এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৭ জুলাই ২০১৩ ২২:৪৮153811
  • আমি একা একাই বকে যেতে পারিনা ভেবেছেন ?
  • a x | ২৭ জুলাই ২০১৩ ২২:৪৭153809
  • নাহ, আমাদের দেশে ক্যারিয়ার কাউন্সেলিং হয়না - এইটা সবচেয়ে ক্ষতিকারক জিনিস। আমি এখন বুঝতে পারি আমার স্ট্রেংথ কোথায়, কী সাবজেক্টে যাওয়া উচিৎ ছিল। কিন্তু এখন অনেক দেরী হয়ে গেছে। বয়সের জন্য শুধু না।
  • san | ২৭ জুলাই ২০১৩ ২২:৪৪153808
  • আর ভাগীদার পুরোটা ঠিক বলেননি, নৌকোর মাঝিকে চেনা যাচ্ছেনা !
  • san | ২৭ জুলাই ২০১৩ ২২:৪২153807
  • আমি যা বুঝলাম লেখাপড়া করার চাইতে আর্মিতে নাম লিখিয়ে যুদ্ধে যাওয়া ভাল !
  • san | ২৭ জুলাই ২০১৩ ২২:৩৯153806
  • রাতের মেনু ঘি মাখানো কিমা নান আর কড়াই চিকেন।
  • a x | ২৭ জুলাই ২০১৩ ২২:৩৫153805
  • দে, তোমাদের ফিল্ডে বোধহয় প্রিন্সিপল ইনভেস্টিগেটর ছাড়াও নিজেরা পাবলিশ করা যায়। আমাদের ক্ষেত্রে করা যায়না। কারণ ল্যাব, ল্যাবের জিনিস, মেটেরিয়াল সব পি আই-এর গ্রান্ট। যদি নিজের ফেলোশিপ থাকে তারপরেও।

    আর বাকিগুলো একদম একমত। আমি মোটামুটি সব সেতুই পুড়িয়ে আসি বলে আজ অবধি কোনোদিনও পিএইচডি অ্যাডভাইসারের রেকো চাইনি। সেটা ছাড়াই যে টিঁকে আছি এবং পরের পজিশন গুলো পেয়েছি তা মোটামুটি মির‌্যাকল।

    আচ্ছা পিপি কি ঐ ডিপের অন্যান্য লোকেদের সাথে কোলাবোরেশনের সম্ভাবনা এক্সপ্লোর করেছ?
  • kumu | ২৭ জুলাই ২০১৩ ২২:২৮153804
  • নিরপেক্ষ মতামত -বাড়ী, গাড়ী গাছ{২} রাস্তা নৌকো মাছ সবি পরিষ্কার চেনা যাচ্চে।শুধু নৌকো আর মাছেরা কিসে সাঁতরাচ্চে সেইটে ধত্তে পার্লাম না।
  • siki | ২৭ জুলাই ২০১৩ ২২:২৬153803
  • হেউ।
  • pi | ২৭ জুলাই ২০১৩ ২২:২১153802
  • আমি আঁকলে বোধহয় বাড়ি, গাছ, পাখি, রাস্তা সবেতেই লেবেল সাঁটতে হত ঃ(
  • Bhagidaar | ২৭ জুলাই ২০১৩ ২২:১৫153800
  • থেঙ্কু পাই
  • pi | ২৭ জুলাই ২০১৩ ২২:১৫153801
  • ভাগীদারকে বল্লুম।
  • pi | ২৭ জুলাই ২০১৩ ২২:১৪153798
  • আম্মো তাই বলি।
  • ppn | ২৭ জুলাই ২০১৩ ২২:১৪153799
  • এদিকে আমার কেমন ধারণা ছিল নালন্দা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এদিকে মেয়ের বইতে পড়লাম কন্সটান্টিনোপলের ইউনিভার্সিটি নাকি প্রাচীনতম।
  • Bhagidaar | ২৭ জুলাই ২০১৩ ২২:১৩153797
  • আঁকাটা নিয়ে সমসসা কি বুইলামনা। সব জিনিস ই তো চেনা যাচ্ছে।
  • ppn | ২৭ জুলাই ২০১৩ ২২:০৬153796
  • ভাগীদারবাউর কন্ট্রিবিউশনকে খাটো করবেন না। পাশে যদি একটি ইলেকট্রিকের আলো জ্বলত, প্রদীপের আলো কি আর তালে এমন চোখে পড়ত?
  • bb | ২৭ জুলাই ২০১৩ ২২:০৩153795
  • আহা লিটার কেই তো মিটার বলেছে ঃ)।
    কিন্তু ভাগীদারের আঁকার হাত তো আমার মতই, আমিও ঐটুকুই আঁকতে পারি ঃ)
  • sosen | ২৭ জুলাই ২০১৩ ২১:৫৮153794
  • মিটার? :D
  • ppn | ২৭ জুলাই ২০১৩ ২১:৫৫153793
  • উফ, বাজার করে ফিরলাম। এই পোড়া লুরুতে বাঁশকাঠি চাল, সোনামুগ ডাল, পাঁঠার রাং আর হাঁসের ডিম পেয়ে মন গার্ডেন গার্ডেন হয়ে গেল।

    ফেরার সময় একটা ঝুপসিমত রাস্তা দিয়ে শর্টকার্ট ধরেছি, টিপ টিপ বিষ্টি পড়ছে, আবছ অন্ধকার আর পেছন থেকে মেয়ের উদ্বিগ্ন গলা -

    "বাবা, আমাদের মনে হয় একটা গোস্ট ফলো করছে"

    তাকিয়ে দেখি, কিছু না, গাড্ডাভর্তি রাস্তায় গাড়ির গতি স্লো হয়ে গেছে, পেছনে একটা লোক সাইকেলে আসছে, সেইটা উনি মিররে দেখেছেন।

    আমি বললাম - "ও কিছু না, একটা আঙ্কল সাইকেল চেপে যাচ্ছে"।

    "ও, আমি ভাবলাম গোস্ট। বাড়ি গিয়ে এক মিটার জল খেতে হবে"।
  • | ২৭ জুলাই ২০১৩ ২১:৪৬153792
  • হুঁ ভাগ্যিস অন্য অংশেও নাম লেখা আছে, নাহলে .........:-D
  • মৌ | ২৭ জুলাই ২০১৩ ২১:৪৫153791
  • আঁকার সামনের দিকটা হেব্বি। আর পিছনের দিকটা... কাউকে দুঃখ দিতে চাই না। :-/
  • | ২৭ জুলাই ২০১৩ ২১:৪৪153789
  • *মোটামুটি উমদা
  • | ২৭ জুলাই ২০১৩ ২১:৪৪153790
  • আহা এই তো কটাদিন ঘেভর থাকবে। :-(

    আমি প্রচুর খাড্ডাওয়ালা রাস্তা পেরিয়ে মোটমুটি উমদ একহাঁড়ি হালিম নিয়ে এলাম।
  • san | ২৭ জুলাই ২০১৩ ২১:৩৯153788
  • :-D :-D
  • sosen | ২৭ জুলাই ২০১৩ ২১:৩৭153787
  • কনফারেন্স থেকে ফেরার পথে ফেলাইটে ঘুম কাটাতে ছবি আঁকছিলুম। তাই দেখে পাশের আধা-ঘুমন্ত লোকটিও উঠে পড়ে সেই ছবিতে কিছু মিছু এঁকে দিল। যদি কেউ বুঝতে না পারে কোনটা কার আঁকা, ভবিষ্যতে রয়ালটি নে' সমিস্যে হয়, তাই সই-ও করে দিয়েছে। দ্যাখেন।
  • Sibu | ২৭ জুলাই ২০১৩ ২১:৩৬153786
  • পিপির সিচুয়েশনটা এই মাত্তর পড়ে শেষ করলাম। কি বলব বুঝতে পারছি না। তবে একটা কথা। যদি আদারওয়াইজ বিয়ে করার ইচ্ছে থাকে তো হোয়াই নট নাও? বিয়ের ইচ্ছে না থাকলে অন্য কথা। একটা পা রাখার জায়গা থাকলে একটু নিশ্চিন্তে কাজ করে সিভি ঠিক করা যায়। কাল কি খাব চিন্তা থাকলে সেটা অনেক সময় কাজের ক্ষতি করে।
  • san | ২৭ জুলাই ২০১৩ ২১:২৫153784
  • দিল্লিতে ঘেভর উঠেছে :-)
  • pi | ২৭ জুলাই ২০১৩ ২১:২৫153785
  • ঃ)
  • মৌ | ২৭ জুলাই ২০১৩ ২১:২২153783
  • মা'কে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম মা'র দাঁত তুলতে। বেশ ভিড়, ছোট চেম্বার, বসার জায়গা পেলাম না। মনে মনে নিজেকে গালি মারলাম আর একটু আগে আসলে আগে ডাক পড়তো। ঘণ্টা খানিক কাটাবার পর গুণে দেখলাম আমাদের আগে একটা হাট্টা গট্টা ধামড়া ছেল, একজন বয়স্ক আর দুজন মাজামাঝি বয়েসের মহিলা, একজন বয়স্ক লোক মোট পাঁচ জন আছে। ডাক পড়ল, ওরে বাবা- ঐ ধামড়া ছেলেটা দাঁত তুলবে তার সাথে সহযোগিতা করতে এসছে তার শ্বশুর-শাশুড়ি-বউ-বড় শালি (ঐ বাকি চার জন) দাঁত তুলতে ঢোকার পর আরও একজন আসলো, বোধহয় ভায়রা ভাই ...।

    দ্বিতীয় চমক, ডাক্তারবাবু, তাঁর সামসাং ট্যাবলেটে ফেসবুক করতে করতে মা'র দাঁত তুললেন।
  • pi | ২৭ জুলাই ২০১৩ ২১:১৬153782
  • আমার ফ্রিজে বা অফ্রিজে ইলিশ নাই। তাই আমিও ঘ্যানঘ্যান কচ্ছিনা।
  • sosen | ২৭ জুলাই ২০১৩ ২১:০৯153781
  • অলস দিন, বাইরে রোদ ঝিলমিল গাছের পাতা, ফ্রিজে ইলিশ, মেঝেতে জিগ-স-পাজল ছড়ানো--
    আমি মোটেই ঘ্যান ঘ্যান করছি না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত