এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বু বু ভা

    Biplob Rahman
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১০ | ৫০৯১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 128.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০১:০৫465248
  • বড়দের লেখার "মানদন্ড"-টাই বা কি? আচ্ছা, মান না হয় বাদ দাও, দন্ড-টাই বা কি?

    বাচ্চাদের লেখা যতক্ষন অরিজিন্যাল লেখা ততক্ষন তাতে অন্তত একটা ব্যাপার থাকে - মান বা দন্ডের কথা না ভেবে লেখা। সেটা ভাল বা খারাপ লাগতেই পারে।

    আর, বড়দের সচেতন উচ্চ মানের অখাইদ্য লেখা কি গুরুতে কম পড়েছে! তবে কি, ভাল না লাগলে আমরা পোস্ট করে অভিমত পোষন করি না। দু চার লাইন পড়ে, কি যে সব লেখে - এই ভেবে ব্যাক বাটন ক্লিক করি। কিন্তু, আবাপ, দেশ-এ হলে খুব করে লিখি, গাল দিই। কারণ, আবাপ গাল দেবার যোগ্য। গুরু-র এখনও সে যোগ্যতা হয় নাই। গুরু হল এখনও ঐ ইয়ে, বন্ধুরা সব আড্ডা দেয়, আর, পরস্পরের লেখা নিয়ে আলুচানা করে।
  • omi | 151.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০১:০৯465249
  • আলু চান্নাই বটে। :-)
  • a x | 99.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০১:১৪465250
  • আবাপ থেকে বিজনেস মডেল শেখার আছে নিশ্চয়ই। আর বাকি আমি জানিনা, আমারে টার্গেট করতে পারে নি। গুচ কি আবাপ ওয়ান্নাবি?

    আমি চাই সৈকত আরো সক্রিয় হোক। আমি চাই আগে যেরকম লেখা পেতাম, যে মানের, যে বোধের, যে ট্যালেন্টের, সেরকম পাই, গুচ আবাপ হোক এমন চাই না। বা আরেকটি আবাপ হইয়াও না হইয়া রইলাম, চাইনা। আমি চাই ইন্দো, প্রগতি, ইন্দ্রাণী, সুমেরু, সামরান, বৈজয়ন্ত, বিক্রম, শমিত, বোধি, দময়ন্তী, কৃষ্ণকলি, এরা আরো লিখুন। নতুন যাদের লেখা পড়েছি, কারো লেখা এদের ধারে কাছে পৌঁছয়নি। এবং আমার সীমিত আবাপ পাঠেও এদের মত লিখতে কাউকে দেখেছি বলে বোধ করি না। এটা একা আমার মনের কথা না। এখানে পুরোন পাতা ওল্টালে অনেক লেখা পাওয়া যাবে যা ইদানীংএর বহু প্রতিষ্ঠিত পত্রিকায় পাওয়া যায়না। সামারিলি ডিসমিস না করে, এটা নিয়ে ভাবা উচিৎ যে কেন এরা সবাই পুরোনো লেখক, নতুনদের মধ্যে থেকে এরকম বলিষ্ঠ কাউকে নিয়ে আসা যাচ্ছেনা কেন। এবং এই কেন'র উত্তর খুঁজতে গিয়ে হয়ত টার্গেট অডিয়েন্স রেলেভ্যান্ট হবে।

    কিন্তু এসবই অবান্তর যদি মনে করা হয়, যে মান ইত্যাদি ভেগ কথা, লেখা পড়ে যেহেতু বৃহৎ সংখ্যক পাঠক বলছে, বাহ:্‌, তার মানে ঠিক দিকেই যাচ্ছে। বা আগের লেখা এবং এখনের লেখার মধ্যে কোনো গুণগত তফাৎ নেই, সবই যখন কারো ভালো লাগে, কারো লাগেনা, কারো বোধগম্য লাগে, কারো লাগেনা।

    দেখ, গুচ স্রেফ পত্রিকা না, এখানে লোকেরা দেখা করে, হাসি ঠাট্টা, আড্ডা হয়। এটা একটা বাধা এই অর্থে যে অবজেক্টিভিটি আশা করাটাই যেন অপরাধ। আমি হার্শ ক্রিটিসিজম করলেই সেটা শুধু পাঠক-লেখকের নৈর্ব্যক্তিক সম্পর্ক দিয়ে দেখা হচ্ছেনা। ক্রিটিসাইজ কর কিন্তু আহা নিজেরই তো লোক, নিজেরই তো পত্রিকা, এত হইচই করারই বা কি আছে, এরকম একটা এক্সপেকটেশন তৈরি হয়। এটা থাকলে কিন্তু আবাপ হওয়াও হবেনা।

    এব্যপারে আর কিছু বলার নেই, এরপর যাই বলব, রিপিট হবে।
  • tatin | 130.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০৪:৩৩465251
  • ax,
    তুমি টার্গেটেড হও নি? ৪র্থ পাতায় পোস্ট এডিটোরিয়ালেও হও নি? :P কি জানি- সব মডেলই কোথাও না কোথাও তো ফেল করে। আবাপ-র কথা যে জন্য আনলাম, আমার জ্ঞানবুদ্ধিমতে আবাপ (তার সমস্ত প্রকাশ মিলিয়ে) বাংলা লেখার প্রকাশনীতে এমন একটা লেভেল অ্যাচিভ করেছে যা আনপ্যারালেল, ফলে এই মুহূর্তে যেকোনও প্রকাশনাকে একটা স্ট্যাণ্ডার্ড মেনটেন করতে হলে তাকে পোস্ট-আবাপ হতে হবে। এর মানে আবাপকে অনুকরণ নয়, আবাপ হতে চেয়েও ছেড়ে দিলাম এরকমও না, কিন্তু আবাপ যে আছে এটা মাথায় রেখে চলা। [এটা অবশ্যই আমার একান্ত ব্যক্তিগত মত, কিন্তু ইদানীং কালে গুচ সম্পাদনায় ইতিউতি নাক গলিয়েছি বলে এই ধারণাটার একটা ছাপ গুচ-তেও পড়তেই পারে!]
    তো, আবাপর যে জিনিসটা দৃষ্টান্তমূলক লাগে সেইটা হলো মেলাবেন তিনি মেলাবেন ব্যাপারটা, নিরদিষ্ট টার্গেট অডিয়েন্স না রেখে টার্গেট অডিয়েন্স-এর একটা সুপারসেটকে টার্গেট করা আর পুরোটাকে ইন টোটালিটি এমনভাবে মিলিয়ে দেওয়া যাতে সামান্য বালি কিচি্‌কচ করলেও পাউরুটি আর চিনির মাঝখানে মাখনের লেয়ারটা গ্রসলি ঠিক থাকে। ইন ফ্যাক্ট, সম্পাদনায় এই মেনি পারস্পেক্টিভ হয়ে উঠতে পারাটা যে লোকটার পায়ের তলায় বসে শেখা যেতে পারে, তার নাম সাগরময় ঘোষ।
    যাই হোক, এমনিতে ওভার অল গুচ নিয়ে যদি বলি, কাগুজে গুরুতে একটা খুব সিন্সিয়ার এফর্ট দেওয়া হচ্ছে মনে হয়, আর নেটগুরু যদি দ্যাখো, সেখানে লেখার কোয়ান্টিটি ও স্পেক্ট্রাম দুটৈ বাড়ানো হয়েছে, প্রতি সোমবার বুলবুলভাজা বেরোনয় এটা হয়ে উঠছে। তুমি যাঁদের নাম দিলে তাঁদের অনেকেই তো বিগত ৮-১০ হপ্তার মধ্যেই গুরুতে লিখেছেন। এবার, বিক্রমের লেখার আমি বিরাট ফ্যান, সম্ভবত: এ চত্বরে সবচেয়ে পুরোনো ফ্যান; কিন্তু তা ব'লে ভিকি প্রতি সপ্তাহে লিখে ফেলে সেটা গুরুতে দেবে এরকম আশা করাটাও কিঞ্চিত চাপের। বরং ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন লেখক ও থিম ধরতে পারলে কি খুব মন্দ হয়? এখন আরও অনেকেই লিখেছেন, বাংলাদেশের অনেকে লিখছেন, তাঁদের লেখা স্টাইলগতভাবে একটু আলাদা আর অনেকক্ষেত্রে ইন্‌ফর্ম্যাটিভ লেখাও বের করা হচ্ছে। ফলে লিটারেলি মানের বিভিন্ন বৈচিত্র দ্যাখা যাচ্ছেও। আর, অনেকধরণের এক্সপেরিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। যেমন ছবি ঢোকানো (পুজোর লেখা, বাচ্চাদের লেখা), ছবি আর কবিতা ইন্‌ফর্মেটিভ লেখায় মিলিয়ে দেওয়ার চেষ্টা (থ্যাংক্সগিভিং), বাচ্চাদের সেকশনটা তো ইটসেল্ফ একটা এক্সপেরিমেন্ট যাতে কেউ উচ্ছ্বসিত হয়েছেন, কারুর ভালো লাগেনি- কিন্তু না করে দেখলে ব্যাপারগুলো বোঝা কী করে যাবে! আর, ওভারাল স্পেক্ট্রাম বাড়ানোয় তাল কেটে যাওয়ার চান্স তো বাড়ছেই!

    তবে এটা ঠিক যে তোমরা কেউ কেউ যখন এর মধ্যে ঘাটতি খুঁজে পাচ্ছো, চিনি আর পাঁউরুটির মাঝে মাখনটা ইভেনলি দেওয়া হচ্ছেনা নিশ্চয়ই। আশা করবো, ভবিষ্যতে সম্পাদনার ক্ষেত্রে সেটা আরও বেশি করে মাথায় রাখা হবে।

    আর হ্যাঁ হার্স ক্রিটিসাইজ করো, ওটা দরকার।
  • achintyarup | 59.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০৫:০৪465252
  • মিষ্টি লাগল বাচ্চাদের লেখা
  • Ruchira | 71.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০৫:৩৫465253
  • আমার মেয়ের (৬ বছর, আমেরিকায় বেড়ে ওঠা) খুব ভালো লাগছে বাচ্চাদের section। এমনিতে বাংলা খুব একটা পড়তে চায় না, কিন্তু এই লেখাগুলো নিজে নিজেই খুব উপভোগ করে পড়ছে। সম্ভবত খুব connect করতে পেরেছে ও এই লেখাগুলোর সঙ্গে যেটা টুনটুনির বই etc.এ ও পারেনা।
    মুশকিল হচ্ছে আমি গুরুচণ্ডালি খুললেই ও এসে তক্ষুনি ছোটোদের লেখা দেখতে চাইছে, ফলে আমার আর অন্য লেখা পড়ে ওঠা হচ্ছেনা।
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০৮:৪৩465254
  • বা:, হাতে রইল পেন্সিল! পুরনো লেখকদের বাইরে নতুন লেখকদের অখাদ্যি লেখা কেন আমাদের মত পুরনো পাঠকদের জোর করে গেলানো হচ্ছে, এর জবাব চাই, সম্পাদকমণ্ডলী জবাব দাও! পুরনোরা লিখতেন, তাঁদের লেখা খারাপ লাগে এরকম উদ্ভট কথা বলার মত বাপ কা বেটা আজ অব্দি কেউ জন্মায় নি, কিন্তু নতুনদের এখানে লিখতে হলে প্রমাণ করতে হবে যে তারা পুরনোদের মতই বলিষ্ঠ লেখক। নয়তো তাদের বেশ পরিষ্কার বুঝিয়ে দেব, ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট এ তরী। হুঁ হুঁ বাবা, আমরা হলুম গিয়ে রবীন্দ্রনাথ, অমর্ত্য সেনের দেশের লোক। কোলকাতা ইউনিভার্সিটি আজও অর্থনীতির যেন কোন একটা পেপারে অমর্ত্য সেন এর পাওয়া রেকর্ড নম্বরের উপরে আর কাউকে নম্বর দেয় না। আমরাই বা কম যাব কেন? নতুন লেখকরা এখানে লিখতে এসে থম্‌কালে, বা যদি তারা হাজারবার চিন্তা করে "লিখবো, লেখা কি উচিৎ হবে, এখানে সব এত প্রতিভাবান লেখকরা রয়েছেন, তাদের মাঝখানে নাক গলাবো?' তা হল গিয়ে নতুন লেখকদের নার্ভের দোষ। গুচর একটা মান আছে, কিছুতেই সেই মানকে নেমে যেতে দেব না, গুচকে কিছুতেই আমাদের সমৃদ্ধ, বলিষ্ঠ ঘেটোর বাইরে ছড়িয়ে পড়তে দেব না।

    সবার লেখা পড়ে ঠিক এইটুকু মানেই করতে পারলাম।
  • tatin | 70.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০৯:২১465255
  • ধুস, ax বোধহয় একটা গ্রস ওভারস্টেটমেন্ট করেছে। কুলদা রায় বা ত্রিদিব সেনগুপ্ত (জাস্ট এক্সাম্পল তুললাম দুটো) পুরোনোদের থেকে বাজে লেখক এরকম নাকি! এমনিতে হয়তো ওঁর মনে হচ্ছে ওভারাল কোয়ালিটি পড়েছে, সেটা আলাদা ইস্যু।
  • a x | 99.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০৯:৫১465256
  • ত্রিদিব সেনগুপ্ত অনেকদিন লিখছেন এখানে।

    আর ব্যাং'এর পোস্ট পড়ে মনে হল, সত্যিই পিঠ চাপড়ানো পোস্ট ছাড়া আর কোনো কিছু লেখা ভয়ানক অন্যায়।

    আগের থেকে অনেক কম লিখি। আরো কম লেখার সচেতন চেষ্টা করব।
  • lcm | 69.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০৯:৫২465258
  • পোশ্নো: আগে গুরুতে কি ধরনের লেখা বেরোতো?
    উত্তোর: বলিষ্ঠ মাখনের মতো, উইথ প্লেন্টি অফ্‌ "বোধ', "মান' এন্ড 'ট্যালেন্ট'।
    ----
    পোশ্নো: ইদানীং গুরুতে কি ধরনের লেখা বেরোচ্ছ?
    উত্তোর: বালি কিচকিচে মাখনের মতো।
    ----
  • lcm | 69.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০৯:৫৬465259
  • কিন্তু a_x, আগে বালি ছিল না বলছ? যাদের নাম লিখেছ, তাদের খাজা মাল কিছু ছিল না - ঠিক বলছ? এ তো মুশকিল হল। সুনীল গাঙ্গুলী-র লেখা বাজে লাগলে হাঁউমাঁউ করে চেল্লাবো, কিন্তু গুরুর বালি ...
  • a x | 99.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:০৩465260
  • এলসিএম, নিজে স্ট্র ম্যান খাড়া করে নিজেই নক করতে চাইলে আমার বিশেষ কিছু বলার থাকেনা। পাতা ওল্টালে দেখবেন, এদের কারো লেখা খাজা লাগলে বলেছি সেটা। ইনফ্যাক্ট সুমেরুরই একটা লেখার কথায় বলেছিলাম, মনে আছে। সোমনাথ (দাশগুপ্ত)'র লেখাতেও, ঈশানের লেখা পছন্দ হয়নি, পরের দিকের লেখা আগের মত না, এমনও বলেছি। কিন্তু রেশিও আছে তো, খাজা ভার্সাস ঐ যে যে গুণ দেখতে চাই, তাদের। এদের লেখা কেউ ক্রিটিসাইজ করলে আমি বুক দিয়ে আগলে রাখি, এমন ঘটনা চোখে পড়ছে কি, নইলে এহেন অদ্ভূত অ্যাসাম্পশনটার উৎস কোথায়?
  • lcm | 69.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:০৮465261
  • ঠিক আছে - কিন্তু a_x-এর ট্যালেন্টড মনে হলে, a_y-এর তো খাজা মনে হতেও পারে, আবার, a_z এর মধ্যমানের মনে হতেই পারে।

    তবে, গুরু কি শুধু x বা y বা z কে টার্গেট অডিয়েন্স করবে। মানে xyz কম্বাইন্ড অডিয়েন্স চলবে না বলছ? এই সেটটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? মানে, ইন্‌গ্মার বার্গম্যান দেখলে, রাম গোপাল ভার্মা দেখা যায় না বলছ?
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:০৯465262
  • এবং ঠিক এই একই কারণে নতুনরা এখানে লিখতে এসে থমকায়, অনেকে সচেতনভাবে কম লেখে, অনেকে না লিখে ফিরেও যায়। তাদেরও মনে সমান ভয় থাকে যে তাদের লেখার জন্য গুরুর মান নেমে গেল এই বদনাম পেতে হবে কিনা। পিঠ চাপড়ানির আশা তারা করে না, তবে তাদের লেখার কোথায় কী গলদ আছে, সেটা বোঝানোর জন্য তাদের চোখে আঙুল দিয়ে আরো অনেক কিছু দেখিয়ে দেওয়া হয় কিনা।
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:১৩465264
  • আর লেখার সমালোচনা করতে গিয়ে, ""আমি ওকে এক্টুকখানি জিভ ভেঙিয়েছিলাম বলে, ও আমাকে কিল মেরেছে, আমি আর খেলতে আসব না'' এই সব অভিমান-মন কষাকষি কাটিয়ে দাও। তোমার যা পছন্দ হয় নি, তুমি খোলাখুলি লিখেছ, একই কাজ আমিও করেছি। এইটুকু মেনে নিলেই তো ল্যাঠা চুকে যায়।
  • a x | 99.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:১৩465263
  • এলসিএম, এটা সম্পূর্ণ সম্পাদকমন্ডলীর ওপর নির্ভর করে। আমি একজন পাঠক হিসেবে, কি চাই আমি সেটা জানাব। আমি বার্গম্যান দেখতে চাই, রামগোপাল চাই না। আমি যে সিনে ক্লাবের মেম্বার, তারা যদি পরপর রামগোপাল এবং ক্রমশ স্বপন সাহা দেখায়, আমি বলব, ইদানীং খাজা সিনেমা দেখানো হয়। হল মালিক ঠিক করবেন, তিনি কি চান। এতে প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায়?
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:১৭465267
  • কোথাও কোনো প্রবলেম তো হয় নি। আমি শুধু জানতে চেয়েছিলাম, যারা রামগোপাল চাইছেন, তাদের জন্য স্বপন সাহা, রামগোপালও থাকল, আবার অন্যদের জন্য বার্গম্যান, কুরোসাওয়াও থাকলো, তাতেই বা প্রবলেমটা কী?
  • a x | 99.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:১৭465266
  • অভিমান ইত্যাদির ব্যাপার না, সময়ের ব্যাপার, আমি জানতাম ঐ পোস্টটা করলেই হারে রে রে করে যেসব পোস্ট আসবে, তার জন্য আরো দশটা পোস্ট করতে হবে, কিন্তু স্বভাব ... তাই কম লেখাই ভালো।
  • lcm | 69.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:১৭465265
  • প্রবলেম হল, এই "মান', "বোধ', "ট্যালেন্ট', "খাজা' -এর লেবেলিং হল ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, সাবজেক্টিভ, কোনো প্রপার ডেফিনিশন নেই।
    পাঠকের পক্ষে এই লেবেলিং করা সহজ, সম্পাদকের পক্ষে নয়।
  • a x | 99.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:২০465270
  • আজ্ঞে না, এলসিএম, ইনগ্‌মার বার্গম্যান এবং রামগোপাল ভার্মার মধ্যে লেবেলিংএ রিলেটিভিটি নিয়ে লিবেরাল পোমোরা পাতা ভরিয়ে দিলেও, দিনের শেষে তাদের একটা অ্যাবসোলিউট অ্যাসেসমেন্ট থাকে।
  • siki | 155.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:২০465269
  • ব্যাং, মান মানে কচু। এর চেয়ে বড় ডেফিনিশন আর কিছু চাও?

    আমি বোধ হয় ছোটোদের বুলবুলভাজা সুতোয় বা এই সুতোয় ছোটোদের একটা লেখা নিয়েও কমেন্ট করি নি। সেই নভেম্বর মাস থেকে আজ পর্যন্ত। কারণ, সকলের সামনে স্বীকার করি, বাচ্চাদের থট প্রসেসের সাথে আমি ঠিক কমিউনিকেট করতে পারি না, বাচ্চাদের সাথে আমি ঠিক মিশতে পারি না। বাচ্চাদের প্যাম্পার করা, চটকানো আমার আসে না।

    তো, সেই হিসেবে, বাচ্চাদের একটা লেখাকেও আমি ভালো লাগাতে পারি নি, সেভাবে ফ্লেভার নিতে পারি নি। পুরো দোষটাই আমার, এখানে বাচ্চাদের কোনও দোষ নেই। সেই জন্যেই আমি মুখ খুলি নি। বম্মা যা বলেছে, সেটাও আংশিকভাবে ঠিক, অক্ষ ব্যাং সুমেরু তাতিন প্রত্যেকে যা বলেছে সকলেই তার নিজ নিজ অবস্থান থেকে সম্পূর্ণ বা আংশিকভাবে ঠিক। একজন ঠিক বলেই অন্যজন ভুল, এমনটাও নয়।

    ওহো তোমার লেখা কী ভালো, আহা আপনার গদ্য কী অপূর্ব সুন্দর, সদাসর্বদা এই পিঠ চুলকুনি সহ্য হত না বলেই একদিন আমরা অন্য জায়গা থেকে সরে এসে আমরা গুরুচণ্ডা৯ তৈরি করেছিলাম। যেখানে কেবল কী-সুন্দর কী-মিষ্টি জাতীয় কমেন্ট থাকবে না, গুছিয়ে পাটকেলও থাকবে। দরকারমতো। কোদালকে কোদালই বলা হবে, গোলাপকে গোলাপ। কেউ গোলাপকে কোদাল বললেও অসুবিধে নেই, বা কোদালকে গোলাপ। শুধু সে যদি জাস্টিফাই করতে না পারে কেন কোদালকে গোলাপ বলছে, তাকে আরামসে চাটাও যেতে পারে।

    তো, এই হচ্ছে গুরুর ফ্লেভার। এই জন্যেই আমরা গুরুতে আসি। এখন, এই মানসিকতাটা আমরা অর্জন করেছি সাতঘাটের জল খেয়ে, দশটা পাঁচটা সো-কল্‌ড নামী-বেনামী-অনামী পত্রপত্রিকা ম্যাগাজিন ইত্যাদি পড়ে। দশরকম আইডিয়া মাথার মধ্যে গাঁজিয়ে গুরুর আইডিয়া আমরা বের করেছি, আর এই আইডিয়াও মোহব্বতেঁর ইশকুল নয়, যে তা অপরিবর্তনীয় থাকবে।

    এখন, এইসব আইডিয়ার মধ্যে বসত করা আমাদের পক্ষে সম্ভব, কারণ আমরা তথাকথিত পরিণত চিন্তাধারার মানুষজন। আমরা পৃথিবী দেখেছি একটু বেশি, অন্তত চার-পাঁচ-সাত বছরের বাচ্চাদের তুলনায়। আমাদের পক্ষে এই মডেলে খাপ খাইয়ে নেওয়া সহজ, কারণ আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত অনেক কিছুর সঙ্গেই খাপ খাইয়ে নিচ্ছি।

    বাচ্চারা সেরকম নয়। তারা সবেমাত্র পৃথিবীটাকে দেখছে, তাদের কল্পনাশক্তি অসীম কারণ তাদের বাস্তব জগতের অভিজ্ঞতা সীমিত। তারা জানে না ল্যাপটপ ঠিক কোন আর্থসামাজিক অবস্থানকে চিহ্নিত করছে কিংবা আঁচলে হলুদ দাগ লাগা ছেঁড়া শাড়ি বা রংচটা ভাতের হাঁড়িটা কোন স্ট্যাটাস সিম্বল চিহ্নিত করছে। তারা জাস্ট নিজেদের আশেপাশে যা দেখছে, তার সাথে আপন মনের মাধুরী মিশিয়ে যা মনে হয়েছে লিখেছে। বেশ করেছে। লেখালিখির জগতে এটাই তাদের প্রায় প্রত্যেকেরই জীবনের প্রথম পাবলিক পারফরমেন্স।

    তো, এগুলোকে ঠিক সমালোচনার দৃষ্টিতে দেখার কোনও দরকার নেই। যে যেমন পারে বলুক, কিন্তু আর্থসামাজিক দৃষ্টিভঙ্গীর তাত্বিক আলোচনায় না গিয়ে। মানে, অক্ষ যেটা বলেছে, সেটা একশো ভাগ সত্যি, একদম সত্যি, কিন্তু এখানে বোধ হয় অবান্তর। দিৎসার লেখা সাঁঝের থেকে বেশি ভালো লেগেছে কিংবা উজানের লেখা সাম্পানের মত অতটা ভালো লাগে নি টাইপের সমালোচনা চললে চাপটা বোধ হয় থাকে না। কিন্তু কেউ যদি বলে অদ্রিজার লেখা বৈজয়ন্তর স্ট্যান্ডার্ডের হয় নি বা মৈত্রেয়র বদলে শমীকের লেখা আমি দেখতে চাই গুরুর পাতায় বেশি বেশি ... তখন চাপটা তৈরি হয়ে যায়।

    মনে রাখতে হবে, এটা "গুরু'-"চণ্ডা৯'। উন্মন বাদ্যকরও থাকবে, পারোলিনের সোনামুইয়ের দুগ্গাপুজোর গল্পও থাকবে। বোধির স্যাটায়ারধর্মী লেখাও থাকবে, ত্রিদিববাবুর লেখাও থাকবে। বড়দের লেখাও থাকবে, ছোটোদের লেখাও থাকবে। শুধুই গুরুগম্ভীর লেখা থাকলে এটা শুধুই গুরু হয়ে থাকত।

    গু-চ মূলত ছোটোদের পত্রিকা নয়। ছোটোরা এখানে সারাবছর লেখে-ও না। তাদের এখানে প্রবেশ তাদের বাবা-মায়েদেরই হাত ধরে। মাত্র কয়েক বাইট জায়গা নিয়েছে তারা, ভালো লাগলে ভালো বলো। না লাগলে চুপ করে থাকাও যায়। আমি যেমন চুপ করে ছিলাম। :-) আমরা যত সহজে সমালোচনা নিতে পারি, বাচ্চারা তত সহজে পারে না, এটা আমাদের থেকে বেশি ভালো কেউ জানে না। তাদের থট প্রসেস তাদের রিয়্যাকশন আমাদের রেফারেন্স ফ্রেমের সঙ্গে না-মেলানোই ভালো।

    পোচ্চুর ভাট বকে ফেললাম। :(
  • tatin | 130.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:২৩465271
  • ax
    আমি তো লাস্ট ছ-মাসে প্রতিবেদনধর্মী লেখাগুলো বাদ দিয়ে বুলবুলভাজায় জাস্ট দুচারজন-ই নতুন লেখক পেলাম। এঁদের মধ্যে অভীক অরণ্য কুলদা সকলেই বেশ বলিষ্ঠ লেখক। ফলে তোমার পয়েন্টটা ধরতে অসুবিধে হচ্ছে, সিন্সিয়ারলি। তবে ওপেন ফোরামে এ এর থেকে খারাপ লেখক এরকম হয়তো নাম ধরে লিখবেনা, তাই জিনিসটা বুঝতে পারার চান্স কম, চাইলে মেলাতে পারো।
    তবে হ্যাঁ, পুজোর লেখাগুলোয় আরো অনেকে লিখেছিলেন, আমার নিজের মতে ওখানে কয়েকটা নট সো গুড লেখা এসেইছে। আর, বাকি প্রতিবেদনধর্মী লেখাগুলো নিয়ে বক্তব্য থাকতে পারে, হয়তো, বাংলাদেশের মুভমেন্টের খবর কারুর কারুর কাছে অপ্রাসঙ্গিক লাগতে পারে, তবে তোমার লাগেনা আশা করি- আর, এদের লেখাগুলূ খবরধর্মী হলেও নিতান্ত অপসাহিত্য নয়।
  • lcm | 69.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:২৫465272
  • দিনের শেষের এই অ্যাসেসমেন্ট-ও ইন্ডিভিজুয়াল। অ্যাবসোলিউট, ওয়েল ডিফাইন্ড কিছু নয়।
  • tatin | 130.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৩০465273
  • আরেকটা কথা: পরপর রামগোপাল স্বপন সাহা চলছে একটাও বার্গম্যান চলছেনা, এরকম ও কী? তুমি যাঁদের নাম দিলে অনেকেই নামে বেনামে লিখে যাচ্ছেন। ইন্দ্রদা তো দুদিন আগেই টইতে কী অসাধারণ লেখাটা দিল মনের মানুষ নিয়ে- আর পুজোর আগে পড়ে দিয়ে তোমার লিস্টের বাকিদেরও অনেকের লেখা দেখেছি
  • lcm | 69.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৩২465274
  • এ হল সেই ক্লাসিক কনফ্লিক্ট - পপুলার(পপ) কালচার ভার্সেস কাউন্টারকালচার।

    উইকি থেকে,
    Popular culture is often seen as being trivial and dumbed-down in order to find consensual acceptance throughout the mainstream.
    As a result, it comes under heavy criticism from various non-mainstream sources (most notably religious groups and countercultural groups) that deem it superficial, consumerist, sensationalist, and corrupted.
  • siki | 155.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৩৩465275
  • ব্যাং, মানুষের চাওয়ার তো কোনও শেষ নেই, স্বপন সাহা আর বার্গম্যান এক পাতে আসেন না সেটা স্বপন সাহার দর্শকও বোঝে, বার্গম্যানের দর্শকও বোঝে। এখন দুটোকেই কেউ ক্যাটার করতে পারলে সেটা তার মাহাত্ম্য, না পারলে অন্য কোথাও যাওয়াও যায়।

    কোনও নীরব পাঠক হয় তো মনে মনে চাইলেন সাপ্তাহিক বর্তমানের মত এখানেও হে মহাজীবন, অমৃতকথা ইত্যাদি টাইপের কলাম বেরোক। তিনি চাইতেই পারেন। এখন, গুরু সেটা দিতে অপারগ। তার জন্য তিনি যদি গুরুতে না-লেখেন, কারুর কিছু বলার নেই। কারণ, গুরুর সম্পাদকমণ্ডলীর মতে, সেটা ঠিক গুরু-র ফ্লেভারের সাথে "খাপ' খায় না।

    অর্থাৎ, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হল, একটা মাপকাঠি ডিফাইন করে দেওয়া হল।

    এখন, সেই মাপকাঠি, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী, ছোটোদের লেখাগুলো গুরুতে বেরনোর যোগ্য কিনা। আমার ব্যক্তিগত মতে, না। কারণ গুরু ঠিক সেই ধরণের প্ল্যাটফর্ম নয়। কিন্তু আমি গুরুর সিইও নই, কেন্দ্রীয় অধিকর্তা নই, জাস্ট একজন পাঠক। গুরুতেই কারুর মনে হয়েছে এই ধরণের লেখা শিশুদিবসে প্রকাশ পেলে দারুণ জমবে, তো সেইজন্য বেরিয়েছে। এর অধিকাংশ লেখাই আমি নিজে ফর্ম্যাট করেছি, এডিট করেছি, পাবলিশ করেছি। নিজের হাতে। অনলাইন, ছাপা, দুটোতেই।

    তো, কী হয়েছে? আমার মতের বিরুদ্ধে গেছে বলে কি আমি হাত গুটিয়ে বসে থাকব? ইশেনের পাইথনের গপ্পো আমার মোট্টেই ভালো লাগে নি, আবার হাম্বা খুব ভালো লেগেছে, এখানে অনেকেরই পাইথনের গপ্পো ভালো লেগেছে। তো লেগেছে। অথচ পাইথনের গপ্পো যখন ছাপা গুরুতে বেরলো, আমিই সেই গপ্পো ফর্ম্যাট করেছি, পেজ সেটিং করেছি। সো হোয়াট্‌স দা বিগ ডিল?

    কেউ যদি কাল ডিশিসন নেয় যে নিয়মিত এখানে হনুমান চালিশা বেরোবে, প্রতি সপ্তাহে, তো বেরোবে। আমিই হয় তো সেটা ফর্ম্যাট করে পাবলিশ করব। কিন্তু টইপত্তরে এসে আমিই খিস্তি করব। সিম্পল।
  • a x | 99.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৩৪465276
  • আরে স্টেপ জাম্প করোনা, ওটা এলসিএমের দেওয়া সেটের নিরিখে বলা।

    এনিওয়ে কাটিয়ে দাও। "কি ভালো!" লিখতে পারলে, মন্তব্য করব, নইলে চুপ।
  • a x | 99.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৩৬465277
  • ওপরের পোস্ট তাতিনকে।
  • lcm | 69.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৩৯465280
  • আরে না a_x, এই ইন্টারনেট, ওপেন-এন্ড-ফ্রি ইন্‌ফরমেশন-এর যুগে - হচ্ছে হচ্ছে। দিনকাল পাল্টাচ্ছে।
    লোকে মেটামরফসিস আর রামের-সুমতি দুই-ই পড়ছে, সেভেন্থ-সিল আর থ্রি-ইডিয়ট্‌স পরপর দেখছে, বেঠোফেন আর চন্দ্রবিন্দু পাশাপাশি শুনছে ---
  • tatin | 130.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ১০:৩৯465278
  • আরে প্রসঙ্গ অস্বস্তিকর বলেই কাটাতে হবে নাকি! বরং অস্বস্তি কাটিয়ে একবার যখন উঠেই গ্যাছে দেখিনা কোনও ভাল দিক বেরোয় কিনা!

    আর, সিকি- আমার যে বার্গম্যান আর রামগোপাল দুটো ই ভাল লাগে- বার্গম্যান অবশ্যই আলাদা জিনিস, কিন্তু রামগোপালও টিভিতে দেখালে বসে যাই। এরম পাব্লিককেও সেট থেকে দাব দিও না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন