এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ২১ আগস্ট ২০১৩ ১৩:১৭161220
  • বাড়িতে খই আছে?
  • san | ২১ আগস্ট ২০১৩ ১৩:১৪161219
  • দূর, বাড়ি থেকে ফিরে কোনো কাজই করতে ইচ্ছে করছেনা ঃ-(
  • Kaju | ২১ আগস্ট ২০১৩ ১৩:১০161218
  • কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সাইকেল চালাবে, সে অ্যাপ-ও ফোং-এ আছে? আর ঘুমিয়ে চালাবেই বা কেন? কাকে গিয়ে ধাক্কা দেবে !
  • san | ২১ আগস্ট ২০১৩ ১৩:০৬161216
  • ও বাবা, স্লিপ সাইকল ট্র্যাক করার জন্য ফোং এ অ্যাত্ত অ্যাপস ! কিছুই জানতাম না !
  • Kaju | ২১ আগস্ট ২০১৩ ১৩:০৬161217
  • শুধু বর্ষা? সারা বছরই তো চলছে, দ্যাখসেন না? শীত গ্রীষ্ম সব কালে নিম্নচাপ লেগে রয়েসে।
  • কিন্তু | ২১ আগস্ট ২০১৩ ১৩:০১161215
  • ইয়ে ওনার কি খালি বর্ষা কালে ডায়াবেটিস হয়? ঃ)
  • Kaju | ২১ আগস্ট ২০১৩ ১২:৫৬161214
  • যাক বরুণদেব তাহলে অবশেষ ডায়াবেটিসের ওষুধ খেলেন। হতচ্ছাড়া, অশ্বিনীকুমাররা ওই চৌহদ্দিতেই থাকে, একটু দেখিয়ে নিলেই তো পারে, প্রায়ই যখন এরম হয় ! পয়সা কড়ি কি কম পড়েছে? দিবারাত্র খালি ছচ্ছড় আর ছচ্ছড়।
  • san | ২১ আগস্ট ২০১৩ ১২:০৭161213
  • না না, খুব সুইট ব্যাপার !
  • quark | ২১ আগস্ট ২০১৩ ১২:০৫161212
  • নিকাশি দফতরের এক ইঞ্জিনিয়ারের কথায়, “ভৌগোলিক অবস্থানের কারণে শহরে ঘণ্টায় ছ’মিমির বেশি বৃষ্টি পড়লেই জল জমবে।

    http://www.anandabazar.com/21cal2.html

    “No civic body in the world can cope with this much rain. The CMC’s drainage capacity is 6mm per hour. Since Tuesday afternoon, there has been much more rain than that. The drainage channels were overflowing when rain became heavier in the evening,” said a senior official of the CMC.

    http://www.telegraphindia.com/1130821/jsp/calcutta/story_17252307.jsp#.UhRfG9fTYo0

    এসব উপলব্ধিই বুঝি পরিবর্তনের পরে!
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১২:০৩161211
  • দুজনের জন্যে জোড়া লাগবে না?
  • san | ২১ আগস্ট ২০১৩ ১২:০২161210
  • বাঃ, আবার জোড়ায় ফোং কিনছে ঃ-D

    QWERTY সহ কোনো হাই-এন্ড ফোং দেখলে বলবেন তো ! (প্যাঁক দেবেন না, আমার জন্য নয়)
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১১:৫৯161209
  • আমরা এইটে (জোড়া - একটা লাল, একটা কালো) কিনলুম -

  • san | ২১ আগস্ট ২০১৩ ১১:৫৬161208
  • আমি একটা কিন্ডল কিনে ফেলে ভারি খুশি হয়েছি।
  • kc | ২১ আগস্ট ২০১৩ ১১:৫৫161207
  • আর ন্যাড়াদাকে অনুরোধ, এসব বই পড়তে লাইব্রেরি না গিয়ে গুরুতে আবাজ দিতে। আর লাইব্রেরি থেকে বই এনে স্ক্যান করতে আর লোকেদের মধ্যে ছড়িয়ে দিতে।
  • kc | ২১ আগস্ট ২০১৩ ১১:৩৪161206
  • গাইডেন্সের ক্ষী আছে? ভাল বই। পড়ে ফ্যালাও।
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১১:৩২161205
  • আমার নাম দেখে ইন্টারেস্টিং লাগছে।
  • ন্যাড়া | ২১ আগস্ট ২০১৩ ১১:২৮161204
  • অরিজিত, ইন্দোডাক্তার, কেসি বা অন্য কেউ, এ বইটা কিরকম খবর আছে? লাইব্রেরি থেকে আনলাম বটে, পড়ার ইনভেস্টমেন্ট করব কিনা তার গাইডেন্স চাইছিলাম।

  • j | ২১ আগস্ট ২০১৩ ১১:০৬161203
  • তাও ভাল রেলের দোষ স্বীকার করেছেন ... পূর্বতন বঙ্গীয় রেলমন্ত্রী থাকলে বলতেন সিপিএমের চক্রান্ত
  • san | ২১ আগস্ট ২০১৩ ১০:৫৮161201
  • কাল দিল্লির হালও বিচ্ছিরি হয়েছিল। এখানে ওখানে গাড়ি ডুবে, রাস্তা বন্ধ হয়ে ইত্যাদি। আমি সাড়ে ছটায় এয়ারপোর্টে নেমে দশটায় বাড়ি ঢুকলাম, আধ ঘন্টার রাস্তা ! ক্যাব পাওয়া যাচ্ছিল না কোথাও কোনো সার্ভিসেই।
  • j | ২১ আগস্ট ২০১৩ ১০:৫৭161200
  • জল জমার রেকর্ডে লেক টাউন, কালিন্দী আর ঠনঠনেকে হারাবার মত এলাকা বোধহয় কলকাতা বা আশেপাশে এখনও হয় নি
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১০:৫৬161199
  • কই? এইত্তো লিখে রেখেছে "বৃষ্টিতে ভাসছে শহর"। কাল বাড়িতেও শুনলাম মা বসে বসে ওইসবই দেখছিলো।
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১০:৫৫161198
  • পাটুলির লোকের সুবিধেও আছে। বাজারে মাছ কিনতে যেতে হবে না। ঝিলগুলো সব ভেসে গেছে, ফ্ল্যাটের একতলায় নামলেই মাছ...
  • j | ২১ আগস্ট ২০১৩ ১০:৫৪161197
  • এদিকে তারানন্দ কাল সারাক্ষণ হেদিয়ে গেলো কোথাও জল জমে নেই, জমলেও তাড়াতাড়ি নেমে গেছে, পরিবর্ত্তনের পর এই প্রথম ইত্যাদি ইত্যাদি
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১০:৫৩161196
  • "গামলিনী" (গামলা থেকে) বল্লে মানায়।
  • | ২১ আগস্ট ২০১৩ ১০:৫১161195
  • বাঃ কল্লোলিনী কলকাতা।
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১০:৪৭161194
  • শালা পুরো দক্ষিণ কলকাতা ডুবে গেছে।

    কাল সন্ধ্যেবেলা ফেরার সময় জ্যাম তো ছিলোই, তারমধ্যে রুবির আগে রাস্তার বাঁদিকটা খুঁড়ে রেখেছে, প্রায় তিন ফুট গভীর - রাস্তা চওড়া হবে। খান তিনেক গাড়ি পাকামো করে জ্যাম এড়িয়ে বাঁদিক দিয়ে যাওয়ার চেষ্টায় সেই গর্তের মধ্যে ঢুকে গেছে।

    বাইপাস থেকে আনোয়ার শাহ কানেক্টরে নেমে রামলাল বাজার পেরিয়ে দেখি পুরো নদী। লিটেরালি - নদী। গাড়ির চাকা ডুবে গেছে। যাদপ্পুর থানার দিকে যাওয়ার সেগমেন্টটার অবস্থা ভয়াবহ, লোকজনের কোমর অবধি জল। উল্টোদিক দিয়ে সব গাড়ি যাচ্ছে, পেল্লায় জ্যাম। পাশ দিয়ে একটা গাড়ি বেরোচ্ছে আর জানলা অবধি ঢেউ উঠছে। প্রচন্ড টেনশনে ছিলাম - গাড়ি বন্ধ হয়ে গেলেই কেলো।

    থানার ব্রীজে উঠে নিশ্চিন্ত। তারপর আবার লর্ডসের মোড় পেরিয়ে গল্ফ গ্রীনের দিকে ঢুকে ফের সেই নদী...

    বাড়ি ফিরেছি নটার সময় - পাক্কা দুঘন্টা...

    আজ আসার সময় জল একটু কমেছে দেখলাম, কিন্তু পাটুলি এলাকায় কোমর জল। সমস্ত "ঝিল-ফেসিং" অ্যাপার্টমেন্ট (ঝিল-ফেসিং-এর দাম বেশী, ওখানে একসময় প্রচুর খোঁজাখুঁজি করেছিলাম) জলে ডুবে গেছে। একতলা থইথই, অনেক অ্যাপার্টমেন্টে ইলেক্ট্রিক মিটার বন্ধ করে দেওয়া হয়েছে জলের জন্যে - আলো নেই, জল নেই, ইভেন মোমবাতিও নেই...
  • byaang | ২১ আগস্ট ২০১৩ ১০:৪৩161193
  • আমি ঘুমাতে চাই। আর তাত্থেকেও বেশি চাই আমার কাজগুলো আমার মনের মত করে অন্য কেউ করে দিক।
  • siki | ২১ আগস্ট ২০১৩ ১০:৪২161192
  • রাখি নিয়ে পোচোন্ডো কনফিউশন সহ্য করতে না পেরে মেয়ের ইশকুলে দুদিনই ছুটি দিয়ে দিয়েছে। কাল আর আজ।
  • | ২১ আগস্ট ২০১৩ ১০:৪০161191
  • ওহো তুমি ঘুমটাকে পুষতে চাও! তাড়াতে নয়? তা তার জন্য অন্য দাওয়াই আছে। আরে স্পেক ঠিক করে না বললে কী করে হবে অ্যাঁ? (যত্তসব জাপানীমার্কা লোকজন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত