এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বু বু ভা

    Biplob Rahman
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১০ | ৫০৯১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৪৬465281
  • ও সিকি, তুমি তো ঠিক আমার কথাগুলোই বললে। স্বপন সাহা আর বার্গম্যানের তুলনার কথা আমি তো তুলি নি। আমার যদি পোসেনজিত-ঋতুপন্নার মনের মানুষ ভালো লাগে দেখবো, আবার প্রিয়াংশু-প্রসেনজিতের মনের মানুষ দেখতে ইচ্ছে হলে তাও দেখবো। কিন্তু আমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, এই মেরুকরণটা পছন্দ নয় বলেই এতগুলো কথা বললাম।
  • siki | 155.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৪৭465282
  • তাতিন, "দাব' দিই নি তো!

    আমি তো বার্গম্যান আর স্বপন সাহাকে নিয়ে কথা কইছিলুম। তা, স্বপন সাহা চললেও তুমি সেইভাবেই বসে যাও, নাকি? :-)

    রামগোপাল ভার্মা আমারও অল্পবিস্তর মন্দ লাগে না। ওর শোলেটা অবিশ্যি দেখি নি :)
  • siki | 155.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৪৮465283
  • এসো ব্যাং, আমরা আবার পরস্পরের পিঠ চুলকে দিই :-)
  • tatin | 130.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৪৯465284
  • ডিরেক্টর জানিনা, বুম্বাদা বা ইন্দ্রাণী হালদার হলে দেখি তো, হালে স্বস্তিকা হলেও দেখছি
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৫৩465285
  • এই যে মোষের শিং দিয়ে বানানো পিঠ চুলকানোর হাত। মোটেই প্লাস্টিকের হাত নয়।

    আর এক বস্তা মশলাও রইলো। ;-)
  • tatin | 130.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৫৪465286
  • যাচ্চলে, স্বহস্তে চুলকে না দিলে সিকিদার ইন্সেন্টিভটা কী?
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৫৪465287
  • ইসে, আমি আবার আজকাল দেবের সিনিমাও দেখছি, আর কি গুরুতে আমার জায়গা হবে!
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৫৭465288
  • মানে আমার গুলোকে স্বহস্ত না বলে স্বথাবা বলা হয় কিনা, সিকি হজম করতে পারবে না।
  • tatin | 130.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১১:০০465289
  • এহ, প্রক্সি অ্যালাউড? গণ্ডারের ন্‌য়্‌য়য় পিঠ ধার দিতে পারি
  • pi | 128.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১১:০০464691
  • স্ব-লিপ্তপদ।
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১১:০০464690
  • সেদিন ঢাকের তালে, কোমর দোলে দেখতে দেখতে ভাবছিলুম এই আমিই সেই আমি কিনা! শৈশবে ট্রেনস্পটিং দেখে বেজায় আলোড়িত হয়েছিলুম, অথচ বার্ধক্যে স্লামডগ দেখে দেখাই ছেড়ে দিলুম। বেঁচে থাক আমার নটবর নট আউট।
  • tatin | 130.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১১:০৪464692
  • ঈপ্সিতাদি, তুমি এলেই ম্যাক্সিমাম টাইম বাওয়ালগুলো থেমে যায় x-( . কটা মশানিধন করো না বরং
  • pi | 128.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১১:০৬464693
  • মশাদের আমি ত্যাগ দিয়েচি। বলছি না, সন্ন্যাস নেবো :)
  • tatin | 130.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১১:০৮464694
  • অমনটি কোরোনা, মশার সংখ্যা বেশি বেড়ে শেষে বাস্তুতন্ত্র বিপর্যস্ত হবে
  • shrabani | 124.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১১:০৯464695
  • এর আগে যখন বাচ্চাদের লেখা বেরোয় তখনও বোধহয় বলে দিয়েছিল যে এগুলো বড়দের পড়ার জন্য (মানে আমি যা বুঝেছি, শিশুবিভাগ নয়)।
    ব্যক্তিগতভাবে আমার এগুলো পড়তে গিয়ে মনে হয়েছে তা হল এগুলো শিশুটকের রিফাইনড ফর্ম। এগুলোকে ঠিক লেখা হিসেবে না ধরে আমি বাচ্চাদের কথা হিসেবে ধরেছি, এবং শিশুটক পড়তে যেমন সুইট লাগে তেমনিই লেগেছে।
    অনেকের ভালো হয়ত লাগেনি, তারা তা বলতেই পারে! আমার মনে হয় তাদের এই বক্তব্য গুলো গুরুর পরিচালকদের জন্য, ব্যক্তিগতভাবে কোনো লেখার উদ্দেশ্যে নয়।

    বুবুভাতে যা বেরোয় তা সম্বন্ধে মতামত, ভালো খারাপ বরাবরই এখানে দেয় লোকে। তাই জন্য টইও আছে,এক্ষেত্রেও দেওয়া হয়েছে বরাবরের মতই, খারাপ কি।
    টই খুলে লিখলে সেখানে ভালো না লাগলে লোকে পড়েনা, কমেন্টও করেনা, সেখানে সম্পাদকদের কোনো দায়িত্বও থাকেনা।
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১২:১০464696
  • ব্যাপারটা এমন নয় যে, কেউ বাচ্চাদের লেখার সমালোচনা (খারাপ এবং ভালো) করবে না, বরং শিশুদিবসের টইতে ইন্দ্রাণীদি, আমি বারবার সবাইকে অনুরোধ করেছিলাম, তাদের মতামত জানাতে। কালকেও লিখেছিলাম তাতিন অকপটে তার ভালো লাগা, খারাপ লাগে জানিয়েছিলেন তখন কেউ আপত্তি করে নি।
    নববর্ষের বুলবুলভাজার ক্ষেত্রে সম্পাদক, পরিচালকদের প্রশ্ন করা হয়েছে, জাস্টিফাই করতে বলা হয়েছে, এই লেখাগুলি এখানে কেন? সম্পাদকমণ্ডলী, পরিচালক, পরিচারক সব্বাই বারবার তাদের পয়েন্ট থেকে ব্যাখ্যা করেছেন, কৈফিয়ৎ দিয়েছেন লেখাগুলি কেন প্রকাশ করা হয়েছে। কিন্তু যেই এনারা কৈফিয়ৎ দিলেন, অমনি বলা হল - লেখাগুলোর নিন্দে করতে দেওয়া হচ্ছে না, শুধু পিঠ চাপড়ানি আশা করা হচ্ছে ইত্যাদি। তো ঠিক এখানেই হেঁয়ালিটা। নিন্দে করবো, কৈফিয়ৎ চাইবো, কিন্তু যেই কেউ উত্তর দেবে, যুক্তি দিয়ে বুঝতে/বোঝাতে চাইবে, অম্নি শুরু হয়ে যাবে ""ওরা আমাদের প্রতিবাদ করতে দেয় না, ....... ''। নিন্দে করা হোক, প্রশ্ন করা হোক যত্ত খুশি। কিন্তু উত্তর দেওয়া হলে শুধু ""খেলবো না, আড়ি'' না বলে, সেগুলোও একটু ঠান্ডা মাথায় পড়া হোক।
  • lcm | 69.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১২:৪১464697
  • নাহ! সতীর্থ-দের গুরুনিন্দা ঠিক হচ্ছে না। একটা ক্র্যাশ কোর্স নিতে হবে....
  • siki | 155.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১৩:০০464698
  • "ওরা চায়না', "ওরা চায়না' ... :-)))
  • lcm | 69.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১৩:১১464699
  • সিকি বোধহয় গুরুনিন্দা-র কাজটা চায়না-য় আউটসোর্স করতে চাইছে।
  • kd | 59.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১৩:৪৪464701
  • গুরু বোধহয় আর চন্ডালদের সঙ্গী করিতে চাহে না। গুরুর ঢাকনা, দেয়াললিপি ইত্যাদি হইতে ইঁদুরের নির্বাসন হইয়াছে দেখিতেছি। :-(
  • sumeru | 117.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১৪:১৩464702
  • সব গলে যখন জল, তো গড়াবেই।

    কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। কেউ ভুল বুঝবেন না।

    নিজে ট্রাপিজের মত এক রিয়েলিটি শো ছেড়ে আরেক রিয়েলিটি শো ধরছি। ঝামেলা হাজার খানেক। গত তিন বছর ধরে একটা উপন্যাস লিখছি, যার নাম "ইয়েলিটি শো"। মানে লিখেই চলেছি। আরো হাজারটা কন্টেন্ট ও ঝোলা গুড়। গুচতে কমেন্ট করি না প্রায় তিন বছর।
    ইত্যবসারে মানদন্ড।

    বাচ্চারা বাচ্চাদের চিকিৎসা করে না। বাচ্চারা বাচ্চাদের লেখা ছাপায় না। রিয়েলিটি শো-এর কথা যত না বলা যায় তত ভাল। যদিও তারা ভাবে পড়ে আঁকে লেখে। কোনো আপত্তি নেই। তামাসা দেখার জন্যে প্লিজ তাদের ডেকে এনো না।

    এই আকাশের তলায় যা কিছু তাই সমালোচনার যোগ্য। টইপত্তরের সূচনাসমীপ্যে তার ইঙ্গিত আছে। জয়েস নিয়েও যেমন আমার কিছু ভাবনা আছে তেমনি এখানকার একটি লেখা নিয়েও আছে। হাজারটা কাজের মধ্যেও ভাবছি, এইটা একটা ট্র্যাপ, তার জিওমেট্রি মিলছিল না। শুচিস্মিতার অনুবাদে মনে হয়েছিল সেটা হারিয়ে গেলেও যেতে পারে। আমি শুচিস্মিতার লেখা পড়তে পছন্দ করি। এখানেও উদ্দেশ্য ভাল ছিল :)।

    ডাক্তারের সিনিমার জার্নি পড়ে আমার মাঝেমাঝে ইচ্ছে হয় অ্যানাটমির বই নিয়ে লিখতে। সে আর হয়নি। তার সূত্রপাত বাচ্চাদের ছবির জগতে ঢুকে। যোগেন চৌধুরির ছবি ও গ্রটেস্কু। আমিও বাচ্চা ছিলাম। বসে আঁকো-টাঁকো হয়েছে। মিস্টার অ্যান্ড মিসেস আয়ারের ডাবিং এ কান্নার জন্য ঠাটিয়ে চড় মারতে দেখেছি। মান রক্ষার্থে। বাচ্চাদের ছবির জগৎ বহুদিন ঘসাঘসি করেছি মাষ্টারির সূত্রে, গল্প বলেছি, আজগুবি, বেতালা পুরান ও সুররিলিস্টিক। মাথার ভেতর সাইকোলজি বা চাইল্ড সাইকোলজি সেসব বাবাজি তো থাকবেই। কাজেই রেনবো সান বা ফুলের ল্যাপটপে কি আছে তা নিয়ে আলোচনা হলে শুনতে হবে। লেখার স্কিল না থাকলেও শুনতে হবে। কেন না কনটেন্ট ছাড়া লেখাটা টানতে শুধু স্কিল লাগে না প্রভূত স্কিল লাগে। সুতরাং একটা মানদন্ডের ভ্যানিশিং পয়েন্ট ইচ্ছে না থাকলেও ভেসে উঠছে।
  • y | 61.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১৫:৪৫464703
  • দাবিটা কী? একটা বাওয়াল মিস করলুম মনে হচ্ছে :(
  • siki | 155.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১৫:৫৮464704
  • এই জন্যেই কবি বলেছেন, পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়।
  • Bratin | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১৬:৪৬464705
  • কবি নয় আবাপ।

    আমাদের এক ম্যানেজার একটা ছেলে র লেখা কোড পড়ে বলেছিল। আরে এ যে দেখছি আনন্দবাজার। পড়তে হবে নাহলে পিছিয়ে পড়তে হয়। ( বলা বাহুল্য: ছেলে টা এক লাইন কমেন্ট ও লেখে নি সারা কোডে)
  • y | 61.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১৭:২২464706
  • হা: হা: হা:
  • ghyaanaghyane | 59.*.*.* | ০৮ জানুয়ারি ২০১১ ১২:৫৬464707
  • হচ্ছেটা কি ?
  • kk | 68.*.*.* | ০৯ জানুয়ারি ২০১১ ০১:১০464708
  • এই টইতে অনেক কিছুই বলার ইচ্ছে হচ্ছে। কিন্তু সময়ের বড় অভাব। তবে 'নতুন লেখক-পুরোনো লেখক' টপিকটার ওপরে দু একটা কথা অন্তত লিখে যাই। আমার নিজস্ব মনে হওয়া। যেকোনো পত্রিকাতেই কিছু লেখকদেরই লেখা বারবার বেরোলে আমার সেই পত্রিকাকে কেমন যেন ক্ল্যানিশ লাগে। তা সে যত ভালো লেখাই হোক না কেন। আর একটা সেট অফ রাইটার্স বারবার লিখলে কোনো না কোন পয়েন্টে রিডানডেন্ট লাগতে বাধ্য। আমার মনে হয় যে নতুন লেখক, নতুন স্টাইল, নতুন ভাবনা, নতুন টাইপ এগুলো না থাকলে কোনো পত্রিকা কিছুদিন পরেই থমকে যাবে।
    নতুন লেখকদের এগিয়ে আসাটা খুবই দরকার। দেখুন, আপনার লেখা কিছু পাঠকের ভালো লাগবে, কিছু পাঠকের দুচ্ছাই মনে হবে। তা প্রকাশও করবেন সবাই। সমালোচনাকে ভয় পেয়ে পিছিয়ে যাবার তো কিছু নেই। না লিখলে লোকে হয়তো আর ভুল ধরার সুযোগ পাবে না, তেমনি ভালো বলার সুযোগটাও তো কেউ পাবেনা। গুরু যথেষ্ট এক্সপেরিমেন্ট মূলক পত্রিকা। সেই কারণেই লেখকদেরও যথেষ্ট এক্সপেরিমেন্ট মূলক হবার মত ছাড় আছে। সেটা তো কম কথা নয়। নিজেকে একে্‌স্‌প্‌রস করার এত বড় একটা প্ল্যাটফর্ম গুরু আপনাকে দিচে্‌ছ্‌হ।সমালোচনাকে ইমোশন্যালি না নিয়ে সেখানে পা বাড়ানো ভালো না?
  • kk | 68.*.*.* | ০৯ জানুয়ারি ২০১১ ০১:১৩464709
  • দুত্তোর, এক্সপ্রেস,দিচ্ছে**।
  • aka | 24.*.*.* | ০৯ জানুয়ারি ২০১১ ০৬:৫১464710
  • একটা কথা জানার আছে, বাচ্ছা বা বাচ্ছাদের বাবা মার লেখা বাচ্ছাদের গল্প টল্প গুরু ছাড়া আর কোথাও পাওয়া যায়?
  • . | 203.*.*.* | ০৯ জানুয়ারি ২০১১ ১১:৫৫464712
  • এ:প:, গোটা শিশুসাহিত্যটাই তো তাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন