এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৭ জুলাই ২০১৩ ২৩:৫০153870
  • হাতের লেখা নিয়ে একটা নির্মোহ ব হওয়া উচিত। লোকজন ফালতু চাপ খায়।
  • মৌ | ২৭ জুলাই ২০১৩ ২৩:৪৬153869
  • আসছে বই মেলায় 'বসে আঁকো প্রতিজগিতা'র মতন 'বসে লেখো' প্রতিযোগিতার আয়োজন করা হোক।
  • potke | ২৭ জুলাই ২০১৩ ২৩:৪০153868
  • পিপি, একটু লো-প্রোফাইল জায়্গায় আপত্তি না থাকলে আমাকে সিভি মেল করতে পারেন,যদিও আমার ফিল্ড না কিন্তু চেষ্টা করব!
  • a x | ২৭ জুলাই ২০১৩ ২৩:৩৮153867
  • এটা ভালো দিল স্যান ঃ-))
  • Ekak | ২৭ জুলাই ২০১৩ ২৩:৩৭153864
  • লিকলে সেটা অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রচুর লোক তরোয়াল নিয়ে মারামারি কচ্ছে মনে হয় নাকী :|
  • ppn | ২৭ জুলাই ২০১৩ ২৩:৩৭153865
  • স্যান ঃ))))
  • kk | ২৭ জুলাই ২০১৩ ২৩:৩৭153866
  • ইন্দোদা,

    http://www.cholesterol-and-health.com/Egg_Yolk.html

    আরো কিছু লিটারেচার আছে। বললাম না পরে খুঁজে এখানে দিয়ে দেবো?
  • a x | ২৭ জুলাই ২০১৩ ২৩:৩৬153863
  • ওকে কলি, দিও।
  • h | ২৭ জুলাই ২০১৩ ২৩:৩৪153862
  • পিপি, ফাইট।
  • I | ২৭ জুলাই ২০১৩ ২৩:৩৩153860
  • ডিমের কুসুমের ব্যাপারটা খিষ্টো কোত্থেকে পেল?
  • san | ২৭ জুলাই ২০১৩ ২৩:৩৩153861
  • এককের টাইপ করা লেখা পড়ে বোঝাই যেন কতো সোজা !
  • kk | ২৭ জুলাই ২০১৩ ২৩:৩১153859
  • ভাজা খাবার খারাপ তো বটেই। ভালো ফ্যাট খারাপ ফ্যাট নিয়ে আমার একটা খুব বিশদ লেখা আছে। দাঁড়াও দেখি কিছু করে এখানে তুলে দেওয়া যায় কিনা।
  • a x | ২৭ জুলাই ২০১৩ ২৩:৩০153858
  • আর ভাজা খাবার? সিরিয়াসলি জিগাই, যদি চিনি আর ভাজা খাবার বাদ দেওয়া যায়, তাইলেই হবে?
  • kk | ২৭ জুলাই ২০১৩ ২৩:২৭153856
  • আর আমার হাতের লেখা দেখলেই নাকি মনে হয় একটা মোটাসোটা পাতিহাঁস হেলেদুলে হেঁটে যাচ্ছে ! কিন্তু আমার ধারণা আমার হাতের লেখা দিব্যি ভালো, গোলগাল, মিষ্টি মতন ঃ)।
  • ppn | ২৭ জুলাই ২০১৩ ২৩:২৭153857
  • যাতা। মিষ্টি এমনিতেই ভালোবাসি না। কখনো সখনো ডার্ক চকোলেট পেলে খাই।

    থ্যাংকু কেকে। ঃ)
  • Ekak | ২৭ জুলাই ২০১৩ ২৩:২৬153855
  • আমার হাতের লেখা নাকী পড়ে বোঝা যায়না কিম্বা পড়া যায়না। এই অজুহাতে চিরকাল রহস্যজনক নাম্বার পেয়ে এস্চি।
    কাওকে কিছু লিখে দিতে হলে টাইপ করে দি। নইলে বিভ্রাটের চূড়ান্ত হয়।
  • kk | ২৭ জুলাই ২০১৩ ২৩:২৫153854
  • হ্যাঁ পারো অক্ষদা। আর্টিকল গুলি খুঁজে কখনো পরে এখানে পোস্ট করে দেব খন। সত্যি বলতে কি ফ্যাট বেচারার একটু বেশীই বদনাম আছে বটে, কিন্তু ব্লাড লিপিড বাড়ানোর ক্ষেত্রে আসল ব্যাড গাই হলো চিনি।
  • a x | ২৭ জুলাই ২০১৩ ২৩:২৪153853
  • হত্তি হত্তি? তাইলে কুনো দোষ নাই? যত খুসি ডিম আর চিংড়ি খেতে পারি?
  • kk | ২৭ জুলাই ২০১৩ ২৩:২২153851
  • কিন্তু এখানে একটা সিলভার লাইনিং ও আছে। ডিমের কুসুম আর চিংড়ির কোলেস্টেরল ব্লাডে অ্যাবসর্ব হয়না।
  • Sibu | ২৭ জুলাই ২০১৩ ২৩:২২153852
  • কুমু এগ্রিড।
  • kumu | ২৭ জুলাই ২০১৩ ২৩:২০153850
  • শিবু, কোলেস্টেরল নিয়ে চালাকি নয়।
  • pi | ২৭ জুলাই ২০১৩ ২৩:১৯153849
  • আমাকে মাধ্যমিকের টেস্টের পরে ইস্কুলে গিয়ে ডাবল লাইন খাতায় হাতের লেখা প্র্যাকটিস করতে হয়েছিল ঃ(
    তারপরেও আজকে যা লেখার দশা, দেখলে দিদিমণিরা এরকম ভস্মে ঘি ঢালার প্রোজেক্ট আর নেবেন্না।
  • ppn | ২৭ জুলাই ২০১৩ ২৩:১৬153848
  • নাহ, আমি ঘরে বানানো দোসা খেতে মোটেও উৎসাহী নই। বানাতেও না। ঃ(
  • ppn | ২৭ জুলাই ২০১৩ ২৩:১৫153846
  • সুযোগ পেলে স্যাম্পল দিয়ে দেব। মেয়ের হাতের লেখার।
  • sosen | ২৭ জুলাই ২০১৩ ২৩:১৫153847
  • ইয়ে, হাতের লেখার কম্পিটিশনটা তাইলে কবে?

    বউ দোসা আর অপ্পন এগরোল, এটা উল্টোয় না ?
  • sosen | ২৭ জুলাই ২০১৩ ২৩:১৪153845
  • এই বলতে আসছিলাম। সিরিয়াসলি। :)
  • ppn | ২৭ জুলাই ২০১৩ ২৩:১৩153844
  • আমার হাতের লেখা বলতে নেই বেশ ভালোই। খাতা নার্সারি স্কুলে একসিবিশনে দিয়েছিল। দেয়াল পত্রিকায় প্রতি বছর আমাকে লিখতে হত। মেয়ের হাতের লেখা আরো ভালো। প্রিন্সিপালের বার্থডে কার্ডে লেখার জন্য ডাক পড়েছিল।
  • ppn | ২৭ জুলাই ২০১৩ ২৩:১০153842
  • ও, আচ্ছা, থ্যাংকু। এইরকম দেখতে প্যান তো আছে (তাতে বউ দোসা আর আমি এগরোল বানাই)।
  • a x | ২৭ জুলাই ২০১৩ ২৩:১০153843
  • সবাই হাতের লেখা জমা দাও, তারপর বলছি। খারাপ হলে একশোবার লেখা প্র্যাক্টিস করতে দেব!
  • Sibu | ২৭ জুলাই ২০১৩ ২৩:০৯153839
  • আমাগো ভয় কাহারে?
    আমাগো ভয় কাহারে?
    কালো কালো কোলেস্টেরল কি আমাগো কইরতে পারে?

    কোলেস্টেরলের ভয় পাইলে গলদা চিংড়ি খাইও না। দেখুম অনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত