এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৩৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৯ মে ২০১৪ ০৮:১৭637171
  • জিততো তো, একক সংখ্যাগরিষ্ঠতা পেতো কি

    তবে ঐ ভোট শেয়ারের ছবিটা থেকে একটা জিনিস খুব ভাবার মত। তৃতীয় বৃহত্তম ভোট শেয়ার যার, বিএসপি, ৪ না ৫%, তারা একটিও আসন পায়নি ! ৩২% ভোট পেয়ে বিজেপি ২৮২ টা আসন। ভোট শতাংশের প্রতিফলন নিয়ে কোন রিফর্মের প্রয়োজন আছে কিনা ভেবে দেখা দরকার। হ্যাঁ, এটা হলে বঙ্গেও বিজেপি র ভাগ বাড়বে জেনেই বলছি।
  • jhiki | 190.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:২২637172
  • ভোটের আগে তো আপের একটাও সংসদ ছিল্না ঃ))

    পিএম ক্যান্ডিডেটের সাথে ডিবেট করতে চাওয়ার আগে নিজের যোগ্যয়াও তো জানা দরকার!
  • π | ১৯ মে ২০১৪ ০৮:২৪637175
  • এটাই স্ট্যান্ড হয়ে থাকলে বলতে হবে খুবই উদ্ধত ও অহঙ্কারী স্ট্যান্ড।
  • SC | 34.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:২৪637174
  • মোদী আর কেজরির মধ্যে ডিবেট হলে কার রাজনৈতিক লাভ বেশি? নিশ্চয় বলে দিতে হবে না। কেজ্রির তো কিছু খোয়ানোর নেই, মোদী একটা ভুল করলেই লোকে বলবে ei দেখ, কেজ্রির সাথেই পারে না, সে আবার দেশ চালাবে!
    ডিবেটে একটা ছোট্ট ভুল candidate এর ভাগ্য নির্ণয় করে। বেনগাজি নিয়ে রমনীর ছোট একটা ভুল, এক ধাক্কায় কতখানি নামিয়ে দিল।
    মোদী কি এততাটি বোকা, ডিবেট যখন ম্যান্ডেটরি নয়, ডিবেট করতে jabe যেচে যেচে। কেজরির প্রধানমন্ত্রী হওয়ার kono সম্ভাবনাই নেই, মদির তো আছে।

    সোশাল মিডিয়াকে ব্যবহার করেছে je ভলুন্তিয়ার রা, তারা শিক্ষিত ছেলেপুলে, আই টি তে kaj করে। ফেবুতে কাউকে কাউকে দেখতাম, বন্ধুর বন্ধু ইত্যাদি। এরা sokolei বিজেপি কিনবা আপের সমর্থক। কং এর সমর্থক, আমার বন্ধুমহলে অন্তত কাউকে দেখিনি। রাহুল কে পি এম চাই, এরকম আমি যুবসমাজের খুব কম লোককে বলতে শুনেছি। হয়ত পরিবার কংগ্রেস করে সক্রিয়ভাবে, এরকম কেউ হতে পারে, তার বাইরে নেই। তো সোশাল মিডিয়ার প্রচার তা কে করবে। আমার এক বন্ধু খুব সক্রিয় আপ। তার ফেবু দেওয়ালে মোদী আর আপ প্রতিদিন খিস্তাখিস্তি চলত। কংগ্রেসের নাম কেউ ভুলেও কোনদিন boleni। তাহলে এদের সোশাল মিডিয়াতে প্রচার তা করবে কে?
  • π | ১৯ মে ২০১৪ ০৮:২৬637176
  • ঝিকিদির পোস্টের পরিপ্রেক্ষিতে বললাম।

    আর একক সংখ্যাগরিষ্ঠতা পাবার পর এটাই যদি বিরোধীদের প্রতি অ্যাটিচিউড হয়ে থাকে, তাহলেও কিছু বলার নেই।
  • একক | 24.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:২৯637177
  • এড এর এফেক্ট আচ্ঘে কিনা কথা হচ্ছে . আশেপাশের লোকের নেই কিনা তা নয় . সবই ইনফরমেশন সোর্স . এবং ভারতের মত বড় দেশে গুজরতে কী হচ্ছে জানার রিলেব্ল্স ইনফরমেশন সোর্স অবৈস্শই এড বা মিডিয়া . পার্সোনাল এনেকদত খুব একটা ভরসার নয় . ওগুলো ওই আমি শুনেছি অমুক বলেছে টাইপের . মাস এফেক্ট কম . এড টা যখন গ্রাউন্ড লেভেল তৈরী করে দেয় তখন আবার ওগুলোই বেটার কাজ করে .
  • π | ১৯ মে ২০১৪ ০৮:৩০637178
  • SC, সেটাই তো বলছি, এরকম ডিবেট হলে অনেক কিছু ইস্যু নিয়ে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যেতে পারতো। কেজরিওয়াল সেজন্যই চেয়েছিলেন।
    এরকম ডিবেট মাস্ট করা হলে মন্দ হয় না।
  • Ekak | 24.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:৩৩637179
  • প্রাইভেট ডিবেট আবার মাস্ট হয় নাকি। মোদী চিরকাল ডিবেট এড়িয়ে যায়। ডিবেট করা মোদীর রাজনীতির অঙ্গ নয়। ভবিষ্যতেও করবেনা। দ্যাট ডাসন্ট স্যুট দেয়ার পলিটিক্স।
  • SC | 34.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:৩৪637181
  • অবশ্যই। ডিবেট তো হওয়াই উচিত। বেঙ্গালুরু তে এরকম একটা চেষ্টা মনেহয় হযেছিল, লোকাল প্রার্থীদের নিয়ে। তারপরে চেয়ার ছোঁড়া ছুঁড়ি হয়ে শেষ হয় কারণে।
    তো সে যাই হোক, সমস্যা হচ্ছে ভারতে তো প্রেসিডেনশিয়াল মডেল না, প্রধানমন্ত্রী কে হবেন, সে তো সংসদীয় দল ঠিক করে। তাই অফিসিয়াল্লি এরকম করা মনেহয় চাপের। কংগ্রেস যেমন কখনই বলেনি, প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে। সংসদীয় দল নির্বাচন করবে বলেছিল।
  • jhiki | 190.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:৩৮637182
  • পাই, ঐ অহঙ্কারটাই ব্যান্ড মোদী, ওটাই বিজেপিকে ২৮০ র ওপরে সীট এনে দিয়েছে ঃ)))

    তবে, ব্যক্তিগত ভাবে কাউকে প্রতিপক্ষ মানতে গেলে তার প্রতিপক্ষ হওয়ার যোগ্যতাও দেখা দরকার। মমতা বা জয়ার ক্ষেত্রে একথা বলতাম না। তারা ডিবেট চাইলে এবং মোদী আগ্রহী নাহলে সমালোচনাই করতাম।
  • PL | 103.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:৪৯637183
  • আমার তো ছোটবেলা থেকেই ডিবেট দেখতে ভালো লাগে। বেশ কিছু প্রেসিডেন্শিয়াল ডিবেটও দেখেছি। এই ডিবেট কালচার আমাদের দেশেও চালু হলে মন্দ হবে না, তবে বেস্ট অফ থ্রী করতে হবে। আমার ড্রিম ডিবেট হবে অ্যালিক পদমসি (মোদী বিরোধী) বনাম অরুন জৈটলী। উফ!
  • π | ১৯ মে ২০১৪ ০৮:৫১637184
  • SC, না প্রধানমন্ত্রী প্রার্থীদের মধ্যেই ডিবেট হোক, বলছি না। যেকোনো কেন্দ্রের যুযুধান প্রার্থীদের মধ্যে ডিবেট চালু করার কথা বলছি।
  • jhiki | 190.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:৫৩637185
  • একক ঠিক উল্টো কথা বলছেন। নাহলে ইলেকশন কমিশনের এত প্রচারের পরও লোকে ইভিএম থেকে ইলেকট্রিক শক পাওয়ার ভয় পেত না। আশেপাশের মানুষ কী বলছে সেটা সব স্তরের লোকের কাছে ম্যাটার করে। ভিন রাজ্য থেকে গুজরাটে কাজ করতে যাওয়া শ্রমিকের সংখ্যা তো নেহাত কম নয়।

    আর গুজরাট মডেল সম্পূর্ণ ঢপ হলে ২৬/২৬ এর রহস্য কী?
  • SC | 34.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:৫৫637186
  • আমার ডিবেট দেখতে দারুন লাগে। ইউটুবে অনেক পুরনো মার্কিন প্রেসিডেনশিয়াল ডিবেট দেখি মাঝে মধ্যে, বুশ-gore, রেগান-কার্টার।
    এন ডি টি ভিতে ডাকলে হয়ত দেখতে পাবেন। মাঝে একটা প্রোগ্রাম হত, স্বপন দাসগুপ্ত আর মনি iyer কে ডাকত। সেটা বেশ ভালো হত।
  • Ekak | 24.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:৫৯637187
  • ইয়ে। এবার একটু সত্যের অপলাপ হচ্ছে :) মোদী তো কালকেই জন্মায় নি। অন্বেকদিন হলো :) ডিবেট করা তো দুরে থাক এমনকি প্রশ্নোত্তরে পরলেও মুখ লাল করে বসে থাকত। অসম্ভব অথরেতরিয়ান এবং কোনরকম অপছন্দের প্রশ্নের উত্তর দেয়না। অনেক টেলেভিশন ইনস্ট্যান্স আছে এরকম যেখানে গুজরাট দাঙ্গা নিয়ে প্রশ্নে জাস্ট মরা ছাগলের মত চোখ আর উন বাঁদরের মত লাল মুখ নিয়ে মোদী বসে। হী ইস আ ব্যাড ডিবেটার। এমনকি কায়দা করে কথা কাটাতেও পারে না। ভালো স্পিচ দেয়। বাট নত ডিবেট।

    এই কারণেই মোদী কোনরকম ডিবেট থেকে কমপ্লিট সরে যায়। মিডিয়া তে ইমেজ তৈরী করা হয়। মোদী র ওই অহংকারী ব্র্যম্দ ইত্যাদি সুনিপুম নির্মান। বাই নেচার রোগ। রোগ আর অহং এক না। মোদীর দূরদর্শী বুদ্ধি -ধূর্ততা এগুলো প্রশংসা করছি -মিডিয়া র প্রসংসা করছি মানে এই নয় যে আগের সেইসব মুহূর্ত ভুলে গেছি :) এনিওয়ে, রাষ্ট্র চালাতে গেলে ডিবেট করতে হবে এটা কোনো নেসিসিতি নয়। ওসবের জন্যে দলীয় মুখপত্র আছে।
  • lcm | 118.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:০২637188
  • আন্দামান নিকোবরে বিজেপির বিষ্ণুপদ রায় জিতেছে, গতবারেও জিতেছিল। ৭৭ সাল থেকে বিষ্ণুপদ রায়, আর কংগ্রেসের মনোরঞ্জন ভক্ত- এরাই পাল্টাপল্টি করে আছে।

    অরুনাচল প্রদেশে বিজেপি, কংগ্রেস ১-১, টাই হয়েছে।

    গোয়া, দমন-দিউ, দাদার-নগর-হাভেলি তে বিজেপি জিতেছে।

    কন্যাকুমারী-তে বিজেপি জিতেছে।

    এইসব জায়্গায় সর্বভারতীয় পার্টি বলতে তো কংগ্রেস আর বিজেপি। কাশ্মীর থেকে কন্যাকুমারী - জাতীয় পার্টি বলতে তো এরা দুটোই। এদের কেউই ভোটে জিতবে।
  • Ekak | 24.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:০৩637189
  • ঝিকি

    কে বলেছে সম্পূর্ণ ঢপ ? আমি একটা জায়গাতেও বলেছি দেখান ? মিডিয়া র প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছিলুম। আপনি পর কন্সিভ্লি ধরে নিয়েছেন আমি আমি মানে ঢপের প্রচার বলছি :) একেবারেই তা নয়। সত্য-আংশিক সত্য এসব সব রাজ্যের মডেলেই থাকে। সেটা আলাদা তর্ক। মিডিয়া কে বিজেপি দারুনভাবে ইউস করেছে তার সঙ্গে গুজরাট মডেল সাপ না ব্যাং এই তর্কের কোনো সম্পর্ক নেই।
  • jhiki | 190.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:০৪637190
  • এখন তো মুখ লাল করলে চলবে না। পার্লামেন্টে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতেই হবে। আপাততঃ সেই পার্লামেন্টটাই চালু হতে দিন। দুধ-জলের অনুপাত চোখের সামনেই দেখা যাবে।
  • Ekak | 24.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:০৭637193
  • এখন উনি বিনয়ের অবতার হবেন এবং ঝানেলা এড়িয়ে যাবেন। সেটা আমি সমর্থন ই করি। রাত্রদিন ওই ঘরটার ম্নধ্যে বসে কাগজ ছোঁড়া ছুঁড়ি করে কিছু কাজের কাজ হয়না :D
  • PL | 103.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:১৩637195
  • SC, আমিও উটুবে অনেক ডিবেট দেখি। আমার আরেক ফেভারিট বক্তা বিল ক্লিন্টন।

    এদেশে সুব্র স্বামী কেও মাঝে মাঝে ভাল্লাগে, কারন লোকটা অসম্ভব খচ্চর। উল্টোদিকের লোককে খেপিয়ে দিয়ে ফিক্ফিকিয়ে হাঁসতে থাকে। কয়েকদিন আগে যেমন ডেরেক ওব্রায়েনকে বললো, ইউ কলড আস নেমস, অ্যান্ড উই এনজয়েড ইট - আর ডেরেক খচে বোম হয়ে গেল।
  • jhiki | 190.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:১৩637194
  • ও তাহলে টিভিতে গুজরাট মডেল এর প্রচার দেখে মুগ্ধ হয়ে গুজরাটিরা ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে ঃ)

    ঢপ, মিথ, মিথ্যাচার এরকম কম শব্দতো এই কমাসে শুনলাম না!!

    তবে সেসব অতীত, আমি বর্তমান আর ভবিষ্যতবাদী। মোদীর ইন্ডিয়া মডেল এর প্রতি বেশী উৎসাহী, যদিও জানিনা কবে রিলিজ হবে!
  • PL | 103.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:১৮637196
  • Ekak, জানিনা মোদী এখন কি করবে, তবে শেষ কয়েক মাসে কিন্তু উনি অনেকটা ইভল্ভ করেছেন। ওনার পুরনো কোন প্রোগ্রাম যদি দেখে থাকেন, আর এখনকার বক্তৃতা গুলো, বেশ কিছু পার্থক্য পাবেন। বডি ল্যাঙ্গুএজ পাল্টেছে। নিশ্চয়ই টিভি প্রেজেন্টেশন নিয়ে ক্লাস করেছেন, ভবিষ্যতেও করবেন আশা করি।
  • jhiki | 190.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:২৪637198
  • এখন আর মোদীর নিজের ঘষামাজার দিকে সময় নষ্ট করা উচিত হবে না। বিপুল প্রত্যাশা, অনেক কাজ।

    আর কাজ করে পাওয়া সাফল্য এমনিতেই শরীরের ভাষা বদলে দেবে।
  • lcm | 118.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:২৮637199
  • হ্যাঁ আবার ঘষা মাজা কিসের। তাছাড়া মোদির কবিতার বই বেরিয়েছে - ৬৭টি মূল গুজরাটি ভাষায় লেখা কবিতার ইংরেজি অনুবাদ।
    এবার শিক্ষিত মধ্যবিত্ত বাঙালী মোদি-কে নিয়ে একটু আঁতলামোও করত পারবে।
  • PL | 103.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:৩৩637201
  • যেকোন ব্র্যান্ডেরই দৈনিক ঘষামাজা দরকার হয়, ব্র্যান্ড মোদীরও হবে।

    (এটা কিন্তু প্রাচীন অরন্য প্রবাদ নয়)
  • lcm | 118.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:৩৪637202
  • ব্র্যান্ড হল তাইলে কাঁসার বাসন...
  • jhiki | 190.*.*.* | ১৯ মে ২০১৪ ০৯:৪১637204
  • সে আবার ব্যবহারের আগে একটু তেঁতুল দিয়ে মেজে নিলেই হবে। বছর চারেক আর ব্র্যান্ড মোদীকে বিক্কিরি করার দরকার নেই, মোদী সরকারকে লোকের চোখে সফল রাখলেই হবে ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন