এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ২০ আগস্ট ২০১৩ ২৩:৪৯161100
  • পাউরুটি, স্যুপ, মোরা সাইয়া মোসে বলে না - সত্যি বলছি, খুব ক্লিশে।

    পট্যাটো চিপ্স, সস, চিজ এগুলো সিমপ্লি চেপে গেলাম।
  • I | ২০ আগস্ট ২০১৩ ২৩:৪৪161099
  • টমাস মান তো মৃত। মৃতেরা এ পৃথিবীতে ফেরে না কখনো। তারা ম্যাজিক মাউন্টেনে থাকে।
  • kc | ২০ আগস্ট ২০১৩ ২৩:৪২161098
  • রুটি, ঢ্যাঁড়্শ ভাজা, কাজু বরফি, বাঁড়ুজ্যের রাগেশ্রী আর টমাস মান। মাইরি বলছি। একটুও ক্লিশে না।
  • I | ২০ আগস্ট ২০১৩ ২৩:৩৪161097
  • খিচুড়ি আর ইলিশভাজা। মাইরি বলছি। একটুও ক্লিশে না।
  • <> | ২০ আগস্ট ২০১৩ ২৩:২৫161096
  • pi | ২০ আগস্ট ২০১৩ ২৩:১৬161095
  • একক, আছিস ?
  • | ২০ আগস্ট ২০১৩ ২৩:১৩161094
  • যাই ঘুমাই। সারাদিনে অন্তত একটা কাজ ঠিকঠাক নিটোলভাবে করে দেখাই।
  • I | ২০ আগস্ট ২০১৩ ২৩:১১161092
  • জনি ডেপের কোন একটা ফিল্মে ছিল না? ওভারওয়েট মা মারা যাওয়ার পর তার ডেড বডি বের করা যাচ্ছে না। কী যেন নাম ফিল্মটার !
  • cm | ২০ আগস্ট ২০১৩ ২৩:১১161093
  • আহ নয় আজ
  • cm | ২০ আগস্ট ২০১৩ ২৩:১০161090
  • একি আমিতো ভাবলুম আহ লুকোচুরি খেলা হচ্ছে তাই সবাই লুকিয়ে আছে।
  • siki | ২০ আগস্ট ২০১৩ ২৩:১০161091
  • আমি কি বেঁচে আছি?

    কে জানে!
  • kumu | ২০ আগস্ট ২০১৩ ২৩:০৮161089
  • আমিও বেঁচে আছি।
  • কৃশানু | ২০ আগস্ট ২০১৩ ২৩:০৩161086
  • বর্ষার গান ঘ্যাঙরঘ্যাঙ
    মেশিনখানা হলেন হ্যাং।
    -স্টাইলটা ধরতে পারলেন?
  • I | ২০ আগস্ট ২০১৩ ২৩:০৩161088
  • এ জগতে, চাঁদুবাবু, আপনি আর আমি ছাড়া আর কেউ বেঁচে নেই।
  • cm | ২০ আগস্ট ২০১৩ ২৩:০০161085
  • বর্ষার গান ঘ্যাঙরঘ্যাঙ?
  • I | ২০ আগস্ট ২০১৩ ২২:৫৪161084
  • আনুষঙ্গিক ক্ষতি। চোখ থেকে জল পড়ে। বিষাদ নয়। রোগ।হাঁটুজল। চেক ফেরত এসেছে। বর্ষার গান ও ঘ্যান ঘ্যান। বাচ্চাদের জ্বর। দাঁত ব্যথা। বয়স।
  • হল্ট | ২০ আগস্ট ২০১৩ ২২:৪৬161083
  • সাধারণত হল্টে ইন্টার্মেডিয়্ট ব্লক সিগনাল থাকলে স্টেশন মাস্টার থাকবে, আর কোনো সিগনাল ন থাকলে স্টেশন মাস্টারও থাকবে না।
  • cm | ২০ আগস্ট ২০১৩ ২২:১৬161082
  • নিখিলবাবু
  • Ekak | ২০ আগস্ট ২০১৩ ২২:০৪161079
  • " ১৫৮৯ টি গ্রামের ৫৪৬২ " এটা যদি কালপুরুষ টাইপ এর ভুল না করে থাকেন তাহলে এই সংখ্যা টা একটা গল্প বলে।
    গল্প টা হলো একেকটা গ্রাম গড় জনসংখ্যা ১০০০০ (ধরি ?) তার মধ্যে সার্ভে টিমের সামনে মুখ খুলেছে মাত্র গড়ে প্রায় সাড়ে তিন জন।
    ভাবুন তাহলে কী লেভেলে সন্ত্রাস চলছে।
  • I | ২০ আগস্ট ২০১৩ ২২:০৪161080
  • বাঁড়ুজ্জ্যে কেডা?
  • cm | ২০ আগস্ট ২০১৩ ২২:০১161078
  • না বাঁড়ুজ্জ্যে মশায়ের ধারেকাছে গেলনা।

    এত ৫০% সমোস্কিত।
  • I | ২০ আগস্ট ২০১৩ ২১:৫৯161077
  • গুরুনাঞ্চ সার্ভারং ডাউন্‌অ অছি।

    তৎসমুড়িয়া ভাষায় লিখলাম।
  • Lama | ২০ আগস্ট ২০১৩ ২১:৫০161076
  • কিছুক্ষণ আগে, আমাদের বাড়ির সামনে

  • | ২০ আগস্ট ২০১৩ ২১:৪৫161075
  • কিন্তু আমি রণবীর কাপুরের লেটেস্ট বা ওলডেস্ট কোনও গার্লফ্রেন্ডের নামই জানি না। এমনি ফ্রেন্ডদের নামও না।
  • cm | ২০ আগস্ট ২০১৩ ২১:৩০161074
  • ডিডিভারতীতে উল্হাস কোশলকর কোষী কানাড়া গাইছেন। দরবারি আর মালকোষ, মধু মধু।
  • কালপুরুষ | ২০ আগস্ট ২০১৩ ২১:২৯161073
  • বছর বারো তেরো আগের কথা।জেহানাবাদ।পার্ক সার্কাসের ঠেলাওয়ালা রাকেশের( নাম পরিবর্তিত) সাথে তার গ্রামে ফিরছিলাম।বিকেল ৫টা হবে তখন।এলাকায় ঢোকার মুখে খবর পেলাম গ্রামে রণবীর সেনা আক্রমণ করেছে।রাকেশের তখন উদভ্রান্ত চেহারা।দূর থেকেই গুলি’র আওয়াজ পাচ্ছিলাম।গ্রামে যখন ঢুকলাম,তখন সন্ধে নেমেছে।চারিদিকে আহত মানুষের আর্তনাদ।পুলিসের দেখা নেই।রাকেশের পনেরো বছরের বোন কে তুলে নিয়ে গেছে।বেচারি লুকোতে পারেনি।দশ কিমি দূরে স্থানীয় থানায় গেলাম।লোকাল অফিসার আমাকে গ্রেপ্তার করার হুমকি দিলেন।রাত দশটা নাগাদ রাকেশের বোনের দেহটা খুঁজে পেলাম।নগ্ন,শয়তানেরা ধর্ষণ করে যৌনাঙ্গে পেট্রল ঢেলে পুড়িয়েছে।পুলিস কোনো কেস নেয়নি।আমাকে আর রাকেশকে এক রকম গলা ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেওয়া হয়।রাগে,দুঃখে একুশ বছরের রাকেশ ফেটে পড়ছিল।যারা রণবীর সেনা’র বিরুদ্ধে লড়ছিলেন,তারা ততক্ষণে পৌঁছেছেন।আহতদের প্রাথমিক চিকিৎসা তারাই করছিলেন।কারা আক্রমণ করেছিল তাদের চিনতে অসুবিধে হয় নি।স্থানীয় জোতদারের বাহিনী।এই গ্রামের লোকেদের অপরাধ যে তারা জমির অধিকার চেয়েছিল।
    রাকেশ এখন রাষ্ট্রের ভাষায় সন্ত্রাসবাদী।আমাদের সুসভ্য দেশ রাকেশের মত প্রান্তিক মানুষদের সাথে যে আচরণ করে থাকে,তার ফলেই হাতে বন্দুক তুলে নেয় তরতাজা জোয়ানেরা।রাষ্ট্রের ভাষায় রাকেশের মত মানুষেরা আদতে ‘দলিত’।পার্লামেন্ট নামক শূয়োরের খোঁয়াড়ে এই প্রান্তিক,অবহেলিত দলিতদের জন্য প্রচুর কুম্ভীরাশ্রু ঝরে।কিছু ‘এলিট’ দলিতদের পুতুল সাজিয়ে সংরক্ষণের তোষাখানা ভরাট করা হয়।আর বাকিরা সেই অন্ধকারে অপুষ্টি,বঞ্চনা,অত্যাচার আর অসাম্যে কৃমিকীটের মত বেঁচে থাকে,যার পোশাকি নাম ভারতীয় গণতন্ত্র।
    আচ্ছা,রণবীর কাপুরের লেটেস্ট গার্লফ্রেন্ডের নাম তো সবাই জানেন।এখানে কজন জানেন ভারতে ঠিক কত পার্সেন্ট দলিত আছেন?গুগল খুলে আর উত্তর খুঁজতে হবেনা।ভারতে দলিতদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১৪%।আমাদের সভ্য প্রগতিশীল ভারতবর্ষে এদের উপর ঠিক কিরকম অত্যাচার হয়,তা কি কেউ জানেন?
    হরিয়ানাতে ২০০২ সালের ১৫ই অক্টোবর এক পুলিস থানার সামনে সুসভ্য জাঠ সন্তানেরা ভিএইচপি আর বজরং দলের নেতৃত্বে পাঁচ জন দলিতকে জ্যান্ত পুড়িয়ে মারে।একটি স্বেচ্ছাসেবী সংস্থা’র রিপোর্ট অনুযায়ী যে ভারতে প্রতিদিন তিনজন দলিত মহিলা ধর্ষিত হন আর গড়ে ছজন করে দলিত নিগৃহীত হন।এনডিএ সরকারের আমলে লোকসভাতে একবার এ প্রসঙ্গটা ওঠে।সরকারী শকুনরা পরিসংখ্যান বের করে যে বেশিরভাগ ঘটনা আদতে অর্থনৈতিক স্বার্থের সংঘাত।অতএব মাথা ঘামানোর দরকার নেই।গো বলয়ে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে প্রতিনিয়ত দলিতরা আক্রান্ত হয়ে চলেছেন।প্রশাসন অন্ধ।আজ অব্দি একটাও কেস প্রমাণিত হয়নি।গিরিরাজ কিশোর নামে একটা শূয়োর তো দলিত হত্যায় খুব খুশী হয়েছিলেন।বিহারে পুলিস নিজেরা গিয়ে দলিতদের গ্রাম ঘিরে থাকতো যাতে রণবীর সেনা’র হত্যালীলা’র সময় কেউ পালিয়ে যেতে না পারে।চন্দ্রদেব ভার্মা নামে আরেকটা পিশাচ যে কিনা আরা থেকে জনতা দলের পক্ষ থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিল,রণবীর সেনা’র পক্ষে প্রচার করতো।আর রামকুমার আর তুষার কাম্বলি’র এর উপর একটা গ্রহণযোগ্য কাজ আছে মহারাষ্ট্রের সাপেক্ষে।২০১০ সালে একটি সর্ব ভারতীয় সংবাদপত্র ১১টি ভারতীয় রাজ্যের ৫৬৫টি দলিত গ্রামে সমীক্ষা চালায়।সেই রিপোর্ট অনুযায়ী অর্ধেকের বেশী দলিত শিশুরা অপুষ্টি’র শিকার।১০% এর কম দলিত বাড়িতে বিশুদ্ধ পানীয় জল বা শৌচাগার এর ব্যবস্থা আছে।১.৩ মিলিয়ন দলিত পরিত্যক্ত খাবার খেয়ে থাকে এবং ড্রেন আর শহরের শৌচাগার পরিষ্কার করে বেঁচে থাকে।এদের জন্য কোনো প্রোটেক্টিভ ব্যবস্থা নেই।প্রতিবছর গড়ে ১০০ জন মারা যায় বিষাক্ত গ্যাসে।এদের কোনো ইন্সুরেন্স নেই।
    "Untouchability in Rural India" নামে যে সার্ভে করা হয়েছিল হিন্দুস্থান টাইমস এর পক্ষে ১১টি রাজ্যের ৫৬৫ টি গ্রামে,তাতে দেখা গেছে যে ৩৩% এলাকায় সরকারী স্বাস্থ্যকর্মীরা দলিতদের বাড়ি যান না।৩৭.৮% গ্রামে সরকারী স্কুলে দলিত শিশুদের সাধারণ ছেলে মেয়েদের সাথে খেতে বসতে দেওয়া হয় না।২৩.৫% গ্রামে দলিতদের বাড়ি পোস্টাল সার্ভিস পৌঁছায়না। ৪৮.৪% গ্রামে দলিতদের সাধারণ পানীয় জলের সোর্স ব্যবহার করতে দেওয়া হয়না।২৭.৬% গ্রামে দলিতদের পুলিস থানায় ঢোকার অধিকার নেই।
    নরপিশাচ নরেন্দ্র মোদী’র গুজরাট কে জান্নাত হিসেবে যারা দেখান,তাদের জন্য কটা তথ্য দিই,
    নভসার্জান আর আরএফকে মিলে গুজরাটে ১৫৮৯ টি গ্রামের ৫৪৬২ জন মানুষের উপর একটা সমীক্ষা করেছিল।সেখান থেকে প্রাপ্ত তথ্যগুলো এরকমঃ-
    ৯৮.১% গ্রামে দলিতদের দলিত নয় এমন এলাকায় ঘর ভাড়া দেওয়া হয়না।৯৭.৬% গ্রামে দলিতদের সাধারণ গ্রাম বাসীদের জল খাওয়ার পাত্র বা সোর্স স্পর্শ করতে দেওয়া হয়না।৭১% গ্রামে দলিতদের বসতি এলাকায় কোন পানীয় জলের কল নেই।১০% গ্রামে দলিতদের স্থানীয় ডাক্তারদের কাছেও যেতে দেওয়া হয়না।৭৩% গ্রামে দলিতদের নাপিতের কাছে যাওয়ার অনুমতি নেই।৮৭% গ্রামে দলিতরা কোনো মেলা বা সামাজিক অনুষ্ঠানে মেশার অনুমতি পায়না।
    NCDHR এর রিপোর্ট বলছে খুব বিরল কিছু ক্ষেত্রে দলিতদের উপর অত্যাচারকারীরা শাস্তি পায়।পুলিস কোন ব্যবস্থা নেয় না।স্থানীয় প্রশাসন আর রাজনৈতিক দলগুলি অত্যাচারকারীদের প্রকাশ্য মদত দেয়।রাজস্থানে গত দুবছরে দলিতদের উপর পুলিসী নির্যাতন আর ধর্ষণের একাধিক অভিযোগ উঠেছে।কোন প্রতিকার হয়নি।
    একদম সাম্প্রতিক পরিসংখ্যান আমার হাতে নেই।২০১০ অব্দি দলিতদের উপর খুন,ধর্ষণ আর ডাকাতিসহ অন্যান্য নথিভুক্ত মামলা’র সংখ্যা ১,০৭,৭৫৮ টি।তার মধ্যে সাজা ঘোষিত হয়েছে মাত্র ৭,৭৬৯টি কেসে। বেশ উজ্জীবিত হওয়ার মত পরিসংখ্যান।অনায়াসে ইন্ডিয়া শাইনিং এর বিলবোর্ডে ঠাঁই পেতে পারে।
    এসব আলফাল বকে কিছু হবে তা মনে হয় না।তবে আপনাদের সুসভ্য ভারতের আরেকদিক খানিকটা দেখানোর বৃথা চেষ্টা করলাম।
    সভ্য ভারতবর্ষের গণতন্ত্র দীর্ঘজীবি হোক।
  • siki | ২০ আগস্ট ২০১৩ ২১:২৩161072
  • এখন মনে হচ্ছে স্টেবল হয়েছে।
  • kumu | ২০ আগস্ট ২০১৩ ২১:১৩161071
  • ফিরিয়ো না ঘরে তবে,বসে থাকো বাইরে,/দেখিয়া এমন দশা বড় দুখ পাই রে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত