এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৪০৮ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | 12.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:৪০528693
  • নাহ! সব রোলই কত্তে হয়---তবে নামটা শুনলেই মনে পড়ে সেই ডিম-পরোটা :-))))) রিদ্ধির
  • kd | 59.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:০০528694
  • একটা সিলেক্ট গ্রুপকে দেখেছি ম্যাকডির খাবারের নিন্দে করতে। এদের কী বলা হয় জানি না। সচেতন?
    ভাগ্গিস পৃথিবীতে অচেতন লোকেদের বেশ আধিক্য আর বেশীরভাগ সচেতনেরা বিগএম সাইন দেখে টেম্পোরারিলি অচেতন হয়ে যান - নইলে আমার ম্যাকডি স্টকের কি হালই না হোতো!

    আমার নিজের অবিস্যি বার্গারকিং পছন্দ। দু'টো বিগ হপার, সঙ্গে একটা রুটবিয়ার ফ্লোট - পারফেক্ট রোডসাইড ডিনার।
  • ppn | 112.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:০৩528696
  • সাবওয়ের ফুটলঙ। কেন যে লোকে ম্যাকডি খায়!
  • rimi | 75.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:০৩528695
  • এবার আমি সিরিয়াস মোডে।
    দেখো, ম যেমন বলেছে, অধিকাংশ মানুষই চায়, বা আশা করে: বাঙালী বাবা মার বাচ্চা দেশে বা বিদেশে যেখানেই বড় হোক না কেন, সে বাঙলা ভাষা বলতে পারুক, এবং সবচেয়ে বড় কথা নিজের বাবা মা-র দেশ, যেখানে তার নিজেরও শিকড়, সেই দেশ, সেই ভাষা ও সেই সংস্কৃতিকে চিনতে ও ভালোবাসতে শিখুক।

    কেন আমরা এটা চাই? বাবা মার দৃষ্টিকোণ থেকে - বাবা মার যা কিছু ভালো লাগা, ভালোবাসা তা সন্তানের মধ্যে দিয়ে বাঁচিয়ে রাখা। সন্তানের মধ্যেও সেই ভালোবাসা জন্মে দেওয়া।

    এবার এই ভালোবাসা ব্যপারটা না জন্মাতে পারলে জোর করে ভাষা কিম্বা নাচ গান শিখিয়ে লাভ নেই। অন্যদিকে, বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক যদি গভীর হয়, তাহলে খুব বেশি চেষ্টাও করতে হয় না, আপনা থেকেই বাচ্চা বাবা মার ভালো লাগার জিনিষগুলো নিয়ে নেয়, সেও সেগুলো ভালোবাসতে শেখে - সে ভাষাই হোক, কি খাবার, কিম্বা সংস্কৃতি। এটা হল একটা দিক। আর সেই বাবা মা দেশেই থাকুক, কি বিদেশে, ব্যপারটা একই রকম।

    আরেকটা দিক হল, বিদেশে বড় হওয়া বাচ্চাকে একটা বিরাট বড় আইডেন্টিটি ক্রাইসিসের মুখোমুখি হতে হয়, যখন সে প্রথম স্কুলে বা ডে কেয়ারে যায়। অন্য সবার সঙ্গে মিশে যাবার ইচ্ছে টা মানুষের খুব স্বাভাবিক। সেই ক্রাইসিস বাবা মাকেও যথেষ্ট ধাক্কা দেয়। বহু বাবা মাই তখন দিশেহারা হয়ে যায়, কি করা উচিত বুঝতে পারে না। বাচ্চাকে নিজের ভাষা শিখিয়ে যাওয়া, তার আলাদা আইডেন্টিটিকে পুষ্ট করা, নাকি তার বর্তমান সমস্যার আশু সমাধান হিসেবে তাকে পুরোপুরি আমেরিকান হয়ে যেতে দেওয়া??
    এখানে বাবা মার নিজস্ব বিচার বুদ্ধি, নিজস্ব প্রায়োরিটি এবং চয়েস, বাচ্চার মানসিক অবস্থান এবং ক্ষমতা ইত্যাদি অনেকগুলো ফ্যাক্টর এসে পড়ে।
    তাই এই ব্যপারে জাজমেন্টাল হওয়াটা খুব অনুচিত বলে মনে হয় আমার।
  • deshi | 67.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:০৫528697
  • Burger King একমাত্র দোকান যারা onion ring দেয়, তাদের আমি খুব স্নেহ করি।
  • pi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:০৮528698
  • তবে, কিছু জিনিস নিয়ে অবশ্যই জাজমেন্ট দেওয়া যায়। পরের পর প্রজন্মে বাংলা ভাষার দশা নিয়ে। ইচ্ছাকৃতভাবে হোক কি দায়ে পড়ে কি চেষ্টা সত্বেও না পেরে, যাই হোক না কেন,অনাবাসীদের বেশিরভাগ আর দেশের বাঙালীদের মধ্যেও একটা অংশে বাংলা ভাষা আস্তে আস্তে ডোডোপাখির পথে হাঁটবে। হাঁটছে।

    এবার থ্যাংকসগিভিং এ গিয়ে অনেক তুতো ভাই বোন দাদা দিদিদের সাথে দেখা হল।
    হ্যাঁ, শাড়ি, ধুতিটুতি সবাই পরতে পারে। বাংলাটা পরতে পারেনা।

    ( ডি: কষ্ট করলে পারবে হয়তো। ছোটোবেলায় পড়তো শুনেছি। এখন আর না। কষ্ট করবেই বা কেন ? বলেও ভাঙা ভাঙা, কিম্বা বলেই না। আর তাদের পরের প্রজন্ম ? তারা বোঝেও না। )

    অবশ্য কার তাতে কী, সেই প্রশ্ন তোলাই যেতে পারে।
  • pi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:১২528699
  • রিমিদির লাস্ট প্যারার সাথে একমত। দোষ দেওয়া দেওয়ির প্রশ্ন তো না। বহু বাচ্চাই তো এই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। আর সেটাকেই তো কনফিউজড হওয়া বলে। এই শব্দতে আপত্তি কেন ? :)
  • Nina | 12.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:১৩528700
  • পাই ওটাও খুব কঠিন অঙ্ক--যে যার মতন করে করে চলেছে---ইচ্ছে লড়াই কষ্ট এগুলো সব আছে--কিন্তু এক কথায় বোঝানো নামুমকিন।
  • Siddhartha Sen | 131.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:১৮528701
  • ইঞ্জিরি বলার অপরাধে না, ন্যাকামি করার অপরাধে মেয়েটাকে ক্যালানো উচিত। এরকম দু এক পিস আম্মো দেখেছি। আধো আধো সদ্য ডিম ফুটে ছানা বার হবার ভঙ্গী করে কথা বলবে, তার আর্ধেক লাতিন না গ্রীক বোঝা যাবে না, এদিকে কানের পেছনে বা চুলের নিচে গিজগিজ করছে রাজ্যের ইনহিবিশন, লক্ষিকান্তপুরনেস।

    এদের একটা টিপিকাল এক্সপ্রেশন আছে। সাউথ সিটিতে বাচ্চা দেখে হামলে উঠবে 'ওম্মা সো ছুইট', ক্যাডবেরির জন্য খোনা গলায় পেত্নীর মাছ চাওয়ার মত ঘ্যানঘ্যান করে যাবে 'আঁমাঁয় কিঁনে দেঁ নাঁ', মিনিটে মিনিটে চুলে হাত বুলিয়ে আড়চোখে দেখে নেবে কেউ ঝাড়ি করছে কি না- কিন্তু আসলে যে সে একটি সম্পন্ন গাধা ছাড়া কিছুই নয়, সেটা দু মিনিট কথা বললেই বোঝা যাবে। 'হু ইজ মেধা পাটেকর? ইজ শি বোন অফ নানা পাটেকর?'

    আর আমেরিকায় থাকা আই টি জেন নিয়ে কিছু বলার নেই জাস্ট। ঘেটোবাজিকে এরা এক শিল্পিইর রূপ দিয়েছে। কসশট হয় বাচ্চাগুলুর জঞ্জ। বড় হয়ে এদের অবস্থা ঐ তিন বউ বিয়ে করা শিব-ঠাকুরের মত হয়, এক বউ রাধেন বাড়েন এক বউ খান, আর এক বউ পাড়ার দেওর জান পহেচান। কোন দেশাকে নিজের বলে ভাববে, কোন সংস্কৃতি রাখবে কাকে ফেলবে, সব ঘেঁটে ঘ হয়ে জেতে দেখেছি এদের
  • Nina | 12.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:১৯528703
  • পাই ঐ থ্যাঙ্কসগিভিং এ কি তোর একজনদের সঙ্গে দেখা হয়েছিল?--পাপিয়া দিলীপদা? পাপিয়ার মেয়ে বিয়ে করেছে একটি আমেরিকান (জুইশ) আর তার মেয়েরা অনর্গল বাংলা বলে---কাকাদের ডাকে মেজকাকু সেজকাকু---পাইপিয়ার বাংলায় বেশি অ্যাকসেন্ট ওর নাতনিদের চেয়ে :-)
    আসলে প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল---আর বটম লাইন বোধহ্য সব্বাই ভিক্টিম অফ সারকাম্‌সটানসেস---মানুষ ভাবে এক, হয় আর এক---বাবা মা চায় এক ছেলে মেয়ে হয় তার উল্টো --আবার কোথাও তারা হয় কর্বনকপি--দেশ বিদেশ ফ্যাক্টর নয়--ধ্যুস খুব কঠিন অঙ্ক--আমি ঘঁটে ঘ!
  • Siddhartha Sen | 131.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:২০528704
  • সরি, 'কষ্ট হয় বাচ্চাগুলোর জন্য' বলতে চেয়েছি
  • T | 14.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:২১528706
  • সর্বনাশ, করছেন কি সিদ্ধার্থ বাবু, এই গতকাল নারীদিবস গেল।
  • pi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:২১528705
  • রিমিদির 11:53 র 'আদর্শ দেশী' বাচ্চা কনফিউজড নয় ?

    গোগোল গাঙ্গুলি আইডেন্টিটি নিয়ে কনফিউজড নয় ?
  • pi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:২২528707
  • নিনাদি, আমি তো বল্লাম, অনেকেই চেষ্টা করেন। আর ব্যতিক্রম তো হয়ই।
  • Siddhartha Sen | 131.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:২৩528708
  • নারীবাদ খুব ভাল জিনিস। ওনাদের একটু বাদ দিলে সকলেরই মঙ্গল

    (ডি: এই বাজে পানটি আমার না)
  • pi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:২৪528709
  • নিনাদি, নাম বল্লে একজনকেও চিনতে পারবো না :(
  • deshi | 67.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:২৫528710
  • আমেরিকাতে না জন্মালেও বা বাবা মা দেশি না হলেও প্রচুর লোক confused হচ্ছে অবশ্য।
  • Nina | 12.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:২৯528711
  • কনফিউসড এখনকার সব বাচ্চারা-গ্লোবালাইজেশনে---আবার যেমন এখানে ইটালিয়নরা নিজেদের ধরণটা ঠিক ধরে রেখেছে---জার্মান পোলিশ--যতটা পারে--তেমনই ভারতিয়রাও হবে --মেল্টিংপটে পড়ে কিছু হারাবে কিছু নতুন পাবে কিছু ধরে রাখবে--আমার তাই মনে হয়। আর ভারতীয় বলতে বাঙালী পাঞ্জাবীরা চট করে সাহেব হয়--সেতো দেশেও হয়--কিন্তু গুজরাতি সাউথ ইন্ডিয়ানরা কি বদলায়--দেখিনা তো
  • Nina | 12.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৩১528712
  • সিদ্ধার্থবাবু
    ওনাদের বাদ দিলে? নারী দের? তাইলে পুরুষরা তৈরি হবেন কোথায়?
  • deshi | 67.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৩৬528714
  • তার মানে কি বাঙ্গালিদের আত্মবিশ্বাসের অভাব আছে? দকি্‌খন ভারতীয় বা গুজরাতিদের তুলনায়?
  • Nina | 12.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৩৮528715
  • আবার আত্মবিশ্বাসের অভাব এল কোদ্দিয়ে--আমি ঝগরা করবন্না।
    অন্য প্রদেশের লোকেরা অত সাহেবিয়ানা কবুল করেনা যতটা আমরা করি পাঞ্জাবিরা করি--দেশেও বিদেশেও--চিরকাল।
  • pi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৩৯528716
  • নিনাদি, এই টইতে আর নমকের চিন্তা কেন ? নির্মোহ তো! :)
    লিখে ফ্যালো, যা মনে হয়, নুনকে গুলি মেরে :)
  • Nina | 12.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৪৩528718
  • আরিব্বাস! নুন কে গুলি মারা--কি অসম্ভব ভাল টিপ হতে হবে---
    লিখুম লিখুম---তবে ঐ কিছু পাবে কিছু হারাবে কিছু ধরে রাখবে---সব্বাই। ঐ মাপগুলোর অ্যাভারেজ কম বেশি হবে--প্রজন্ম হিসেবে---
    সেতো আমার বাবাও বলেতেন " আমরা পকেটে টাকা নিয়ে গিয়ে ঝোলায় বাজার আনি--তোরা উল্টোটা করবি----কিন্তু তখন তো এই ম্যাজিক ক্রেডিট কার্ড আসেনি---বিনি পয়সায় গাড়ী ভর্তী??
  • Siddhartha Sen | 131.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৪৩528717
  • এরম এক পিস দেখেছিলাম, বাচ্চাটার ওখানেই জন্ম। দশ বারো বছর বয়েস। মা প্রাণপণে গাঁতিয়ে যাচ্ছে যাচ্ছে ভারতীয় কালচার মাথায় হাতুড়ি মেরে ঢোকানোর জন্য। তবলা বাজাও, গায়ত্রী মন্ত্র শেখো, বাল করো ছাল করো এসব। এদিকে যাক্কলা, সে ছেলে তো স্কুলে গিয়ে মিশছে আম্রিকানদের সাথে, যেখানে এসব কিসস্যু হয় না। সক্কলে যখন পিয়ানোর ক্লাসে যায় সেই বাচ্চাকে নিয়ে তার মা যায় তবলা শেখাতে, কি, না ছেলে ভারতীয় হবে। ছেলের প্যান্টুল তদ্দিনে ঢিলে।

    মা ভদ্রমহিলার এন্থুও দেখার মত ছিল। বরকে এস-এম-এস করছে, 'আজ ভুষুন্ডীর মাঠ শোনানোর অ্যাসাইনমেন্ট আছে কিন্তু'। ছেলে বাংলায় কাঁচা বলে বাংলা গল্পগুলোর শর্ট ভার্সন নিজের মত করে বাংলা ইংলিশ মিশিয়ে শোনাচ্ছে। কি শেখাচ্ছে সে ভগাই জানে। নির্ঘাত এ ছেলে বড় হয়ে কপালকুন্ডলা গল্পের মানে বুঝবে 'কাপালিকের ডটার করিলে ম্যারেজ সাগরতলে সটান গ্যারেজ'।
  • kd | 59.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৪৪528719
  • নিশানের পোস্ট পড়ে মনে হয় ওনার স্যাম্পলিং অতিরিক্ত ভাবে আঞ্চলিক, বা উনি নিজের পছন্দমতো সিলেক্টিভ।

    একটা কোশ্ন, ""general british'' ব্যাপারটা কী? ব্রিটিশদের মধ্যে ইংলিশ, ওয়েল্‌শ, স্কট, আইরিশ আছে, সকলেই কি এর মধ্যে পড়ে? এরা সকলেই ""শিজিউল'' বলে? আমায় মিডল্যান্ডসে থাকাকালীন কয়েকজন সাদাচামড়ার সঙ্গে কথাবার্তা বলতে হয়েছে, এরা তো দেখি ""শ্যেডিউল'' বলে। তবে এরা ব্রিটিশ কিনা বলতে পারবো না, এখানে লিখতে হবে জানলে তাদের পাসপোর্ট চেক করে নিতুম। প্রিন্স চার্লসকেও ""শ্যেডিউল'' বলতে শুনেছি, তবে উনি তো ঠিক সাহেব না, গ্রীক-জার্মান।

    আমার ইয়াঙ্কি দেশে বেশ কয়েকদিনের বাস, সেখানেও তো বেশীর ভাগ লোকাল ""শ্যেডিউল'' বলে। কে জানে বাবা?

    আমার দক্ষিণী বউমা ক্ষেপে গেলে মাতৃভাষায় কথা বলে, যার একবর্ণও বুঝি না। সে তো বলে, ওটাও নাকি ইংরিজি! আর হ্যাঁ, ও "স্কেজিউল'', ""অফটন'' ইত্যাদি বলে আর ছেলের কাছে প্যাঁক খায় (বেশীরভাগ ক্ষ্যাপার কারণ তাই)।

    নিশান কি বড্ডো বেশী জেনারালাইজ করছেন?
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৪৭528720
  • স্কেজিউল, স্কেডিউল শুনেছি এদেশে। শিডিউল বরম শুনিনি। এটা কিরকম হলো?
  • deshi | 67.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৪৯528722
  • When Harry Met Sally এই নিয়ে গান আছে
  • Nina | 12.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৪৯528721
  • সে তো খাস কলকাতায় বসেও দাদুর গান গুনগুন কল্ল এই প্রজন্ম উ-লালা জুড়ে? তবু তো দাদুর গান জানল--এই না ঢের--আগে তো শুনতৈ না---অব্‌শ্‌য় পরিবত্তনের ঠালায় এবার কি হবে কেজানে--বেচরা দাদু!
  • deshi | 67.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৫০528723
  • ঐ স্কেজিউল শিডিউল ইত্যাদি
  • kd | 59.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৫৪528726
  • নীনা, দিলীপ মানে দিলীপ ভৌমিক? অরিজিনালি বাল্টিমোরের? সে তো পুরো গান, নাটক পাগোল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন