এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৪১১ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 117.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:০৭529235
  • ওরা নাচতই, শুধু সুযোগের অপেক্ষায় ছিল।

    দেশ-বিদেশ স্থান কাল নির্বিশেষে।
  • Tim | 198.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:০৮529246
  • দুখেদা, :-))))
  • pi | 128.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:১০529257
  • দুখেদা, :D
  • rimi | 75.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:২১529268
  • নিশানবাবুর কোনো বক্তব্যের সঙ্গেই একমত হতে পারলাম না। টিমের সঙ্গেও না। :-(

    আমার মনে হয় আদেখলাপনার থেকেও আমাদের বেশি সমস্যা হল খুব বেশি জাজমেন্টাল হওয়া - সব ব্যপারেই।

    কারুর যদি নিজের সংস্কৃতির থেকে, নিজের ভাষার থেকে অন্য কোনো দেশের ভাষা কিম্বা সংস্কৃতি বেশি ভালো লেগে যায়, তাতে আমার কিম্বা আপনার কি মশাই? প্রত্যেকের স্বাধীনতা আছে নিজের মতন নিজের জীবন কাটাবার। একটাই তো জীবন আফটার অল। অন্যে কে কি করল না করল তাই নিয়ে মাথা না ঘামিয়ে নিজের বিশ্বাস এবং রুচিমতন নিজের সন্তানকে তৈরী করলেই ভালো হয় না??

    আমরা তো সেই কবেই ধুতি চাদর বাদ দিয়ে সাহেবদের পোষাক পরা শুরু করেছি, জিনিশপত্তর যা ব্যবহার করি, সব সাহেবদেরই উদ্ভাবন, আবিষ্কার। আধুনিক শহরের রাস্তাঘাট ডিজাইন থেকে শুরু করে গৃহসজ্জা - কোনোকিছু থেকেই সাহেবিয়ানাকে মুছে ফেলতে পারি না। (নয়ত পর্ণ কুটিরে প্রদীপ জ্বালিয়ে জীবনযাপন করতে হত।) এইবার, ভাষার ক্ষেত্রেও কেউ কেউ যদি ইংরিজিকে বেশি ভালোবেসে ফ্যালে, তাতে বাকি লোকের এত রাগ কেন হয় কে জানে!! এটাও একধরনের হীনমন্যতা কিম্বা মতান্ততে উচ্চমন্যতা নয় কি? কেউ ফটফটিয়ে ইংরিজি বল্লেই সে আদেখলে, আর আরেকজন জিনস পরে সাহেবদের আপিসে কাজ করে অবসর সময়ে দাদুসঙ্গীত শুনলেই সে আদেখলে নয় - এই বিচারের ভিত্তি কি??

    এতো গেল দেশে থাকা জনগণের কথা। বিদেশে গিয়ে লোকের আদেখলেপনা বেড়ে যায় - এই স্টেটমেন্টেরই বা কি ভিত্তি?? শুধু কয়েকটা আপনার "দেখা" কেস?? নবনীতা দেবসেনের "নৃ-তত্ব" নামে একটা রম্যরচনা আছে, তাতে উনি কিন্তু উল্টো কথাই লিখেছেন। আমি মোটেই বলছি না যে নবনীতা দেবীই ঠিক, আর আপনি ভুল। আমি বলতে চাইছি যে একেকজন একেকভাবে দেখে। দেখা পর্যন্ত ঠিক আছে, কিন্তু জাজমেন্টাল হয়ে গেলেই মুশকিল।

    বিদেশে গিয়ে কেউ কেউ সে দেশের সংস্কৃতির সঙ্গে পুরোপুরি মিশে যাবার চেষ্টা করে। কেউ কেউ আবার নিজের সংস্কৃতি ইত্যাদিকে ধরে রাখতে চায়। একজনের চাওয়া ভুল - আর অন্যজনেরটাই ঠিক - এই সুক্ষ্ম বিচারের কি অধিকার আমাদের আছে?? বিশেষ করে পুরোটাই যখন বাইরে থেকে দেখা?

    বারো বছর হতে চল্লো বিদেশে আছি, এই ধরনের সমালোচনা বহু শুনেছি। পুরোটাই আজকাল হাস্যকর লাগে।
  • Nina | 12.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:২৬529279
  • রিমি কে ক্ক+
    সে তো আমার দিদু, ছেলেদের বান্ধবী নিয়ে হোটেলে খেতে গেছে কেও ইংরাজিয়ানা বলবেন--তাব'লে কি ছেলেরা যাবেনা :-)
  • Tim | 198.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:৩১529290
  • রিমিদি,
    জাজমেন্টাল কেন হবো। শ্যামা-শাপমোচন টাইপ উলুতপ্লুত ন্যাকামি দেখে বিরক্ত হয়েছি।
  • Tim | 198.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:৩৪529301
  • আর, এগজ্যাক্টলি, একটাই তো জীবন। কোদাল কে লাইটপোস্ট আর হাতুড়িকে শাবল বলে কেনই বা আত্মপ্রবঞ্চনা? এতে করে খানিকটা পলিটিকাল কারেক্টনেস কমলেই বা কি এলো গ্যালো। :-)
  • aka | 168.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:৩৭529312
  • ইসে দেশী কালচারটা কি? মানে ঠিক কি কি করলে আদর্শ দেশী বলে সুখ্যাতি মিলবে?
  • deshi | 67.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:৪১529323
  • দেওয়ালে হিসি করতে পারলে
  • Nina | 12.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:৪৩529335
  • এই রে আদর্শ দেশি ?!
    এই আদর্শটা কোন মাপকাঠি তে কে মেপে ঠিক করবে?
    মানে সেটাও তো যুগের সঙ্গে সমানে পাল্টাচ্ছে--নইলে এই সাগর পার করে এসে তো --আগের (অনেক আগের) মাপকাঠিতে জাত-ধম্ম সব গেছে
  • deshi | 67.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:৪৬529346
  • কিন্তু আমি যেটা বল্লাম, সেটা চিরন্তন মানদন্ড
  • Nishan Chatterjee | 72.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:৫২529357
  • আমি তো সেটাই লিখবো যেটা আমি দেখবো, কেচ্ছা কেলেঙ্কারির কথা লিখতে চাই না, কিন্তু সে জিনিসও প্রভুত হারে দেখেছি, যেটা বিদেশে রেটটা বেশি,

    আপনার কথামতো আমি জাজমেণ্টাল বা শুধু মেণ্টাল হলে আমি সেগুলো নিয়েও লিখতাম, কিন্তু যদি আমি পাঁচজনের ভেতর চারজনকে দেখি আদেখলাপনা করতে তাহলে তো মশয় বলতেই হয়,

    প্রথমদিন আসার পর একটি মেয়ের সাথে বাসে যাচ্ছিলাম, মেয়েটিও দেশী, একটা macD পেরোনর সাথে সাথে বলে কিনা "canyoubelieveit? arealMacDonald! OhMyGod!!"

    হাসবো না কাঁদবো, দেশে যে খাবার কুত্তাকে দিলে শুঁকে পালাবে, সে খাবার নিয়ে এই আদিখ্যেতা....

    না বাবা আর কিছু বলবো না, বললেই লোকে বলবে আমি জাজমেণ্টাল হয়ে যাচ্ছি, আর রিমি হাসবেন :)
  • rimi | 75.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:৫৩529368
  • আরে তিমিভাই, পৃথিবীতে সকলেই ন্যাকামোবর্জিত সিরিয়াস টাইপের মানুষ হলে কি বোরিং ব্যপার হত ভাব তো?????

    আদর্শ দেশীর সংজ্ঞা দিছিল আমার এক বান্ধবী - আমেরিকায় কিম্বা যেখেনেই থাকো, বাচ্চাকে বাংলা ভাষা (শুধু কথা বলা হলেই যথেষ্ট), মেয়ে হলে রবীন্দ্রসংগীত অথবা ভরতনাট্যম অথবা কত্থক, আর ছেলে হলে বাংলা কবিতা আবৃত্তি শেখানো, খিচুড়ি এবং ডাল ভাত খাওয়ানোর অভ্যাস করানো, আর বাঙালী তথা ভারতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত যোগদান - এটুকু হলেই আদর্শ দেশি। আর এসব বাদে ছেলেমেয়েকে অবশ্যই আম্রিগানদের মতন ইংরিজি বলতে হবে, সকাল কিম্বা টেনিস খেলতে হবে, হার্ভার্ড কিম্বা এমাইটির দিকে তাক করতে হবে, আর সকল ক্লাসে A পেতে হবে।
  • riddhiman | 128.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:৫৯529390
  • এ বি সি ডি দের ছেড়ে দাও। ওরা ভাল। বাচচা।

    পিজা হাটের বান্ধবীকে ধরে কেলাও।(যদিও নিশানবাবুর ডায়লগ টা পিওর বানানো, প্রত্যেকের জীবনে সালা কোন না কোন বন্ধবী আছে জে কিনা এক্টা বৃষ্টিবেজা অষ্টমীর রাতে ম্যডক স্কোয়ারে বলেছিলো 'ক্যান আই সিট হাটু মুড়ে) যাই হোক, ড্যাট্‌স নত ড্য পয়েন্ট।
    সুনীল গাঙ্গুলি বলেছিলেন এদের ঝুটি ধরে নেড়ে দিতে হয়। একটা চরম সংবেদন শীল লোক, কবি। লোকটার কি লেভেলে ঝাট জ্বলে গেলে এরকম কথা বলতে পারে। ইংরেজীকে এমন ভালবাসা যে একটা খাবার জায়্‌গায় এসেও ফটফট করতে হবে। আলবাত হীনমন্নতা। করছ হীন আর হীনমন্‌ন্‌তা হবে না ?। এই হীনমন্নতা নিয়ে কোন হীনমন্নতা নেই। ইংরেজী এখনো আজকের ভারতে বড়লোকদের ভাষা, একটা প্রিভিলেজ।
    এক কোটি পেপার আর বই দিয়েও এটা রিফিউট করতে পারবেন?
    পয়্‌সার ফুটুনি দেখালে যেমন বক দেখায়, ওখানেও অম্নি করব। বক দেখাব, খিল্লি করব, গায়ের ওপর গরম কফি ঢেলে দেব।
  • rimi | 75.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:৫৯529379
  • আমি তো হাসছিই নিশানবাবু :-))) ম্যাকের খাবার আপনার ভালো না লাগলেও অনেকেরই লাগে (আমার লাগে না যদিও), সারা পৃথিবীর বহু দেশের বহু লোকই ম্যাক ভালোবাসে। তাহলে একটি দেশী মেয়ে কি দোষ করল??

    পৃথিবীতে সবাইকে আপনার মনোমত হতে হবে - এমন কি কথা আছে?
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০০529412
  • রিমিদি, ন্যাকামি না থাগলেও জেবনে অনেক চাপ কমে যেত। সেই আবার দেখার বিভিন্নতা।
  • Deshi | 67.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০০529401
  • আদর্শ চাইনিজরাও খানিকটা একই রকম - এক tiger mother লিখেছিল।
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০১529423
  • রিদ্ধি, :্‌)
  • Nina | 12.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০৩529434
  • রিদ্ধি :D
  • rimi | 75.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০৪529463
  • বাপ রে কি তালিবানি কথাবার্তা!!!
    সুনীল মশাই লেখক বলেই কি আর কম উচ্চমন্যতায় ভুগেন???

    ঋদ্ধিমানদাদা, তুমি বলছ পিজা হাটের বান্ধবী ইংরিজি বলছে বলে তাকে কেলাও। আমি যদি বলি, চারটে বাংলা কথার সঙ্গে একটা ইংরিজি কথা আর দশটা ইংরিজি শব্দ মিশিয়ে গুরুতে লেখার জন্যে তোমাকেও আমার কেলিয়ে পাট করে দিতে ইচ্ছে করে, কেমন লাগবে তোমার ভাই???
  • riddhi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০৪529457
  • তবে নিশানবাবু। কথাটা হল, সবাই বড়লোক হতে চাই। এখন পৃথিবীতে ম্যাক্সিমাম বড়লোক ইংরেজীতে কথা বলে। তাই এত পেয়াজি।
    আপনি আদেখলাপনা র একদম রুটে(রাউটে নয়) চলে যান। দেখবেন নক্সাল হয়ে গেছেন।
  • m | 50.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০৪529446
  • গায়ে গরম কফি- বাহ: ভালো আইডিয়া।
  • pi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০৫529464
  • ম্যাকের খাবারকে এখানেও যেখানে দুচ্ছাই কর হয়, অন্তত: একটু সচেতন লোকজন মাত্রেই করে থাকেন দেখেছি, আর করার যথেষ্ট কারণ আছে, সেটা নিয়ে হামলে পড়া মোটেও ভাল কথা নয়। এ-দেশ কি বি-দেশ :)
  • deshi | 67.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০৬529466
  • কেলালেই হয়! আট্‌কাচ্ছে কে?
  • pi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০৬529465
  • ঋদ্ধিমান, :D
  • Nina | 12.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০৭529467
  • রিদ্ধির একটা নিজস্ব টই থাকা দরকার--রিদ্ধি উবাচ :)
  • riddhi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০৮529469
  • আগে রামকৃষনে্‌ক চড় মেরে আসুন, তারপর কাকে কি ক্যালাবেন দেখা যাবে।
    আগে ব্যাকল্গ ক্লিয়ার করুন। আপ্নার দৌড় জানা আছে। ধক নেই, খালি বড় বড় বাতেলা।
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:০৮529468
  • আহা ক্যালাকেলি আবার কেন, দিব্যি তো খিল্লি করে বা গাল দিয়েই কাজ চলছে।
  • siki | 122.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:১০529473
  • ইয়ে, আমি কিন্তু ম্যাকডি পিজা হাট আর ডমিনোজে খেতে খুব ভালোবাসি। নেহাত খুব দাম বলে রোজ খেতে পারি না।

    এদিকে আমার আজ পজ্জন্ত আম্রিগা যাওয়া হয়ে ওঠে নি। চাট্টি ডলার হাতে পেলে আমার হোমলোনটা একটু তাড়াতাড়ি শুধে দিতে পাত্তাম, তাই হা আম্রিগা জো আম্রিগা করে মরি আজও।

    আমার কি হীনম্মন্যতায় ভোগা উচিত?
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০০:১০529472
  • রামকৃষ্ণকে কোথায় পাওয়া যাবে? তিনি কি আর চড়ের আশায় বসে আছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন