খুলুক এবং লিখুক...
    গু চ তে এই সুবিধাতো আছে। নিজের মত প্রকাশ করতে কোন বাঁধা নেই...
    নন্দনে সিনেমা দেখাতে গেলে নন্দনের আধিকারিক পুনরায় দেখে, বিচার করে তবে দেখান কিন্তু গু চ তে তো সেইরকম কোন নিয়ম নেই...
    নন্দীগ্রাম, লালগড়, দন্তেওয়াড়া সব ঘটনাতেই সকলে একসঙ্গে রি-অয়্যাক্ট করবে এটা ভাবা বোধহয় একটু বেশীই হয়ে যাচ্ছে...
    যুক্তিপূর্ণ উপায়ে যে-কোন বিষয় সামনে আনলে হয়ত দেখা যাবে অনেকেই তখন সেই কাজের বিরোধীতা করছে...
  • ranjan roy | 122.*.*.* | ১৫ জানুয়ারি ২০১১ ০৭:৫৫464763
  • শিবু,
    "" সিপিএম'' মারা জাস্টিফাই করতে"" কথাটা কি ঠিক বল্লেন?
    চুপ করে থাকা মানে যদি জাস্টিফাই করা হয়, এবং প্রতিটি মৃত্যুই যদি সমানভাবে নিন্দনীয় হয় তাহলে আমি-আপনি প্রতিদিন কতগুলো লোকের হত্যালীলাকে জাস্টিফাই করছি ভাবুন তো?
    কতগুলো ডাকাতি করতে গিয়ে খুনকে? কতগুলো ধর্ষণ করতে গিয়ে খুনকে?
    গুজরাতের উদাহরণ দিয়ে বা মুম্বাইয়ের উদাহরণ দিয়ে বোঝাতে চাইছিলাম যে আমরা সবাই রাষ্ট্রশক্তির অপব্যবহারের জন্যে ওখানে মোদীর বা ভগতদের নিন্দা করেছি,কারণ তার ব্যাপক ইমপ্লিকেশন আছে। তার মানে কি খালিস্তানীদের নিরীহ লোককে মারা সমর্থন করছি না গুজরাতে হিন্দু হত্যাকে?
    রোজ যে বিভিন্ন এলাকায় খেয়োখেয়িতে সিপিএম-তৃণমূল মরছে সে নিয়ে কোন বক্তব্য রাখছি না মানে সমর্থন করছি? কাকে?
    আপনার যুক্তি মানলে তো খালি সিপিএম মারার কেউ বিরোধিতা করলে তো বলতে হয় তিনোমূল মারার কে জাস্টিফাই করা হচ্ছে।
    তাই করছেন কি? আমি তা মনে করি না।
    আসলে সিপিএম এর সমালোচনা করলেই তিনোমূলের সমর্থন, এই"" আমরা ওরা'' সিন্ড্রোম থেকে বেরোতে পারছেন না। এত সহজ সমীকরণ কেন?

    বিবি,
    যাঁরা এখানে নেতাই নিয়ে কবিতা লিখেছেন তাঁরা কেউ নিয়মিত কবিতা লেখেন না। কেউ না। ফলে বিশেষ ভাবে আন্দোলিত হলেই এঁদের কবিতা বেরোয়।
    আর অনামিকা গুপ্ত সিপিএম সমর্থক। নিয়মিত রাজনৈতিক কবিতা লেখেন। কতকগুলো বেশ ভালো। বন্ধু এসবি'র কথা অনুযায়ী বিভিন্ন সিপিএম এর পত্রিকাতেও। ওনার পাঠানো কয়েকটি কবিতা গুরুচন্ডালীতে প্রকাশিত।
    তাতে কিছু কবিতা একেবারে চটজলদি সমসাময়িক ঘটনা নিয়ে ছিল যার স্তর ওনার থেকে প্রত্যাশিত মানের চেয়ে বেশ কম। ফলে ওনার "" একপেশে'' বিষয় নির্বাচন নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। তখন আমার বন্ধু ঘোষিত সিপিএম সমর্থক রাজদীপ বলেছিলেন--- কবি কি বিষয় নির্বাচন করবেন তা তাঁর ওপর ছেড়ে দেয়াই ভালো।
    সাধুপ্রস্তাব! সেই একই মানদন্ড নেতাই-কবিদের জন্যে ব্যবহার করা হবে না?
    বিবি,
    রাজ্যপাল কি প্রতিটি রাজনৈতিক মৃত্যুতে যাবেন বলে আপনি আশা করেন? সমস্ত সিপিএম-ফব-আর এস পি- তিনোমূল কর্মীর মৃত্যুতে?
    নেতাই গেছেন কারণ এখানে দলীয় স্বার্থে প্রত্যক্ষ ভাবে স্টেট মেশিনারিকে ব্যবহার করা হয়েছে বলে। কারণ উনি সাংবিধানিক ভাবে রাজ্যস্তরে স্টেট মেশিনারির প্রতিনিধি। নেতাইয়ের দায় খানিকটা ওঁর ওপরেও বর্তায় যে! আপনাকে-আমাকে কথিত নিরপেক্ষতা দেখাতে নয়।
    ফব সমর্থকদের মৃত্যু যে মাওবাদী ঘাতকদের হাতে হয়েছে এ নিয়ে কোন সন্দেহ আছে কি? তাহলে রাজ্যপাল কেন যাবেন?
    মাওবাদীরা সংবিধান মানে না, এই স্টেটকে বদলাতে চায়। অর্থাৎ তাদের লড়াই রাজ্যপাল যার প্রতিনিধি তার বিরুদ্ধেই।
    শেষে আপনাকে সরাসরি একটি বিনীত প্রশ্ন।
    যখন সিপিএম-ফব বা সিপিএম-আর এস পি সংঘর্ষে কোন মানুষ মরে ( জার উদাহরণ আদৌ বিরল নয়) তখন আপনার অবস্থান কি হয়?
  • a x | 99.*.*.* | ১৫ জানুয়ারি ২০১১ ০৮:২৪464764
  • একটা জিনিস বুঝিনা। এই যে খবর পাঠানোর চারঘন্টা দেরীতে পুলিশ গেল - এর জন্য কারো চাকরি যায়না কেন! ভুপিন্দর সিং যে বলে বলে মিথ্যে বলে গেল যে কোনো হার্মাদ শিবির নেই, এর চাকরি যায়না কেন? অমরেশ মিশ্র, বিশ্বরঞ্জন, সুপ্রীম কোর্টের কাছে থেকে মাঝে মাঝেই ধ্যাতানি খাবার পরেও এদের চাকরি যায়না কেন?
  • bb | 117.*.*.* | ১৫ জানুয়ারি ২০১১ ১০:১২464765
  • ১) @ ranjan মৃত্যুর ব্যাপারে আমার মতামত কল্লোলের মতো। আমি মৃত্যুদন্ডের বিরুদ্ধে।
    ২ ) আমি কবিদের স্বাধীনতার পক্ষেই বলছি, শুধুমাত্র একধরণের প্রতিক্রিয়া নিয়ে জিঞ্জাসা।
    ৩) অক্ষ আপনার প্রশ্ন খুবই যুক্তিযুক্ত। একই প্রশ্ন আবার সোমিত্র বসুর প্রতিবেদেনের ক্ষেত্রে (নন্দীগ্রাম পরবর্তী কুমীরের আষাড়ে গল্পের জন্য), মমতার (টালার জলে সিপি এম বিষ মিশেয়ে মানুষ মারার চেষ্টা করছে),এই সবের জন্য এদের কেন বিচার হয় না।
    ৩) @Ranjan সিপিএম কি মানুষ মারেনা? এটা আমি এটা বলিনি, শরিকি বিবাদে বাসন্তী কিছুদিন আগেই আরএস পির এক সমর্থককে পুড়িয়ে মারা হয়, তাও নিন্দনীয়।
    সব ব্যাপরেই যে লোককে প্রতিক্রিয়া জানাতে হবে তাও আমি বিশ্বাস করিনা। কিন্তু অন্তত: একটা ব্যাপারে আমি বেশ কিছু লোকেদের প্রতিবাদ না জানার কথা বলেছি।

    যাইহোক এই আলোচনা আস্তে আস্তে রাজনৈতিকদিকে চলে যাচ্ছে তাই এইখানি এর ইতি। কোন অন্য টইতে পরে আলোচনা করা যেতে পারে।
  • Arpan | 112.*.*.* | ১৫ জানুয়ারি ২০১১ ১১:২০464767
  • এইটা রঞ্জনদা কী বললেন! হিন্দোল তো রীতিমত প্রতিষ্ঠিত কবি এখন। আর মৃদুল দাশগুপ্ত তো প্রবীণ কবি।
  • ranjan roy | 122.*.*.* | ১৫ জানুয়ারি ২০১১ ১৮:৫৪464768
  • বিবি,
    আমিও আপনি এবং কল্লোলের সঙ্গে মৃত্যুদন্ডের প্রশ্নে একসারিতে।
    অর্থাৎ কোন অপরাধেই দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ ম্যাক্সিমে বিশ্বাস করি না। নিজের মেয়ের হত্যাকারীর জন্যেও মৃত্যুদন্ড চাইবো না।

    অর্পণ,
    অত্যন্ত লজ্জিত। সত্যিই আমি আজকাল বাংলা কবিতার ব্যাপারে খুব কম খবর রাখি। হিন্দোল যদি আমার গু চ'র বন্ধু অরণ্য হয় তবে আমি গর্বিত।
    মৃদুল দাশগুপ্তের ব্যাপারে আমার অজ্ঞতার জন্যে আমি ক্ষমাপ্রার্থী। আমার মত সেকেলে লোকদের দৌড় সদ্য প্রয়াত কবি অমিতাভ দাশগুপ্ত অব্দি।
    অবশ্যি অজ্ঞতা কোন জাস্টিফিকেশন নয়। এ নিয়ে আমার কথা বলা উচিৎ হয় নি।
    কিন্তু ভুল শুধরে দেবার জন্যে তোমাকে ধন্যবাদ!
  • Arpan | 112.*.*.* | ১৫ জানুয়ারি ২০১১ ২০:৪৬464769
  • ধুর, আমি যেন জেনে সব উল্টে দিয়েছি! :-)

    হিন্দোল আর অরণ্য এক ব্যক্তি নন। হিন্দোল আর মৃদুল ইউনিকোডে লিখে গুগল করুন।
  • a x | 99.*.*.* | ১৬ জানুয়ারি ২০১১ ০২:৩৯464770
  • bb, ডিউটিরত উচ্চপদের পুলিশ এর মিথ্যে আর লোকের সাক্ষ্য/ভাষ্যের ভিত্তিতে বিবৃতি এক হলে তো অনিন্দিতা সর্বাধিকারী, চন্দন সেন থেকে ভিজয়প্রসাদ এদেরকেও জেলে পোরার কথা! অন্যদের ক্ষেত্রে বড়জোর PIL ফাইল করা যায়, তার বেশি না।

    যাইহোক, কবিকূল কিছু মহৎ সংবেদনশীল প্রাণী এরকম মনে করার আদৌ কোনো কারণ নেই। কেউ অংক ভালো পারেন, কেউ গান গাইতে, কেউ কবিতা লিখতে। আরো পাঁচটা লোকের মত, তারাও ধান্দাবাজ, তারাও স্বার্থপর, তারাও ক্ষমতার পোঁ ধরা, তাদেরও রাজনৈতিক বিশ্বাস, অবিশ্বাসও থাকে এবং তাদের বুদ্ধি-বিবেচনাও সাধারণ মাপেরই।
  • kd | 59.*.*.* | ১৬ জানুয়ারি ২০১১ ০৩:০৮464771
  • আমেন।
  • naarod | 122.*.*.* | ১৬ জানুয়ারি ২০১১ ১০:৫৫464772
  • যা! ঝগড়া আর হবে না?
  • Guruchandali | 155.*.*.* | ১৭ জানুয়ারি ২০১১ ০৯:১০464773
  • কিছু টেকনিকাল এবং অটেকনিকাল কারণে আজ বুলবুলভাজা প্রকাশে একটু দেরি হচ্ছে। আশা করা যায় ভারতীয় সময়ানুসারে আজ সন্ধ্যে নাগাদ সমস্ত বুলবুলভাজা প্রকাশিত হবে।
  • Guruchandali | 155.*.*.* | ১৭ জানুয়ারি ২০১১ ১১:১৭464774
  • প্রকাশিত হল এই সোমবারের বুলবুলভাজারা

    অটোগ্রাফ : ঋতব্রত
    বাঙালবাড়ির কিস্‌সা : রঞ্জন রায়
    বেদের মেয়ে জোস্না: ফরহাদ মজহার
    চলচ্চিত্রচঞ্চরী: প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়
    দেবকী বসুর কবি ... : ত্রিদিব সেনগুপ্ত
    খুনী পড়োশ: ভারতের সীমা সুরক্ষা বল : রহনুমা আহমেদ
    সার্থক মেয়ে জনম আমার -- : শ্রাবণী রায়
  • Guruchandali | 155.*.*.* | ১৭ জানুয়ারি ২০১১ ১১:৫২464775
  • দুটি লেখা আপাতত সরিয়ে নেওয়া হল। এবারের বুলবুলভাজাকে বিশেষ বাংলা সিনেমা সংখ্যা করে তোলার জন্যে।

    এই সপ্তাহের জন্য অতএব, রইল পাঁচটি লেখা :

    অটোগ্রাফ: ঋতব্রত
    বেদের মেয়ে জোস্না : ফরহাদ মজহার
    চলচ্চিত্রচঞ্চরী : প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়
    দেবকী বসুর কবি ... : ত্রিদিব সেনগুপ্ত

    সার্থক মেয়ে জনম আমার : শ্রাবণী রায়
  • Guruchandali | 155.*.*.* | ১৯ জানুয়ারি ২০১১ ১৪:৫৩464776
  • বইমেলায় প্রকাশিত হতে চলেছে আরও দু-জোড়া চটি।

    গেস্‌ করুন, চটি জিতুন। ঘরে বসে।

  • Netai | 121.*.*.* | ১৯ জানুয়ারি ২০১১ ১৬:০০464778
  • গেস কোথায় করবো??? এখানেই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন