এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনুকুল চা্ড্ডি শীর্ষেন্দু ও তার ভাব বিগলিত ক্যালানো কথামালা

    বিশ্লেষন করুন
    অন্যান্য | ২৮ আগস্ট ২০১৬ | ১৯১৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৮:২৭719099
  • ভাঙবে তবু মচকাবেনা।;-))
  • π | ২৯ আগস্ট ২০১৬ ১৮:২৭719098
  • এখানে ঘুরে যা। ঐ থিওরি ফেইল মারবে।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৮:৩১719100
  • হ্যা ঘরে বসবে তো অবসসই। আমি ত্রিপুরার ঘরে ঘরে গিয়ে সার্ভে চালিয়েছি নাকি। কেও চালিয়ে থাকলে জানবে। তবে যারা এতকাল সিপুএম কে ভোট দিচ্ছে আর লোকাল দের কোনঠাসা করে রেখেছে তারা নিম্নবিত্ত বা বিপিএল এটা সাস্টেনেবল ফ্যাক্ট মনে হচ্ছেনা। তুই আবার নিম্নবিত্ত বলতে কলকাতার রেস্পেক্টে হিসেবে করছিস না তো ? রাজ্যটা ত্রিপুরা। এমনিতেই পিছিয়ে থাকা। সেখানে ইকোনোমি বাঙালদের হাতে নাহলে কাদের হাতে ?
  • π | ২৯ আগস্ট ২০১৬ ১৮:৩৬719101
  • অটোচালক, ম্যাজিকচালক, ড্রাইভার, রিক্সাওয়ালা, ছোট দোকানি, সিকিওরিটি, দিনমজুর, ক্ষেতমজুর, মিস্ত্রি, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, সাহায্যকারী, বাজারের সব্দি বিক্রেতা, এঁরা যে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সেটা জানতাম না।
  • sm | 233.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৮:৩৯719102
  • লাও,এবার গোলপোস্ট সরে ইকোনোমি কার হাতে সেদিকে চলে এলো।গুজরাটে ইকোনোমি গুজরাতিদের হাতে,অন্ধ্রে তেলুগু দের হাতে, তাই গরিব গুজরাটি বা তেলুগু বলে কিছু হয় নাকি?
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৮:৪২719103
  • না এগুলো করে উচ্চবিত্ত অবসসই হয় যায়না তবে, নিম্নমধ্যবিত্ত বা মধ্যবিত্ত, মানে ত্রিপুরার যা জিডিপি সেই সাপেক্ষে। কিন্তু ত্রিপুরার টোটাল ইকোনোমি বাঙালরা চুষে খাচ্ছে এটা তো ঠিক ? পুরো বাংলাদেশ কেন্দ্রিক এক্সিম বিজনেস তো ওদের ই হাতে। এবোরিজিন রা কোটা ব্যবসা তে আছে ? তাহলে এই বাঙালগুলো খাতা পিতা বাঙাল বলায় ভুল কী ? একদম ডাউন লেভেল কিছু লোক নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্ত থাকবেই।

    তোর কাছে ডেটা থাকলে দেখ, ওবিসি কনসেন্ট্রেশন ত্রিপুরা তে কী আর পশ্চিমবঙ্গে কী। গুষ্টি ধরে বাঙাল ওবিসি গুলো ওখানে আছে। এরা সরকারি শিক্ষা চাকরিতে অগ্রাধিকার পায়। বাঙালের পাল পাট শাকের মতো। এক প্রজন্ম গরিব বললে লোকে মানবে, কয়েক প্রজন্ম আছে মানেই মাথায় ছাদ জুটিয়ে নিয়েছে।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৮:৪৫719104
  • অবসসই গরিব গুজরাটি আছে কিন্তু যে জাতের এবং কাস্টের হাতে ক্ষমতা থাকে তাদের মধ্যে ইকোনোমিক প্রসার বেশি হয়। কাজেই মতের ওপর তারা বাকিদের তুলনায় স্বচ্ছল। সবই তো তুলনা। ত্রিপুরার বাঙাল মানে মুসলমান বাঙাল কটা ? সব আইডার বর্ণহিন্দু বাঙাল নইলে সার্টিফিকেটধারী ওবিসি বাঙাল। কচুগাছের বংশ :)
  • π | ২৯ আগস্ট ২০১৬ ১৮:৪৭719105
  • সরি, এরকম গাল দিয়ে দিয়ে লোকজনকে আলোচনা করব কেন, তাই তো বুঝলাম না। 'গুষ্টি ধরে' 'বাঙাল ওবিসি গুলো' .. এরকম ধরণের ভাষা তো গাল দেবার সময় ব্যবহার করা হয় জানতাম।

    সরকারি শিক্ষা চাকরিতে কোটা বলতে গেলে সবচে বেশি পান ট্রাইবালরা। এস টি কোটা।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৮:৫০719106
  • আরে বাঙাল কে বাঙাল বলবো না কেন :(((

    ব্যাটারা বাঙাল কোথাকার :))

    ওবিসি মানে এই যত শালার নাথ -দেব -দেবনাথ এরা গুষ্টি ধরে ত্রিপুরাবাসী। সেই কবে বাসা গেড়েছিল। এরা বহুত খাতাপিতা ইন জেনেরেল।
  • sm | 233.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৮:৫৫718512
  • কেউ তো বাঙালি আর ত্রিপুরার জন জাতির ইকোনোমিক কন্ডিশন নিয়ে তুলনামূলক আলোচনা চাইনি। খালি উল্লেখ করা হয়েছিল জনৈক রাম ঠাকুর ও পাগলা মাসির প্রচুর গরিব নিন্মবিত্ত শিষ্য বা শিষ্য আছে। এতে কোনো ভুল তো দেখছিনা!
  • কুমড়োপটাশ | 198.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৮:৫৮718513
  • একসময় খুব সাঁইবাবার ক্রেজ চলছিল। সেভেন্টিজে। ফোটো থেকে নাকি বিভূতি এবং মধু পড়ত। স্বচক্ষে দেখিনি, কিন্তু বিভূতি কেউ একজন দিয়েছিল, পারফিউমড ট্যালকাম পাউডার মত। তারপর সে জিনিস বাজারে আর চলেছে কিনা ডানি না। কমলাটে লাল আলখাল্লা পরা আফ্রিকানদের মত মাথার চুলওলা স্মিতহাস্যমুখ সত্যসাঁইবাবার ফোটোওলা ক্যালেন্ডারের তখন খুব ডিম্যান্ড ছিল। ইস্কুলে পরীক্ষার সময় সহপাঠিনীদের অনেকে খাতা জমা দেবার আগে প্রতিটি পেজে একটু একটু করে বিভূতি লাগিয়ে দিত। যাদের কাছে বিভূতি নেই তারা পুজোয় দেওয়া গাঁদাফুলের (বা জবাফুলের) শুকনো পাপড়ি দিয়ে কাজ চালাতো। কিন্তু খবরে প্রকাশ, শুকনো ফুলের পাপড়ির চেয়েও বিভূতি অনেক বেশি পাওয়ারফুল। অর্থাৎ মৃণ্ময়ী প্রতিমার থেকেও জ্যান্ত অবতারকে পাবলিক বেশি ট্রাস্ট করছিল। বেশ কিছু বাড়িতে বেস্পতিবার বেস্পতিবার করে সন্ধের দিকে সাঁইবাবার ভজন গুনগান হতো। তখন টেলিভিশন আসেনি। এন্টারটেইনমেন্ট বলতে নমাসে ছমাসে সিনেমা দেখা ছাড়া আর কিছুই ছিল না বাঙালি মধ্যবিত্তের জীবনে। শুক্রবারটা এঁরা অ্যাভয়েড করতেন, কারণ জানিনা, কিন্তু সন্ধ্যে আটটায় রেডিওতে নাটক হতো, তার আগেই আটা মেখে রুটি বেলা ও সেঁকার কাজটা সেরে ফেলতে হতো, সাঁইবাবার ভজন শুক্রবারে নো নো ছিল। এরপরে শুক্রবারে সন্তোষীমাঁ চলে এলেন। ইনি দেবী ফেবী(ঋণ স্বীকার অবন্তিকা, রেফারেন্স ফর্ষণ)গোত্রীয় অর্থাৎ ফিল্মে চলতে ফিরতে দেখা গেছে। সন্তোষীমাতার ভক্তকুল শুক্রবারে টক খেত না। ফুচ্কার বিক্রি কমে গেছল।
    ইকোনমিতে প্রভাব পড়ে বৈকি।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:০২718514
  • মোট শিষ্যের তুলনায় এই "প্রচুর গরিব শিষ্য " কত পার্সেন্টেজে আসে সেটাই বোঝার চেষ্টা হচ্ছে। কারণ ওখানে বাঙালিরাই ইকোনোমিক্যালি অগ্রসর জাত। সুবিধেভোগী।
  • π | ২৯ আগস্ট ২০১৬ ১৯:০৬718515
  • আমি যে প্রফেশনগুলোর কথা বললাম, তাঁরা কারা ? তাঁরা বাঙালি নন, তাই তো ?
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:০৭718516
  • কোঁকড়ানো চুল ওয়ালা যে সাইনবাবা দেখেছেন উনি ইন্টারন্যাশনাল বাবা। বিশাল ক্ষমতা। বিশ্ব জুড়ে শিষ্য। পুত্থপার্থি আশ্রমে ওনার ই সংযোগের গুনে এখন পৃথিবীর টপমোস্ট সার্জেনরা প্রায় বিনা খরচে অপারেশন করেন। ডোনেশন এর হিসেব কয়েকশো কোটি তে কোটিতে কুলোবে না।

    আর তার আগেই সাইবাবা জারণ শ্বেতপাথরের মূর্তি দেখবেন, অনেকটা পেটের রোগে ভোগ যিশুখ্রিস্টের মতো দেখতে উনি পুরোনো সাইবাবা। তেনার মন্দির মন্দির আচেহ কিন্তু সাই রাজ্যে স্টাটাস হলো রাষ্ট্রপতির মতো। হম্বি তম্বি চালায় লাল আলখাল্লা সাইবাবার লোকেরা।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:০৮718517
  • কোথায় বললুম বাঙালি নন ! প্রথম থেকেই তো বলছি গোটা ইকোনোমি বাঙালদেড় হাতে। বাঙাল রা তো বাঙালিও বটে এক অর্থে।
  • b | 24.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:১১718518
  • সৃজন সেনের একটা পুরোনো ছড়াঃ

    সোমবারে শিবপূজা,
    মঙ্গলেতে চন্ডী
    বুধেতে দিয়ে পা
    বেস্পতিতে লক্ষ্মী
    শুক্রবারে সন্তোষীমা
    শনি মোড়ে মোড়ে
    রবিবারে রামায়ণ
    প্রতি ঘরে ঘরে।

    এখন অবশ্য রবিবারে রামায়ণ হয় না, তাছাড়া চন্ডীমাহাত্ম্য হনুমানের ন্যাজের ঝাপটায় খর্ব হয়ে গেছে।
  • dc | 132.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:১৫718521
  • পব আর ত্রিপুরার কথা জানিনা, তবে চেন্নাইতে কিন্তু ভয়ানক রকম সৎসঙ্গ বেড়ে গেছে। ব্যাঙ্গালোরে গেলেও আজকাল অনেক সময়েই বড়ো প্যান্ডেল বানিয়ে সৎসঙ্গ হচ্ছে দেখতে পাই, যেগুলো আগে অতোটা দেখতাম না। আর এগুলোতে হেব্বি বড়লোকের ছড়াছড়ি থাকে, গাড়ির লাইন দেখেই বুঝতে পারি।
  • π | ২৯ আগস্ট ২০১৬ ১৯:১৫718520
  • তো, জানতে চাইলাম তো, এই সমস্ত প্রফেশনের লোক মানে পকেটে অনেক অর্থ আর সময় ? এঁরা গরীব নন ? এই প্রফেশনের লোকজন ঠিক কী অর্থে সুবিধেভোগী ?
    মাসে সাত আটহাজার কি আরো কম টাকায় তিন চারজনের পরিবারকে গরীব বলা হয়না, এও অবশ্য শিখলাম। এই লোকজনের বেশিরভাগই তো কোন না কোন ছোটখাটো ঠাকুর, বাবা, মাসির ভক্ত। থিয়োরিতে এঁরা কীভাবে ফিট করেন জানতে চাইলাম তো। তার মধ্যে আটভাট বাঙালের গুষ্টির তুষ্টি চলে এল। বর্ণহিন্দু চলে এল !
  • b | 24.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:১৫718519
  • একক, আমার শ্বশুরবাড়ির লোকেরা হুলিয়ে সাঁইবাবার ভতকো। ওনাদের মুখে শুনেছিলাম উনি গত হবার পরে পুট্টাপার্থি-র আকর্ষন কমে গেছে, প্রপার্টি ভ্যালু কমে যাচ্ছে ইত্যাদি।

    এমনিতে চমৎকার জায়গা, মে মাসেও ফ্যান না চালালেও হয়। শুধু বড্ড বেশি ভেজুয়া।
  • b | 24.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:১৭718523
  • 'সৎসংগ' কিন্তু জেনেরিক টার্ম, নট নেসেসারিলি অনুকূল ঠাকুর। বেসিক্যালি ডিডিদার সাথে সঙ্গ। এই আর কি।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:১৮718524
  • বি
    সাইবাৱ হসপিটালে এখনো দুমাস আগে থেকে না লেখালে সীট পাওয়া কঠিন। কিছুই ভীড় কমেনি। হু হু করে বেড়ে চলেছে কারণ ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি সার্ভিস।
  • b | 24.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:২০718525
  • কিন্তু কোনটে? ব্যাঙ্গালোরেও তো একটা আছে, তাই না?
  • কুমড়ো | 198.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:২১718526
  • পুরোণো সাঁইবাবার নাম সিড্ডি সাঁইবাবা। খুব রোগা পটকা চেহারা লোকনাথ বাবা টাইপ। কিল্তু সত্য সাঁইবাবার স্বাস্থ্য খুব ভাল ছিল। ইনি কি এখনো বেঁচে!
  • b | 24.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:২৪718527
  • আরে না না, ২০১১ তে ইয়ে, মহাসমাধি। ভকতোকুলের কাছে শুনেছিলাম ১০০ বছর বাঁচবেন। কিন্তু ঐ ঘড়িটা একটু ফাস্ট হয়ে গেলে যা হয়।

    সে যাক। সত্যসাইঁ নিজেকে শির্দি সাঁই এর অবতার হিসেবে ক্লেম করেন। তাই ওনার ভক্তরা শির্দিতেও যাও। কিন্তু উল্টোটা সত্যি নয়। শির্দির খাঁটি ভক্তরা এনাকে জালি সাঁই বলে ভাবে।
  • কুমড়ো | 198.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:২৮718528
  • এঁর বিজ্ঞাপন এদেশে দেখেছি রাস্তায়। চেনেন?
  • কুমড়ো | 198.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:৩০718529
  • আরেকজন পাবলিককে ভুলে যাচ্ছেন আপনারা। বালক ব্রহ্মচারী।
  • কুমড়ো | 198.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:৩২718530
  • dc | 132.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৯:৩৩718531
  • হ্যাঁ সৎসঙ্গ মানে যেকোন গুরুবাবাকে নিয়ে এসে লেকচার শোনা। আজকাল মরোয়ারি, গুজ্জু ইত্যাদিদের মধ্যে সৎসঙ্গের হিড়িক শুরু হয়েছে।
  • π | ২৯ আগস্ট ২০১৬ ১৯:৩৮718532
  • টইয়ের তর্ক ভাট থেকে টইতেই নিয়ে আসি।

    একটা বড়ো গোল্লা আঁক। সেটা গোটা হিন্দু জনগোষ্ঠী। এবার তার মধ্যে একটা অংশ বর্ণহিন্দু যারা এমনিতেই ইকোনোমিক্যালি বিশাল অগ্রসর এবং সুবিধেভোগী। আরেকটা অংশ ওবিসি এবং সার্টিফিকেটধারী। কাজেই এটলিস্ট জব সিকিউরিটি আছে তাই কোনোভাবেই নিম্নবিত্ত ক্যাটেগরিতে পড়েনা। এবার পুরোটা মিলিয়ে গোল্লা টা সুবিধেজনক অবস্থান পাচ্ছে না ?

    এর মধ্যে ট্রাইবাল রা এসসি কোটা সেই হিসেবে তাই বরং আসেনা, কারণ হিন্দু ভক্তদের সেট নিয়ে কথা হচ্ছিলো।

    আইডার অর্থনৈতিক ভাবে এগিয়ে থাকা বাঙাল নইলে ওবিসি সার্টিফিকেটধারী বাঙাল এই নিয়ে হলো ত্রিপুরার গোটা হিন্দু বাঙালদের ভীড়। আন্ডারলাইন। এইটাই আমি বলেছি।

    এবার এই হিন্দু গোল্লাটা যদি অনুকূল প্রমোট করে তাহলে কারা একচুয়ালি প্রমোট করছে ? নির্ঘাত পয়সাওয়ালা শ্রেণী ! মন্দির -চাতাল -পাঠ এসবের পয়সা নইলে কোত্তেকে আসছে ?

    এনিওয়ে, আমার কাছে নেই এই মুহূর্তে, যদি কাস্ট ধরে ধরে কোনো ইনকাম ডেটা থাকে শেয়ার করিস। দেখলে পরিষ্কার আন্দাজ পাবো।

    name: Ekak mail: country:

    IP Address : 53.224.129.42 (*) Date:29 Aug 2016 -- 07:30 PM

    এর মানে এই নয় যে হিন্দু মরা গরিব নেই। আমার ধারণা তারা হিন্দু স্টেবল দের তুলনায়, সংখ্যায় কম। কম বলেই ওপরের লোকগুলো প্রমোট করছে, এরা তলায় দাঁড়িয়ে বিনিপয়সার ভক্ত। কারণ 7-8 হাজারে তো ডোনেশন দেওয়া যাবেনা তাই না ?

    name: π mail: country:

    IP Address : 24.139.209.3 (*) Date:29 Aug 2016 -- 07:36 PM

    হ্যাঁ, আছে। কিন্তু সেতো এভাবে বা এই পারপসে শেয়ার করার জন্য না ঃ)

    তুই তো সমানে গোলপোস্ট সরিয়ে যাচ্ছিস। আমার বক্তব্য অনুকূলকে নিয়ে ছিল না। কী ছিল, তা টইতে স্পষ্ট করে লেখা আছে।
  • π | ২৯ আগস্ট ২০১৬ ১৯:৪১718534
  • আমি যেসব ঠাকুর মাসিদের কথা বলছি, তাঁদের কোন ডোনেশন না দিলেও দিব্বি চলে। দিল তো দিন, না দিল তো না দিল। র‌্যাদার কে কে যেন কোন টাকাপয়সা নেনও না।
    কে যেন আবার বলেন গরীব অব্রাহ্মণ লোকজনকে খাওয়াতে হবে, দেওয়ার মত টাকাপয়সা থাকলে এঁদেরকে দানধ্যান করতে হবে, এইসব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন