এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৪৯160770
  • এদিকে পনেরই আগস্ট দিল্লি এয়ার্পোর্টে আমাকে সন্ত্রাসবাদী ভেবে ধরেছিল।
    স্লিপড ডিস্কের পর থেকে আমার কোমরে একটা মোটাসোটা বেল্ট থাকে। সে নিয়ে কি পরিমাণ দৌড়োদৌড়ি করল এবং করাল, জাস্ট ভাবা যায়না।
  • san | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৪৮160769
  • এদিকে পনেরই আগস্ট দিল্লি এয়ার্পোর্টে আমাকে সন্ত্রাসবাদী ভেবে ধরেছিল।
    স্লিপড ডিস্কের পর থেকে আমার কোমরে একটা মোটাসোটা বেল্ট থাকে। সে নিয়ে কি পরিমাণ দৌড়োদৌড়ি করল এবং করাল, জাস্ট ভাবা যায়না।
  • Ekak | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৪৭160768
  • মিউসিক নিয়ে এইসময়ের সবচে ভালো ছবিটা কাল রিভিসিট কল্লুম মন ভরে গ্যালো। সাউন্ড অব নয়েস।
    এরা কত কম ভাবতে বলে অথচ কত বেশি ভাবতে বাধ্য করে।
    বাংলা সিনেমা তো কিছুই "করে " না অনস্ক্রীন। শুধু জ্ঞান দিয়ে যায় ভাবো ভাবো। ভাবতে বাধ্য করার ক্ষমতায় নেই। হোলি শিট।
  • Ekak | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৪৪160766
  • ওরম হয়। একটা কালো সিল্কের স্কার্ফ তার ওপর হ্যান্ড স্টিচ নীল ড্রাগন। আট হাজার দাম্বলে কিনতে পারিনি। ভুলতেও না :/
  • sinfaut | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৪৪160767
  • হ্যাঁ, ঐ পার্টটা চূড়ান্ত ভাট। আর চূর্ণীর ক্রমবর্ধমান ম্যানারিজম। আর আয়াম দ্য বেস্ট। উফ্ফ। সত্যি বলতে কি, তারকের অবসেসনটা যে আসলে ওর দৈনন্দিন কাজকম্মে আদৌ প্রভাব ফেলছে সেটাই ফিল্মটাতে এস্টাব্লিশড হয়নি। বরম ওকে তো আমার বেশ কেয়ারিং লাগছিল। ওর এই সেলেক্টিভ পার্সেপশন কমবেশি প্রচুর লোকের, প্রচুর ক্রিয়েটিভ লোকের থাকে। তার লাইন অফ ট্রীটমেন্টটা কি প্রচন্ড কম্প্লিকেটেড আর সিরিয়্স একটা হেল্থ ইস্যু করে দেখালো, বাপরে।
  • | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৩৪160765
  • ব্যাঙ কি এখনো আছে না হাওয়া হয়ে গেল? আমি শনিবারে নানারকম কটন-সিল্ক আর র সিল্কের ড্রেস মেতেরিয়াল কিনেছি, দোকানে সাজানো কম্বিগুলো বদলে দোকানী ছেলেগুলোকে পটিয়ে অন্য কম্বি বানিয়ে, তার সাথে অন্য সেটের ওড়না জুড়ে বেশ এক্ষক্লুসিভ কম্বি বানিয়ে কিনে ফেলেছি। একটা র-সিল্কের শাড়ীইও কিনেছি।

    কিন্তু এড়ি-মুগা সিল্কের শাড়ীগুলো বিশেষ করে স্বপ্ননীল রঙেরখান বড্ড দাম বলে কিনিনি আর সে কিছুতেই চোখ থেকে য?আচ্ছে না। চোখ বুজলেই তাকে দেখতে পাচ্ছি। :-(
  • Ekak | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৩৩160764
  • থীম টা ভালো কিন্তু সাইকোলজিকাল এনালিসিস না করে প্যারাসায়কলোজিকাল ভাট বেশি হয়েছে :|
  • sinfaut | ১৯ আগস্ট ২০১৩ ১৩:৩০160763
  • আর এই ঋত্বিক চক্রবর্তী দুরন্ত অভিনয় করে।
  • sinfaut | ১৯ আগস্ট ২০১৩ ১৩:২৯160762
  • চূর্ণী আর ভিক্টরের ব্যাপারটা বাদ দিলে শব্দ সত্যিই খুব ভালো সিনেমা।
  • শ্রাবণী | ১৯ আগস্ট ২০১৩ ১২:৫৮160761
  • দুর, বেড়াতে গিয়ে খাটাখাটনি করে যারা আমি তাদের দলে একেবারেই নই। একটা ভালো হোটেল, শুয়েবসে গল্পের বই পড়া, মুখের সামনে খাবার, চা কফি যেমনটি চাই.....মাঝেসাঝে অল্পস্বল্প ঘোরা আর প্রচুর ল্যাদ......সারাবছর বাড়ি আর অফিসে খেটে মরে আবার বাইরে গিয়ে মেহনত আমার পোষায় না!
    সেইজন্যে সমুদ্রের ধার খুব ভালো লাগে, বীচ টিচে খুব ভালো ল্যাদ খাওয়া যায়!
  • san | ১৯ আগস্ট ২০১৩ ১২:৫২160760
  • বরং আমায় বলুন ট্যাপা মদনার আর কি কি গল্প আছে। গজ উকিল বাদ্দিয়ে।
  • শ্রাবণী | ১৯ আগস্ট ২০১৩ ১২:৪৯160759
  • অবশ্য এটা ভালো, অন্যদের জন্যে কিনতে পারি, পুজো বাজারটা ওখান থেকে করলে হয়। বয়নিকা ইত্যাদিতে কার্ড পেমেন্ট হয়? kc?
  • san | ১৯ আগস্ট ২০১৩ ১২:৪৮160757
  • এত শাড়ি শাড়ি কর্বেন্না তো, বেড়াতে গিয়েও শাড়ির চিন্তা !
  • kumu | ১৯ আগস্ট ২০১৩ ১২:৪৮160758
  • কেসি ১২ ১৫ খুবি সুইট লাগলো।কখনো ছবি দিও শাড়ীটার।
  • kumu | ১৯ আগস্ট ২০১৩ ১২:৩৯160755
  • ব্যাং আমি তো শাড়ী পরি, মানে শাড়ীই পরি, চ্যাহারা যা হয়েচে তাতে আর কিছু পরার উপায় নাই।কিন্তু তাতেও প্রচুর ভাল শাড়ী ব্যবহারই হয় না।পড়ে থাকে।
  • সায়ন | ১৯ আগস্ট ২০১৩ ১২:৩৯160756
  • ল্লেঃ! কোত্থেকে কোথায়! ক্ষী প্রেডিক্টেব্‌ল!

    (খিক খিক)
  • byaang | ১৯ আগস্ট ২০১৩ ১২:৩২160753
  • খুব জ্বলেছে দেখছি। আমাকে আর উইকেন্ডে কাজ দেখিও না বাপু! আমি উইকেন্ডে ভালোবেসে কাজ করি। তোমাদের মত হাঁক্ডাক করে, দশপাতা ধরে স্ট্যাটাস আপডেট দিয়ে দিয়ে করি না, কুড়িপাতা ধরে ঘ্যানঘ্যান করেও করি না।
  • siki | ১৯ আগস্ট ২০১৩ ১২:২৯160752
  • হ্যাঁ, সান্দা উইকেন্ডে কাজ না কল্লে তো সান্দার অফিস ডকে উটে যাবে। লালবাতি জ্বালবে। তাই সান্দা কাজ করে। দিনরাত, উইকেন্ড উইকডে। সান্দা একা হাতে আপিসটাকে ধরে রেখেছে। পাক্কা কর্মবীর।
  • siki | ১৯ আগস্ট ২০১৩ ১২:২৮160750
  • পুরী গেলে শাড়ি না কিনে ফিরে আসা চাপ। বমকাই, সম্বলপুরী ...
  • byaang | ১৯ আগস্ট ২০১৩ ১২:২৮160751
  • কুমুদি, আমি তো শাড়ি তেমন পরিই না। ঐ কোলকাতায় গেলে অষ্টমীর দিন আর দশমীর দিন আর বিয়েথাওয়া পড়লে তখন।
    কিন্তু শাড়ি দেখতে আর কিনতে বড্ড ভালো লাগে। তাই মা, শাশুড়ি আর দিদার জন্য কিনি। আর এখন একটা নতুন লোক জুটেছে, তার জন্যও। সে যতদিনে পুরোনো লোক হয়ে যাবে, আরো দশ-বারো বছর পরে, তখন হয়তো আরো একটা নতুন লোক জুটে যাবে, তখন তার জন্য কিনব আশ মিটিয়ে।
  • সায়ন | ১৯ আগস্ট ২০১৩ ১২:২৭160749
  • কাবার খাচ্ছিলে? ওয়েল, হোয়াই ডু আই নো :-)))

    আর হে কর্মবীর, একটা ছুটির দিন হাপ-ডে কাজ ( ! ) করেছ তাতেই এই।
    ১ এ কত।
    চারটে উইকেন্ড করলে কত।

    (ঐকিক নিয়মে কষে দেখো)
  • kumu | ১৯ আগস্ট ২০১৩ ১২:২৩160748
  • সত্যি বলতে কি লোকেদের এত ছুটি দেখলে খুবি দুক্ষু হয় তাকে আটকানো যায় না।
    শাড়ী কেনা ব্যাড ইন্ভেস্টমেন্ট।প্রচুর দাম, ভাল শাড়ীর ব্যবহার তেমন নাই।তাচ্চেয়ে ঐ পহা জমিয়ে সোনা/জাহাজ ঈঃ কেনা ভাল।

    দিল্লীতে একটা এগজিবিশন হচ্চে, দেখি-
  • শ্রাবণী | ১৯ আগস্ট ২০১৩ ১২:২২160747
  • লুরুতে জানিনা, আসামের সরকারী এম্পোরিয়াম কিছু নেই? তবে কলকাতায় আমার বাড়ীর পাশে সিটি সেন্টার ট্যুতে একটা দোকান আছে, ছোট্ট মত, খুব ভালো কালেকশান, মুগাও রাখে। আমার ওই ট্র্যাডিশন্যাল মুগার ওপর লাল সুতোটা কেনা বাকী, দশের ওপর থেকে শুরু, এবার একদিন কিনে ফেলতে হবে, এই ট্রেড ফেয়ারে হয়ত।
    আমার না সিল্ক সুতি দুই বমকাইয়ে ভরা আলমারি, একটা সুতি এখনো পরা বাকী, সম্বলপুরী..............এবার শাড়ি কিনতে হলে খুব এক্সক্লুসিভ কিছু হতে হবে!
  • সায়ন | ১৯ আগস্ট ২০১৩ ১২:২১160746
  • কুমুদি'র জন্য -

    আমাদের আপিসের লন, বাগান ইত্যাদি (মানে চাষবাষের জন্য ছাদের দরকার নেই) :-P





  • byaang | ১৯ আগস্ট ২০১৩ ১২:১৭160745
  • হ্যাঁ শ্রাবণী। এম্নি সিল্ক হলেও চলবে, আরো ভালো হয় যদি মুগা হয়। ভালো মুগার শাড়ির ডিজাইন পাই কোথায়? তিন বুড়ি আর এক ছুঁড়ির জন্য কিনব।
  • byaang | ১৯ আগস্ট ২০১৩ ১২:১৬160744
  • ওহে খোকা, ঐদিন পনেরৈ আগস্ট ছিল। তাও সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটে অব্দি একগাদা কাজ এবং মিটিনমিছিল করে তবে সন্ধ্যেবেলায় মলে গেছি।

    আর তুই দুঃখু পাবি বলে সিকি তোকে সত্যিটা বলে নি। আলুভাজা নয়, মুর্গির কান্দাহারি কাবার খাচ্ছিলুম তখন।
  • শ্রাবণী | ১৯ আগস্ট ২০১৩ ১২:১৫160742
  • সত্যি কতদিন শাড়ির গল্প হয়না, টই টাতে কেউ লেখেওনা, তার মানে কী আর শাড়ি কিনছেনা কেউ!
    ব্যাঙ, আসাম সিল্ক কিনতে চাও কি? মেখলার মত শাড়ী আর কী?
  • kc | ১৯ আগস্ট ২০১৩ ১২:১৫160743
  • শ্রাবণীদি, পুরীর বয়নিকাতে সুতির বমকাইএর হেব্বি কালেক্শন দেখলাম। একটা চুপি চুপি কিনে রাখলাম। কোনও একদিন হঠাৎ করে কাউকে চমকাবার জন্য।
  • byaang | ১৯ আগস্ট ২০১৩ ১২:১৩160741
  • অম্নি "আমি ফার্স্ট, আমি ফার্স্ট" বল্লেই এখানে কাউকে ফার্স্ট বলে মানা হবে না। রেজাল্টের পাতাটার লিংক পোস্ট করতে হবে প্রমাণ হিসেবে, বুঝেছিস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত