এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ungoliant | ১৯ আগস্ট ২০১৩ ১৭:০২160799
  • তাসের ঘর নয়, তাসের দেশ। দেখো না, বড়দের সিনেমা।
  • Ungoliant | ১৯ আগস্ট ২০১৩ ১৭:০২160800
  • শব্দ দেখতে চাইলে এরর আসারই কথা। কিন্তু আগের গপ্পোটা তো শেষ হল না;-)
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৭:০০160798
  • আমি শব্দ দেখতে পেলুম্না। কি কারনে কে জানে এরর এলো।

    কিউ এর তাসের ঘর নমে একটা সিনেমা আসছে, সেটা ভালো হবে মনে হলো টুকরো টাকরা দেখে।
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৫৮160797
  • কুমু,
    ঃ)
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৫৭160795
  • হুম্ম!
  • kumu | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৫৭160796
  • আহা কিকি আমায় দুটো দিতে!!
  • Ungoliant | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৫৪160794
  • না না, আমি আর কী বলবো? কিছুই বলিনি ;-)
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৫৩160793
  • এদিকে আমি আমার আলমারি খালি করে ফেল্লুম শাড়ী সব বিলিয়ে দিয়ে। কয়েকটা পরে আছে। তাও আমি কিনছি না। এই মহানতার কেউ দাম দেয় না !
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৫২160792
  • কি বিস্টি!

    যাই পেঁয়াজি ভাজার জোগার যন্তর করি গে।
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৫০160791
  • উঁহু! কাজু ব্যাপার্টা খোলসা কত্তে চেয়েছে।

    কিন্তু পাপী অজ্জিত আবার কি বলতে চাইলো? চোখের সামনে ভালো ছেলেটা কেমন ইসে মতন হয়ে যাচ্ছে। দেখা যায় না।
  • kumu | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৪৯160790
  • দ, এমন কিছু দাম নয়।এত পছন্দ হয়েছে যখন, কিনে ফেলো।আর দোনামনা কোরো না।
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৪৮160789
  • রেলের খবরটা কি মারাত্মক! এই তিনটের খবরে দেখালো, পুলিশ বোধায় পৌছাতে পেরেছে। পুর্নার্থীদের সাথে লোকাল বদমাস গুলো জুটে তান্ডব চালিয়েছে, খবরে বলছে, তার থেকেও মারাত্মক এই রাজনৈতিক নেতাগুলো, কি খচ্চর একেকটা, এইরকম মারাত্মক ঘটনা নিয়েও খেলে চলেছে।

    তারপর কাল থেকে আরেকটা নিউজ ভীষন উত্ত্যক্ত করছে, একটা মেয়ে, বোধায় মুর্শিদাবাদের, ডিভোর্স চেয়ে কেবল অপদস্ত হচ্ছিলো, তো পুলিশের হেড তাকে সাহায্য করে। আর তারপর ই খেলা শুরু হয়। পুলিশ অফিসারটি তার ক্ষমতা দেখিয়ে মেয়েটাকে উত্ত্যক্ত করতে শুরু করে। শেষ পর্যন্ত্য মেয়েটার এক বন্ধুকে তুলে নিয়ে চলে যায়, তাও কলকাতা থেকে। মেয়েটা কাল টিভিতে বলছিলো কি অসহায় ভাবে যে এরপর ওর উর্দি দেখলেই ভয় লাগবে, যদি ওর কোন ক্ষতি ও হয়, তাও ও আর কখন ও পুলিশের কাছে সাহায্য চাইতে যাবে না।
  • kc | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৪৪160788
  • ল্ল্যা!! আমি কোথায় সিকনির সাথে তুলনা করলাম? সব ঐ ব্যাটা কাজু করেছে।
  • Ungoliant | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৪১160787
  • আমেন!
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৬:৩৭160786
  • ই বাবা! কেসিকি মেয়েদের মনকে সিকনির সাথে তুলনা কত্তে চাইলো? নেহাত শাড়ী কিনে চমকে দিতে চাওয়ার মত কিউট বলে কেসিকে এবারের মত মাপ করা হলো।

    যাগ্গে, ঐ বেল্ট, উফ! কোনবার যেন আসছিলুম, ব্যঙ্কক অ্যারপোর্টে ঐরম বেল্ট, জুতো সব খুলিয়ে দিলো হতচ্ছাড়ারা, আর তখন আমার কোমরের মাপ আবার ত্রিশ থেকে আঠাশে নেমে গেছে আর প্যান্টু গুলো ত্রিশের রয়ে গেছে। ব্যস! এবার হাত তুলে দাঁড়াতে বলে আর কি চাপ, প্যান্টু ছেড়ে দিলেই সেটা নেমে যেতে চায়, ভরা বাজারে কি হ্যানস্থা।
  • Kaju | ১৯ আগস্ট ২০১৩ ১৫:৩১160785
  • সর্দি-ও হড়হড়ে। কিন্তু সর্দি না হয়ে বেঁচে থাকাই ভালো।
  • kc | ১৯ আগস্ট ২০১৩ ১৫:১২160784
  • শাড়ি, শ্যামকল্যাণ, মেয়েদের মন আর কড়ায়ের ডাল সবই হড়হড়ে। আবার এগুলো ছাড়া বেঁচে থাকাও যায়না।

    শ্রাবণীদি, কার্ডে পেমেণ্ট হয়নি। সামনের এটিএম থেকে টাকা তুলতে হয়েছিল।
  • cm | ১৯ আগস্ট ২০১৩ ১৪:৫৮160783
  • আমি বরং আমার শাড়ি কিনতে যাওয়ার গপ্পো বলি। তখন ও আমার ওসব সম্পর্কে বিশেষ ধারণা হয় নি। তা এক দোকানে ঢুকে একটি শাড়ি পছন্দ করেছি। আমার ধারণা ছিল সিল্ক মানেই হড়হড়ে জিনিস। আর ও বাদে সব সস্তা সিন্থেটিক। অতএব সেই বুদ্ধি বলল যে এ শাড়ি সিন্থেটিক, সাহস করে জিগালাম দাম কত, বলে ১২০০০। আমি তো থ সিন্থেটিক শাড়ির দাম এত বলে ও নাকি ক্রেপ সিল্ক।
  • Kaju | ১৯ আগস্ট ২০১৩ ১৪:৫৬160782
  • মাই নেম ইজ স্যান, অ্যাণ্ড আয়্যাম নট আ টেরারিস্ট।

    বলে দাও স্যান্দি।
  • Ungoliant | ১৯ আগস্ট ২০১৩ ১৪:৪৯160781
  • বেল্টের না, টেররিস্টের।
  • h | ১৯ আগস্ট ২০১৩ ১৪:৪৫160780
  • অর্থোপেডিক বেল্টের গ্রেডেশন মানে?
  • Ungoliant | ১৯ আগস্ট ২০১৩ ১৪:০৯160779
  • ভুল তো ভাবেনি, শুধু গ্রেডেশনটা এদের করা নেই বলে দৌড়োদৌড়ি করেছে/করিয়েছে।
  • | ১৯ আগস্ট ২০১৩ ১৪:০৫160778
  • কুমু,
    ৫৮০০/- একটু বললেই শ'তিনেক কম করত, কিন্তু তাতেও ক্কি ভীষণ দাম! :-(
  • san | ১৯ আগস্ট ২০১৩ ১৪:০১160777
  • অনেক আগে হয়েছিল, এখন আমি হনহনিয়ে হাঁটতে পারি, এক্সারসাইজ করতে পারি ইত্যাদি।

    একক হ্যাঁ। ওরা শিওর হতে পাচ্ছিল না বেল্ট টা আসলে কী :-D
  • kumu | ১৯ আগস্ট ২০১৩ ১৪:০০160776
  • দ, কিরকম দাম ঐ স্বপ্ননীলের???
  • sinfaut | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৫৮160775
  • সাউন্ড অফ নয়েজ, বাহ দেখবো এটা।
    ইদিকে, একক, তোমাকে যে ডায়ান ঋভ্সএর গানটা ফেবু তে দিলাম সেটা শুনলে? এবার মনে হচ্চে বংগালুরু গিয়ে কেলিয়ে আসতে হবে না শুনলে।
  • Kaju | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৫৫160774
  • তোমার এরমধ্যে স্লিপডিস্ক-ও হয়ে গেছে !! ভয়ানক জিনিস তো। আমার আগের দোকানের বসের হয়েছিল। সোজা হয়ে বসা-ই মুস্কিল।
  • | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৫৪160773
  • ওহোহোহো 'দাম বলে'
    আচ্ছা আচ্ছা বুঝেছি।
  • | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৫৩160772
  • মরেছে!
    এই 'দাম্বল' আবার কোথাকার কারেন্সি?
  • Ekak | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৫২160771
  • টু এন্ড ফ্রো ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত