এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • phutki | ২৯ জুলাই ২০১৩ ১৭:৩০154198
  • আমি এবার গোয়েন্দা হবৈ। একটা সম্পূর্ণ অচেনা প্রসেস থেকে ডেটা ডিস্ক্রিপেন্সির কারণ খুঁজে বার করতে হয়েছে আজ। আমি লজিক্যাল ডিডাকশানের চূড়ান্ত অবস্থায় চলে যাচ্ছি। যাই, কফি খেয়ে আসি।
  • san | ২৯ জুলাই ২০১৩ ১৭:৩০154199
  • গয়নার নাম বিছে, ওফ, একটা ভালো নাম দিতে কী হয়?
  • de | ২৯ জুলাই ২০১৩ ১৭:৩০154200
  • মুম্বইয়ের ভাজনি চাকলি কিনে খেয়ো কখনো -- মুরুক্কুর মধ্যে বেস্ট --

    ছাতার মিটিং শেষ হলো -- সব্বাইকে ক্যাল দিতে ইচ্ছে করচে --

    ডাগদারকে জম্মোদিনের অনেক অনেক শুভেচ্ছা -- জীবন শান্তিনিকেতন হয়ে উঠুক!
  • Marauder's Map | ২৯ জুলাই ২০১৩ ১৭:২৯154197
  • শালা, আমি নিজের হাতে ফর্ম ভরে দিলুম, দেখে দেখেও ঠিক করে লিখতে পারে না।
  • siki | ২৯ জুলাই ২০১৩ ১৭:২৭154196
  • একক, না, গান্ধীনগর।

    অজ্জিত, আমার ২০৭। হোটেলের রেজিস্টারে তোমার নাম লিখেছে অজিত মুকুর্জি।
  • kd | ২৯ জুলাই ২০১৩ ১৭:২৪154195
  • কেসি, ইউএস হওয়ার চান্সই বেশী, নাতনী দিয়েছে তো ৷ তা, আইটিউনসের লোকেশন কি ইচ্ছেমতো পাল্টানো যায় ? ইফ ইয়েস, কিভাবে ?

    স্যানদিদি, ওই কোমরের গয়নাটিকে "বিছে" বলে ৷ আগে খুব চল ছিলো, আমার বড়মাইমাকে সবসময় পরে থাকতে দেখেছি ৷ বড়মামা যখন বদ্দমানে ট্যান্সফার হ'লো, তখন সকালে ভয় দেখাতে পরা বন্ধ করলো ৷ আমার বউও সখ করে একটা কিনেছিল, তবে ওটা রুপোর ৷ একবার পরেই সখ মিটে গিয়েছিলো, পাবলিক হেবি খিল্লি করেছিলো ৷

    কুমুদিদি, তুমি বোধায় কাজল ওরফে কাজুর কথা বলছো, সিরিয়ালটার নাম "জল নূপুর" - ভালো ৷

    এইচ, আমি "সর্বদাসিরিয়াল" নামটা নিতেই পারি - সোম থেকে শনি পনেরোটা দেখি, সব বাংলা ৷ আইকিউটা কুড়ির ঘরে একবার আনতে পারলে শান্তিই শান্তি ৷ এরপর পেঁপেসেদ্দ থেকে মমতা, সবই মধুর লাগে ৷ এই চরম সত্যের উপলব্ধি হয়েছে যেদিন থেকে গোবিন্দোর সিনেমা দেখতে শুরু করতে হ'লো ৷
  • Marauder's Map | ২৯ জুলাই ২০১৩ ১৭:১৯154194
  • হুঁ, ৪০৭

    এই একটু আগে ললিত অশোক থেকে হেঁটে হেঁটে হোটেলে এলুম, সেকেন হাফটা পুরো ওয়্যারলেস সেল ইঃ ছিলো, আমার লাইন নয়। আসার পথে অনেকটা মাইসোর পাক কিনে আনলুম।

    এখন এক তারিখের একটা সাবমিশনের জন্যে লেখালিখি করছি আর গ্ল্যাডিয়েটর দেখছি।
  • san | ২৯ জুলাই ২০১৩ ১৭:১৫154193
  • ইন ফ্যাক্ট মুরুক্কু যে এত ভালো খেতে হতে পারে জানতামই না !
  • san | ২৯ জুলাই ২০১৩ ১৭:১৪154192
  • আমের আচার না হলেও রেগেমেগে ঝালঝাল মুরুক্কু খাচ্ছি একা একাই !
  • kc | ২৯ জুলাই ২০১৩ ১৭:১২154191
  • রোজ রোজ কাজ কত্তেই হবে এমন মাথার দিব্যি কি কেউ দিয়েছে নাকি?
  • Ekak | ২৯ জুলাই ২০১৩ ১৭:০৯154190
  • তোমরা কোন হোটেলে ? হয়ায়ত্ফীল্ড ?
  • siki | ২৯ জুলাই ২০১৩ ১৭:০৮154189
  • সিকিও লুরুতে। অজ্জিতের হোটেলেই আছে। ও অজ্জিত, তোমার রুম নং ৪০৭ তো?

    এখন অবিশ্যি আপিসে। ঐ হোটেলের পাশেই আপিস।

    ইন্দোদাদা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
  • Ekak | ২৯ জুলাই ২০১৩ ১৭:০৬154188
  • এইসময় ঝাল ঝাল আমের আচার খেতে হয়। অন্যদের দেখিয়ে দেখিয়ে।
  • san | ২৯ জুলাই ২০১৩ ১৬:৫৮154187
  • বিবিধ লোকের সঙ্গে ঝগড়া করে এলাম। আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না ঃ-(
  • Ekak | ২৯ জুলাই ২০১৩ ১৬:৪৩154186
  • ইন্দো বাবুকে হ্যাবাড্ডে ! জীবন উত্তেজনায় ভরে উঠুক :)

    @ব্ল্যান্ক

    ভুবন্দান্গার ওপর দিয়ে গাঁজা খেয়ে এপার ওপার হাঁটলে ?
  • কৃশানু | ২৯ জুলাই ২০১৩ ১৫:৪৬154184
  • এই ড্রাইভারই অর গাড়িতে সাত্তার মোল্লাকে গেরেপ্তারের পর চাপিয়ে নিয়ে এসেছিল। প্রায় পঞ্চাশ জন সি আর পি এফ চুপি চুপি বাড়ি ঘিরে সাত্তারকে গেরেপ্তার করে। সাত্তার বলে, তোরা এত পয়সা খরচ করলি কেন, ডাকলেই আমি চলে যেতাম।
    যাকে খুন করার এলেগেশন এনে সাত্তারকে ধরা হয়, তার বউ খুনের দিন রাতে কাঁদতে কাঁদতে বলেছিল, তৃনমূল মেরেছে। পরের দিন সকালে একই ভাবে কাঁদতে কাঁদতে বলেছিল সিপিয়েম মেরেছে।
    - এই ড্রাইভারই বলল।
  • kumu | ২৯ জুলাই ২০১৩ ১৫:৪৬154185
  • হেইডাই তো জিগাই।
    সিকি কোথয়?
  • Kaju | ২৯ জুলাই ২০১৩ ১৫:৪৪154183
  • কিসে দ্যাখসেন?
  • kumu | ২৯ জুলাই ২০১৩ ১৫:৪৩154182
  • স্যান যায় তো।একটা বিশাল তিননরী হারের মত জিনিস।ঘুমোবার সময়েও পরে থাকতে হয়।
  • kc | ২৯ জুলাই ২০১৩ ১৫:৩৮154181
  • কেডিদা, আইপ্যাডে ইনবিল্ট ইউটিউব অ্যাপে ঝামেলাটা হচ্ছে? নাকি আলাদা করে যে ইউটিউব অ্যাপটা হয় সেটাতে হচ্ছে? আপনার অ্যাপল আইডি তে আইটিউন স্টোরে লোকেশন কি? ইউএস না ইন্ডিয়া? লিচ্চ্যই ইউএস তাই না?
  • Blank | ২৯ জুলাই ২০১৩ ১৫:৩৬154180
  • অনুব্রত ছিলো না, মনে হয় কমরেডদের ভয় পেয়েচে। তবে আমাদের ডেরাইভার ছিল ভাঙরের জিনিস। জিনিস মানে জিনিস। যে কোনো সমস্যায় তার একটাই সলিউশান - গুলি করে দিন।
    আর পুলিশ ক্যলাতে খুব ভালোবাসে। যে গাড়িতে গেছিলাম, তার কোনো কাগজ পত্তর ছিলো না। এমনকি জানতে পারলুম যে নাম্বার প্লেট টাও অন্য গাড়ির।
  • san | ২৯ জুলাই ২০১৩ ১৫:৩৩154179
  • কোমরে গয়না পরা যায় নাকি?
  • h | ২৯ জুলাই ২০১৩ ১৫:৩২154178
  • মানে উইথ অনুব্রত না উইদাউট অনুব্রত?
  • h | ২৯ জুলাই ২০১৩ ১৫:৩১154176
  • সর্বদাসিরিয়াল না সিরিয়ালসর্বদা। কাবলে দার কোন নাম টা কুমুদির পসন্দ?
  • Blank | ২৯ জুলাই ২০১৩ ১৫:৩১154177
  • শান্তিনিকেতন ঘুরে এলুম, সুন্দর জায়গা।
  • kumu | ২৯ জুলাই ২০১৩ ১৫:২৯154175
  • কেডিদা কোন সিরিয়ালে নাইকা সর্বদাকোমরে একটা বিশাল গয়না বেঁধে ঘোরে ?
  • Kaju | ২৯ জুলাই ২০১৩ ১৫:২৮154174
  • অচিন্টিদা কী বললেন এটা?

    আশেপাশে সুন্দরী কোনো মুখ নেই, এই ভয়াবহ পরিস্থিতি থেকে জাত তীব্র অসহদহন ও বিতৃষ্ণায় খানিকক্ষণ দূরে দূরে সুদূরে, অন্ততঃ মানসিকভাবে, পালানো এটা বসে বসে আয়না দেখে হয়?
  • achintyarup | ২৯ জুলাই ২০১৩ ১৫:২৫154173
  • ডাক্তারটাকে ফোং কল্লুম, সে বেজেই গেল। নিশ্চয়ই ব্যাটা রোগী কাটাকাটি কচ্ছে। এখেনেই হ্যাবাড্ডি বলে যাই। ভালো থেকো গো ডাগদার, আর অনেক ভাল ভাল লেখো
  • achintyarup | ২৯ জুলাই ২০১৩ ১৫:২০154172
  • ডেস্কে একটা আয়না রাখেন্না কেন, ও ডিডিদা?
  • kd | ২৯ জুলাই ২০১৩ ১৫:১৯154171
  • কেসি, একটা কচি করে কোশ্ন ছিলো ৷ আইপ্যাডে ইউটিউব অ্যাপে যখন etvbanglaindia userএ বাংলা সিরিয়াল দেখতে চাই, তখন বলে not available in your country. মজার কথা, সাফারিতে ওই ইউটিউবেই ও'গুলো দেখতে কোনো ঝামেলা দেয়না ৷ গ্যাঁড়াকলটা কোথায় হচ্ছে বলো তো ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত