এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | ২৬ জুলাই ২০১৩ ০৫:০৯153360
  • সি,
    ম্যাগ্নোলিয়ার গল্পটা বলে দিলাম।
    ইতি ছোটাই।
  • sosen | ২৬ জুলাই ২০১৩ ০৫:০৮153359
  • ঘুম্পেয়েছে। ও পিপিদিদি ওই ল্যাবটা ছেড়ে দাউগ্গা, পচা ল্যাব। খুব প্যাপার হয় বুঝি?
  • i | ২৬ জুলাই ২০১৩ ০৫:০৭153358
  • মেয়েকে নিয়ে টরোন্টো থেকে যখন অস্ট্রেলিয়ায় এলাম, মেয়ের বাবা সিডনিতে যে অ্যাপার্ট্মেন্টে থাকতেন সেখানেই থাকতে শুরু করলাম-স্কুল, আপিস কাছাকাছি ছিল মেয়ে আর বাপের। আমাকে বহুদূর যেতে হত অবশ্য। সেটা অন্য গল্প।জায়্গাটা দিব্যি ছিল সব মিলিয়ে-হাটবাজার, ট্রেন বাস, খাওয়ার জায়্গা সব কাছাকাছি-হারবার ব্রিজে হেঁটে যাওয়া যায়, এয়ারপোর্ট যেতে মিনিট কুড়ি। ৭ বছর থেকে গেলাম সে অ্যাপার্টমেন্টে। ৬ বছরের মাথায় অন্য বাড়ির কথা ভাবতে থাকি- আমার বর্তমান কর্মক্ষেত্রের কাছাকাছি একটি অঞ্চল পছন্দ হয়-সেখানেই নানা বাড়ি দেখতে থাকি-কোনোটা পছন্দ হয় না, কোনোটা পছন্দ হলেও দাম শুনে পিছিয়ে যাই-এই ভাবে বহুদিন গেল-খুব হতাশ হয়ে পড়েছি প্রায়, এমন সময় ২০১২ র ১৬ই এপ্রিল-সেদিন ছিল বাংলা নববর্ষ, শনিবার -গোটা তিনেক বাড়ি দেখার কথা-প্রথম বাড়িটা পছন্দ হোলো না-দ্বিতীয় বাড়িটায় যখন ঢুকব-দেখি ঢোকার মুখে একটা ম্যাগ্নোলিয়া গ্র্যান্ডিফ্লোরা-থোপা থোপা সাদা ফুল-ঘাস ভরে আছে-সঙ্গে সঙ্গে মা কে ফোনে করলাম ঐ বাগানে দাঁড়িয়ে-মা, তোমার আমার লেখা যাপনকাল গল্পটা মনে আছে? যেখানে গল্পের চরিত্রটি একটা বাড়ি কিনতে গিয়েছিল-বাড়িটার গেটে একটা ম্যাগ্নোলিয়া গাছ ছিল? যে বাড়িটা দেখতে এসেছি, তার ঢোকার মুখটা ঠিক তেমন। মনে হয় এই বাড়িটা পছন্দ হবে।

    শেষ অবধি ঐ বাড়িটাই কেনা হল ২৪শে মে। আর্থোস্কোপি সেরে ২৪শেই মা বাড়ি এলো হাসপাতাল থেকে। ২৫শে সকালে মাকে ফোনে এ বোল্লাম-মা, ম্যাগ্নোলিয়ার বাড়িটাই হল -গল্পে কিন্তু ওরা কিনতে পারে নি শেষ অবধি।
    ২৫ শে বিকেলেই মা আবার ভর্তি হোলো-সেপ্টিসেমিয়া। চলে গেল ১৬ই জুন। আমরা নতুন বাড়িতে চলে এলাম ২৯শে জুন। ডিসেম্বরে বাড়ি গেলাম। মার ছাই নিয়ে এলাম সঙ্গে।
    ম্যাগ্নোলিয়ার গুঁড়িটা যেখানে শেষ, সেখানে একটা গন্ধরাজের ঝাড় বসিয়েছি।তার তলায় ছাই হয়ে মা শুয়ে আছে।
  • C | ২৬ জুলাই ২০১৩ ০৪:৪৫153357
  • ওঃ ছোটাই, তোমার অভিজ্ঞতাগুলো একেকটা নিটোল গল্প, মাঝে মাঝে মনে হয় তোমার সঙ্গে সঙ্গে যদি যেতে পারতাম! সেই ইছাবট গাঁয়ের কথা শুনেও ওরকম মনে হয়েছিল। ঃ-)
    সেই ম্যাগনোলিয়ার গল্পটা বলবে বলেছিলে, অপেক্ষা করে থাকি শোনার জন্য। একদিন বলে দিও। ঃ-)
  • i | ২৬ জুলাই ২০১৩ ০৪:৪০153356
  • বড়াই,
    বিদ্যুত বিশ্বাস লিপি বিশ্বাস এর সঙ্গে আলাপ হয়েছিল এবছরের গোড়ায়। বোনেরডাঙাপুকুর বোধ হয় জায়্গাটার নাম-যেখানে ওঁদের বাড়ি, কাজকর্মের জায়্গা, শিল্পকর্ম সাজিয়ে রাখা-বিক্রিও করেন।। কৌতূহলী হয়ে ঢুকে পড়েছিলাম তারপর দেখি শো রুমের মধ্যিখানে গাছ- গাছটাকে কেন্দ্র করেই শোরুমের যাবতীয় সজ্জা- দোকানের ছাদ গাছকে আটকায় নি- ওপরে তাকালে গাছের কান্ড ঘিরে গোলাকৃতি নীল আকাশ -বললাম-একি বৃষ্টি ঢুকবে তো-বিদ্যুৎবাবু বললেন-বৃষ্টি ঢোকার জন্যই তো।।ব্যাস জমে গেলাম। বললেন আমরা বন্ধ ঘরে বসে বৃষ্টি দেখি, কাব্য করি, কিন্তু ঘরে ঢুকতে দি না বৃষ্টিকে-ছাতা বর্ষাতি কত কি... এখানে তা নয়।
    অনেক কথা হয়েছিল সেদিন...
    কোনো একদিন ভরা বর্ষায় যাবো।
  • C | ২৬ জুলাই ২০১৩ ০৩:৫০153355
  • ওঃ, আমি এখন টইয়ে নতুন নির্মল আনন্দের থ্রেডটা পড়ছি। সত্যি বলতে কী এরকম এন্টারটেইনমেন্ট খুব বেশী মেলে না যে যাই বলুক।
    যিশু মহম্মদ সবাইকে কাল্পনিক চরিত্র বানিয়ে দিয়েছে! ঃ-) হি হি। এখন বুদ্ধকে কাল্পনিক বানানো তো কোনো ব্যাপারই না! ঃ-)
  • aka | ২৬ জুলাই ২০১৩ ০৩:৩৯153354
  • অ্যাকাডেমিক্সের বসগুলো হেবি বজ্জাত তো। আমাকে মাঝে মাঝে এদিক ওদিক যেতে হয়, কিন্তু গেলে বস আবার হেবি খাতির করে খাওয়ায়। যেন কতই না অপরাধ করল।
  • 4z | ২৬ জুলাই ২০১৩ ০৩:২৯153353
  • সান্দা ঐ একই কথা আমারও মনে হল। সে জন্য জিজ্ঞেস করলাম। প্রথমে আমাকে বলা হয়েছিল কোঅর্ডিনেট করতে। আমি একদিন কথা বলে আর একজনের ঘাড়ে ঠেলে দিয়েছিলাম কিন্তু সে হতচ্ছাড়া মাঝপথে পালিয়েছে। এখন যে দেখছে তার কাজের ঠেলায় রোজ ব্যাংক ফোন করে আমাকে জ্বালাচ্ছে।
  • pipi | ২৬ জুলাই ২০১৩ ০৩:২৬153352
  • অক্ষদা, এখানে তো অ্যাডজান্ক্ট, টেনিউরড কোন ফ্যাকাল্টিকেই দেখি না ১০০ ঘন্টা কাজ করতে! সব ঝাড়টাই তো পোস্ট-ডকদের উপর দিয়ে যায় দেখি। তবে টেনিউর ট্র্যাক ফ্যাকাল্টিদের কাছে কাজ করার চাপ প্রচুর। ব্যাটারা নিজেদের ফ্রাস্ট্রেশন, ইনসিকিয়ুরিটি সব স্টুডেন্ট/পোস্ট ডকদের উপরে ভেন্ট করে। তবে আমার বসের কাছে কেউ লাগে না, উনি লা-জবাব!
  • pipi | ২৬ জুলাই ২০১৩ ০৩:২২153351
  • অক্ষদা, একে ঠিক ভদ্রলোক বলা যায় না। রিসেন্টলি সে মিটিং ডেকে জানিয়েছে যে আমরা পারলে যেন ৭ দিন ২৪ ঘন্টাই কাজ করি এটাই সে এক্সপেক্ট করি। কিছু না থাকলেও উইকেণ্ডে আসা চাই।
  • aka | ২৬ জুলাই ২০১৩ ০৩:১৭153350
  • আমি আগামী কাল ও সোমবার ছুটি নিচ্ছি।
  • a x | ২৬ জুলাই ২০১৩ ০৩:১৬153349
  • পোস্ট ডক আর অ্যাডজান্ক্ট ফ্যাকাল্টি হল চিপস্য চিপ লেবার। কোনো রাইট নেই। স্ট্যান্ডার্ড এক্স্পেকটেশন হল ৮০ আওয়ার্স। অর্থাৎ সপ্তায় সাতদিনই প্রায় ১২ ঘন্টা করে কাজ। এরপর যদি ফ্যাকাল্টি হতে চান তাইলে ওটাকে ১০০ করতে হবে। তাহলে আপনি টেনিউর ট্র্যাকে যেতে পারেন। সেখানে গিয়ে নেক্স্ট সাত বছর আবার ঠিক তাই।
  • সায়ন | ২৬ জুলাই ২০১৩ ০৩:১৫153348
  • আমার কেমন যেন সন্দেহ হচ্ছে ওই বাঁশওলা ব্যাঙ্কটি আমাদের কিনা, কারন ট্রানজিশন আমরাও ইনিশিয়েট করিচি। এদিকে কিছু ফ্রন্ট আপিস আপস্ট্রিম আমাদের জ্বালিয়ে খাক করে দিল। তাদের একটির নাম সামিট। সাতখানি প্যারালাল গো-লাইভ! তার উপরে বিষফোঁড়া জাভা মেসেজিং সার্ভিস এডাপ্টর সব মেমরি খেয়ে শান্তিতে অফলাইন হয়ে গেছে।

    এমন দিনেই তারে বলা যায়।
  • Ishan | ২৬ জুলাই ২০১৩ ০৩:১২153347
  • তোমরা যে কেন এরকম দুষ্টু বসের পাল্লায় পড়ো। গতবছর আমার বসকে কইলাম তোমার কি প্ল্যান আছে বলো, সে অনুযায়ী ছুটি প্ল্যান করব। সে বলল তোমার ছুটির কি প্ল্যান আছে বলো, আমি সে অনুযায়ী কাজ প্ল্যান করব।

    তারপর অবশ্য আমারই হ্যাপা হল। সে অন্য কারণে।
  • a x | ২৬ জুলাই ২০১৩ ০৩:১১153346
  • পিপি, তোমার ভদ্রলোক সত্যিই এক্সট্রীম।
  • a x | ২৬ জুলাই ২০১৩ ০৩:০৯153344
  • আরে কেসি, এটা হল সাইকোলজিকাল ট্যাকটিক। আমারই রাইটফুল ছুটি, তার অদ্ধেক নিচ্ছি তাতেই যেন আমি খুব অপরাধ করছি এরকম যেন আমার নিজেরই মনে হয়।
  • pipi | ২৬ জুলাই ২০১৩ ০৩:০৯153345
  • অক্ষদা, তাও তো শেষমেষ দেয়। আমার জন তো একটি দিনের জন্যও দেয় না। দশ মিনিট চা কফি খেতে গেলেও সেক্রেটারির কাছে লিখে যেতে হয় কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কখন ফিরব আর সেই সময়টুকু ভেকেশন টাইম থেকে কাটা হয়। সিকলিভ নিলেও ডাক্তারের সাট্টি নিয়ে এসে দেখাতে হয়। বাড়ি যেতে পারি নি আজ দুই বচ্ছরের উপর....
  • kc | ২৬ জুলাই ২০১৩ ০৩:০৬153341
  • তাতে কি হল? এরকম পাবলিককে প্রথমেই বলে দিতে হয় ১৭-২৫ থাকবনা। তারপর ছুটি ভরার সমর ১৯-২৩ ভরলেই হল।
  • pinaki | ২৬ জুলাই ২০১৩ ০৩:০৬153342
  • হুঁ হুঁ বাওয়া। হরি পুত্তর এর সাতখানা ইপাব অজ্জিতদা দিসিল। এই মুহুর্তে, হেঁ হেঁ, বলতে নেই, তেনারা আমার কিন্ডলে। টুকটাক ফর্ম্যাট ঘাঁটলে ঘাঁটবে। ওটুকু মানিয়ে নেব। কী আর করা!

    জ্জয়, ক্যালিবারের জ্জয়।
  • C | ২৬ জুলাই ২০১৩ ০৩:০৬153343
  • এই গুর্চয়ের গোটা পঁচিশ থেকে ত্রিশ চরিত্র নিয়ে একটা গা ছমছমে উপন্যাস নামাতে ইচ্ছে করে, হ্যাঁ, নামটাম সব বানানো হবে, শুধু ক্যারেকটারগুলোয় মিল থাকবে। ঃ-) কেউ উপরে সাদাসিধা চাকুরীজীবী ভিতরে সিক্রেট এজেন্ট, কেউ উপরে ভাবেভোলা কবি ভিতরে ভিতরে সশস্ত্র বিপ্লবী, কেউ উপরে গবেষক ভিতরে শিল্পী---এরকম সব ব্যাপার! ঃ-)
  • a x | ২৬ জুলাই ২০১৩ ০৩:০৫153340
  • যেই তেড়েমেড়ে উত্তর দিয়েছি, বলে আহা আমি তো অ্যাকিউস করিনি, সামারাইজ করেছি। অসহ্য!
  • a x | ২৬ জুলাই ২০১৩ ০৩:০৩153339
  • বলেছি ১৯ থেকে ২৩ ছুটি নেব। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ইয়ারের মধ্যে ছুটি না নিলে সেই ছুটি মারা যায়। রোল করা যায়না, কিছু মূল্য ধরেও দেয়না। আগের বছর দুই হপ্তা মারা গেছিল। এই বছর এই ছুটিটা নিলেও এক হপ্তা মারা যাবে। ১৯-২৩ শুনে বলে, ও তার মানে বেসিকালি ১৭-২৫ থাকবেনা। সবার ক্ষেত্রেই এটা করে, যেই কেউ ছুটি চায়, পাঁচদিনের ছুটিটা আসলে ৯ দিনের ছুটি এইভাবে বুঝিয়ে দেয়।
  • C | ২৬ জুলাই ২০১৩ ০৩:০১153338
  • ও, বস। সোজা করে বললেই হয়! ঃ-)
  • a x | ২৬ জুলাই ২০১৩ ০৩:০০153337
  • প্রিন্সিপল ইনভেস্টিগেটর, বাঙ্গালিরা যাকে বস বলে।
  • 4z | ২৬ জুলাই ২০১৩ ০২:৫৮153336
  • * একত্রিশে ডেডলাইন নতুন ইআরপিতে ট্রানজিশনের
  • kc | ২৬ জুলাই ২০১৩ ০২:৫৭153335
  • পি আই প্রজাতি মানে কী? ও অক্ষদা!!
  • C | ২৬ জুলাই ২০১৩ ০২:৫৬153333
  • আমার কেবলই মনে হচ্ছে এই গুর্চয়ের ভালোভালো সাহিত্যমোদী ও সমাজসচেতন জনতা--এই যেমন অক্ষ, হনু, ডিডি, কেসি, পিটি, পিএম আর আরো অনেকে(মানে এত নাম লিখতে পারছি না, সকলেই প্রায়)- এরা যদি ধরুন রোলিং মাসীমার প্রথম বই ক'টা পড়েন---বিশেষ করে হনুর প্রতিক্রিয়া জানতে বড়ই ইচ্ছা করে। ঃ-)
  • 4z | ২৬ জুলাই ২০১৩ ০২:৫৬153334
  • সান্দা, আমাদের একত্রিশ। আর তার মধ্যে একটি ব্যাংক রেগুলার বাঁশ দিয়ে চলেছে। ওদের ঠিক এই সময় ট্রানজিশনের কথা মনে পড়েছে :(
  • C | ২৬ জুলাই ২০১৩ ০২:৫০153332
  • উনি ঠিক কোন্‌ অর্ডারে বলেছিলেন? ভগিনী ও ভ্রাতাগণ নাকি ভ্রাতা ও ভগিনীগণ?
  • a x | ২৬ জুলাই ২০১৩ ০২:৪৮153331
  • এত ইরিটেটিং এই পি আই প্রজাতি যে কী বলব!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত