এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৪২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৯ মে ২০১৪ ০১:১২637138
  • ওঃ ১ঃ০৯ এই দেখার আগেই লিখেছি।
  • π | ১৯ মে ২০১৪ ০১:১৩637139
  • এদুটো থাক।



  • - | 109.*.*.* | ১৯ মে ২০১৪ ০১:১৪637140
  • নাঃ, মিডিয়া অ্যান্টি মোদি হবেই বা কেন? কিছু লোক ফ্যাসিবাদের জুজু দেখাচ্ছে বলেই? আরে, যে জাতির মানুষের মাথায় মার্ক্সিজম আসে সেই জাতিরই মধ্যে হিটলারও আসে। এ দেশের লোকেরা দুটোর একটার সঙ্গেও কানেক্ট করতে পারবে না। স্বাভাবিক। সেইজন্য ভারতকে তার মত করেই দেখতে হবে। বিদেশী রাষ্ট্রনায়কের ছবি দিয়ে জুজু দেখালেই তো হবে না!!
  • ঈশান | ১৯ মে ২০১৪ ০১:১৬637141
  • চেষ্টা তো হয়েইছে। কেজরি তো গুজরাটে গিয়েই প্রচার করেছেন। লোকে টুকটাক লিখেওছে। কিন্তু সাফল্য নাই। সেটি মোদীর।
    এখানে যোগেন্দ্র যাদব মডেলটা আমার অব্যর্থ লাগে। দেশব্যাপী (বা রাজ্যব্যাপী) ঠিকঠাক ক্যান্ডিডেট/অল্টারনেটিভ না দিতে পারলে, খুচরো কথা বলে হাওয়া ঘোরানো যায়না।
    তবে এই টুকটাক কথা থেকেই তো নানা ফর্মেশন তৈরি হয়। সে জন্য সময় এখনও ফুরিয়ে যায়নি, বললাম। কয়েক বছর পরে যেন মোদীকে ধন্যবাদ দিতে পারি, বাকিদের ঐক্যবদ্ধ করে দেবার জন্য, এই আশায় আছি।:-)
  • π | ১৯ মে ২০১৪ ০১:১৮637142
  • As many as 694 cases of paid news – or news for which the media organisations took money to publish or broadcast – were detected by the Election Commission in this election, official said.

    By the time the 10 phases of the polls ended to form the 16th parliament on May 12, thousands of cases of paid news were reported, according to EC officials. In 3,053 cases, notice was issued by the EC suspecting a foul play, an official said.

    "We served 3,053 notices, 694 of which were found to be genuine cases of paid news by our Media Certification and Monitoring Committee," EC Director General Akshay Rout told IANS. "We define paid news as those items which are published as news but are advertisement in nature," he added.

    কিছু নমুনা পাওয়া গেলে ভাল হত।
  • π | ১৯ মে ২০১৪ ০১:২৫637143
  • তীব্র মেরুকরণের আবহাওয়া মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের মত হল। কিন্তু প্রেসিডেনশিয়াল ডিবেটটা হল না। যেটা হওয়া দরকার ছিল। কেজরিওয়াল চেয়েছিলেন, ওপেন ডিবেট। এই নিয়ে একটা পিটিশনও ঘুরছিল। রাহুল, মোদি, কেজরির ডিবেট হোক। মোদিই কি রাজি হননি ?
  • SC | 34.*.*.* | ১৯ মে ২০১৪ ০১:৩৬637144
  • ইউ পি র মুসলিম ভোট কতখানি পেয়েছেন মোদী এরকম কোনো হিসেব আছে?
    (প্রশ্নটা করার পরে মনে হচ্ছে এরকম হিসেব যখন লোকে করে, কি করে করে?
    নির্বাচন কমিসন তো এরকম কিছু বলে না মনেহয়।)
  • π | ১৯ মে ২০১৪ ০১:৪৩637145
  • ২৮২ জনের মধ্যে মুসলিম কেউ আছেন ?
  • Arpan | 125.*.*.* | ১৯ মে ২০১৪ ০১:৪৪637146
  • অ্যাটলিস্ট লালু আর নীতীশ তো ঐক্যবদ্ধ হতে চলেছেন। ঃ)

    এই মডেল ফলো করে ক্রমে ক্রমে মুলায়ম আর বহেনজি, ডিএমকে আর আম্মা, কারাত আর মমতা ইঃ ঃ))
  • π | ১৯ মে ২০১৪ ০১:৪৭637148
  • ইউ পি নিয়ে অনেকের মতে, এবারে অনেক বেশি ' সেকুলার ' ফোর্সের উপস্থিতি বিজেপি র এই রমরমার কারণ।
    মুসলিম ভোটটা চারটে পার্টির মধ্যে কেটেছে। তারওপর বিজেপি মুসলিম ভোট পাবে কি ?
  • Ekak | 24.*.*.* | ১৯ মে ২০১৪ ০১:৫২637149
  • ফিয়ার ফ্যাক্টর থেকেই তো পাওয়া উচিত। ভয়ে পেলে মানুষ শুধু বিপক্ষে যায় এমন তো নয়।
  • SC | 34.*.*.* | ১৯ মে ২০১৪ ০২:১১637150
  • হতে পারে ভোট কাটাকাটি। কিন্তু ৭৩ /৮০ তা সিট যারা জিতেছেন, মুসলিম সাপোর্ট ছাড়া? ইউ পি তে মনেহয় ২৪% মুসলিম (এটা ভুলও হতে পারে,দেখতে হবে চেক করে)। বোঝার চেষ্টা করছি যে মুসলিম সাপোর্ট বিজেপি পেল, নাকি ভোট কাটাকাটি তে গুরুত্বহীন হয়ে গেল। কারণ যারা এতদিন বলছিলেন মোদী ইউ পি সুইপ করবেন, তাদের বিরুদ্ধে আমার মেন আর্গুমেন্ট ছিল, যে ইউ পির মত মুসলিম পপুলেশন আছে যেখানে, বিজেপি কখনই সুইপ করতে পারে না। এখন তো দেখছি আমি ভুল ছিলাম। :(
    কিন্তু কেন ভুল, সেটাই বোঝার চেষ্টা করছি।
  • SC | 34.*.*.* | ১৯ মে ২০১৪ ০২:১৩637151
  • উইকিতে দেখলাম ১৮%
  • - | 109.*.*.* | ১৯ মে ২০১৪ ০২:৩৪637152
  • পাই ১টা ২৫, শুনেছি রাগা রাজী হন্নি।
    মোদি সব সময়ই, অ্যাটলিস্ট প্রচার চলাকালীন সর্বদাই সংবাদ মাধ্যমের সঙ্গে সহযোগীতাই করেছেন বলে মনে হয়েছে।
  • কল্লোল | 125.*.*.* | ১৯ মে ২০১৪ ০৭:০৩637153
  • এবার একটা জিনিস দেখে অবাক হলাম। কংগ্রেসের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যানিং বলে কিছু ছিলো না।
    মোদী আর হিটলারের হাত তোলা ছবি দিয়ে কিছু ছেলেমানুষী প্রচার চলেছে। সেটার উল্টো প্রভাব পড়েছে। মোদীর বউ নিয়ে যে ঘটনাটা ঘটলো, সেটাও বেশ অপরিপক্ক ভাবে পেশ করা হয়েছে। উল্টে সেই বউ তো মোদীতে গদগদ এমন প্রচারই বেশী দেখেছি।
    অথচ কংগ্রেস টাকা কম পেয়েছে বলে তো মনে হয় না।
    বামেরা চেষ্টা করলো, কেজরীও চেষ্টা করলো - গুজরাটের উন্নয়নের মিথ্যাকে সামনে আনার। কেউই খুব দৃঢ়তার সাথে করেনি। কেমন যেন খাপছাড়া গোছের।
  • π | ১৯ মে ২০১৪ ০৭:৩২637154
  • কল্লোলদার এই কথাটাই বহুবার বলে আসছি। কংগ্রেসের এমত গা ছাড়া আচরণ, যুদ্ধের আগেই হেরে বসে থাকা, রিসোর্স ও মেটেরিয়ালকে কোনোভাবেই ব্যবহার না করাটা একটা বড় ধাঁধা।
  • PL | 208.*.*.* | ১৯ মে ২০১৪ ০৭:৩৬637155
  • এমেম আমার পোস্ট নিয়ে কি প্রশ্ন আছে করুন, উত্তর জানা থাকলে লিখব।

    ইশানের ১২ঃ৫১ প্রথম প্যারার সাথে একমত, টিভি ডিবেটেও অনেকে এটা বলেছেন। এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি, এটা মোদী অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করেছেন।

    "এবার একটা জিনিস দেখে অবাক হলাম। কংগ্রেসের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যানিং বলে কিছু ছিলো না।"

    আমিও ভীষন অবাক হয়েছি। গত অন্তত দুতিন বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে আমরা বিজেপি সাপোর্টাররা ধুইয়ে দিয়েছি। যা কিছু লড়াই দিয়েছে, একমাত্র আপ। আর দুএক্দিন আগে অজয় মাকেন বল্লেন, কংগ্রেস নাকি সোশ্যাল মিডিয়া সেল খুলেছে ছয় মাস আগে! বোঝো! এই পার্টি হারবে নাতো কে হারবে?
  • π | ১৯ মে ২০১৪ ০৭:৩৮637156
  • কেজরিওয়াল মোদিকে ডিবেটে ডেকেছিলেন। গুজরাত মডেল নিয়ে। সেটা কেন হলনা ?
  • একক | 24.*.*.* | ১৯ মে ২০১৪ ০৭:৩৯637157
  • বিজেপি আর আপ ছাড়া কেও মিডিয়া -সোশাল মিডিয়া কে কাজে লাগাতে পারেনি তেমন। কংগ্রেস বোধায় টার্গেট সেক্টর নিয়ে কনফিডেন্ট ছিল যে যেটুকু পাওয়ার মিডিয়া তে গিয়ে তার বেশি কম কিছু হবেনা। এড দিয়েছে প্রচুর সেত চিরকাল দেয় কিন্তু মিডিয়া একটিভিটি বলতে যা বোঝায় কিছুই করেনি। আর কাকে সামনে রেখে করবে ? রাগা ?
    আর সিপুএম বইপ্লোবিক পার্টি। নেহাত ভাগ্যদোষে কীকরে গোল্লা পেয়েছে বলে ঘরের কোনে দাঁড়িয়ে ঘাড় ত্যাড়া করে আমাদের মত ফালতো পতিক্কিয়াশিল্দের বক্তিমে সুনছে, নইলে আগে বলতে গেলে দাঁত খিঁচিয়ে বলত : ইন্টারনেট -মিডিয়া এসব কী গ্রামের চাষী বস্তির শ্রমিকের কাছে পৌছায় ??? লাও ঠ্যালা। নেট-মিডিয়ায় ঝড় উটলে যে ছাপা পত্রিকা নড়ে চরে বসতে বাধ্য হয় আর চাষী বিড়ি কিনতে গিয়ে তার মত করে শুনে ফেলে লোকে কী ভাবচে কী বলচে সেসব তো কল্পনার বাইরে। আইটি কুলিদের বানানো কল্পবিজ্ঞান। কাটান দাও।
  • PL | 208.*.*.* | ১৯ মে ২০১৪ ০৭:৪০637159
  • -, একমত। মোদী মিডিয়ার সাথে সহযোগীতা করেছেন, মিডিয়াকে অসাধারন দক্ষতায় ব্যবহার করেছেন। ওনার মিডিয়া প্ল্যানিং সেলকে কুর্নিশ।
  • PL | 208.*.*.* | ১৯ মে ২০১৪ ০৭:৪৬637160
  • π কি আমায় প্রশ্ন করলেন? কেন হলো বলতে পারবনা তবে হলে ভালোই হতো। মোদী আর কেজরিওয়াল দুজনেই মিডিয়া স্যাভি, মিডিয়াতে দুজনেরি উপস্থিতি আকর্ষনীয়। আগামী দিনে যদি আআপ অল্টার্নেটিভ হিসেবে উঠে আসে, তো ডিবেট দেখার আশায় থাকব। আর আআপ এবারের হারের থেকে শিক্ষা নিলে উঠে আসতেই পারে, কারন রাহুলের মতো সম্পদ (আমাদের কাছে) ওদের নেই।
  • PL | 208.*.*.* | ১৯ মে ২০১৪ ০৭:৫০637161
  • "নেট-মিডিয়ায় ঝড় উটলে যে ছাপা পত্রিকা নড়ে চরে বসতে বাধ্য হয় আর চাষী বিড়ি কিনতে গিয়ে তার মত করে শুনে ফেলে লোকে কী ভাবচে কী বলচে সেসব তো কল্পনার বাইরে। "

    শুধু এটাই না বন্ধু। ভুলে যাবেন না, মোবাইল ফোনের ব্যাপক পেনিট্রেশন হয়েছে। এ, বি, সি ক্যাটেগোরি টাউনে তো বটেই, বহু দুর দুর গ্রামেও মোবাইল পৌছে গেছে। সেগুলোর কিছু কিন্তু স্মার্ট ফোনও! সেই ফোনগুলোয় কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ায় যোগদানের সুযোগ থাকে!
  • π | ১৯ মে ২০১৪ ০৭:৫২637162
  • সিপিএম সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছিল তো। কিন্তু সেটা পুরোটাই অ্যান্টি মমতা ক্যাম্পেন। অ্যান্টি বিজেপি কিছু দেখেছি কি ?

    কং কোন মিডিয়াকেই ব্যবহার করেনি। প্রচুর অ্যাডও দিয়েছে কি ? এই বঙ্গদেশের কাগজ আর চ্যানেলগুলোর অ্যাড দেখে তো সেরকমটা বুঝিনি। বরং মিনিটে মিনিটে, পাতায় পাতায় বিজেপির অ্যাড দেখেছি, আর সেগুলো খুবই এফেক্টিভ অ্যাড, সমস্ত সেগমেন্টকে ভালোভাবে টার্গেট করে। বল্লাম তো, সরকারের নানা প্রো-পিপল যোজনার কথা নিয়ে অ্যাড বরং ভোটের পরে দেখতে শুরু করেছি !!
  • jhiki | 212.*.*.* | ১৯ মে ২০১৪ ০৭:৫৪637163
  • পিএম একজন চার সংসদের নেতার (যিনি নিজেও সংসদ নন, খালি দিল্লীর বিধায়ক) সাথে ডিবেট করবেন কেন?

    আর ডিবেট ইত্যাদির কথা বছর চারেক পরে ভাবা যাবে। এখন শুধু কাজ করার সময় ...
  • PL | 208.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:০০637164
  • তবে π বা অন্যরা যাঁরা প্রশ্ন করছেন কেন কংগ্রেস মিডিয়াকে সেরকমভাবে ব্যাবহার করতে পারল না, তাঁদের একটা দিক খেয়াল করতে অনুরোধ করব। একটা প্রোডাক্ট সফলভাবে মার্কেট করা যায় তখনই, যখন সেটার একটা ন্যুনতম বিশ্বাসযোগ্যতা থাকে (আমার কথা না, অ্যালিক পদমসি ব্র্যান্ড ক্রেডিবিলিটি বোঝাতে গিয়ে বহুবার এটা বলেন)। তো কংগ্রেসের বা রাহুলের এবার সেই ন্যুনতম বিশ্বাসযোগ্যতাটাই ছিলনা।
  • lcm | 118.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:০৫637165
  • ওসব অ্যাড ফ্যাড কিছু না। ওসব ছাড়াও বিজেপি জিতত, এত মার্জিন হত হত না। কিন্তু জিতত। কংগ্রেস ১০ বছর তো চালালো, মানুষ সরকার পাল্টাতে চেয়েছে।
  • ranjan roy | 24.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:০৬637166
  • ইউ পিতে মুসলিম ভোট ভাগ হয়ে যায়, বিশেষতঃ মুজফরনগর দাঙ্গার পরে অখিলেশ সরকারের আচরণে। এটা সব সময় হবে না।
    বঙ্গে যতই বিমানবাবুরা ফুরফুরা শরীফের সিদ্দিকির কাছে আশীর্বাদ চাইতে যান তাতে চিঁড়ে ভেজেনি। তা মমতা যদি ইফতারে যান তো কমরেডদের কি দোষ? নীট ফল আতংকিত মুস্লইম ভোট বঙ্গে সিপিএম থেকে সরে গেছে।
    দুই, কিছু ক্ষেত্রে উচ্চবর্গের মুসলিমরা বিজেপিকে ভোট দেন। ছত্তিশগড়ে দেখে বলছি। কারণ জিগ্যেস করলে বলেছেন-- ধার্মিক ইস্যু নয়, উন্নয়ন ইস্যু। যে সরকারে আসছে তার সঙ্গে থাকলে আমাদের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে ইত্যাদি। অবশ্য আমার মনে হয়েছে এটা ভয়জনিত সুরক্ষার আবরণ।
    তিন, এই মোদি সুনামির মধ্যেও যে রাজ্যটি কং ও বামেদের সম্মান/আইডেনটিটি আংশিক বাঁচাতে পেরেছে তা হল কেরালা-- যেখানে রুটি পাল্টানো হয়।
    চার, কং মোদি ঝড় ঠেকিয়েছে অরুণাচলে( নাকি মেঘালয়ে/মিজোরামে?)-- ২ সীট। সিপিএম -- ত্রিপুরায়।
    পাঁচ,
    বিপর্যয়ের জন্যে দায়িত্ব স্বীকার করলেন সোনিয়া-রাহুল ও নীতিশ। কারাত-বিমানবাবুরা অবিচলিত।
    পাঁচ, কেরালায় সন্ত্রাস ছিল না। সেখানে সিপিএম প্রত্যাশিত ১১/১২র জায়গায় ৬ পেল কেন? সেখানেতো বুজি নেই! গোটা দেশে ৯? কং এর চেয়েও খারাপ অবস্থা!!
    ছয়, আজকাল বলছে এই যে ৭% ভোট সিপিএম থেকে বিজেপিতে গেল ( পার্টির অফিসিয়াল বক্তব্য) এসব আগে নেতারা বুঝতে পারেন নি, তাই দলকে সতর্ক করতে পারেন নি।
    মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে ১১ দলের থার্ড ফ্রন্ট? সক্ষম দুজন বিজেপির দিকে হাত বাড়িয়েছেন। অধিকাংশ খাতা খুলতে পারেন নি।

    কেউ যেন বলছিলেন না যে প্র্যাকটিক্যাল রাজনীতি নাবালকদের জন্যে নয়!
    সাত, cm ঠিকই বলেছেন। সিপিএম অশোক দাশগুপ্তের কথা শুনবে না। কার কথাই বা শোনে! আগে অশোক মিত্রের কথা শোনে নি। ফলম্‌? এবার আরেক অশোক!!
    অবশ্য cm নিজেই বলেছেন যে দলের লেভি না দিয়ে বক্তব্য রাখলে শোনা হবে না।
    ওঁদের মত সমর্থকদের বাড়-বাড়ন্ত হোক! আগামী কর্পো তে সিপিএম এর বেশ কিছু সমর্থক ও কার্যকর্তা মমতাকে আছোলা দেবে আই আশায় বিজেপির হয়ে কাজ করবেন দেখতে পাচ্ছি।
    আর ২০১৬ তে মমতার বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী কে হবেন তা বলার জন্যে কোন প্রাইজ নেই।
    সত্যিই এখন দুঃসময়ঃ(((((((
  • একক | 24.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:০৭637167
  • সেত আমিও টুথপেস্ট পাল্টাই বোর হয়ে গেলে। এড দেখেই ঠিক করি এবার কোনটা কিনব :)
  • π | ১৯ মে ২০১৪ ০৮:১০637168
  • ঝিকিদি, কেজরিওয়াল তো ভোটের আগে ডিবেট চেয়েছিলেন ? তখন থেকেই সব নির্ধারিত হয়েছিল নাকি !! নাকি দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ডিবেট হয় না ??
  • jhiki | 190.*.*.* | ১৯ মে ২০১৪ ০৮:১৫637170
  • তাই, শুধু অ্যাড দেখেই লোকে প্রোডাক্ট কেনে? অন্যের অভিজ্ঞতা জানার কোন চেষ্টাই করেনা? তবে টই, ভাটের পাতায় পাতায় ছড়িয়ে আছে এর বিপরীতে অজস্র উদাহরণ ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন