এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শুষ্কং কাষ্ঠং প্রেমের গল্প

    ব্যাং
    অন্যান্য | ১৫ এপ্রিল ২০১৩ | ১৫৯৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৪:১৩601812
  • :-)
  • Tim | 105.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৪:২৬601813
  • ঃ-)
  • de | 130.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৪:৫০601814
  • তাই কই -- দুখেবাউরে এতো কতা কইতে ঝুমঝুমিই শিখিয়েছে ঃ)

    কিন্তু সাদ্দিনের গপ্পো -- সেটা কি আর হবেনা?
  • siki | 132.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৪:৫৪601815
  • বিয়ের রাত থেকেই দুখে ওয়ান লাইনারে অভ্যস্ত। এক লাইনে কি সাদ্দিনের গপ্পো হবে?
  • অজানা | 125.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৫:৪৬601816
  • বৌভাতের রাতে " জনযুদ্ধ" কি, সেটা সারারাত ধরে বুঝিয়েছিল আমার এক বন্ধু তার নবপরিণীতা স্ত্রীকে।
    এখন সেই বন্ধু ভীতু কেরাণী আর বৌটি মাওবাদী হয়ে ধরা পড়ে জেলে !
  • jhumjhumi | 127.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৬:১১601817
  • বিয়ের রাত না, তার ও অনেক আগে থেকেই। ঃ-)
    মধুচাঁদে গিয়েছে নবদম্পতি। বিভিন্ন জায়্গা ঘুরে চৌকরিতে গিয়ে পৌঁছেছে। ভারী নির্জন জায়্গা, খুব সুন্দর। রিসেপশনে জানালো রাত আটটার মধ্যে খাওয়া -দাওয়া সেরে ফেলতে হবে কারণ তারপর আর আলো জ্বলবে না, মোমবাতি ই ভরসা। যথারীতি রাত আটটায় আলো চলে গেল,ঘরে মোমবাতির কম্পমান মৃদু আলো, বাইরে নিকষ কালো আঁধারে আকাশভরা তারার ঝিকিমিকি,হিমালয় থেকে আসা জোরালো হিমেল হাওয়ার শনশন। এত তাড়াতাড়ি তো ঘুম আসবে না, তাই ঠিক হলো,খানিক্ক্ষণ বাইরে বসা যাক। কত্তামশাই একমাত্র চেয়ারটি নিয়ে বাইরে বারান্দায় কম্বলমুড়ি দিয়ে আরাম করে বসলেন। গিন্নিও ভালো করে চাদর জড়িয়ে বাইরে গেলেন। মাঝে মধ্যে দু-একটা কথা, অধিকাংশ সময় জুড়েই নৈঃশব্দ। এদিকে হাওয়ার জোর ক্রমশঃ বাড়ছে, হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। দাঁড়িয়ে থাকতে থাকতে গিন্নি তখন আর পারছে না। রাতের নিসর্গ শোভা মাথায় উঠেছে তখন তার, হাওয়া শনশন, পা টনটনে জেরবার হয়ে গিন্নি বললো আমি ঘুমোতে গেলাম। কত্তা বললেন আচ্ছা।
    (গিন্নির এহেন বেরসিক কান্ডে কত্তা বেজায় ক্ষুণ্ণ হয়েছেন জানতে পেরে গিন্নি শুধু দাঁত কিড়্মিড় করে বলেছিল প্রাকৃতিক শোভা দেখার জন্য এক ঘন্টা দাঁড়িয়ে থাকা যথেষ্ট।)
  • kd | 47.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৭:০৭601818
  • নেবু, নঙ্কা, আমাদের (দোকনোদের) - ঘটিরা আমাদের কাচ থেকে শিকেচে ৷

    আর বাঙালরা তো ফরেনার, তাই শুদ্ধু ভাষায় বাংলা বলে - নুনকে লবণ বলে ৷

    ছোটবেলায় শিকেচিলুম এই জাতের তফাত কী করে ধরা যায় - বউকে আমরা বলি "গিন্নি", ঘটিরা বলে "পরিবার" আর বাঙালরা বলে "ওয়াইপ" ৷ :-)
  • sosen | 111.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৭:৫৯601819
  • ভাবছি, কাকে বেরসিক কই, কত্তারে না গিন্নিরে ? :P
  • pi | 78.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৮:০৪601820
  • সেই, সেই ! ঃ)
  • kumu | 52.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৮:৫২601822
  • নারকেল। শেষ কথা।
  • dd | 132.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ১৯:১৫601823
  • এবং চারকেল। বা সরখোল। এরাও হয় না।
    তবে সাইকেল সাইকল দু ভাবে হলেও মাইকেলের রকমফের হয় না। লিখে রাখুন।
  • nina | 79.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২০:১৪601824
  • ঃ-))))
    মধুচাঁদে আর বধুচাঁদে কত্তা কারে ফ্যালাইয়া কারে দেখেন---

    আর নাম--তা কবি তো বলে গেছেন
    what's in name নারকোল-কেল--ঝুনো ও হবে মিষ্টি ও হবে --তার ভারি বয়েই গেল আমরা কি নামে তারে ডাকি!
  • nina | 79.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২০:২৫601825
  • কি নামে ডাকি--তে মনে পড়ে গেল---আর একটি বাঙালের প্রেমের গপ্প--

    বিয়ের প্রথম অ্যানিভার্সারি----আমাকে নিজের হাতে লিখে কবিতা উপহার দিল---
    প্রথমে লেখা আমি যদি নিজে কবিতা লিখতাম তাহলে ঠিক এই কথাগুলৈ লিখতাম কিন্তু গুরুদেব আগেই আমার কথা বলে দিয়েছেন-----
    কাঁপা কাঁপা হাতে কবিতার পাতা খুল্লাম--

    তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা----

    উফ, কি যে আনন্দ বলে বোঝাতে পারবোনা---আহ্লাদে ডগমগ হয়ে বল্লেম--
    আমার শ্যামলা রঙের জন্য--সন্ধ্যার মেঘমালা---বাছলে, না গো?

    বল্ল--- না প্রতি প্যারাগ্রাফের শেষে "বিহারী" আছে বলে
  • sosen | 111.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২০:২৭601826
  • হা হা হা, দারুণ
  • a x | 109.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২০:৪৫601827
  • উফ্ফ্ফ্‌ নীনা ঃ-))))
  • Tim | 105.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২০:৫০601828
  • যা তা ঃ-))))
  • pi | 78.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২০:৫১601829
  • উফ্ফ অমিতদা !! ঃ))
  • siki | 132.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২১:১২601830
  • অমিতদার দাড়িতে দাড়িতে ফক্কুড়ি :)

    পটাশম্যাম, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। নারকোল, নারকোল, নারকোল। এর সাথে একমাত্র মেলে চারকোল। সরখেল, সাইকেল বা মাইকেল মেলে না। মেলে না। মেলে না।
  • kumu | 52.*.*.* | ২১ এপ্রিল ২০১৩ ২১:২১601831
  • অমিতবাবুর তুলনা নাই।
  • কৃশানু | 213.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০১:৩০601833
  • নিনাদি !!
  • raatri | 24.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০১:৫৪601834
  • সক্কলকে,
    ব্যাপক হচ্ছে এই টইটা।
  • | 190.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০৩:২৬601835
  • কোন ঘটি দুফুরবেলা বলে না বা ডেড়টা। ওগুলো হল দুষ্টু বাঙাল গুলো র বদমাইশি।

    আচ্ছা বাঙাল গুলো কথায় কথায় দরকার অদরকারে এত ইংরেজী বলে কেন?
  • | 190.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০৩:২৭601836
  • ঝুমঝুমি বৌদি ব্যাপক হচ্ছে। আরো হোক।
  • siki | 132.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০৯:০২601837
  • কিন্তু ঝুমঝুমির অর্ধেক গান শুনে যে প্রাণ বলে আরো চাই আরো চাই! দুখে কি এ ব্যাপারে চণ্ডালদের কিছু সাহায্য করতে পারো?
  • প্পন | 190.*.*.* | ২২ এপ্রিল ২০১৩ ০৯:২৪601838
  • হা হা হা, নীনাদি, Be Harry!
  • nina | 79.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ০৪:৫৮601839
  • খুব মজা না ?--সব্বাই একেবারে অমিতদার বজ্জাতিতে খুব আমোদ পেয়েছে ঃ-)))

    এমনিতেও পেটুকপ্রবর যেদিন প্রথম এল আমাদের বাড়ীতে ---আমার মা আবার গলে গিয়ে জিগালো --কি খেতে ভালবাস
    ওমা---দিব্যি বলে দিল--চিকেন কাটলেট --
    পোচ্চুর খাওয়া দাওয়ার ব্যাবথা ছিল কিন্তু ওটি ছিলনা--ব্যাস অমনি দৌড় দৌড়--তাও কিনে আনা হল
    একগাল হাসি----চকচকে চোখ --তারিয়ে তারিয়ে সব খেল আর যে যা জিগায় বলে হ্যাঁ---

    পরে ওকে ওর বন্ধু বল্ল--কি রে একটা মেয়ে দেখেই হ্যা করে দিলি--বল্ল
    আরে আমি তখন চিকেন কাটলেট খাচ্ছি--খুউব ভাল খেতে----মেয়ের মাসী জিগালেন পছন্দ?
    আমি ও বল্লাম হ্যাঁআঅ---আরে আমি ভেবেছি কাটলেট আর উনি নাকি বলেছিলেন --মেয়ে পছন্দ ?

    আর এই যো ঝুমঝুমির গান আম্মো আরো শুনতে চাই --পিলিজ--ব্যাবস্থা করা হউক--
  • jhumjhumi | 127.*.*.* | ২৩ এপ্রিল ২০১৩ ১১:৩২601840
  • আমার গান সবার ভালো লেগেছে জেনে আমি ধন্য। সেই সঙ্গে লজ্জায় বেগুনী হয়ে যাচ্ছি। আসলে মুশকিল হলো, এমনি নিজের মনে গুনগুন করি ঠিক আছে, কিন্তু কেউ গান শুনতে চাইলে বেজায় ঘাবড়ে যাই,কথা-টথা গুলিয়ে একশা। পাইদি যখন রেকর্ডিং করে তখন আমি অত খেয়াল করিনি। জানলে গলা দিয়ে আওয়াজ বেরোত না। ঃ-)
    নীনাদি গপ্পোগুলো দারুণ !!
  • nina | 79.*.*.* | ২৪ এপ্রিল ২০১৩ ০৪:৫৯601841
  • ঝুমঝুমি,
    একেবারে চোখ বন্ধ করে গেয়ে যাও একটার পর একটা--যে টেপ করবে তার চোখ খোলা থাগলেই হল!
    তোমার ঐ চারটি কলি শুনে অব্দি মনটা আঁকুপাঁকু করছে আরো আরো চাই করে-----

    তোমার গপ্পগুলো ও আরও হোক----সেগুলো ও খুব সুরেলা ঃ-)
  • jhumjhumi | 127.*.*.* | ২৪ এপ্রিল ২০১৩ ১৮:৩৬601842
  • 'ওলো সই, ওলো সই,
    আমার ইচ্ছা করে তোদের মতো-------'

    পার্ট টুএর ক্লাস শুরু হয়েছে। সদ্য বিবাহিতা মেয়েটি এসেছে ক্লাস করতে। তার আরো দু-তিনটি সহপাঠিনীর ও ঐ কাছাকাছি সময়েই বিয়ে হয়েছে। কয়েক্জনের কিছুদিনের মধ্যেই হবে। সুতরাং ইউনি থেকে ফেরার কিছুক্ষণ পরেই শুরু হয় আড্ডা, এবং সেই আড্ডার বিষয়বস্তু কি হতে পারে সহজেই অনুমেয়। প্রত্যেকেরই প্রচুর বক্তব্য,শুধু এই মেয়েটির ছাড়া। তার তো তেমন কিছুই বলার নেই, আর বানিয়েও বলতে পারে না। তার নীরবতাকে সকলে লজ্জা বলে ধরে নেয়, আড়ালে মুখ বেঁকিয়ে ন্যাকা বলে। সন্ধে হলেই শুরু হয় ফোন আসা। একেক্জনের আধ্ঘন্টার উপর চলে যায়, কথা আর ফুরোয় না।এক্জনের বর তো মোবাইলই কিনে দিয়েছে, যাতে কথা বলতে অসুবিধে না হয়। তারও ফোন আসে, বাড়ি থেকে মা করে, কখনো শ্বশুরমশাই। অরেক্জনেরও আসে, তিনদিন পর একদিন। সেদিন তার ফোন এসেছে......
    ঃহ্যালো
    ঃকি খবর?
    ঃভালো। কেমন আছো?
    ঃযেমন ছিলাম। ক্লাস ঠিক্ঠাক হচ্চে?
    ঃহ্যাঁ। বাড়ি থেকে ফোন করেছিল।
    ঃও।

    (পাঁচ মিনিট চুপচাপ থাকার পর)
    ঃ আচ্ছা, রাখি তাহলে।
    ঃঠিক আছে।
    ফোনটা রেখে সে ফিরে আসে।

    'তোদের এত কী বলিবার আছে ভেবে অবাক হই'------
  • শিবাংশু | 127.*.*.* | ২৫ এপ্রিল ২০১৩ ১১:২৪601844
  • দুঃখ যে চিরন্তন এই বোধ আসতে স্বয়ং গৌতম বুদ্ধের প্রায় চল্লিশ বছর বয়স পেরোতে হয়েছিলো। যার কিশোর বয়সে সেই সিদ্ধি হয়ে গেছে তার গোপা'ই বা কী, সুজাতা'ই বা কী? শুধু মৌনতার গান শোনো....

    ঝুমঝুমি দারুণ হচ্ছে, এগিয়ে যান...

    আর নিনা, রবি ঠাকুরের পদ্যের মাস্টার ছিলেন এক 'বিহারী' আর কে না জানে বিহারিদের ভয়ে সিকন্দর শাহ পলায়ন করেছিলেন দেশ ছেড়ে। কাটলেট দিয়ে লেট কাট করার বরিশালি ষড়যন্ত্রের কেয়ার কোরোনা। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন