এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৬৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Isotonic Hawkes | 76.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৩666052
  • এবং মন্ত্রীটি অরূপ বিশ্বাস।
  • Du | 106.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৪666053
  • SC ঠিক কোন পার্টিকে আদর্শ মনে করছেন? আরো একটা কথা এই উচ্চবর্ণ নিম্নবর্ণ শব্দগুলো এমনকি 'তথাকথিত' অ্যাড্করেও বন্ধ করা যায় না কি? সামাজিক এই ব্যাধির শেষ ঘটানোটা আমাদের মাইন্ডসেট না বদলালে হবে না।
  • কৌশিক | 188.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৯666054
  • SC ঠিক কোন পার্টিকে আদর্শ মনে করছেন? - এই প্রশ্নটার পেছনে যে উত্তরটা লুকিয়ে আছে সেটা কিছুটা এরকম - আমাদের পার্টি নাহয় মনুবাদী, কিন্তু ভারতের সব পার্টিতেই তো কিছু না কিছু খুঁত আছে, তো আমাদের কি দোষ? কেউ চুরি করে, কেউ দাঙ্গা লাগায়, আমরা হাতেকলমে মনুবাদ প্রাক্টিস করি। ব্যাস শোধবোধ।
  • aranya | 83.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১০:৫০666055
  • '"মেইনস্ট্রিম রাজনৈতিক দল, সেখানে ধীরে ধীরে নিম্নবর্ণের মানুষ ক্ষমতা দখল করছে"-সেগুলো যে নিম্নবর্ণের মানুষের স্বার্থেই কাজ করেছে এমন কথাটি খুব জোরের সঙ্গে বলা যাবে না'

    'অসংখ্য উদাহরণ ভারতের রাজনীতি থেকেই দেওয়া যায় যেখানে নিম্নবর্গের নেতারাই তাদের জাত-পাতের মানুষের রক্ত চুষে খাচ্ছে'

    - এই কমেন্ট দুটো সম্বন্ধে SC-র কি মতামত?
  • aranya | 83.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১০:৫৫666056
  • ঘরের কাছে ঝাড়খন্ড। আলাদা রাজ্য হল। আদিবাসী মুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রীরা চুরি করে ফাঁক করে দিলেন। ভূমিপুত্র-রা যে তিমিরে সেই তিমিরে
  • cm | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১২:০১666057
  • জাতি, ধর্ম, বর্ণ নয় অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে যে শ্রেণী বিভাজন তাকেই বামপন্থীরা মৌলিক শ্রেণী বিভাজন মনে করে।
  • cm | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১২:০৪666058
  • আদিবাসী মুখ্যমন্ত্রী হলেই আদিবাসীদের অবস্থার উন্নতি হবে কেন? দু চারজনের উন্নতি হলেই হল। এখানে তো কোন সামগ্রিক উন্নয়নের কথা বলা হচ্ছেনা, সকল ঘ্যানঘ্যানানি কেবল সিপিএমের দু চারটি পদ ঘিরে। ভোট আসছে এসব তো শুরু হবেই। কাল ১০০ দিনের কাজের খতিয়ান দিলাম, তা নিয়ে কোন কথা নাই।
  • SC | 117.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৩:১২666059
  • এতগুলো একসাথে কভার করা যাবে না, আস্তে আস্তে লিখছি।
    ""মেইনস্ট্রিম রাজনৈতিক দল, সেখানে ধীরে ধীরে নিম্নবর্ণের মানুষ ক্ষমতা দখল করছে"-সেগুলো যে নিম্নবর্ণের মানুষের স্বার্থেই কাজ করেছে এমন কথাটি খুব জোরের সঙ্গে বলা যাবে না'"
    আমি এরকম কখনো দাবি করিনি যে তারা করেছে। আমার কোনো utopian আদর্শ নেই, যে একদিন সুন্দর সকালে একটা flawless পৃথিবী তৈরী হবে, আর একজন ভগবান আসবেন, যিনি সব বর্ণের ভালো করবেন।
    কিন্তু এখানে issue টা সম্পূর্ণ ভাবে অন্য। ইস্যু টা দলিত রাজনীতির সাফল্য/ব্যর্থতা নিয়ে নয়, দলিত রাজনীতির existence নিয়ে। দলিত রাজনীতির মাধ্যমে কি উন্নতি হয়েছে হয়নি, সেইখানে আমি যাইনি। আমি শুধু বলেছি দলিত দের রাজনীতির সবচেয়ে বড় চেয়ারে বসার অধিকার চাই।
    এবারে ধরে নিলাম খুব খারাপ হয়েছে দলিত মুখ্যমন্ত্রী আসে, সকলের রক্ত চুসেছে, প্রচুর চুরি করেছে ( করাপশন নিয়ে আমার আলাদা করে লেখার ইচ্ছে আছে, ঝার্খন্দ নিয়ে বলব, কিন্তু আপাতত টপিক চেঞ্জ করতে চাই না)। কিন্তু ভালো খারাপ যা ইচ্ছে হোক, আমার প্রশ্ন হচ্ছে, ক্ষমতার উঁচু পোস্ট গুলো, সেখানে একদল লোকের কি ঢোকার অধিকার থাকবে, না থাকবে না?

    একটু অন্য example যান। ধরে নিন, আপনি সংখ্যাতত্ব দিয়ে দেখালেন যে ছেলেরা মেয়েদের থেকে ভালো অঙ্ক করে। এর মানে এই নয়, যে কোনো advisor বলবেন, দেখো বাপু সংখ্যাতত্ব এরকম দেখায়, তাই আমি ছাত্রী নিয় না, কিংবা, মেয়েরা lab এ থাকলে atmosphere খারাপ হয়, তাই নিয় না। এবারে সংখ্যাতত্ব কি বলল, বা না বলল, সেটা ডিসক্রিমিনেশন এর পয়েন্ট হতে পারে না।

    ১৯৫০-৬০ এর দশকের দিকে তাকান। তখন মোটামুটি অর্থে ভারতবর্ষে বড় মন্ত্রী হতে গেলে কেমব্রিজে গিয়ে ঠিক ঠিক বন্ধু বানাতে হত, চোসেন সিলেক্ট পার্টি তে আমন্ত্রিত হতে হত, ইত্যাদি। লুটিয়েন সাহেবের দিল্লি তে সেই circle এখনো আছে, কিন্তু gymkhana র দেওয়াল ভেঙ্গে গেছে, বহু ধরনের লোক সেখানে ঢুকে পড়েছেন। তারা ভালো না খারাপ, ঢুকে পড়ার পরে কি হয়েছে, সে সব অন্য কথা। কিন্তু ডেমোক্রেসি যদি by the people হয়, তাহলে সেখানে সকলের ঢোকার একটা ফাইটিং chance থাকা উচিত। সকলের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত।

    যে হ্যান বাবা, তোমাকে নির্বাচনে দাঁড়াতে দিলাম, জিতে দেখাও। আমার বাপের আমাকে কেমব্রিজে পড়ানোর সাধ্য হয়নি, আমি মফস্বলের gnaiya কলেজের ছেলে/মেয়ে/দলিত, তাই আমি কোনদিন মন্ত্রী হতে পারব না, এটা লেভেল প্লেয়িং ফিল্ড নয়। যে সমাজ বা সিস্টেম এই ধরনের ফিল্ড তৈরী করে, সেটাকে পাল্টানো দরকার।
    নেহেরু, কৃষ্ণ মেনন দের সময়ের ভারতের রাজনীতি দেখুন, আর আজকে দেখুন। যে লোকগুলো রাজনীতি করে, তাদের মধ্যে কোনো রকমের লোকের সমাহার, সেটা দেখুন। সেটা ইঙ্গিত দেয়, যে প্লেয়িং ফিল্ড অনেকটাই লেভেল হয়েছে।

    বাকিটা পরে লিখছি।
  • cb | 132.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৩:৩১666060
  • মন্ত্রী টি জাভেদ খান বলেও শুনছি ফেবু তে। কাদের নাকি কিভাবে রিলেটেড জাভেদবাবুর সাথে। কনগ্রেস করে একটি ছেলে পোস্ট করেছে। সত্যি মিথ্যে জানা অসম্ভব!!!
  • PT | 213.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৯666062
  • "সেখানে একদল লোকের কি ঢোকার অধিকার থাকবে, না থাকবে না?"

    থাকবে না এমন কথাটা কে বলেছে?
    হাতে গরম উদাহরণ নিন। মমতার সঙ্গে সফি আর রেজ্জাকের তুলনা করুন। মমতা পাহাড়-প্রমাণ বাধার সম্মুখীন হয়ে নতুন দল গড়ে রাজত্ব চালাচ্ছেন। সফি (যদিও চলে গেলেন তাড়াতাড়ি) দল ছেড়ে এসে কি করতে পারলেন? রেজ্জাকই বা কি করলেন? আজ কংগ্রেস, কাল সিদ্দিকুল্লা, পরশু মমতা ইত্যাদির দরজায় দরজায় ঘুরছেন। তাঁকে দল বানাতে কে বাধা দিয়েছিল বা এখনো দিচ্ছে?
    কানু সান্যাল আত্মহত্যা করেছেন, জঙ্গল সাঁওতাল মদ্যাসক্ত হয়ে মারা গিয়েছেন গিয়েছিলেন বলে শুনি। অন্যদিকে প্রণব, প্রিয় কেউই আলাদা দল করে বেশীদিন টিকতে পারেননি।
    তাই এই পারা না পারার সঙ্গে জাত-ধর্মের যোগাযোগটা জোর করে স্থাপন করার বিশেষ কোন যুক্তি নেই। রাজনীতিতে কেউ কারো জন্য "লেভেল প্লেয়িং ফিল্ড" তৈরি করে দেয় না।
  • SC | 117.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৪:০৪666063
  • ঠিকই তো। আছে তো মোটামুটি লেভেল প্লেয়িং ফিল্ড। আরো অনেক কাজ বাকি, কিন্তু এগোনো গেছে।

    কিন্তু আগে ছিল কি?
    মমতা বন্দোপাধ্যায়ের মত চালাচুলোহীন ভুলভাল ইংরিজি বলে, সেরকম পরিবারের বউ নয়, রাজনীতিতে কিছু করতে পারত ৬০ এর দশকে? করতে পারলে উদাহরণ দিন। মমতা কেমন নেত্রী ভালো খারাপ, চোর সৎ, ওসব অন্য কথা। আমার কথা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড এর কেউ আসতে পারে কি পারে না?
    মায়াবতী, নীতিশ কুমার, জয়ললিতা র ব্যাকগ্রাউন্দ এর লোক কে লুতিয়েন'স দিল্লি তে ৬০ এর দশকে কেউ সেরকম ভাবে দেখেনি। কেন? তাদেরকে কি কেউ বারণ করেছিল? না, কারণ সিস্টেম টা তাদের বিরুদ্ধে অনেক বেশি stacked ছিল।
    এবারে সিস্টেম যদি ফেয়ার হয়, বা অন্তত কিছুদূরও ফেয়ার হয়, নিশ্চয় একজন দুজন লোক পারবে, অনেকে পারবে না।
    বিহারে নিশ্চয় যে দলিতই রাজনীতি তে আসে, লালু নীতিশ হয়ে যায় না। ওই তো মহাদলিত নিয়ে রাজনীতি করতে গিয়ে মুখ থুবরে পড়লেন জিতন রাম মান্ঝি। কিন্তু কেউ পেরেছে, সেটা প্রমান করে, যে পারার জায়গা আছে।

    আমার সমস্যা টা সেই সব ইনস্টিটিউশন নিয়ে, যেখানে কেউই কোনদিন উপরে উঠতে পারে না, শুধু upper caste পুরুষ ছাড়া। মানে সেখানে কোনো সিস্টেমিক গলদ আছে, এমন নয় যে lower caste এর কোনো নেতা উঠে আসতে পারেনি।
  • cm | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৪:০৯666064
  • পরশ-পাথর
    - রবীন্দ্রনাথ ঠাকুর---সোনার তরী
    খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।
    মাথায় বৃহৎ জটা ধূলায় কাদায় কটা,
    মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর।
    ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি
    রাত্রিদিন তীব্র জ্বালা জ্বেলে রাখে চোখে।
    দুটো নেত্র সদা যেন নিশার খদ্যোত-হেন
    উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে।
    নাহি যার চালচুলা গায়ে মাখে ছাইধুলা
    কটিতে জড়ানো শুধু ধূসর কৌপীন,
    ডেকে কথা কয় তারে কেহ নাই এ সংসারে
    পথের ভিখারি হতে আরো দীনহীন,
    তার এত অভিমান, সোনারুপা তুচ্ছজ্ঞান,
    রাজসম্পদের লাগি নহে সে কাতর,
    দশা দেখে হাসি পায় আর কিছু নাহি চায়
    একেবারে পেতে চায় পরশপাথর!
    সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার।
    তরঙ্গে তরঙ্গ উঠি হেসে হল কুটিকুটি
    সৃষ্টিছাড়া পাগলের দেখিয়া ব্যাপার।
    আকাশ রয়েছে চাহি, নয়নে নিমেষ নাহি,
    হু হু করে সমীরণ ছুটেছে অবাধ।
    সূর্য ওঠে প্রাতঃকালে পূর্ব গগনের ভালে,
    সন্ধ্যাবেলা ধীরে ধীরে উঠে আসে চাঁদ।
    জলরাশি অবিরল করিতেছে কলকল,
    অতল রহস্য যেন চাহে বলিবারে।
    কাম্য ধন আছে কোথা জানে যেন সব কথা,
    সে-ভাষা যে বোঝে সেই খুঁজে নিতে পারে।
    কিছুতে ভ্রূক্ষেপ নাহি, মহা গাথা গান গাহি
    সমুদ্র আপনি শুনে আপনার স্বর।
    কেহ যায়, কেহ আসে, কেহ কাঁদে, কেহ হাসে,
    খ্যাপা তীরে খুঁজে ফিরে পরশ-পাথর।
    একদিন, বহুপূর্বে, আছে ইতিহাস--
    নিকষে সোনার রেখা সবে যেন দিল দেখা--
    আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ।
    মিলি যত সুরাসুর কৌতূহলে ভরপুর
    এসেছিল পা টিপিয়া এই সিন্ধুতীরে।
    অতলের পানে চাহি নয়নে নিমেষ নাহি
    নীরবে দাঁড়ায়ে ছিল স্থির নতশিরে।
    বহুকাল স্তব্ধ থাকি শুনেছিল মুদে আঁখি
    এই মহাসমুদ্রের গীতি চিরন্তন;
    তার পরে কৌতূহলে ঝাঁপায়ে অগাধ জলে
    করেছিল এ অনন্ত রহস্য মন্থন।
    বহুকাল দুঃখ সেবি নিরখিল, লক্ষ্মীদেবী
    উদিলা জগৎ-মাঝে অতুল সুন্দর।
    সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চীরে
    খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।
    এতদিনে বুঝি তার ঘুচে গেছে আশ।
    খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম না জানে কভু,
    আশা গেছে, যায় নাই খোঁজার অভ্যাস।
    বিরহী বিহঙ্গ ডাকে সারা নিশি তরুশাখে,
    যারে ডাকে তার দেখা পায় না অভাগা।
    তবু ডাকে সারাদিন আশাহীন শ্রান্তিহীন,
    একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা।
    আর-সব কাজ ভুলি আকাশে তরঙ্গ তুলি
    সমুদ্র না জানি কারে চাহে অবিরত।
    যত করে হায় হায় কোনোকালে নাহি পায়,
    তবু শূন্যে তোলে বাহু, ওই তার ব্রত।
    কারে চাহি ব্যোমতলে গ্রহতারা লয়ে চলে,
    অনন্ত সাধনা করে বিশ্বচরাচর।
    সেইমতো সিন্ধুতটে ধূলিমাথা দীর্ঘজটে
    খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।
    একদা শুধাল তারে গ্রামবাসী ছেলে,
    "সন্ন্যাসীঠাকুর, এ কী, কাঁকালে ও কী ও দেখি,
    সোনার শিকল তুমি কোথা হতে পেলে।'
    সন্ন্যাসী চমকি ওঠে শিকল সোনার বটে,
    লোহা সে হয়েছে সোনা জানে না কখন।
    একি কাণ্ড চমৎকার, তুলে দেখে বার বার,
    আঁখি কচালিয়া দেখে এ নহে স্বপন।
    কপালে হানিয়া কর বসে পড়ে ভূমি-'পর,
    নিজেরে করিতে চাহে নির্দয় লাঞ্ছনা;
    পাগলের মতো চায়-- কোথা গেল, হায় হায়,
    ধরা দিয়ে পলাইল সফল বাঞ্ছনা।
    কেবল অভ্যাসমত নুড়ি কুড়াইত কত,
    ঠন্‌ ক'রে ঠেকাইত শিকলের 'পর,
    চেয়ে দেখিত না, নুড়ি দূরে ফেলে দিত ছুঁড়ি,
    কখন ফেলেছে ছুঁড়ে পরশ-পাথর।
    তখন যেতেছে অস্তে মলিন তপন।
    আকাশ সোনার বর্ণ, সমুদ্র গলিত স্বর্ণ,
    পশ্চিম দিগ্বধূ দেখে সোনার স্বপন।
    সন্ন্যাসী আবার ধীরে পূর্বপথে যায় ফিরে
    খুঁজিতে নূতন ক'রে হারানো রতন।
    সে শকতি নাহি আর নুয়ে পড়ে দেহভার
    অন্তর লুটায় ছিন্ন তরুর মতন।
    পুরাতন দীর্ঘ পথ পড়ে আছে মৃতবৎ
    হেথা হতে কত দূর নাহি তার শেষ।
    দিক হতে দিগন্তরে মরুবালি ধূ ধূ করে,
    আসন্ন রজনী-ছায়ে ম্লান সর্বদেশ।
    অর্ধেক জীবন খুঁজি কোন্‌ ক্ষণে চক্ষু বুজি
    স্পর্শ লভেছিল যার এক পল ভর,
    বাকি অর্ধ ভগ্ন প্রাণ আবার করিছে দান
    ফিরিয়া খুঁজিতে সেই পরশ-পাথর।

    ১৯ জ্যৈষ্ঠ শান্তি নিকেতন ১২৯৯
  • এহ | 72.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:০৯666065
  • ছোটজাতের ওপরে ওঠার কথায় চামচে মুখুজ্জের খুব গায়ে লেগেছে। তাড়াতাড়ি আংসাং ট্রোল করতে লেগেছে।
  • কৌশিক | 188.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:২১666066
  • “আর আমার ইগ্নোরে কে ক্ষমা করবেন, কিন্ত আপনাদের এত পুঁথি তত্ব ইত্যাদি, তা সমস্তই তো পিছিয়ে পড়া মানুষকে কি করে লড়াই এর মধ্যে আনা যায় তার জন্য” -- পিছিয়ে পড়া মানে কাস্টের হিসেবে নয়, অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে।"

    "জাতি, ধর্ম, বর্ণ নয় অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে যে শ্রেণী বিভাজন তাকেই বামপন্থীরা মৌলিক শ্রেণী বিভাজন মনে করে।"

    Briefing reporters on deliberations at the ongoing 21st party Congress here, politburo member Brinda Karat said the meet has taken serious exception to the "blatantly exclusionary and discriminatory" policies being followed by successive governments at the Centre towards the rights and entitlements of the people of SC and ST communities.

    The 21st party Congress of CPI(M) demands that reservation for SCs and STs be extended to the private sector through appropriate legislation and that allocations for Scheduled Caste Special Component Plan (SCSCP) and Tribal Sub Plan (TSP) be made mandatory through an appropriate law.

    http://zeenews.india.com/news/india/cpim-demands-reservation-for-scs-sts-in-private-sector_1579809.html

    আপনি আচরি...ইত্যাদিতে বোধায় বামপন্থীরা খুব বেশী বিশ্বাস করেন না।
  • cm | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৬:৫২666067
  • ওটা ট্রোলিং নয় হে, মমতা ব্যানার্জি যখন আর উঁচু জাতের রইলেননা, তখন মনে হল এক ক্ষ্যাপা কদিন ধরে আনডিফাইন্ড পরশপাথরের খোঁজে তাই পদ্যে বলছিলাম আর কি। তা সবার মগজে তো আর সমান ঘিলু নাই। এহর ডান চোখটা কবে গেল?
  • চান্দু মিঞা | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৭:০০666068
  • কৌশিক, তাহলে অন্য প্রশ্নগুলোর উত্তর ও দিয়ে দিন। স্পষ্ট করেই লিখেছি কে কোন জাতের কি করে বুঝছেন।
  • কৌশিক | 152.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৭:৪৪666069
  • সাধারন লোক যেভাবে বোঝে আমিও সেভাবেই বুঝছি।

    বুদ্ধদেব ভট্টাচার্য - পদবীটা খেয়াল করুন। কি মনে হয়, উচ্চবর্ণ বা নিম্নবর্ণ?

    অশোক ভট্টাচার্য - পদবীটা খেয়াল করুন। কি মনে হয়, উচ্চবর্ণ বা নিম্নবর্ণ?

    বিমান বোস - পদবীটা খেয়াল করুন। কি মনে হয়, উচ্চবর্ণ বা নিম্নবর্ণ?

    অনিল বসু - পদবীটা খেয়াল করুন। কি মনে হয়, উচ্চবর্ণ বা নিম্নবর্ণ?

    শ্যামল চক্রবর্তি - পদবীটা খেয়াল করুন। কি মনে হয়, উচ্চবর্ণ বা নিম্নবর্ণ?

    সুজন চক্রবর্তি - পদবীটা খেয়াল করুন। কি মনে হয়, উচ্চবর্ণ বা নিম্নবর্ণ?

    সবার সামনে পরিষ্কার ফ্যাক্ট যে সিপিয়েমের প্রথম সারির নেতৃত্বের বিরাট বড়ো অংশ উচ্চবর্ণের। সেই তুলনায় নিম্নবর্ণের মানুষ খুব কম। এবার এই ফ্যাক্টটা নিয়ে নানান এওতা করাই যায় কিন্তু ফ্যাক্টটা পাল্টায় না। বিশেষ করে সেই পার্টিরই কনভেনশনে যখন দাবী ওঠে যে রিসার্র্ভেসন করা জরুরি তখন তো ফ্যাক্টটা আরো চোখে লাগে।
  • cm | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৮:১৫666070
  • মন দিয়ে বিজ্ঞাপনের পাতাটা মনে হয় দেখা হয়না। কদিন দেখলেই জেনে যাবেন যে পদবী দেখে বর্ণ নির্ধারণ করা যায় না। তাই আপনার বক্তব্যের স্বপক্ষে যুক্তি বিশেষ নেই। http://www.cpimkerala.org/eng/state-committee-36.php?n=1 কেরালার স্টেট কমিটি দিলাম, কে কোন কাস্টের দয়া করে বলে দেবেন।
  • কৌশিক | 188.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৮:২৫666071
  • আমি যে নামগুলো দিলাম তাদের পদবী দেখে বর্ণ নির্ধারন করতে বিজ্ঞাপনের পাতা কেন দেখতে হবে?
  • cm | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৮:২৬666073
  • http://www.cpimwb.org.in/upload_all_docs/pdf/documents/CPI(M)_Constitution.pdf এখানে ৭ নম্বর পাতায় বলছে, ARTICLE XIII
    Principles of Democratic Centralism
    1. The structure of the Party is based on, and its internal life is guided by, the principles of democratic centralism. Democratic centralism means centralised leadership based on inner-Party democracy under the guidance of the centralised leadership.
    In the sphere of the Party structure, the guiding principles of democratic centralism are:
    (a) All Party organs from top to bottom shall be elected;

    অতএব, যে রাজ্যে যারা সদস্য তারই ঠিক করেন। আপনাদের মতন বিবেকবান তরুণের খুব প্রয়োজন, আশা করছি আপনি সক্রিয় ভাবে নিম্নবর্ণের মানুষদের দলের সদস্য করাবেন ও উচ্চবর্ণের এই একাধিপত্য নষ্ট করবেন। হাজার হোক ঐ সব আপনি আচরি নিয়ে যখন এত চিন্তিত।
  • cm | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৮:২৯666074
  • বিজ্ঞাপনের পাতা দেখতে হবে কারণ আমার পদবী খুব একটা intrinsically determined কিছু নয় তাই। ও আমি চাইলেই পাল্টিয়ে যা খুশি করতে পারি।
  • PT | 24.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৮:৩৭666075
  • এখনো যেহেতু এদেশে বংশ পরিচয় ছেড়ে নাম লেখা হয় না তাই পিতৃদেবের পদবীটাই বেশীর ভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। কারো বংশের পদবী ভট্টাচার্য হলে তিনি যে সেই "উচ্চবর্ণের" ধর্ম পালন করে চলেছেন এমনটি ঠিক কোথা থেকে জানা গেল?
  • কল্লোল | 111.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৮:৫৭666076
  • একটা ব্যাপার বুঝলাম না। সিএম কি বলতে চাইছেন।
    পদবী দিয়ে জাত বোঝা যায় না, কারন পদবী এফিডেবিট করে পাল্টানো যায়। মানে কারুর পদবী লোধ, সে পাল্টে ভট্টাচার্য্য হয়ে গেলো।
    ধরুন বুদ্ধ ভট্টাচার্য। এর বাবা ও ঠাকুর্দার পদবীও ভট্টাচার্য। এখন ঠাকুর্দার বাবা হয়তো হাসদা থেকে ভট্টাচার্য হয়ে গেছেন এপিঠওপিঠ করে।
    তাই তো, এখন বামুন চিনি কি পোকারে?
    কি মুশকিল।
    কিন্তু সকলেরই বাপ-ঠাকুর্দা-ঠাকুর্দার বাপ কি এপিঠওপিঠ করে নিয়েছে নাকি?
    মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, মদন মিত্র, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, ভবানী সেন, সোমেন মিত্র, সিদ্ধার্থ রায়, অধীর চৌধুরী, ক্ষিতি গোস্বামী, অশোক ঘোষ - এরা সকলেই কি এপিঠওপিঠ করা?

    আর কেরালা কমিটিতে তো তিনটে পদবী পেলাম - শর্মা, মানি, পিল্লাই। আর কারুর তো পদবীই নেই।
    প্রথম দুটো অক্ষর তো গ্রাম ও বাবা/স্বামীর নাম।
  • কৌশিক | 152.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:০৬666077
  • আমি তো আমার আপনার কথা বলছিনা। অন্য কারুরও কথা বলছি না। স্পেসিফিকালি সিপিয়েম নেতৃত্বের কথা বলেছি আর তাদের মধ্যে অনেকের নামও দিয়েছি। এনারা কেউই কখনো নীচু জাতের ছিলেন না, এনারা নিজেরাও সেরকম দাবী করবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য, বিমান বোস, অনিল বসু, শ্যামল চক্রবর্তি, আরো অনেকে - এনারা উচ্চবর্ণের প্রতিনিধি। এর মধ্যে বিজ্ঞাপনের পাতা এনেই বা কি হবে আর কে কি পাল্টিয়েছে সে দেখেই বা কি হবে? অভিযোগটা খুব স্পেফিফিকালি সিপিয়েমের উচ্চ নেতৃত্বের ওপর, আর খুব স্পেসিফিকালি এই যে সিপিয়েমের উচ্চ নেতৃত্বের বেশীর ভাগ উচ্চ বর্ণের, নিম্ন বর্ণের প্রতিনিধি খুব কম। অন্য কে কি পদবী পাল্টেছে বা কি বিজ্ঞাপন দিয়েছে তার সাথে সিপিয়েমের নেতৃত্বের কি সম্পর্ক?
  • cb | 132.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:১২666078
  • ডাউন আন্ডারে শার্ক ট্যান্ক বলে একটা অনুষ্ঠান হত। আজ দেখলাম ঐ ধরণের একটা অনুষ্ঠান হচ্ছে জি বাংলায়। লোকেরা বিজ আইডিয়া দিচ্ছে আর শিল্পপতিরা সেগুলিতে ইনভেস্ট করবেন কিনা সেসব ডিসকাস করছেন। আর গান টান ও হচ্ছে দেখলাম। এটাই কি মমব্যানের সেই বিজ রিয়েলিটি শো?
  • cm | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:১৬666079
  • কল্লোলদা আমি তো যথেষ্ট স্পষ্ট করেই লিখেছি। পদবী থেকে জাত মানে sc/st/obc বোঝার কোন অ্যালগো জানা থাকলে বলুন না, শিখে নিই। আর কেরালার কথা বললাম, কারণ কদিন ধরে শুনছি এ নিয়ে আলোচনা তাই কেরালারটা জানতে কৌতুহল হল। সেখানে কোন জাতের প্রাদুর্ভাব সেটা জানা দরকার।

    @ কৌশিক all party organs shall be elected, এর মানে কি বাংলা করে দিতে হবে? আপনি যখন এই চিন্তায় নিদ্রা হারিয়েছেন, তখন আপনার জন্য অ্যালগো লিখে দিলাম,
    ১) প্রচুর পরিমাণে নিম্নবর্ণের লোকেদের দলের সদস্য করান।
    ২) তাদেরকে বোঝান, ভোটে কাকে নেতা নির্বাচিত করতে হবে।
    ৩) ইপিএমের নেতৃত্বের গঠন পাল্টাবে, ব্যস এবার নিশ্চিন্তে ঘুমোন।
  • কৌশিক | 188.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:২৯666080
  • ভয় পাবেন না, আমি নিশ্চিন্তেই ঘুমিয়ে আছি। শুধু ফ্যাক্ট যেটা সেটা উল্লেখ করলাম মাত্র। এই ফ্যাক্ট টা নিয়ে সিপিয়েম পার্টি কি করবে সেটা তাদের ব্যাপার, এখনো যে কিছু করেনি সেটাও সবাই পরিষ্কার দেখতেই পাচ্ছে। তবে আমি যে মনুবাদী পার্টিকে ভোট দেবোনা সেটা আমি জানি।
  • cm | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৩666081
  • গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নেতৃত্বকে প্রশ্ন করার ধৃষ্টতা দেখাচ্ছেন এটাই কি অনেক নয়।
  • কৌশিক | 152.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:৪২666082
  • মনুবাদী পার্টির নীতিকে প্রশ্ন করা ধৃষ্টতা মনে হল? বাপ্পো!
  • PT | 213.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৭666084
  • "এনারা উচ্চবর্ণের প্রতিনিধি।"
    কি করে জানা গেল যে এনারা শুধু মাত্র পিতৃদেবের পদবীর কারণে উচ্চবর্ণের প্রতিনিধিত্ব করেন? তার মানে এই জাত-পাতের তক্কটি কি এই assumption-এর ভিত্তিতেই চলছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন