এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ২৮ জুলাই ২০১৩ ২৩:২৫154049
  • স্যান,

    আদতে সেটাই স্বপ্ন ছিলো। কিন্তু ঐ কাজ এত ফিজিক্যালি ডিমান্ডিং যে পেরে উঠবো বলে মনে হয়না। আমার আসলে অনেক রকম শারীরিক লিমিটেশন আছে। এখনও খুবই ক্রাইসিস চলছে, অনেক রকম। লাইন বদলাতে গেলেও কিছু পরিমাণ বাস্তবতার হাত এড়ানো যায়না তো। স্বপ্ন যতই থাক।
  • Bhagidaar | ২৮ জুলাই ২০১৩ ২৩:২৫154050
  • আর একটা কথা চুপিচুপি বলে যাই, সোসেনকে তোমরা যতটা নরমাল ভাব ততটা নয় সে, হুম!
  • Bhagidaar | ২৮ জুলাই ২০১৩ ২৩:২৪154047
  • থেঙ্কু কুমুদি।
  • san | ২৮ জুলাই ২০১৩ ২৩:২৪154048
  • বুঝতে পারছি :-)
  • san | ২৮ জুলাই ২০১৩ ২৩:২৩154045
  • কেকেদি পেস্ট্রি শেফ হবেনা ?
  • Bhagidaar | ২৮ জুলাই ২০১৩ ২৩:২৩154046
  • স্যান, এখানে যে এই মুহুর্তে কি চরম ল্যাদ এর আবহাওয়া, না দেখলে বিসসাস হবেনা। তাই এখানে এখন কোনো কিছুই নিয়মানুগ নর্মাল্সির আওতায় পরবেনা।
  • kk | ২৮ জুলাই ২০১৩ ২৩:২১154044
  • অক্ষ'র এই কেরিয়ার কাউন্সেলিং সম্পর্কে পোস্টটা আমারও ভালো লাগলো। আমি নিজে খুব সিরিয়াসলি লাইন বদলানোর কথা ভাবছি। শেষ অব্দি সম্ভব হবে কিনা তা অবশ্য জানিনা। কিন্তু এত ঝামেলা ও কষ্ট করে এই ফিটনেস ট্রেনারের কোর্সটা করছি সেটার এইই কারণ।
  • san | ২৮ জুলাই ২০১৩ ২৩:১৮154042
  • কোনো পার্ফেক্টলি নর্মাল পার্সন কেন সলমন খানকে বা হাম আপকে হ্যান কৌন দেখতে চাইবে আমার চিন্তার বাইরে !
  • kk | ২৮ জুলাই ২০১৩ ২৩:১৮154043
  • আমি ফোর্জির সাথে একমত, ছুটোছুটি, খেলাধুলো কমে যাওয়া তো চাইল্ডহুড ওবিসিটির মস্ত একটা কারণ। কিন্তু সেইসাথে আনহেলথি ইটিং হ্যাবিটও একটা বড় ইস্যু। সেটা বাদ দেওয়া যায়না। এখানে অনেক ফ্যামিলিতে দেখেছি বাবা বা মা রান্না করার সময় পাননা, কি তাঁদেরও অভ্যেসে নেই বলে সপ্তাহে পাঁচ ছ'দিন ফাস্টফুড জয়েন্টে খাওয়া সারেন। বাচ্চারাও তাই খায়। ফলে তাদের ফুড হ্যাবিট তৈরীই হয় ঐরকম। একজন মহিলাকে জানি যিনি প্রত্যেকদিন বাচ্চাদের সিসি'জ পিজ্জাতেই খাইয়ে বড় করছেন। বাচ্চারা কোনো সব্জি খায়না। কোনটা কী সব্জি তাই চেনেনা। কোনো বাচ্চা যদি এমনি খায়, তাহলে খেলাধুলো করলেও তার স্বাস্থ্য ভালোর দিকে যাবে তা বলতে পারিনা। হ্যাঁ, একদম বাড়িতে বসে থাকার থেকে হয়তো একটু ভালো হবে। কিন্তু ইন দ্য লং রান বাজে ব্লাড প্রোফাইল, ডায়াবেটিস, মেটাবলিক ডিজিজ এগুলো এড়ানো কিছুতেই সম্ভব হবেনা।

    লসাগু দা মজা করছেন, রাইট? এই খুব সে দৌড়োলে যতখুশি বার্গার কিং খেলেও কিছু হবেনা এগুলো মজা করে বলা, রাইট?
  • pipi | ২৮ জুলাই ২০১৩ ২৩:১৬154041
  • অক্ষদা না বিরক্ত হব না, তুমি লেখ। এখানে না লিখতে চাইলে তুমি মেল করতে পার। আমাদের ইউনিতে কোন পোস্টডক কাউন্সেলিং বলে কিছু নেই। আর, গরু খোন্জা ছাড়া আমি আর বিশেষ কিছু জানিও না, পারিও না। ভাল লাগে এমন কিছু কিছু জিনিস আছে অবশ্যই কিন্তু সেগুলোকে প্রফেসন হিসেবে নিতে গেলে রিস্ক দায়িত্ব এসব ছেড়ে দিলেও যে পরিমাণ পয়সা ইনভেস্ট করতে তা এ জন্মে তো হবে না। লেখার আরো অনেক কিছু ছিল কিন্তু আপাতত হাতের ব্যথায় আর কিছু লিখতে পারছি না।
  • a x | ২৮ জুলাই ২০১৩ ২৩:১৩154039
  • যুগের*
  • a x | ২৮ জুলাই ২০১৩ ২৩:১৩154040
  • সেকালেরও আদি যুগে হয়েও বুঝবনা ঃ-((
  • sosen | ২৮ জুলাই ২০১৩ ২৩:০৮154038
  • তোরা আজকালকার ছেলেপুলেরা সলমনখানেরমাহাত্ম্য কি বুঝবি!
  • kumu | ২৮ জুলাই ২০১৩ ২৩:০৫154037
  • shelf life এর গল্প অনেক লম্বা।
    সংক্ষেপে খাবার জিনিসের লাইফ টেম্প,হিউমিডিটি, কেনার কদ্দিন বাদে খোলা হল, প্যাকেজ ইত্যাদির ওপর নির্ভর করে।কোম্পানী তার প্রোডাক্টের shelf life এর একটা নিরাপদ মান ঠিক করে অবশ্যই মাইক্রোবায়োলজিকাল ও কেমিকাল ডাটার ওপর নির্ভত করে।ধরা যাক কোং সিওর হল তইরী হবার ছ মসের মধ্যে তার জিনিস কোন দিক থেকে খরাপ হবে না।তখন ম্যানুফাকচারিং ডেটের সাথে ছ মাস যোগ করে best before 6 months from mfg date এইরকম label declaration দেবে।
  • san | ২৮ জুলাই ২০১৩ ২৩:০৩154036
  • এই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া প্রয়োজন।

    ফ্লু হবার আগে কি এমনি হয় ?
  • Bhagidaar | ২৮ জুলাই ২০১৩ ২৩:০১154035
  • শুধু তাই না, আমাকেও দেখাতে চাইছে, আর সলমন খানের মত জ্যাকেট কিনতে বলছে।
  • achintyarup | ২৮ জুলাই ২০১৩ ২২:৫৭154034
  • আমার যে এখন ঘুম্পাচ্চে, সে কি ট্রান্স ফ্যাটের জন্য? আস্তে আস্তে কেমন একটা ট্রান্সে চলে যাচ্ছি ম
  • lcm | ২৮ জুলাই ২০১৩ ২২:৫১154032
  • ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, পলিআনস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা থ্রি .... এসব নিয়ে এক সময় লম্বা লেকচার শুনেছি, শুনতে হয়েছে। ফুড ভ্যালু, দোকানে গিয়ে লেবেল পড়া, নিউট্রিশন.... তারপর ধীরে ধীরে যা হয়....
  • san | ২৮ জুলাই ২০১৩ ২২:৫১154033
  • সোসেনদি কি গুরুর ১% হবার চেষ্টায় আছে ?

    হাম আপকে হ্যায় কৌন, ওরে বাবারে !
  • sosen | ২৮ জুলাই ২০১৩ ২২:৪১154030
  • সময় আছে, ঘাড় নাই।
  • Bhagidaar | ২৮ জুলাই ২০১৩ ২২:৪১154031
  • কুমুদি, হাইন্জ (বা অন্য কোম্পানির) কেচাপের এক্স্পায়ারী ডেট কি করে ঠিক করে? মানে স্পেসিফিক ডেট ধরুন জুন ২৬ ২০১৪ কি করে decide হয়?
  • kumu | ২৮ জুলাই ২০১৩ ২২:৪০154029
  • হ্যাঁ ভাগীদার, বলো।
  • Bhagidaar | ২৮ জুলাই ২০১৩ ২২:৩৬154028
  • কুমুদি একটা প্রস্চেন ছিল।
  • achintyarup | ২৮ জুলাই ২০১৩ ২২:৩৫154027
  • না না, এইটে অন্য দোকান
  • kumu | ২৮ জুলাই ২০১৩ ২২:৩১154026
  • আমি মন দিয়ে কাজ কচ্চি তাই ট্রান্স ফ্যাট ঈঃ আলোচনায় আসবনা।
    অ সোসেন, সময় পেলে শান্তিনিকেতনে গাছের ছায়াশ্রিত ইন্দোর একখানা ছবি এঁকো।
  • I | ২৮ জুলাই ২০১৩ ২২:৩০154023
  • বেড়াতে গেলে ঠিকাছে।
  • a x | ২৮ জুলাই ২০১৩ ২২:৩০154024
  • এটা কি সেই জুতোর দোকান যেখান থেকে চার্লির জুটো এসেছিল, যা দিয়ে জুতোর সুরুয়া, কাঁটাওয়ালা শুকতলা ও ফিতের চাউমিন খেল ওরা?
  • Sibu | ২৮ জুলাই ২০১৩ ২২:৩০154025
  • অয়কাডেমিকসে আমার যেটা খারাপ লেগেছে সেটা হল টু মেনি মাস্টারস। চাত্র, হেড ডিপ, ডিন, সিনিয়র কলীগস, ফান্ডিং এজেন্সি ইঃ। অ্যাকাডেমিক ফ্রিডম মোটামুটি গল্পকথা।

    ইন্ডাস্ট্রিতে খাটুনি বেশী। কিন্তু পয়সাও অনেকই বেশী। মোস্ট অ্যাকাডেমিক পেপারের চেয়ে ইন্ডাস্ট্রির কাজের ইমপ্যাক্ট বেশী। ইঃ।
  • lcm | ২৮ জুলাই ২০১৩ ২২:২৯154022
  • বড়াই, সকালে শালপাতায় দুটো কচুরি, সঙ্গে আলুর ঝোল। বা, সাউথে গেলে ঐ যে ইডলি তার সঙ্গে ডিপ ফ্রায়েড বড়া (ওয়াড়া), চাটনি।
    লোকে তো হু হা খাচ্ছে।
  • I | ২৮ জুলাই ২০১৩ ২২:২৮154019
  • হিংয়ের দোকানের রিডান্ড্যান্ট শুকতলা মাঝেমধ্যে চিলি পর্কে চালিয়ে দেয় শুনেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত