এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৬৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঠিক | 192.*.*.* | ১১ ডিসেম্বর ২০১৫ ২০:১৩666019
  • যেমন সমস্ত হাওয়ায় ভাসানো তত্ব খারিজ করে সাল্লুভাই বেরিয়ে এলেন। ন্যায়বিচারের হদ্দমুদ্দ অ্যাকেবারে।
  • PT | 213.*.*.* | ১১ ডিসেম্বর ২০১৫ ২১:২১666020
  • তাহলে কি সুজানের মামলাতেও "ভুল" রায় হয়েছে বলে ধরে নেব?
    নাকি একবার সলমনকে প্রায় "ঠিক" ধরে ফেলা গিয়েছিল বলে ভবিষ্যতেও সেই সম্ভাবনা আবার ঘটার অপেক্ষাতে থাকব?
    কিন্তু আপনি কি করে নিশ্চিত হলে যে সলমনই গাড়ী চালাচ্ছিল আর চাপা দিয়েছিল?
  • sm | 233.*.*.* | ১১ ডিসেম্বর ২০১৫ ২৩:২২666021
  • পিটি, কবি লিখেছিলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।আপনি এখানে যেমন প্রায়শই বলে থাকেন তিনোদের মন্ত্রী জেলে, সাংসদ কে জেরা করছে, ইত্যাদি প্রভৃতি। কেউ কেউ বাড়িয়ে বলছে চোরদের দল ইত্যাদি। তখন কি বিচার শেষ হওয়া অবধি অপেক্ষা করেন?
    ইদিকে সমস্ত চিট ফাঁদ যে বামেদের আমলে শুরু হয়েছিল, সে ব্যাপারে মৌনতা লক্ষনীয়। বিচারের বাইরেও জনতার একটা রায় থাকে।জনতা ছাগল হলেও সব কিছুই লক্ষ রাখে।
  • হুঁ | 132.*.*.* | ১১ ডিসেম্বর ২০১৫ ২৩:৩৩666022
  • সৌভাগ্যের বিষয়, সবাই উচ্চশিক্ষিত ছাগল নয়।
  • PT | 213.*.*.* | ১১ ডিসেম্বর ২০১৫ ২৩:৫১666023
  • "আপনি এখানে যেমন প্রায়শই বলে থাকেন তিনোদের মন্ত্রী জেলে, সাংসদ কে জেরা করছে, ইত্যাদি প্রভৃতি। "

    সেটা তো অসত্য কিছু বলিনি কিন্তু বামেদের যারা চিটফান্ডের চিটিং-এর সঙ্গে জড়িত তাদেরও যেন অবিলম্বে জেলে ঢোকানো হয়.........
    তবে বিরোধী নেত্রীর হেলিক্প্টারে চড়ে প্রচারের পয়সা কে দিয়েছিল তারও তদন্ত অবিলম্বে শুরু হোক........
    তার সঙ্গে সঙ্গে তাপসী মালিকের মামলার দ্রুত সমাপ্তি ঘটানো হোক ও নন্দীগ্রামে অবিলম্ব সিবিআইকে তদন্তের অনুমতি দেওয়া হোক........
    কলকাতার রাস্তায় সরকারী গুলীতে ১৩ জনের মৃত্যুর তদন্ত তরান্বিত করে মণীশ ও বুদ্ধকে জেলে ঢোকানো হোক.......
    রাজারাহাটে বেআইনী ভাবে জমি অধিগ্রহণের কারণে অবিলম্বে গৌতম দেবকেও জেলে ঢোকানো হোক........
    আপাততঃ এগুলো করলেই বিচার বাবুর বাণীদি চোখের জল মুছে নিভৃত থেকে বাহিরে আসতে পারবেন.....
    আপনার কি আর কিছু মনে পড়ছে যা আমি বাদ দিয়েছি?
  • sm | 233.*.*.* | ১২ ডিসেম্বর ২০১৫ ০০:০৬666024
  • আপনার কি বায়ু কুপিত হয়েছে? ত্রিফলা টেরাই করবেন?
    মোদ্দা কথা আপনি সব কিছুই, অল অর নান এই মেথডে বিশ্বাসী।
    কিন্তু দুনিয়া তো সেরকম ভাবে চলে না।
    চোরেদের শাস্তি হোক আপনি আমি সব্বাই চাই। কিন্তু এত তদন্তের পর গরীব মানুষ কত টাকা ফেরত পেল, সে নিয়ে কিন্তু আপনাকে কোনো প্রশ্ন তুলতে দেখিনি।হাজার হাজার কোটি টাকার স্ক্যাম যখন; টাকা টা তো কোথাও নিশ্চয় আছে।সেটার অর্ধেকও তো এতদিনে ফিরিয়ে দিতে পারলে তদন্ত সংস্থা গুলোর জয়গান করতাম।
  • PT | 213.*.*.* | ১২ ডিসেম্বর ২০১৫ ০০:১১666025
  • যাচ্চলে!!
    বামেদের প্রায় গোটা দলটাকে জেলে পুরে দিলাম তার পরেও শান্তি নেই!!
  • robu | 122.*.*.* | ১২ ডিসেম্বর ২০১৫ ১১:৫৩666026
  • দিনের সেশে তদন্ত সংস্থা টাকা ফেরাবে এটাই দাবী?
    "ত্রিফলা টেরাই করবেন?" - এসব শব্দ সাবধানে ব্যভার করুন, দিদির রাজ্যে সকলি স্ক্যামময়।
  • potke | 190.*.*.* | ১২ ডিসেম্বর ২০১৫ ১৩:০৬666027
  • ঃ)

    র‌্যামসি আর রোবু একসাথে ফর্মে ফিরেছে।
  • T | 165.*.*.* | ১২ ডিসেম্বর ২০১৫ ১৪:১৮666029
  • বালিকা নামটা কি কাউকে দেওয়া হয়ে গ্যাচে?
  • potke | 190.*.*.* | ১২ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৬666030
  • ক্যান্ডিডেট তো হাতের কাছেই ঃ)
  • PM | 11.*.*.* | ১২ ডিসেম্বর ২০১৫ ১৫:৫৫666031
  • গরীব মানুষের টাকা ফেরত আর চোরেদের ধরা দুটো এক্স্কুসিভ সেট নয়। চোরেদের ধরে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে গরীব মানুষের টাকা ফেরত দিতে হবে।

    আমার ট্যক্সের টাকায় অন্যের চুরির টাকা ফেরত দেওয়া যাবে না। ওটা ডবল চুরী
  • PM | 11.*.*.* | ১২ ডিসেম্বর ২০১৫ ১৬:১৮666032
  • আমি চাই আমার ট্যাক্সের টাকা দিয়ে বস্তি উন্নয়ন হোক, মানুষের কাজ তৈরীর চেষ্টা করা হোক। অন্যের চুরির দায় মেটাতে বা পাড়ার ক্লাবের খয়রাতিতে ব্যবহার হোক একদম চই না।
  • PM | 11.*.*.* | ১২ ডিসেম্বর ২০১৫ ১৬:২৬666033
  • সেই প্রবাদপ্রতিম বিচারপতি লালা নাকি তিনোতে যোগ দিয়েছেন ঃ)
  • sm | 233.*.*.* | ১২ ডিসেম্বর ২০১৫ ২৩:৫৭666035
  • পি এম, ফালতু হাজ্যায় ক্যান। বলাই তো হলো তদন্ত কারী সংস্থা গুলো চুরি হওয়া টাকা উদ্ধার করে গরীব দের বিলিয়ে দিক।চুরি হওয়া টাকার অঙ্কও তো হাজার হাজার কোটি টাকা। তদন্ত চলছেও, বছর অধিক। তা, টাকা তো কোথাও আছে, নাকি?
    উদ্ধার করে ঝট পট বিলিয়ে দিলেই হলো।
  • potke | 126.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০০:৫৯666036
  • ঠিক, ভূতের রাজার বরের মত।

    দেখে শুনে রাজকন্যে একখান পছন্দ করে নিলেই হল।
  • ... | 74.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৭:১৩666037
  • আচ্ছা, এই পার্ক স্ট্রিট ধর্ষণের মূল অভিযুক্ত কাদের খানের সঙ্গী টলিউদের নায়িকাটির নাম কি? আবাপ এত confidently বলছে সে কাদেরকে পালাতে সাহায্য করেছে এবং এখনো করছে, তার মানে সেও দোষী। তাহলে নাম লুকিয়ে রাখার ন্যাকাপনা কেন?
  • SC | 60.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৭:১৭666038
  • কমিউনিস্ট পার্টির স্থাপনের সময় দলের যে সমস্ত লোকেদের নাম করেছেন, দেখা যাচ্ছে সেখানে যথেষ্ট ডাইভারসিটি আছে। সেই তুলনায় ভারতের মেইনস্ট্রিম রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সময়ে সেরকম ডাইভারসিটি দেখা যায়নি। একদম সঠিক। এখন কমিউনিস্ট পার্টির স্থাপনের গল্প বিচিত্র এবং রঙিন, সেখানে অনেক বরনময় চরিত্র, সাদা কালো মিলিয়ে। কাকাবাবুর লেখায় সে সব আছে। কিন্তু তার মধ্যে না গিয়েও এই তথ্য মেনে নেওয়া গেল।
    সময়ের কাঁটা এবারে ৯০ বছর ঘুরিয়ে দিন। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে সমস্ত মেইনস্ট্রিম রাজনৈতিক দল, সেখানে ধীরে ধীরে নিম্নবর্ণের মানুষ ক্ষমতা দখল করছে। সারা ভারতে, একমাত্র প:ব: ছাড়া সব জায়গা তেই ব্রাহ্মন মুখ্যমন্ত্রী খুঁজতে অনুবীক্ষণ যন্ত্র লাগছে। এমনকি মনুবাদী দল বিজেপি, তাদেরও প্রধান মুখগুলি ওবিসি। অথচ, ২০র দশকে যারা র্যাডিকাল ছিল, তারা শুধুই পিছনের দিকে হাঁটছে, এ এক গোপালন ভবনে এখন কাকাবাবু কমরেড মুজাফফর আহমেদ দের মত নেতাদের দেখা যায় না, এমনকি একটু গায়ে গন্ধ, মাটির কাছাকাছি নেতা, যেমন রাজ্জাক মোল্লা, বিনয় কন্গার রাও অস্তমিত। এখন কমিউনিস্ট পার্টির উঠতি যুবনেতা করা? দক্ষিন কলকাতায় বড় হওয়া এলিট ইস্কুল কলেজে পড়া এক ব্রাহ্মন সন্তান, নাম, রিতব্রত বন্দোপাধ্যায়।
    এরকম কি ঘটল, যে সারা ভারত যখন সামনের দিকে হাঁটলো, যারা একদিন রাডিকাল ছেলো, তারা শুধুমাত্র পিছনের দিকে হাঁটা লাগলো?
    আর আমার ignorance কে ক্ষমা করবেন, কিন্ত আপনাদের এত পুঁথি তত্ব ইত্যাদি, তা সমস্তই তো পিছিয়ে পড়া মানুষকে কি করে লড়াই এর মধ্যে আনা যায় তার জন্য। অথচ যাদের এত পুঁথি বিদ্যেবুদ্ধি নেই, তারা এগিয়ে গেল, আপনি আজ বলছেন, নিম্নবর্ণের মানুষকে কি করে এগোনো যায়, জানি না তো (অনেকটা ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন অজাহারুদ্দিন এর মত shrug করে, "dunno why we lost )। আমার মত কম বোঝা লোকেদের প্রশ্ন তাহলে এই সব তত্ব আর পুঁথি দিয়ে লাভ টা কি হলো at the end অফ the day। পেছনের দিকে হাঁটার জন্য এত কিছুর প্রয়োজন ছিল কি?
    নাকি রাডিকাল একটি দলকে ক্রমশ appropriate করে ফেলেছে এলিট ইস্কুল কলেজের উচ্চশিক্ষিত বামুন রা? তাদের শেষ ঢাল কি তাহলে দাস ক্যাপিটল? ঠাকুর সাহাবের বন্দুক যা পারল না, দাস ক্যাপিটল কিন্তু করে দেখালো। ছোটলোক কে ক্ষমতার চৌহদ্দির বাইরে রেখে দিল।
  • Isotonic Hawkes | 76.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৭:৩৪666040
  • নুসরৎ জাহান বলে কেউ।
  • Isotonic Hawkes | 76.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৭:৪৪666041
  • *কেউ* বল্লাম কারণ টলিউডের বর্তমান নায়ক নায়িকাদের কাউকেই প্রায় চিনি না।
  • cm | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৭:৫১666042
  • ১) বামুন আর উচ্চবর্ণ কি সমার্থক? ২) তা এই সব বামুনরা কি ব্রাহ্মণ্যবাদ ছড়াচ্ছে? ৩) আর কে বামুন আর কে নয়, কে ওবিসি বোঝা যাচ্ছে কিরূপে? পদবী দেখে, ও তো কোর্টে গিয়ে যার যা পছন্দ তাই নিতে পারে।
  • cm | 127.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৭:৫৭666043
  • “আর আমার ignorance কে ক্ষমা করবেন, কিন্ত আপনাদের এত পুঁথি তত্ব ইত্যাদি, তা সমস্তই তো পিছিয়ে পড়া মানুষকে কি করে লড়াই এর মধ্যে আনা যায় তার জন্য” -- পিছিয়ে পড়া মানে কাস্টের হিসেবে নয়, অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে।
  • | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৮:২৫666044
  • নুসরৎ জাহান বাংলাদেশের। ঠিক টালিগঞ্জের বলা যায় না।
  • | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৮:২৯666045
  • এবং যদ্দুর মনে পড়ছে কাদের যখন প্রথমবার পুলিশের হাত ফসকে পালায়, পুলিশের ভেতরেই কেউ খবর দিয়েছিল এরকম হইচই শুরু হওয়ার পরে নুসরৎ বোধহয় একটা বিবৃতি বা প্রতিক্রিয়াও জানিয়েছিলেন।
  • Arpan | 125.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৮:৩৯666046
  • নুসরত কলকাতার মেয়ে। বাংলাদেশের কেন হতে যাবে!!
  • PT | 213.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৮:৪২666047
  • "মেইনস্ট্রিম রাজনৈতিক দল, সেখানে ধীরে ধীরে নিম্নবর্ণের মানুষ ক্ষমতা দখল করছে"-সেগুলো যে নিম্নবর্ণের মানুষের স্বার্থেই কাজ করেছে এমন কথাটি খুব জোরের সঙ্গে বলা যাবে না। তাহলে ভারতের চিত্রটা অন্য রকম হত। অন্যদিকে, চারু "মজুমদার", কানু "সান্যাল" ইত্যাদিদের নেতৃত্বে আন্দোলনটি যেভাবে হাজার বছরের প্রতিষ্ঠিত ব্যবস্থাকে ঝাঁকানি দিয়েছিল নিম্নবর্গের নেতৃত্বাধীন কোন দলই তার ভগ্নাংশও করতে পারেনি। সেটার ভালো-মন্দ যাই থাক না কেন সেটা যে জাত-পাত-ধর্ম ইত্যাদির বাইরে বেরিয়ে একটা আর্থ-সামাজিক ব্যবস্থার কথা বলেছিল সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

    দক্ষিণ ভারত একটু জটিল। কিন্তু সেখানেও নিম্নবর্গের প্রাধান্য আসতে সময় লেগেছে। E. V. Ramasami Naicker ("Periyar"), a popular Tamil reformist leader of the time, had joined Indian National Congress in 1919, to oppose what he considered the Brahminic leadership of the party. Naicker's experience at the Vaikom Satyagraha made him to start the Self-Respect Movement in 1926 which was rationalistic and "violently anti-Brahminic". He quit Congress and in 1935, he joined the Justice Party. In the 1937 elections, the Justice Party lost and the Indian National Congress under C. Rajagopalachari ("Rajaji") came to power in Madras Presidency. কিন্তু সেই নিম্নবর্গের নেতাদের ক্ষমতা দখলের শেষ পরিণতি যদি আম্মা আর কানিমোঝি হয় তাহলে আর দেশের মানুষের কোন উবগারটা হল?

    রামমোহন রায় কিংবা বিদ্যাসাগর যদি সতীদাহর বিরুদ্ধে বা বিধবা বিবাহের পক্ষে লড়েন তাহলে হয়ত "মেয়েদের জন্যে মহিলা"-দের লড়ার প্রয়োজনীয়তা কমে যায়।

    "দাস ক্যাপিটল কিন্তু করে দেখালো। ছোটলোক কে ক্ষমতার চৌহদ্দির বাইরে রেখে দিল"-এ নেহাত-ই গা জোয়ারী বাক্যবিন্যাস ও তক্ক। অসংখ্য উদাহরণ ভারতের রাজনীতি থেকেই দেওয়া যায় যেখানে নিম্নবর্গের নেতারাই তাদের জাত-পাতের মানুষের রক্ত চুষে খাচ্ছে। তার জন্যে দাস কাপিতালের গায়ে কালি ছেটানো অর্থহীন।
  • | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৯:১৭666048
  • অ্যাঁ কলকাতার নাকি?
  • sm | 53.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৯:২৭666049
  • হ্যা, ঠিক তাই।
  • Arpan | 125.*.*.* | ১৩ ডিসেম্বর ২০১৫ ০৯:৩০666051
  • হুঁ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন