এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৭ জুলাই ২০১৩ ২০:১৩153780
  • পিপিকে এই ১,২,৩ আমিও বলেছিলাম। অন্য ইন্স্টিগুলোর কথাও।
  • de | ২৭ জুলাই ২০১৩ ১৯:৪৯153778
  • বিয়েটা কোন বিকল্প নয় -- কোন অবস্থাতেই আর কিছু হচ্ছে না বলে বিয়ে করে ফেল্লাম -- এই ভুল খবদ্দার কোরো না। তুমি এতো সাহসী মেয়ে -- ঠিক কোন একটা রাস্তা খুলে যাবে।
  • de | ২৭ জুলাই ২০১৩ ১৯:৪৯153779
  • বিয়েটা কোন বিকল্প নয় -- কোন অবস্থাতেই আর কিছু হচ্ছে না বলে বিয়ে করে ফেল্লাম -- এই ভুল খবদ্দার কোরো না। তুমি এতো সাহসী মেয়ে -- ঠিক কোন একটা রাস্তা খুলে যাবে।
  • de | ২৭ জুলাই ২০১৩ ১৯:৪৪153777
  • পিপি,
    কিছু কাজ নিজে একা করে সিঙ্গল অথর / দু-তিনজন সহ-ল্যাবাড়ু মিলেও তো বার করতে পারো। খুব হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে হয়তো প্রথমেই হবে না, কিন্তু যা পারো, যত পারো কাজ প্রিন্টেড ফরম্যাটে আনো। প্রয়োজনে লো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালেই বার করো। এই পরামর্শটা জেনারালি কোন স্টুডেন্টকে হয়তো দেবো না, কিন্তু তোমার বর্তমান অবস্থায় এটা তোমায় বেটার কন্ডিশানে আনবে। তোমার আত্মবিশ্বাস ফিরবে, বসও তোমায় আলাদা চোখে দেখবেন।
  • de | ২৭ জুলাই ২০১৩ ১৯:৩৩153776
  • পিপি,

    পড়ে এতো খারাপ লাগলো কি বলবো! তবে তুমি এখনো চল্লিশের এপারে -- দেশে কিছু না কিছু সুযোগ মিলবে অবশ্যই। তবে পাবলিকেশন নিয়ে অবশ্যই সিরিয়াসলি ভাবো। আমরা ছোট থাকাকালীন বুঝতে পারিনা -- রিসার্চ ফিল্ডে টিঁকে থাকতে গেলে ওই গাজর ঝোলাতেই হবে এমপ্লয়ারদের সামনে। তাই, যত কষ্টই হোক, বসের সঙ্গে ঝামেলায় যাবে না। কাজ পেতেও তার রেকো তো লাগবেই। জব পাওয়ার পরে যত খুশী, যা খুশী ব্যবহার কোরো, পাওয়ার আগে অব্দি মিষ্টিমুখে চালিয়েই যেতে হবে। তবে হ্যাঁ, লিমিট ক্রস করলে অন্য কথা।

    চল্লিশের আগে চেষ্টা করো অবশ্যই।

    ১) সমস্ত DAE বা DST ইন্স্টিট্যুটেই ভিজিটিং সায়েন্টিস্ট পোস্ট আছে। ভালো কাজ করলে অ্যাবজর্বও করে। BARC তেও আছে। এখানে KSKRA ফেলোশিপে জয়েন করা যায়। তবে KSKRA এজ লিমিট বোধহয় ৩২। ভিজিটিং এর এজ লিমিট নেই -- তবে যত তাড়াতাড়ি হয় ততোই ভালো। পাবলিকেশন হবার পরেই চেষ্টা শুরু করো।
    ২) নতুন IIT গুলোতে চেষ্টা করো। রুরকী, গৌহাটি ইঃ তে প্রচুর লোক নিচ্ছে।
    ৩) আইসার বা নাইসার -- মিঁয়া সাব যেমন বল্লেন।

    মোদ্দা কথা চেষ্টা জারি রাখো। আর খুব সিনসিয়ারলি নিজের কাজ নিয়ে ডোবো। দুনিয়া শুদ্ধু লোক ছেড়ে গেলেও আলটিমেটলি তোমার সঙ্গে যা থাকবে সেটা তোমার কাজের এক্সপেরিয়েন্স।

    পরিশেষে একটা একটু ব্যক্তিগত উপদেশ। বাড়ীতে আত্মীয়স্বজন ডাইরেক্ট রিসার্চ ফিল্ডে না থাকলে সব কথা বাড়ীতে শেয়ার না করাই ভালো। তাতে মানসিক শান্তি বজায় থাকে।

    দিন বদলাবেই -- শুধু লেগে থাকো কাজ নিয়ে।
  • সিনফট | ২৭ জুলাই ২০১৩ ১৮:২২153775
  • আর আমাকে মেয়ে ঘরের বিভিন্ন কোনায় দাঁড় করিয়ে তারপর সঙ্গে সঙ্গে টুকি টুকি করে খুঁজে ফেলছে।
  • dd | ২৭ জুলাই ২০১৩ ১৬:৫৮153774
  • ঘ্যান ঘ্যান ? কোথায়। ?সুদু সত্য ভাষণ। ও টুকু করতেই হবে নইলে পরের প্রজন্মো ইন্স্পায়ার্ড হবে কি ভাবে?

    আমার যায়গায় অন্য লোক হোলে অ্যাতোক্ষনে লোটা কম্বোল নিয়ে সোমালিয়া চলে যেতো।
  • kumu | ২৭ জুলাই ২০১৩ ১৬:৫৩153773
  • ডিডিদা,ঘ্যানঘ্যান কর্বেন্না,এই বলে দিলুম।ওঃ,ঘরে বাইরে সর্বত্র ঘ্যানঘ্যানঘ্যানঘ্যান--
  • aka | ২৭ জুলাই ২০১৩ ১৬:৫২153772
  • তিন বছর পরে এমন বেরোলাম তসো ল্যাদোষদার কথা মতন ফিউচার মানিতে।
  • kumu | ২৭ জুলাই ২০১৩ ১৬:৫০153771
  • পিপির লেখা-
    সব ল্যাবারুদেরই এরকম সময়ের মধ্যে কাটাতে হয় অনেক/কিছু দিন।তার ওপর যোগ হয় বাড়ীর চাপ।তবে এও দেখেছি বড় গাছে খুঁটি বাঁধা কিছু ভাগ্যবান/বতীর কখন পেচডি, পেপার ইত্যাদি হয়ে যায়, অন্যে দূরে থাক,সে নিজেও ভাল করে টের পায় না।
    কিন্তু এ আমি বলবই কঠিন দিনের অভিজ্ঞতার কাছে কিছু লাগে না।
    পিপিকে জার্মানির দিনগুলোতে খুবই লড়াই করতে হয়েছে,পি এইচডি ও ওখান থেকেই হয়েছে।আমাদের লাইনে একটা প্রথা আছে,রিভিউ পেপার লিখে পাব্লির সংখ্যা বাড়িয়ে নেয়া,সেটা পিপিরা করে কিনা জানি না।
    যাই হোক,আমিও বলব সুন্দর দিন আসবেই,চক্রবৎ পরিবর্ন্ততে ইত্যাদি।
    সদা থাকো আনন্দে-------
  • dd | ২৭ জুলাই ২০১৩ ১৬:৪১153770
  • আমারো খুব ভালো কাটছে।

    এই খুপরী আপিসে বসে আছি। বোকা বোকা লোকেরা ক্রমাগতঃ ক্যালোর ব্যালোর করছে। ঘরের মধ্যে কার্ড রাইসের একটা মিহিন গন্ধো। চেয়ার থেকে না হাড়গোড় থেকে কিট কিট খিঁচ খিংচ আওয়াজ হচ্ছে। নাক ভেসে যায় অলোকনন্দা জলে প্লাস বিকট হাঁচি।
  • san | ২৭ জুলাই ২০১৩ ১৬:৩৪153769
  • রুটিমাংস খেতে খেতে ডিয়ার ডাম্ব ডাইরি পচ্ছি। খাসা শনিবার।
  • dd | ২৭ জুলাই ২০১৩ ১৬:৩৩153768
  • লাইবস্টাইল অব রিচ অ্যান ফেমাস। ব্যাটা বির্জোয়ার চুড়ান্তো।
  • aka | ২৭ জুলাই ২০১৩ ১৬:২৮153767
  • আর শনিবারের কথা কি বলব। একটু বাদে সমুদ্দুরের বুকে বোটে করে একটা ফোর্ট দেখতে যাব ফিরে এসে যাব অন্য বিচে সেখানে রেতের বেলায় ঘর থেকে সমুদ্দুর দেখতে দেখতে খানিক ইসে। কাল সারাদিন বেলাভূমিতে অলস বিচরণ, মাঝে মাঝে গরম লাগলে একটু গা ও গলা ভিজিয়ে নেওয়া। ফেসবুকে চোখ রাখুন ছবি আসছে ক্রমশ। ও আর আমার কোনো সর্দ্দিও লাগে নি।
  • sch | ২৭ জুলাই ২০১৩ ১৬:১৯153766
  • সিকি - উনি আমাদের বাড়িতে কাজ করেন না -- তা সত্তেও আমি চেয়েছিলাম ওনার সাথে যেতে - মাসি রাজী হন নি - তার ধারণা তার স্বামী যেহেতু একটি রাজনৈতিক দলের সদস্য কাজেই পুলিশ রাজি হবে না কিছু করতে।

    অনেক সময় নিরুপায় ভাবে অনেক জিনিস মেনে নিতে হয় - তবু চেষ্টা করবো
  • Marauder's Map | ২৭ জুলাই ২০১৩ ১৫:৪৬153765
  • কখনো শুনিনি। বরং একই রকম ঘটনায় আমাদের পাড়ায় একজনকে পুলিশে নিয়ে ভালো করে দাবড়ে তারপর ছেড়েছিলো।

    পিপির লেখাগুলো পড়ে বেজায় ব্যোমকে গেলাম। কী বলবো বুঝে পাইনি।

    ঘটনাচক্রে আমার ওপরওয়ালাটা ভালো ছিলো। প্রথম কনট্র্যাক্টটা শেষ হওয়ার পর এখান ওখান থেকে ফান্ডিং-এর ব্যবস্থা করে এক বছর টেনে দিয়েছিলো, তারপর নতুন একটা ফান্ডিং এসে যাওয়ায় বাঁচোয়া। তবে কাজটাজ নিজেরাই করতাম। পেপারও নিজে লিখেই জমা দিয়েছি, জমা দেওয়ার আগে শুধু একবার দেখে দিত। তবে আমাদের লাইনে তো কনফারেন্স বেশি চলে, জার্নালে পেপার বের করতে করতে টেকনোলজি বদলে যায়। একমাত্র Graefe-এর মত ফেনোমেনাল কাজ হলে আলাদা ব্যাপার।

    তবে এদেশে হ্যাটা খেয়েছি। বিলেতে থাকতেই ফেরার জন্যে চাকরি খুঁজতুম। একবার IRL ইন্টারভিউ নিলো। দিল্লী থেকে। সেখানকার জনৈক সিনিয়র রিসার্চার তো বেশ হ্যাটা দিলো - তোমার তো বিশেষ পাব্লিকেশন নেই (তখন কিছু না হলেও খান আষ্টেক বা হয়তো আরো বেশি ছিলো), সবই ছোটখাটো কনফারেন্স (সেটা সার্ভিস ওরিয়েন্টেশনের শুরুর যুগ, সেই কনফারেন্সগুলো আজ বেশ নামকরা), কাজও এমন কিছু আহামরি নয় (সেই পাব্লিকেশনগুলো এখন ১০০+ সাইটেশন)। শেষে IRL জানালো যে ওরা আমাকে "ডেভেলপার" হিসেবে কনসিডার করতে চায়। কাটিয়ে দিলুম। কিন্তু হ্যাটা খেয়ে এম্নি দুঃখ হল যে পল ওয়াটসনকে গিয়ে বল্লুম - যে এরকম এরকম বলেছে - তাহলে কি আমাদের কাজটা তেমন কিছু নয় ইঃ। পল উৎসাহ-টাহ দিলো, কাজও একসময় শেষ হল।

    আজ তো খারাপ নেই। সেই "জনৈক সিনিয়র রিসার্চারের" মত h-index না হলেও একেবারে খারাপ নয়। চলে যাচ্ছে।

    তবে পাকাপাকিভাবে অ্যাকাডেমিয়াতে যাওয়ার আর সুযোগ নেই, বয়স বেড়ে গেছে, আর IITগুলোতে অদ্ভুত একটা জার্নালপ্রীতি আছে। তাছাড়া, ইদানিং মনে হয় এই অ্যাকাডেমিয়ার লোকজন বছরের পর বছর একই জিনিস কীভাবে পড়ায়? কীভাবে এন্থু থাকে?
  • dd | ২৭ জুলাই ২০১৩ ১৫:২৮153764
  • এরম আইন কখনো থাকতে পারে?
    তাইলে তো যে কেউ এক পেগ মদ গিলে অন্য যে কাউকে হুলিয়ে কেলিয়ে দিয়ে এসে "এইত্তো আমি ডাঙায় উঠে গেছি, কুমীর আমায় ধত্তে পারে না" বলে গ্যাটগেটিয়ে চলে যেতো।
  • siki | ২৭ জুলাই ২০১৩ ১৫:২৭153763
  • না, একেবারেই এ রকমের কোনও আইন নেই।

    অল্পশিক্ষিত পেয়ে থানার অফিসার এই রকমের ঢপ দিয়েছে। সঙ্গে আপনি যান। ডায়েরি না করতে চাইলে বলুন পুলিশ কমিশনারের কাছে যাচ্ছেন। অনেক সময়ে কাজ হয়।
  • sch | ২৭ জুলাই ২০১৩ ১৫:২১153762
  • একটা ছোট্ট জিনিস জানা দরকার। কেউ যদি অনুগ্রহ করে জানান তো সুবিধে হয়।
    আমাদের পরিচিত এক কাজের মাসিকে তার হাজব্যান্ড নিত্যদিন মদ খেয়ে এসে পেটায়। আমাদের পরামর্শে সে থানায় অভিযোগ করতে গেলে থানা জানিয়েছে ভারতীয় দন্ডবিধির ধারা অনুযায়ী নাকি মদ্যপ অবস্থায় কেউ মারধোর করলে সেটা দন্ডনীয় অপরাধ না। এরকম কোনো আইন আছে সত্যি ?
  • dd | ২৭ জুলাই ২০১৩ ১৫:১৮153761
  • পদ্যের দিন নয় অদ্য
    মারমার কাটকাট গদ্য
    তার সাথে যদি জোটে মদ্য
    সেরকম চান্স নেই সদ্য
    সর্দির চোটে সব ধুর্ধুর
  • kumu | ২৭ জুলাই ২০১৩ ১২:১৪153760
  • ঘ্যানপদ্য হোক একটা।
    পিপির লেখা ভাটেই তো? পড়ে আসচি।
  • Bhagidaar | ২৭ জুলাই ২০১৩ ১১:৪০153758
  • এবং গেঞ্জি, জাঙ্গিয়া, ইত্যাদি
  • dd | ২৭ জুলাই ২০১৩ ১১:৩৬153757
  • ব্যাঙের নামে রাস্তা বিলেতেও।

    তবে টিভি চ্যানেল সুদু আমার নামেই হয়েছে অদ্যাবধি, সেই যে ডিডি ১,ডিডি ২ ইঃ

    হ্যা হ্যা হ্যা হ্যা।
  • sosen | ২৭ জুলাই ২০১৩ ১১:৩২153756
  • ব্যাং -দির রাস্তা
  • dd | ২৭ জুলাই ২০১৩ ১১:৩১153755
  • আমার পোস্টো পড়তে আপনেদের সময় লাগবে। শনিবারের সকাল বলে কথা। বারোটার আগে বিছানা ছাড়ার দরকারই বা কি?

    উঠে চা খান,বিস্কুট খান। তারপরে লুচি বেগুনভাজা মাংসের চপ খেয়ে ঝিমাতে ঝিমাতে খবোরের কাগজ পড়ুন খুব ডিসগাস্টেড হয়ে। "কিসসু হবে না এই দেশের", বলে হতাশ হয়ে একটা বীয়ারের বোতোল খুলুন। মাছ ভেজেছেন তো?
  • dd | ২৭ জুলাই ২০১৩ ১১:২১153754
  • শুরু হয়ে গেছে ঘ্যান জীবন। শনিবারে ফুল ডে আপিস।

    শুধু আরো কয়েকটা সোনার বাটের জন্য এই অবিরাম চেষ্টা। আর ভালো লাগে না রে ছেনো।

    তারপরে স্যানের ছোঁয়া লেগে ভরপুর সর্দি। সেটাও চলছে।
  • pi | ২৭ জুলাই ২০১৩ ০৮:১২153752
  • ঃ((
  • . | ২৭ জুলাই ২০১৩ ০৭:০৪153751
  • শঙ্খ ঘোষের গদ্য সমগ্র মোট ক'টি বই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত