এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৪৮৯৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | 65.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২১:২১542042
  • তা বিপ্লববাবু কে ঠিক করে দেবে কোন পোস্ট "বালছাল"? আপনি? পাইদি? কি বেসিসে?
  • Sibu | 74.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২১:২১542041
  • এই সেকেন্ড করার ব্যাপারটা কি সাইটের বাইরে কোঅর্ডিনেট করে করা হবে? ধরে ফেললে সেটা মনে হয় লোকের পছন্দ হবে না (মানে ঐ কোঅর্ডিনেশন কমিটির বাইরে যারা থাগবে তাদের)।
  • aranya | 144.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২১:২২542043
  • তাতিন-কে - বাংলাদেশেও কাগুজে গুরু আর চটি বিক্রি হচ্ছে তো, সামরান সেদিন লিখলেন যে ছবির হাটে গুরু বিক্রি নিয়ে। পৃথিবীর সব দেশে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষই গুরুর টার্গেট অডিয়েন্স, আমার তো তাই মনে হয়। সব দেশে বা সব শহরে বাংলা বই মেলা হয় না বা হলেও সেখানে কাগু পাওয়া যাবে না, কিন্তু ঠিকঠাক প্রচার হলে লোকে অনলাইন পেমেন্ট করে কাগু/চটি কিনবে। সেই প্রচারের জন্য ফেসবুক গুরু একটা ভাল মাধ্যম, মডারেশন বাড়িয়ে যদি বাজে পোস্ট এড়ান যায়।
    বাঙাল ভাষায় পোস্ট চলুক, কারুর বুঝতে অসুবিধা হলে সেই লেখা না পড়তেই পারেন, একই মত পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে প্রচলিত ডায়ালেক্ট সম্বন্ধে।
    আমি খুবই খুশী হয়েছি সিকি আর রঞ্জনদার লেখা পড়ে, যেখানে ওরা বিভিন্ন ভৌগোলিক অবস্থানের লোকদের লিখতে আহ্বান করছেন, 'শক, হুণদল, পাঠান, মোগল.." ইত্যাদি। ভৌগোলিক বৈচিত্রের সাথে বিষয় এবং চরিত্রগত বৈচিত্রও আসুক - জ্যোতিষ, ঈশ্বর, অলৌকিকতা এই সব নিয়ে কেউ লিখতে চাইলে তারাও স্বচ্ছন্দে লিখুন, পাঠক হিসেবে এটা কাম্য আমার কাছে।
  • a | 65.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২১:২৭542044
  • এইটা একটা প্রশ্ন: কাগু বিক্রির জন্যে সাইট না দুটো আলাদা জিনিস? তাতিনবাবুর বক্তব্য থেকে মনে হল প্রথমটা, তাই জান্তে চাইলাম
  • aranya | 144.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২১:৩১542045
  • অনেক লোক এলে সাইটের জনপ্রিয়তা বাড়বে, আর কাগু কিভাবে কিনতে হয় সাইটে তার উল্লেখ থাকলে কাগু/চটি বিক্রিও হবে বেশী।
  • a | 65.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২১:৩৯542046
  • সরি, সাইট আর প্রকাশনা আলাদা জিনিস। তার মাইন্ডসেট আলাদা, ভবিষ্যৎ আলাদা। সহজতম উদা (একই জিনিস বার বার বলছি) সাইটটার বেশিরভাগ পার্ট আনমডারেটেড, প্রকাশনা পুরোটাই "সম্পাদিত"
  • aka | 168.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২১:৪০542047
  • এমনি কিছু বক্তব্য নেই। শুধু একটাই জিজ্ঞাস্য অরণ্যদা কে। এই শক, হুণ, দল বৈচিত্র্য নিয়ে একগাদা কিছু আছে তো অলরেডি। যেমন প্রিন্টেড আবাপ, আনন্দলোক, দেশ বা আবাপর নতুন সাইট যাতে সবই একসাথে পাওয়া যায়। অনেক ফেবু পেজ। নতুন একটা সাইট বেশ পপুলারও হচ্ছে পিন্টারেস্ট.কম। হোয়াই গুরু?
  • aranya | 144.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২১:৫৩542048
  • আকা-র প্রশ্ন-টা বুঝলাম না। গুরুতে কেন লেখক/পাঠক/বিষয় ইত্যাদির বৈচিত্র আকাঙ্ক্ষিত - সেটাই কি প্রশ্ন?
  • aka | 168.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২১:৫৫542049
  • না গুরুতে কেন না। গুরুতেও কেন?
  • siki | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২১:৫৯542051
  • ১। বিদগ্‌ধ, মুগ্‌ধ ইত্যাদি বাংলাপ্লেনে ভেঙে আসে, কিন্তু ইউনিকোডে ঠিকই দেখায়। ফন্ট রেন্ডারিংয়ের প্রবলেম। হ্যাঁ, ক্রমে আসিতেছে করে করে অনেকদিন গেছে, কিন্তু সত্যিই খুব তাড়াতাড়ি আসছে গুরুর নতুন ভার্সন। আর বেশি অপেক্ষা হয় তো করতে হবে না।

    ২। অয়ন। কাগু বিক্রির জন্য সাইট নয়। কাগু বিক্রির জন্য এবং গুরু সাইটের ভিউয়ারশিপ বাড়ানোর জন্য ফেসবুকের পেজ।

    ৩। আকা। শক হুণ দল ইত্যাদি দেশ আবাপ আনন্দলোক ইত্যাদি জায়গায় এক দেহে লীন হয় না। এদের প্রত্যেকের নিজস্ব কিছু ধর্মীয় বা পলিটিকাল মুখ আছে, এবং সেই মুখের সঙ্গে খাপ খায়, কেবল সেই ধরণের আর্টিকলই ছাপা হয়, রেগুলার গল্প কবিতা ধারাবাহিকের পাশাপাশি। গুরুর মত ফ্রি কমিউনিটির কনসেপ্ট সেখানে নেই।

    ফেসবুক একটা অনলাইন কমিউনিটি। কালকে অর্কুট জনপ্রিয় ছিল, তার থেকে এক দু কদম এগিয়ে গেছে ফেসবুক। অর্কুট আজ মৃতপ্রায়। হতেই পারে কাল নতুন কোনও কনসেপ্ট নিয়ে আসবে অন্য কোনও সাইট, ফেসবুক আস্তে আস্তে মৃত হয়ে যাবে। গুরু কোনও অনলাইন কমিউনিটি নয়, স্টেটাস আপডেট দেবার, ফোটো ভিডিও আপলোড করবার এবং সেগুলোকে লাইক করবার জায়গা নয়। পার্থক্যটা বুইতে হবে, কমরেড!
  • aranya | 144.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:০১542053
  • সাইট আর প্রকাশনার মধ্যে সম্পর্ক আছে তো। সাইটে যে লেখকদের লেখা পাঠক হিসেবে আমার ভাল লাগছে, সম্পাদিত কাগু/চটিতে সেই লেখকদের লেখা থাকলে আগ্রহী হয়ে কিনব - এইটুকু। যেমন কল্লোল-দার 'কারাগার ..' সাইটে কিছুটা পড়ে দারুণ লেগেছিল, চটি হয়ে বেরোনোর সাথেসাথে কিনে ফেললাম।
    বা, সাইটে ইন্দো-র বিভিন্ন লেখা পড়ে ফ্ল্যাট হয়ে গেছি, তাই 'উন্মন বাদ্যকর' দেখামাত্র কিনব - এরকম আর কি।
  • siki | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:০১542052
  • শ্রীপর্ণার ইমেল আইডিতে "মিয়াও' কেন? :-)
  • siki | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:০৪542054
  • r,

    শুধু ডায়ালেক্টের সমস্যাই নয়, বাংলাদেশের বাংলায় এমন অনেক শব্দ ব্যবহৃত হয়, যেগুলো আদতে উর্দু বা আরবি। সেগুলো সচরাচর এপার বাংলায় ব্যবহৃত হয় না। শুনে বা পড়ে আমি বুঝতেই পারি না লেখক কী বলতে চাইছেন। চেষ্টা তো নিরন্তর জারি থাকে। চেষ্টা করি-ও। তবে, অসুবিধে হয় পড়তে। এই আর কি।
  • aka | 168.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:০৮542055
  • সিকি অন্যান্য কাগজের ধর্মীয় এবং পলিটিকাল মুখ আছে এটা পার্সেপশন। এমনকি গুরু সম্বন্ধেও বহুলোকের বহু পার্সেপশন আছে। কেউ মনে করে এখানে রাতবিরেতে নক্‌শালরা ঘুরে বেড়ায়, কেউ মনে করে গুরু তৃণমূল, কেউ মনে করে সিকি তিনোমুল। এমন সব।

    মানে বলতে চাইলাম গুরু সম্বন্ধেও এরকম পার্সেপশন হবেই হবে।

    আর গুরুর ""ফ্রি কমিউনিটি"" (আমি গুরুচণ্ডালি.কম বলতে চাইছি) সেল্ফ মডারেশনে চলে। সেল্ফ মডারেশন তখনই কাজ করে যখন ""কমিউনিটির"" লোকেদের মিনিমাম ম্যাচিওরিটি এবং বেশিরভাগ ইকুয়াল মাইণ্ডেড হয়। এই দুটো জিনিষ উঠে গেলে সেল্ফ মডারেশন কাজ করবে এমন উদাহরণ আমার জানা নেই। লগ ইন লাগে, ট্র্যাক করতে লাগে, ডিলিট করতে লাগে এটসেট্রা। সেসব হতেই পারে। কিন্তু সেটা ""ফ্রি"" নয়।

    সর্বশেষে আমি কোন নিজস্ব পছন্দ অপছন্দের কথা বলছি না। শুধু লজিকালি একটু বোঝার চেষ্টা করছি।
  • aka | 168.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:১১542056
  • বাঘে হরিণে সেল্ফ মডারেশনে এক ঘাটে জল খেয়েছিল শেষ দেখেছি অরণ্যদেবের নন্দন কাননে।
  • aranya | 144.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:১৬542057
  • আকা, সিকি অলরেডি লিখে দিয়েছে।
    আবাপ প্রকাশনার কোন কাগজ বা পত্রিকা দল/বিষয় নিরপেক্ষ ভাবে লেখা ছাপায় না তো। ওদের মালিকরা যা চায়, মোস্টলি তেমন রচনা-ই বেরোয়। গুরু-র তেমন কোন বায়াস নেই, তাই গুরু-তে আমি বিভিন্ন মানুষের বহু বিচিত্র রচনা দেখতে চাই।
    আর বহু বিচিত্র বিষয়ে লেখা হোক, সমাজের বিভিন্ন স্তরের, নানা রকম জীবনযাত্রা বা প্রফেশনের মানুষ গুরুতে লিখুন এটা চাই, কারণ
    ১। পাঠক হিসেবে নিজের সেটা ভাল লাগে, আমার ধারণা হরেক কিসিমের লেখা পড়তে শুধু আমার নয়, আরও অনেকেরই ভাল লাগে
    ২। ফোরাম বা ওয়েবজিন হিসেবে গুরু সমৃদ্ধ হয়, বহু বিষয়ের ওপর লেখা বেরোলে, এটাও মনে হয়।
    অবশ্যই এ সবই আমার নিজের মনে হওয়া। কেউ অন্যরকম ভাবতেই পারেন।
  • a | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:১৯542058
  • তো গুরুর ভিউয়ারশিপ বাড়ানোর জন্যে ফেবুতে কি কি করা হয়েছে?
  • a | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:২২542059
  • অরণ্যদা, সেটা সাইট, পত্রিকাটা নয় কিন্তু। সেটাই হল গুরু সাইটের ইউএসপি, নো অর মিনিমাল মডারেশন
  • siki | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:২৪542060
  • কিন্তু আকা, এই ভূভারতে একটা লোককে দেখাও যে মনে করে আবাপ বা দেশ প্রো-নকশাল বা প্রো-সিপিএম। :-) পার্সেপশনের স্কোপ কোথায় এখানে?

    a, অনেক কিছু করা হয়েছে। এক কথায় তো বলা যাবে না, ওখানে গিয়ে ঘেঁটে দেখলে জানতে পারবে। এখানকার ভালো ভালো টইয়ের লিংক, সারসংক্ষেপ ইত্যাদি ওখানে নিয়মিত পোস্ট করা হয়। ভাটের বিশেষ কোনও এক্সার্পট, টইয়ের এক্সার্পট, ওখানে রেগুলার পোস্ট করা হয়ে থাকে। তার ওপরেও লোকে আলোচনা চালায়। প্রচুর লোক এখানে এসেছেন ফেসবুকের সূত্র ধরেই। বইমেলাতেও বেশ কিছু লোক স্পেশালি গুরুচন্ডালির স্টলে এসে ঘুরে গেছেন, বই কিনে গেছেন ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়েই।
  • siki | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:৩১542062
  • ওফ্‌ফ, ফেসবুকে গিয়ে সেই বিতর্কিত হুমকি পোস্ট পড়ে এলাম। কী চাপ!!
  • tatin | 117.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:৩২542063
  • অরণ্যদা, বাংলাদেশে ঠিক কতজন রেগুলার পাঠক এই মুহূর্তে আছেন? ফেসবুক পেজ-এর জন্য কজন রেগুলার লেখক পাওয়া গ্যাছে সেইগুলো একটু হিসেব করে দেখলে হয়- প্যারালেলি কজন প:ব:র লোক বা প:ব:-এ বাড়ি অথচ বাইরে আছেন এমন, যাঁদের কাছে বা যাঁদের বাড়িতে গুরু পৌঁছোনো সম্ভব, এরকম কত কন্ট্যাক্ট লুস করছি সেই এপ্রক্সিমেশনও।

    ২০১১ বইমেলায় এরকম বেশকিছু পাব্লিক দেখেছি যাঁরা ফেসবুক দেখেই গুরুর স্টলে এসেছেন। এবারও দেখেছি, তবে বাংলাদেশি টপিক আসায় আর ফেসবুক পেজে আসেন না, এরকম বলছেন। অনেকে নিশ্চিতভাবে আসছেনও না। আমার খুব ধারণা হচ্ছে ফেসবুকে প্রচার কন্ট্যাক্ট অনেকটাই হ্যাম্পার হচ্ছে এই জন্যেই।

    তবে আমি বাংলাদেশের দিকে কাঁটাতার তুলতে বলছিনা। খালি বলছি মুজিব-মাজহার-জামাঅত-আওয়ামি এরকম কিচু কি-ওয়ার্ড রেখে পোস্ট করতে না দিতে
  • aka | 168.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:৩৪542064
  • সিকি পুরোটাই পার্সেপশন। হনু আর আমার পার্সেপশন এক নাকি? হনু তো আবাপ পড়েই না, আর আমি মনে করি এক্সিস্টিং বাংল কাগজগুলোর মধ্যে আবাপই পদের।

    আমার পার্সেপশন কি হবে তাতে আবাপর কিছু দায় আছে, কিন্তু অনেকটাই পাঠকের ইন্টারপ্রিটেশন যাকিনা পাঠকের চিন্তা ভাবনা, রাজনীতি ইত্যাদির সাথে জড়িত।

    সিকিও তেমনি দেখাতে পারবে না, কেউ মনে করে গুরু বিজেপি বা শিবসেনা। পারবে? :)
  • Siddhartha | 131.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:৩৫542065
  • শুধু কালকের থ্রেড পড়ে পুরোটা বোঝা যাবে না। গত কয়েক দিন ধরেই এটা চলছিল।

    তবে আমার একটা বক্তব্য আছে। কেউ নিজের সাইটে ইন্ডিয়া বা বাংলাদেশের পতাকা পোড়ানোর ছবি রাখতেই পারেন। বা কারোর তো এটা বলার-ও অধিকার আছে যে আদিবাসীরা জানোয়ার, যেমনটা রতন মজুমদার বলেছে। ফালতু গালাগালি দিলে অন্য কথা, তবে যুক্তি দিতে চাইলে সেটা না শুনে তাকে ব্যান করা হবে কেন?
  • aranya | 144.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:৩৬542066
  • a, পুরোপুরি একমত, আন মডারেটেড লেখা গুরু সাইটের একটা বড় আকর্ষণ আমার কাছে, আশা করি সেটা সাইটের ইউএসপি-ও।
    কাগু/চটি সম্পাদিত সেটা ঠিক। কোন লেখা বেরোবে সেটা সম্পাদকরা ঠিক করছেন, তার বেশী কিছু নয় বোধ হয়, মানে কল্লোলদার লেখা সম্পাদক কিছু পরিবর্তন/পরিমার্জন করছেন না, তবে লেখাটা যে কাগুতে বা চটি হিসেবে বেরোবে, সেটুকু ঠিক করছেন।
    সাইটে যাদের আন মডারেটেড লেখা পড়ে ভাল লাগছে, কাগু/চটিতে তাদের লেখা বেরোলে পাঠক হিসেবে সেটা কেনার আগ্রহ জন্মাবে, এটা তো স্বাভাবিক।
  • Siddhartha | 131.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:৩৭542068
  • আর মুজিব-জামাত নিয়ে তাতিনের পয়েন্টের সাথে একমত। এই এক-ই কারণে সিপিএম টিএমসি ফালতু বাওয়ালের জন্য অনেক ভাল ফোরাম ভোগের বাড়ি গেছে
  • a | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:৩৭542067
  • সিকি, প্রশ্নটা কনভার্সনের। টেকনিকালি দেখা উচিত কোন কোন ভিসিটার ফেবু থেকে গুরুতে এসেছে (ক্লিকস্ট্রীম)। তাপ্পর দেখা উচিত তারা গুরুতে কদ্দিন থাকছে ইত্যাদি :) পাতি ওয়েব চ্যানেল analytics :)

    খিল্লি ছাড়া বলি, আমার প্রশ্নটা ঠিক তা ছিল না। এখান থেকে ফেবুতে না, ফেবু থেকে এখানে আসার রাস্তাটা কি করা হয়েছে?
  • tatin | 117.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:৪১542069
  • লে:! ২০০৬এর শেষ আর ০৭এর শুরুতে আবাপকে গুচ্ছলোক প্রো-সিপিএম বলতো
  • aka | 168.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:৪৩542071
  • সিকি বলবে না প্রোবুদ্ধ বলত। ব্র্যাণ্ড বুদ্ধ।
  • Siddhartha | 131.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:৪৩542070
  • যারা বলত তারা গা*

    আবাপ প্রো বাজার, ব্যাস।

    নট দ্যাট এনিথিং রং ইন ইট।
  • aranya | 144.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২২:৪৪542073
  • পার্সেপশন অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। তবে একমাত্র মডারেটেড/সম্পাদিত পত্রিকা/সাইট সম্পর্কেই পক্ষপাতিত্বের অভিযোগ ধোপে টেকে যেমন আবাপ গোষ্ঠীর প্রকাশনা সমূহ। কাগু/চটি সম্বন্ধেও তেমন অভিযোগ আসতে পারে, যেমন তিন বছরে দুটো চটি নকশাল আন্দোলনের স্মৃতি রোমন্থন, অতএব গুরু সম্পাদকরা নকশাল পন্থী, এটা কেউ বলতেই পারেন :-)।
    কিন্তু অনলাইন গুরু সাইট যেহেতু আনমডারেটেড, যে যা ইচ্ছে লিখতে পারেন, তাই গুরু সাইট তৃণমূলী বা নকশাল এমন অভিযোগ তোলা যাবে না। মানে কেউ তুলতেই পারেন, অতীতে তুলেছেনও, কিন্তু যুক্তির অভাবে সেই অভিযোগ টেকে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন