এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৫০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫৩637038
  • লিং পেতে বোধায় খুব একটা কষ্ট করতে হয়্না, গুগল তো আছেই!
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫৪637039
  • ম্যামিদি আমার প্রশ্নের উত্তর দিলেন না যে?
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫৫637040
  • এমেম আচ্ছা এবার বুঝেছি। তাও আবার বলি, উত্তর না দিলেও চলবে আবার কেউ চাইলে দিতেও পারেন। এসব তর্ক কখনো শেষ হয়েছে বলে শুনিনি।
  • cm | 37.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫৬637042
  • খাদ্যসুরক্ষা আইনের দরকার নেই কারণ দেশের লোক খেল কি না খেল দেখা সরকারের কাজ নয়। খেতে না পেয়ে চুরি করলে পুলিশ দিয়ে ঠেঙ্গানো অবশ্যই সরকারের কাজ ওরে কয় গভর্ন্যান্স। একই লাইনে অন্য প্রশ্নের উত্তর মিলিবে।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫৬637041
  • ওকে পিএল। অনেক পাতা আলোচনা হয়েছে, কিছু মিস গেছে।
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫৭637044
  • ভলোবাসা মোরে, ভিখারী করেছে,
    তোমারে করেছে---রানী (হীরকের)
  • Ekak | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫৭637043
  • আনন্দবাজারে মোদী মডেলের বন্ননায় লাস্যে ফেয়ার দেখে যাঁরা চমকে উঠছেন, আ আ প দের পাওয়ার ডিভল্যূষণ নিয়ে তাঁদের বক্তব্য জানতে চাই :) এগিয়ে চলো-দেখা যাবে ওটা আপ এর মুখ নয় বিজ্ঞাপন।
  • π | ১৮ মে ২০১৪ ১৮:০৭637045
  • 'আ আ প দের পাওয়ার ডিভল্যূষণ ' বলতে লোক্যাল বডিকে আরো ক্ষমতা প্রদান বলতে চাইছিস ? সেটার সাথে বেসরকারিকরণ কেমনভাবে তুলনীয় ?
  • cm | 37.*.*.* | ১৮ মে ২০১৪ ১৮:১২637048
  • খুব সম্ভবত খাদ্যসুরক্ষা প্রসঙ্গেই যাদববাবুর বাণী শুনে আহত হয়ে এক ভদ্রলোক গুরুর পাতায় হাহাকার করে গেলেন।
  • Shibir | 113.*.*.* | ১৮ মে ২০১৪ ১৮:১২637046
  • PL - I request you to answer few questions :-)

    আপনি মার্কেট সেগমেন্টেশন এর কথা বলছেন। মার্কেট সেগমেন্টেশন প্রোডাক্ট এর হয়। শিক্ষা আর সাস্থ্য ঠিক কতটা প্রোডাক্ট ?
    এদুটো জিনিস তো সবারই চাই, তাই না ? আমি যদি একজন industrialist এর দিক থেকে ভাবি তাহলে একজন গরিব লোক ঠিক কতটা টার্গেট সেগেমেন্ট আমার প্রোডাক্ট (শিক্ষা আর সাস্থ্য) এর জন্য যার পকেটে টাকা নেই ? সেই একই কারণে সুদূর গ্রামে লোন নেবার জন্য sbi বা cooperative ব্যাঙ্ক লাগে আর ICICI বা HDFC এর শাখা পাওয়া যায়না। তার মানে কি ওখানে লোনের ডিমান্ড নেই ?

    "আরেকটা কথা, আমি পুরোপুরি লেসে-ফেয়ার এর কথা বলিনি, বলেছি মার্কেট রেগুলেশন করার কথা"
    ঠিক কতটা রেগুলেশন সরকার করবে ? বেশি করলেই কর্পোরেট সেক্টর চেচামেচি শুরু করে দেবে। একদিকে কর্পোরেট সেক্টর এর সেজ এর নামে ভর্তুকি চাই, আদানির এক টাকায় জমি চাই আবার গ্যাস এ ভর্তুকি দিলে বা খাদ্য নিরাপত্তা বিল নিয়ে কথা বললে ফিস্কাল ডেফিসিট দেখাবে। এটাই ক্রনি capitalism। যখন ভুল ভাল ডিসিশন("sub-prime এর কারন ছিল absence of due diligence. মানে খুব কম্প্লিকেটেড কিছু ইন্স্ট্রুমেন্ট বিক্রি করা হয়েছিল") নিয়ে কোম্পানিকে লাটে তুলবে তখন এদেরই আবার bail আউট প্যাকেজ চাই। এখানে ফিস্কাল ডেফিসিট হয়না ? এখানে মদির বাবুর ভূমিকা টা কি সেটা আপনিও ভালো জানেন আমিও ভালো জানি। আপনি কি এগুলো কে সমর্থন করেন ?
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৮:১৪637049
  • Ekak, পাওয়ার ডিভলিউশন আমিও সমর্থন করি। লেস সেন্ট্রাল রোল, মোর ফেডারালিজম আমিও সমর্থ্ন করি। ওভারল, লেস ব্যূরোক্রেসি, লেস গভর্ণমেন্ট, মোর গভর্নেন্স আমারো মত।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৮:২১637051
  • প্রশ্ন কোথায় রোবু? অন্য টইতে?
  • π | ১৮ মে ২০১৪ ১৮:২১637050
  • খাদ্যসুরক্ষা নিয়ে যাদভবাবুর বক্তব্য সমর্থন করিনা। কিন্তু ওঁর এবং আপের বক্তব্য ছিল, এর বদলে ওঁদের বিকল্প ভাবনা, মডেল আছে, বা তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। সেটা কী, জানাননি, বা জানালেও নজরে আসেনি।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৮:২৫637053
  • খাদ্য সুরক্ষা বিল ও তার টাইমিং নিয়ে অভিজিত বিনায়কের একটা লেখা ছিল। অনেকদিন আগে পড়তে দিয়েছিলাম। কেউ পড়ে নি।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৮:২৫637052
  • Shibir, বেরোতে হবে, ছোট করে উত্তর দিয়ে দি, পরে এসে বড়ো করে নাহয় লিখব।

    স্বাস্থ্য আর শিক্ষা তো প্রোডাক্ট বলেই জানি। তবে বেসিক শিক্ষা আর বেসিক শিক্ষা বোধায় ফ্রি হওয়া উচিত, অনেক দেশেই এটা হয়। কতদূর অবধি, সেই নিয়ে আমার পরিষ্কার কোন ধারনা সত্যিই নেই।

    ঠিক কতটা রেগুলেশন করবে সরকার? একটা অপ্টিমাম লেভেল নিশ্চয়ই আছে, কমও না, বেশীও না।

    bail out প্যকেজের আমি একেবারেই বিরোধী। ফ্যানি মে, সিটিগ্রুপ ইত্যাদিদের ডুবে যেতে দেওয়াই উচিত ছিল।
  • π | ১৮ মে ২০১৪ ১৮:২৮637054
  • এরকম ধারণা করে রাখা হয় কেন, কেউ কিছু পড়েনি, বুঝিনা।
  • π | ১৮ মে ২০১৪ ১৮:৩৪637055
  • এতদিন সবার জন্য স্বাস্থ্যের দায়িত্ব কেন সরকার নেবেনা ( কং সরকার নেয় নি, শ্রীনাথ রেড্ডি কমিশনের সুপারিশ মানেনা, স্বাস্থ্য ক্ষেত্রে যোজনা ব্যয় বরাদ্দ কিছুই বাড়ায় নি) বলে হাহাকার করা হচ্ছিল, সেতো এখন যা হতে চলেছে ( আবাপ বর্ণিত মোদি মডেল সত্যি হলে) তার তুলনায় স্বর্গ মনে হচ্ছে। মোদি মডেলের ঠ্যালায় পড়ে শেষে কং এর কাজকর্মকেও মনে হয় প্রশংসা করে যেতে হবে ঃ)
  • Shibir | 113.*.*.* | ১৮ মে ২০১৪ ১৮:৪৩637056
  • "আনন্দবাজারে মোদী মডেলের বন্ননায় লাস্যে ফেয়ার দেখে যাঁরা চমকে উঠছেন, আ আ প দের পাওয়ার ডিভল্যূষণ নিয়ে তাঁদের বক্তব্য জানতে চাই"
    পাওয়ার ডিভল্যূষণ আমি যা বুঝি (ভুল হলে ধরিয়ে দেবেন) পাওয়ার decentralize করা লোকাল লেভেলে যেখানে লোকাল ছোট ছোট ইউনিট ডিসিশন নেবে নিজেদের লোকাল সমস্যা গুলো কে নিয়ে। আপাত দৃষ্টিতে ভালই মনে হয় কিন্তু অন্য মত কি আর কোনো জায়গায় ইমপ্লেমেন্ট করা হলে সেটা কতটা সফল সেই নিয়ে খুব একটা ধারণা নেই। কিন্তু পাওয়ার ডিভল্যূষণ এর decentralization এর সাথে
    "লাস্যে ফেয়ার " এর deregulation এর কি মিল ঠিক বুঝতে পারলামনা।
  • Ekak | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:০১637057
  • ডি রেগুলেট করা আর পুরো ডিভলভ করা এক না। আর লাস্যে ফেয়ার লোকালিস্ম পাওয়ার দিভল্ভ না করলে সাকসেসফুল হবে কিকরে।
  • দেব | 111.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:১৭637059
  • ওসব কিসুই হবেনা।

    যেমন চলছিল মোটের ওপর তেমনিই চলবে।

    আর পব আঙ্গুলই চুষবে।
  • Ekak | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:২৫637060
  • :)) সে আলাদা কথা। পব আঙ্গুল চুষবে যদি না বিরোধী শক্তি একত্রিত হয়। যেটা হওয়ার কোনো চান্স দেখছিনা।
    কিন্তু বৃহত্তর ক্ষেত্রে প্রায়ভেতায়সেষণ কালচার এর নামে দিপ্রায়ভেষণ আর কোন্সিকেন্সেস কে ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং চলবে যেটাতে পাওয়ার দিভলুষণ আরও ধুনোর গন্ধ দেবে। দুটো এক নয়। কিন্তু খুব করাপ্ট ফর্মে একসঙ্গে চালানো যায় কারণ ভেক্টর টা এক। যে কোনো আলোচনায় এটাই সর্বদা ভাবার চেষ্টা করি যে ইন্ডিয়ান কন্তেক্সতে খুব করাপ্তেদ ফর্মে এটা কোথায় যেতে পারে। এখানে করাপ্তেদ মানে কে কাকে "ঘুষ " দিল ওসব না। হেলথ কে ফুল প্রাইভেট করে এদিকে সাবসিডি রেখে দেওয়া একটা করাপ্তেদ ফর্ম। এরকম।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৩৮637061
  • :-|
    "৭৭-এ ক্ষমতায় আসার পরপর যে বড় দুটি মুভ্‌মেণ্ট আমার শোনা, সে দুটি হল এলাহাবাদ ব্যাঙ্ক এবং বাটার ধর্মঘট এছাড়া হিন্দমোটর ধর্মঘট। এগুলির পরিণতি কি হয়েছিল এবং তাতে সিপিআইএম-এর ইউনিয়ন বা মনোরঞ্জন রায়ের ভূমিকা কি ছিল?"

    অন্যগুলো ভালো করে জানি না, বাটারটা কিছুটা জানি।সেটা বোধহয় ১৯৮৬/৮৭ হবে। তখন বাটার আন্দোলন চলছে। সব বাটার দোকানের সামনে কর্মীরা অবস্থান করছেন। আমার অপিস যাওয়ার আসার পথে পার্ক স্ট্রিটের মোড়ের বাটাতেও চলছে অবস্থান। অপিস ফেরতা ওঁদের অবস্থানে বসতাম। ওঁদের গান শোনাতাম। নানান আড্ডা হতো। ওঁরা সকলেই সিটু ইউনিয়ানের। একদিন অপিস ফেরতা গিয়ে দেখি সকলের মুখ চনমনে। বসতে না বসতেই চা এলো সাথে চিকেন প্যাটি। ওঁরা বললেন - আর চিন্তা নেই কালকেই সরকার ত্রিপাক্ষিক বৈঠকে ডাকছে মালিকদের। পরদিন সকালেও কিছুক্ষন ওঁদের সাথে কাটালাম। সকলের খুব উৎসাহ। সেদিন অপিস ফেরৎ গিয়ে দেখি ভাঙ্গা হাট। শতরঞ্চি গোটানোর পালা।
    কি হলো জিজ্ঞাসা করতে, ওঁরা জানালেন, আন্দোলন তুলে নিয়ে কাজে যোগ দিতে বলা হয়েছে খুব অপমানজনক শর্তে। আমাদের সরকার আমাদের কোন কথা মানতেই চাইলো না।

    ৬৬র পরে সিপিএম আন্দোলন করেনি এটা ঠিক না। প্রথম ও দ্বিতীয় যুক্তফ্রন্ট ফেলে দেবার পর তুমুল আন্দোলন হয়েছিলো। সেটা প্রকৃত অর্থে গণ-আন্দোলন ছিলো। আইন অমান্য করতে এতো মানুষ এসেছিলেন যে জেলে আর যায়গা ছিলো না। এমনও হয়েছে মানুষকে গ্রেফতার করে, বাসে করে ডায়মন্ডহারবারে ছেড়ে দেওয়া হয়েছে। ডায়মন্ডহারবারের মানুষ (পার্টি সদস্য নয়), চাঁদা তুলে ট্রেনের টিকিট কেটে দিয়েছেন তাঁদের।
    ৭২এর নির্বাচনের পর একটি ভূখ মিছিল করা ছাড়া রাস্তায় নেমে আর কোনও আন্দোলন করেনি সিপিএম বা বামেরা নিজেদের জোরে।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৩৯637062
  • পাওয়ার ডিভল্যূষণ বা decentralization আর লেসে ফেয়ার বা deregulation এর একটা আবছা মিল পাওয়া যেতেও পারে, অন্তত ফিলজফিকালি। আমি যেটুকু বুঝি, সোবিয়েত দেশে সেন্ট্রালি প্ল্যান্ড একনমি তৈরী করার চেষ্টা হয়েছিল, রিসোর্স প্রোডাকশন আর ডিস্ত্রিবিউশন পুরোপুরি সেন্ট্রাল বা স্টেট লেভেলে কন্ট্রোল করা হতো। উল্টোদিকে লেসে ফেয়ার বলে প্রাইভেট এন্টিটি (সাধারান মানুষ বা সাধারন ব্যবসায়ী) সব কিছু কন্ট্রোল করবে, স্টেট এর হাতে কোন ক্ষমতা থাকবেনা। কাজেই এই দুটো আইডিয়া একে অপরের বিপরীত, deregulation আর decontrol একে অপরের কাছাকাছি। অবশ্য এটা আমার ধারনা, ভুল হতেও পারে। বলা বাহুল্য deregulation আর decontrol এর প্রশ্নে আমি কিছুটা রাইট অফ সেন্টার, পুরোটা না।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৪২637064
  • পিএলকে একটা কথা জিগিয়েছিলাম।
    বেসরকারী প্রতিযোগীতা কারে কয়?
  • nipa | 59.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৪২637063
  • জে লোকতা নিজের ভাষণেই নিজের মেদের রাজনৈতিক সচেতন করতে পরেনি- সেই কল্লোল আবার বামেদের কি কর উচিত সেই সম্ব্ন্ধে বলছে - কি খোরাক মাইরি। আমলা নিজের ঘর সাম্লা,
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৪৩637065
  • আর এফিশিয়েন্সি? সরকারী হাসপাতালে কে কে ভর্তি হয়েছেন / মাবাবা কে ভর্তি করেছেন?
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৪৭637066
  • কল্লোল, ৪১ পাতায় উত্তর দিয়েছিলাম। আপনার সুবিধের জন্য কপি পেস্ট করে দিলাম, আরো কিছু করতে হলে প্লিজ জানাবেন ঃ-)

    উত্তরটা
    -------------------------
    সরি, "বেসরকারী প্রতিযোগীতা" কথাটা ভুল বলছি। আমারও একটা খটকা লাগছিল ঃ-(

    আমি বলতে চেয়েছিলাম প্রতিযোগীতা। মানে সরকার কিছু নিয়ম ঠিক করে দেবে, তারপর প্রতিযোগীরা নিজেরা ঠিক করবে মার্কেটে প্রতিযোগিতা করবে কিনা, লাভ হলে করবে, আর সরকার দেখবে নিয়মকানুন মানা হচ্ছে কিনা। লেস গভর্নমেন্ট, মোর গভর্নেন্স। এটা কি ঠিক বোঝাতে পারলাম?
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৪৮637067
  • হাসপাতালকে সরকারী রেখেও এফিশিয়েন্ট করা যায়। সেটাও একটা কালচার।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৫১637068
  • "তাই তৃতীয় ফ্রন্ট গড়তে হাত ধরে জয়ললিতা, নবীন, প্রফুল্ল মহান্ত, মুলায়েম, লালু ইঃর। যারা শেষ পর্যন্ত হয় কংএর সাথে নয় বিজেপির কোলে ঝাঁপিয়ে পড়ে। তবু বারবার রামছাগল কারাত, ছাগল সিপিএমকে সেই একই বড়ি গেলায় প্রতি লোকসভা নির্বাচনের আগে"

    কল্লোলদা
    এই কথাগুলো গত ৪/৫ বছর ধরে বলে আসছ। এবার বাস্তবতার ভিত্তিতে জানাও যে স্বল্প সংখ্যক সিট নিয়ে (ধর খুব ভাল সময় এলে max.৭০ টা) বামেদের দিল্লী দখলের অন্য কোন রাস্তা আছে? যদি বল যে দিল্লী যাওয়ার কোন দরকার নেই-তাহলে তক্ক নেই।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৫২637070
  • নিপা। একটু ভালো করে পড়ে মন্তব্য করতে আসুন।
    প্রথমতঃ আমার কোন মে নাই। তিনটে কেন একটাও নাই।
    দ্বিতীয়তঃ আপনি জ্যোতি বসুকে "খোরাক" বল্লেন। কারন আমার চাইতে অনেক অনেক অনেক অনেক বেশী ভাষন দিয়েছেন জ্যোতিবাবু। অবশ্য ওনারও কোন মে নাই, তবে চন্দন বলে একটি সুপুত্তর আছে। যার সম্প্ক্কেও বলা যায় - "নিজের ভাষণেই নিজের ছেলেকে রাজনৈতিক সচেতন করতে পরেনি"। অবশ্য প্রশান্ত শুরের নামও করতে পারতাম "খোরাক" বলে।
    আপনিও নিপা কম খোরাক নন।

    পিএল। এই ডামাডোলে আমার প্রশ্নটা আর একবার - বেসরকারী প্রতিযোগীতা কারে কয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন