এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ২৯ জুলাই ২০১৩ ১৪:৫৭154170
  • আমার আপিসে কোনো সুন্দরী কলীগ নেই। আমি ছাড়া আর দুজন, পুরুষ শ্রেণীর।

    ভালো কিছু দেখতে চাইলে উঠে গিয়ে আয়নায় মুখ দেখে আসতে হয়।

    হিঁ হিঁ হিঁ (এটাঘোড়ামুখো সাইবেরিয়ান বকের আওয়াজ, প্লাস ফিচেল হাসির নমুনা)
  • ppn | ২৯ জুলাই ২০১৩ ১৪:৫৩154169
  • বর্ষাকালে আপিসে সুন্দরী কলিগের সাথে সামান্য পিএনপিসি, সাথে আদা-চা, উড়ে আসা বৃষ্টির ছাঁট এসবও বড় ভালো।

    কিন্তু মধ্যপ্রাচ্যে হায় বৃষ্টি হয় না! (এটা কেসিকে)
  • | ২৯ জুলাই ২০১৩ ১৪:৫০154168
  • মহাবলেশ্বর, পঞ্চগণি তো বর্ষায় দুইমাস আগে থেকে বুকড হয়ে থাকে।

    আরে আমবোলিকে পশ্চিমঘাটের চেরাপুঞ্জী বলে। আগে বুক করিনি বলে ১৫ই আগস্টে বুকিং পেলামই না। এখন আবার ১৬ তারিখের ছুটি ক্যানসেল করে সেপ্টেম্বর করতে হবে।
  • h | ২৯ জুলাই ২০১৩ ১৪:৩৯154167
  • ওয়েস্টার্ন ঘাট্স তো যেখানে যাবা বর্ষায় সেখানেই ভালো লাগবে। আমার তো ঘিসাপিটা, মহাবলেশ্বর, পঞ্চগনি, সাতারা, লোনাভালা সব ই ভালো লেগেছিলো।
  • kc | ২৯ জুলাই ২০১৩ ১৪:৩৪154166
  • বর্ষাকালে, নিজের ঘরের জানালার ধারে বসে থাকতে কারুর ভাল লাগেনা? সঙ্গে একটা আদা চায়ের ফ্লাস্ক অথবা অল্পবিস্তর ঢুকুঢুকু?
  • | ২৯ জুলাই ২০১৩ ১৪:৩৩154165
  • হুঁ আম্বোলি থেকে নামার সময় মালসেজ ঘাট ঘুরে আসবো ভাবছি।

    আরেকটা জায়গা দেখলাম ভান্ডারদারা। এখন সব বুকড। দেখি পরে কখনো।
  • de | ২৯ জুলাই ২০১৩ ১৪:৩১154164
  • লাভাসা ভালো -- তবে একদিনের বেশী দেখার কিছু নেই -- খুব প্ল্যানড আর পোচ্চুর দাম --

    মাথেরান বর্ষাকালে ভীষণ মায়াবী -- বর্ষাকাল বেস্ট সময় মাথেরান যাবার-- চলে যাও দমদি!

    মালসেজ ঘাটও সুন্দর!
  • | ২৯ জুলাই ২০১৩ ১৪:২৮154163
  • নাঃ গনেশ চতুর্থীতে আম্বোলি বুক করলাম।

    এঃ মাথেরানের প্যানোরামা পয়েন্টটা বড় ভাল। একবার বর্ষাকালে দেখার ইচ্ছে ছিল। :-(

    লাভাসা গেছ দেবযানী? সবাই খুব উসকাচ্ছে যাওয়ার জন্য।
  • san | ২৯ জুলাই ২০১৩ ১৪:২৪154162
  • আমার গলার আওয়াজ ওরকমই কর্কশ ! কাকের সঙ্গে খুব তফাৎ নেই।
  • j | ২৯ জুলাই ২০১৩ ১৪:২৩154161
  • এই আপডেটটা পড়ার পর আর কিছুই আশ্চর্য লাগে না

    "সুটিয়ায় বরুণ বিশ্বাসের বুথে জয়ী তৃণমূল"
  • Kaju | ২৯ জুলাই ২০১৩ ১৪:২২154160
  • খ্যা খ্যা করলে সত্যিই কি হাসি বোঝায়? এ তো কাক ডাকার আওয়াজ। খ্যাক খ্যাক খ্যাক হলে ঠিক হয়।
  • san | ২৯ জুলাই ২০১৩ ১৪:২১154159
  • খ্যা খ্যা খ্যা !
  • h | ২৯ জুলাই ২০১৩ ১৪:১৭154158
  • j :-)
  • de | ২৯ জুলাই ২০১৩ ১৪:১৬154157
  • হি নী দেবো? 1.58@অজ্জিতবাউ তে?
  • j | ২৯ জুলাই ২০১৩ ১৪:১৫154155
  • এখনও অব্দি যা ট্রেন্ড এলাকাভিত্তিক ভোটের হিসেবে লোকসভায় বামেদের একটা আসনও জুটবে না, আর গ্রামে গ্রামে বর্গাদার উচ্ছেদ যে পরিমাণে চলছে তাতে গ্রামেই খুব একটা কেউ উদ্বিগ্ন নয়, আগামী বছর আট দশেক তিনোমুল গ্রামবাংলায় নিশ্চিন্তো
  • de | ২৯ জুলাই ২০১৩ ১৪:১৫154156
  • হ্যাঁ, দমদি -- শীতকালে খুলবে আবার -- হেঁটে যাও -- রেইন ট্রেক -- পাহাড়ে চড়তে চড়তে আর ঝর্নায় ভিজতে ভিজতে--
  • | ২৯ জুলাই ২০১৩ ১৪:১৪154154
  • বর্ষাকালে টয়ট্রেন বন্ধ রাখা খুব অন্যায়। :-X

    আর অজন্তা টি-জংশনের বাংলোটায় দিব্বি ১৫ই আগস্ট জায়গা পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে ব্ল্যাংকি বিট্রে করল ..... ব্ল্যাংকিরে একটা অভিশাপ দেওয়া দরকার।
  • achintyarup | ২৯ জুলাই ২০১৩ ১৪:০৬154153
  • রসগোল্লা, পঞ্চায়েত, হাঁটু... কত কি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা। আর আমি কেবল ঘুমিয়েই যাই। ঘুম থেকে উঠে আবার হাই তুলি
  • h | ২৯ জুলাই ২০১৩ ১৪:০৩154152
  • তৃণমূলের শক্তি কমলো বলে আমার মনে হয় না, যে স্পেকুলেশন টা বাড়ানোর চেষ্টা হবে, সেটা হল, কংগ্রেস এর সংগে পুনরায় লোক সভা ইলেকশন এর সময়ে জোট। কারণ 'ফেডেরাল জোট' নিয়ে বিশেষ কথা এগোয় নি।

    এসবের থেকে ঢের বেশি ইম্পর্টান্ট হল, জমির রি-কনসোলিডেশন যে হচ্ছে, সেটা কতটা ব্যাপক হবে, হার্টল্যান্ডে, শুধু শহর লাগোয়া অংশে না, এবং কার হাতে তার চাবিকাঠি থাকবে।
  • Marauder's Map | ২৯ জুলাই ২০১৩ ১৩:৫৮154150
  • আর হাঁটুটা তো দেবশ্রী রায় আর মানেকা গান্ধীর পাপ।
  • | ২৯ জুলাই ২০১৩ ১৩:৫৮154151
  • ক্কি অত্যাচার!
  • Marauder's Map | ২৯ জুলাই ২০১৩ ১৩:৫৭154148
  • খান আষ্টেক গুলাবজামুন আর চার স্কুপ বাটারস্কচ আইসক্রীমও খেয়েছি। তাতে পাপস্খালন হয়ে যাবে;-)
  • | ২৯ জুলাই ২০১৩ ১৩:৫৭154149
  • এই দেবযানী, মাথেরানের টয়ট্রেন বর্ষাকালে বন্ধ থাকে নাকি?
  • san | ২৯ জুলাই ২০১৩ ১৩:৫২154147
  • এ বাবা, শ্রাবণ মাসে ননভেজ খেলে হাঁটুতে পাপ তো হবেই !
    ( এই নতুন তথ্যটি আজ জেনেছি)
  • Marauder's Map | ২৯ জুলাই ২০১৩ ১৩:৪৯154146
  • গাঁতিয়ে রোস্টেড ভেড়া খেলুম, রাত্তিরে হাঁটু ভোগাবেই ভোগাবে। কিন্তু সোয়াদটা মনে করলেই...আহা।
  • Kaju | ২৯ জুলাই ২০১৩ ১৩:৪৬154145
  • ঘুড় ঘুড় ঘুড় ঘুড়িং ঘুড়িং
    ঘাস থেকে হাত উড়ছে ফড়িং
  • dd | ২৯ জুলাই ২০১৩ ১৩:৩৯154144
  • নিশ্চই বিঃ প্রঃ ধরা আছে।

    তাইলে যেখানে যেখানে ইলেকসন হয়েছে সেখানে বাম+কংরেস তিনোদের থেকে বেশী সীট পেয়েছে। ঘুড়ছে রে ঘুড়ছে।

    কিন্তু বিজেপি একেবারে জিরো হয়ে গ্যালো পচ্চিম বংগে? আমার এদানী একটু বিজেপি হবার সখ চেগেছিলো। একটু ভেবে চিন্তে দেখি।
  • h | ২৯ জুলাই ২০১৩ ১৩:৩৫154143
  • এখন যে ট্যালি দিচ্ছে, তাতে যেখানে বিনা প্রতিদ্বন্দিতার নির্বাচন হয়েছে, সেটাকে ধরে দিচ্ছে, নাকি, না ধরে দিচ্ছে?
  • Blank | ২৯ জুলাই ২০১৩ ১৩:২৯154142
  • সিপিয়েম তো ভালো ই রেজাল্ট করেছে। এত ক্যালের পরেও অনেক জায়গায় জিতেছে। ভাঙরের মতন জায়গায় অনেক বুথে ভোট হয় নি, এমন সিচুয়েশান ছিল - সেখানে অনেক গুলো পেয়েছে।
  • lcm | ২৯ জুলাই ২০১৩ ১৩:২২154141
  • দেখলাম ৫, সব ভোটই ৫ বছর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত