এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২৮ জুলাই ২০১৩ ০১:৫১153930
  • যাই গা। এত রাত্তিরে আর পড়াশুনা ভাল্লাগে না। কাল এসে শুনব খনে।
  • I | ২৮ জুলাই ২০১৩ ০১:৫০153928
  • সে আবার কে বলল? উফ, এরা সব যা যা জানতাম ভুলিয়ে ছাড়বে।
  • kk | ২৮ জুলাই ২০১৩ ০১:৫০153929
  • ইয়ে, আমিই বোধহয় বলেছিলাম। নারকেলের স্যাচুরেটেড ফ্যাটের যা চেন লেংথ তা একে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট হওয়া থেকে বাঁচিয়েছে।
  • a x | ২৮ জুলাই ২০১৩ ০১:৪৮153927
  • এর থেকে আমি এই সিদ্ধান্তে এলাম, ডিম খেলেই দই খাব।

    কিন্তু যাই এখন ইডলি খাই, নারকেলের চাটনি দিয়ে। কে যেন বলল না নারকেলের কোলেস্টেরোল ভালো কোলেস্টেরোল?
  • I | ২৮ জুলাই ২০১৩ ০১:৪৫153926
  • হুম। অক্ষদাকে ক। আম্মো এসব ব্যাপারে প্রাচীনপন্থী। ডাগদারী কোনো টেক্ষটে এখ্নো আসে নাই। আমার রোগীদের দিমের কুসুম কম খেতেই বলব। মেয়ো ক্লিনিক, হার্ভার্ড এইমাত্রই দেখলাম।খিষ্টো বলার পরে পরেই।
  • a x | ২৮ জুলাই ২০১৩ ০১:৪০153924
  • এটা ক্লিভল্যান্ড ক্লিনিকের পেজ, এদেশের কার্ডিয়াক মেডিসিনে পয়লা নম্বরে। এখানে কী বলছে -

    http://health.clevelandclinic.org/2013/01/how-many-eggs-should-you-eat/
  • a x | ২৮ জুলাই ২০১৩ ০১:৩৮153923
  • আসলে রিসার্চে অনেক কিছুই বেরোয়, পাব্লিশড হয়। কন্ট্রাডিক্টরি রেসাল্টও। কিন্তু মেইনস্ট্রীমে বা প্র্যাক্টিসে আসতে গেলে যা যা লাগে সেই সব স্তরে পাশ করেনা। তাই এখনও বোধহয় সাবধানে খাওয়াই ভালো।
  • a x | ২৮ জুলাই ২০১৩ ০১:৩৬153922
  • কিন্তু মেয়োক্লিনিক আর হার্ভর্ডের পাব্লিক হেল্থের পেজে কিন্তু এখনও ঐ কনভেনশনলি যা জানি, সেটাই বলছে। অর্থাৎ কুসুম লিমিটেড অ্যামাউন্টে খেতে। বিশেষ করে যদি ডায়বেটিস ও হার্টের কিছু গোলযোগ থাকে।
  • potke | ২৮ জুলাই ২০১৩ ০১:৩২153921
  • পিপি, ফেবু মেসেজ দেখুন, গেস যদি ঠিক হয় আমার!
  • I | ২৮ জুলাই ২০১৩ ০১:২৬153920
  • এগ্গে না। আড়াই দিন।
  • kumu | ২৮ জুলাই ২০১৩ ০১:২২153919
  • ছায়া পায় নি তাতেই একমাস।ছায়া পেলে ২০১৪ এ আসত।
  • kumu | ২৮ জুলাই ২০১৩ ০১:২১153918
  • হাঃ সবজি? তাতে কী নাই? রং, পেস্টিসাইড, মেটাল রেসিজিউ এমনকি অক্সিটোসিন অব্দি।
  • I | ২৮ জুলাই ২০১৩ ০১:১৮153917
  • বলি, ছায়াটা পেলেম কোথায় শুনি, যে ঢুলুঢুলু চক্ষু হবে! বলে কড়া রোদ্দুরে চাঁদি ফেট্যে যায়!
  • kumu | ২৮ জুলাই ২০১৩ ০১:১৭153916
  • কয়েকদিন হল খাবারে যে invisible fat থাকে সেই নিয়ে আবার এট্টু কাজ কর্তে কী ইচ্ছে হচ্চে।কিন্তু সময় বা পহা নাই।
  • I | ২৮ জুলাই ২০১৩ ০১:১৬153915
  • *ফল,ফল। ফুল তো ডমডিডির খাদ্য।
  • I | ২৮ জুলাই ২০১৩ ০১:১৫153914
  • এমন একদিন আসবে যখন হার্টের রোগী চপচপে ঘি দিয়ে হালুয়া বানিয়ে খাবে। আর গ্রীন ভেজিটেবল- টাটকা ফুল মুখে তুলতে গেলেই ডাক্তার হা হা করে পড়বে। খবর্দার ! উটি খ্যেয়েচেন কি মরেচেন। বিষ, মশাই, বিষ!
  • kumu | ২৮ জুলাই ২০১৩ ০১:১২153913
  • ডাক্তার যদি শান্তিনিকেতনের গাছের ছায়ায় গিয়ে ঢুলুঢুলু চক্ষে উদাস বসে থাকে তবে পেশেন্টদের জন্যি এর্চে বেশী কী আশা করা যায়?
  • kumu | ২৮ জুলাই ২০১৩ ০১:০৮153911
  • এও বলে যাই ঘিএর কোলেস্টেরল নিয়ে আমি একটা লেখা তৈরী করতে লেগেছিলাম কিন্তু ল্যাপি খারাপ হওয়ার কারণে সিটি কালের গর্ভে তলিয়ে যায়।
  • pi | ২৮ জুলাই ২০১৩ ০১:০৮153912
  • আচ্ছা। তাহলে এ নিয়ে পেপারও বেরিয়েছে নিশ্চয়। সম্ভব হলে সেগুলো একটু পড়তে চাই।
  • I | ২৮ জুলাই ২০১৩ ০১:০৬153910
  • হুম, সত্যি পিছিয়ে পড়েছি। আমার পেশেন্টরে ধরে নিয়ে গেল! আমায় না জানিয়ে! এতদূর আস্পর্দা!
  • umu | ২৮ জুলাই ২০১৩ ০১:০৩153909
  • পাই দাঁড়াও ভেবে বলচি।এইরকম ছিল যে ডায়েটে থেকে যে কোলেস্টেরল শরীরে ঢোকে তার পরিমাণ তেমন বেশী নয়।একজন এও বলছিলেন hdl আর ldl কোলেস্টেরোলের অনুপাত ডিম বা ঘি খেলে তেমন বদলায় না কারণ দুটৈ এক রেটে তৈরী হয়। (?)।আরো কিছু ছিল এখন খ্যাল হচ্চে না।
  • pi | ২৮ জুলাই ২০১৩ ০০:৫৮153908
  • ইন্দোদা গুরু না ক'রে ক'রে সত্যি পিছিয়ে পড়েছে। হিমাদ্রিদাকে নিয়ে এখানে অনেক লেখা হয়ে গেছে।
    এটা দেখেছ ?
  • I | ২৮ জুলাই ২০১৩ ০০:৫৪153907
  • ইশেন-মিঠু জানিস কি, হিমাদ্রিকে ধরে নিয়ে গিয়েচিল পুলিশ, বেলঘড়ে স্টেশন থেকে। মদন মিত্তির বলেছে এলাকায় অনেক মাওবাদী হয়েছে, অমনি।
  • I | ২৮ জুলাই ২০১৩ ০০:৫৩153906
  • ইশেন আমার কোনো পোশ্নেরই আজকাল উত্তর দেয় না, ঘ্যান ঘ্যান। যদিও আমার কোনো পোশ্ন নেই, সে ভিন্ন কথা। ঈশেন আমারে চোখের কোণ দিয়েও দেখে না।
  • Ishan | ২৮ জুলাই ২০১৩ ০০:৪৮153905
  • না না শীঘ্রই উত্তরিব। চিন্তা করিসনি। শুধুমুধু শরীর খারাপ হবে।
  • kk | ২৮ জুলাই ২০১৩ ০০:৪৬153904
  • হ্যাঁ কুমুদি, এখন তো তাই বলে যে ফুড কোলেস্টেরল থেকে সিরাম কোলেস্টেরল ওরকম ভাবে বাড়েনা যেরকমটা আগে ভাবা হতো। মেইনলি আন ইউজড শুগার থেকেই বাড়ে, ট্রাইগ্লিসারাইড আর এল ডি এল। আর অতিরিক্ত বেশি স্যাচুরেটেড ফ্যাটও অবশ্য কিছুটা দায়ী থাকে। এইসব আর কী।
  • pi | ২৮ জুলাই ২০১৩ ০০:৪৪153903
  • কুমুদি, কী যুক্তি ছিল ?
  • kumu | ২৮ জুলাই ২০১৩ ০০:৪৩153901
  • কেকে এই ডিমের কোলেস্টেরল্র্র ব্যাপারটা আমি শুনেছিলাম এক সেমিনারে, সেখানে আলোচনা ঘিএর চোলেস্টেরল যতটা ক্ষতিকর ভাবা হয় অতটা নয়-এই পয়েন্ট থেকে শুরু হয়ে ডিম অব্দি গড়িয়েছিল।তবে সেখানে অন্য যুক্তি ছিল।আমি কিছু রেফ যোগাড়ো করেছিলাম ঘি বিষয়ে।
  • pi | ২৮ জুলাই ২০১৩ ০০:৪৩153902
  • হচ্ছিল ভারত-পাকিস্তান-বাংলাদেশ এক হয়ে যাওয়া নিয়ে কাটজুর মন্তব্য নিয়ে বিতর্ক, চলে এসেছে সেই, মেয়েদের 'আসল কাজ', দত্তক নেওয়া অনুচিত, এই সবে ঃ)

    https://www.facebook.com/groups/guruchandali/625945097423440/?notif_t=group_comment_reply
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত