এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২০:১৯664452
  • * আর ছিলো না।
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২১:১১664453
  • "ভিন্ন ভিন্ন দিনে ভোট করানোর খেলা আগের জমানাতে শুরু হয়েছিলো"

    টাইম ফ্রেমের দিক থেকে সেটাই ঠিক, কিন্তু লোকসভা/বিধানসভার শিডিউল কি বামফ্রন্ট ঠিক করতো নাকি? কোনো রাজ্য সরকারই করে না। রাজ্য নির্বাচন কমিশন লোকাল ইলেকশনের ক্ষেত্রে করে, বাকি বড়গুলো কেন্দ্রীয় কমিশন। তাদের বামফ্রন্ট ইনফ্লুয়েন্স করেছিলো বল্লে বেজায় হাসবো।
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২১:১৭664454
  • অস্থায়ী নির্বাচন কমিশনার আলাপন!!!
  • Arpan | 59.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২১:৩৩664455
  • এইটা যাতা দিয়েছে।

    রাজ্য সরকারের এক্তিয়ার আছে অস্থায়ী নির্বাচন কমিশনার ঠিক করার?
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২১:৪৩664456
  • জানি না। কিন্তু অনেক নজির তৈরী হল -

    (১) সুশান্তরঞ্জন প্রথম WBCS ইলেকশন কমিশনার
    (২) এই প্রথম কোনো ভোটে গোলমালের অভিযোগে কাউন্টিং ডেফার্ড হল
    (৩) এই প্রথম শাসকদলের ধর্ণা রাজ্য ইলেকশন কমিশনে, ফলতঃ কাল আর আজকের নাটক
    (৪) এই প্রথম একজন সচিবকে আনা হল ইলেকশন কমিশনে ( ডুয়াল দায়িত্বেই)

    আর আলাপন সম্পর্কে কিছু নাই বা বললাম।
  • | ০৬ অক্টোবর ২০১৫ ২২:০৮664458
  • কিন্তু এইটা কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কেস হচ্ছে না?
  • | ০৬ অক্টোবর ২০১৫ ২২:০৮664457
  • !!!
  • pi | 24.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২২:২১664459
  • হওয়ার কথা।
    অশোক গাঙ্গুলি বললেন আইনতঃ ও আটকায়।
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২২:২৬664460
  • আমার মনে হয় কোর্টে উঠবে ব্যাপারটা।
  • ঈশান | ০৬ অক্টোবর ২০১৫ ২২:৩৩664463
  • এই ইলেকশনটা সম্পূর্ণ বাতিল করে দিলে ঠিকঠাক শিক্ষাদান হয়।
  • cm | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২২:৩৩664462
  • স্বৈরতন্ত্র কারে কয় উদাহরণ সহযোগে পরিষ্কার হওয়া ভাল।
  • cm | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২২:৩৫664464
  • প্রসঙ্গান্তর বকেয়া ডিএর জন্যি জনতা ধর্ণায় বসেনা কেন? এরা তো দেখি ধর্ণায় ভারী আস্থাশীল। মন্ত্রীরা কি ধর্ণায় বসতে পারেন?
  • B | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২৩:০৪664465
  • "ইন্দিরা বাম কিনা সেটা case to case বিচার করে বলতে হবে।"

    এটা ক্লাসিক।

    ****************************
    "ভিন্ন ভিন্ন দিনে ভোট করানোর খেলা আগের জমানাতে শুরু হয়েছিলো"

    ........ তাদের বামফ্রন্ট ইনফ্লুয়েন্স করেছিলো বল্লে বেজায় হাসবো।"

    আমিও বেজায় হাসলাম, ৭২-এ জন্ম হলেও ইতিহাস চর্চা করা একটি মানুষ কংগ্রেস - সি পি আই এম দীর্ঘকালীন সম্পর্ক সম্বন্ধে, শুধু রাজনৈতিক আনুগত্যের ফলে, এতটা অজ্ঞতা দেখালো দেখে খারাপও লাগলো।
    **********************************
    "আর আলাপন সম্পর্কে কিছু নাই বা বললাম।"

    -সেই ২০০৮/৯ সালে বোধহয় দৃষ্টিভঙ্গীটা একটু অন্যরকম ছিল বা হয়েছিল। সেই যে আলাপনের শ্বশুর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তৎকালীন ভূমিকা সম্বন্ধে অনেকের মন্তব্যের সময়। মনে করে দেখিস।
  • ranjan roy | 132.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২৩:০৫664466
  • পিটি,
    বাকি কথা তো চলতেই থাকবে। হিন্দিতে বলে "হরিকথা অনন্ত"!
    কিন্তু আগামী ডিসেম্বরে কোলকাতা পৌঁছে যদি আপনাকে সপুত্র পুরাতনী গান শোনাবার জন্যে ঢিল ছোঁড়া দুরত্বে ব্রহ্মপুরে অচিন্ত্যর বাড়ি ( আমার ছোটকাকার বাড়ি) ধরে বেঁধে না এনেছি তো আমার নাম রঞ্জন নয় খগেন!
    চুলোয় যাক সিপু-তিনো! না আসলে আপনার ঘরের সামনে ধর্ণায় বসে পড়বো। তখন ঠ্যালা সামলাবেন!ঃ)))
  • ranjan roy | 132.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২৩:১৪664467
  • ১)ইন্দিরা বাম কিনা সেটা case to case বিচার করে বলতে হবে।
    ২) যেমন ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন।

    --- মাইরি! কারো রাজনৈতিক চরিত্র কেস টু কেস পাল্টায়? একজন একসময়ে শ্রমিক শ্রেণীর আর একসময়ে বুর্জোয়ার???
    --ব্যাংক ন্যাশনালাইজেশন বাম রাজনীতি??

    ব্যুরোক্র্যাটিক ক্যাপিটালিজমের সঙ্গে ব্যাংক ক্যাপিটাল মার্জ করে গেলে সমাজতন্ত্র ?

    তাহলে হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টিও সমাজতান্ত্রিক বা বাম?
  • .. | 113.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২৩:২৭664468
  • নির্বাচন কমিশনের দপ্তর টাকেও রিগিং করে ছিনিয়ে নিল, তাই ওনাকে আর ব্যার্থ চ্যাটুর্জ্জে বলা যাবেন না!!.....
  • cm | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ২৩:৩৯664469
  • এই যেমন একদা সিপিএম সমর্থক এখন নিরপেক্ষ মূলো।
  • PT | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ০৭:৫৯664471
  • B & RR
    তাত্বিকতা প্রায় বুঝিই না। তাই কাকে কখন "বাম" বলা উচিত সেটাও পরিষ্কার নয়। তবে আমার নির্বুদ্ধিতা মেনে নিয়ে, যদি পন্ডিতদের দেখি তাহলেও অবস্থাটা খুব বদলায় না।

    সিপিআই বহুদিন ঝুলে ছিল কংগ্রেসের সঙ্গে। সিপিএম বলল সিপিআই যথেষ্ট বাম নয়। তার পরে কি হইতে কি হইল -সিপিআই বাম হইল। ওদিকে সিপিএম বাম নয় বলল সিপিআইএমেল-সেই লাইন ধরে আরেকবার মাওবাদীরা কান মুলল সিপিএমের-এই হালের সিঙ্গুর-নন্দীগ্রামে। আর হালের সুবোধ সুভাষিত "নিওকমিউনিজম" যা কিনা একমাত্র তিনোর মধ্যেই বিচ্ছুরিত। ওদিকে নেতাজীর ফরোয়ার্ড ব্লকও নাকি বাম-যা শুনে অনেকেই মুখ আড়াল করে হাসা-হাসি করে।
    তাহলে বাকি রইল সুসিঃ মাঝে মাঝে দল বেঁধে রাস্তায় গড়াগড়ি খাওয়া ছাড়া তাদের বামত্বের আর কোন নিদর্শন মনে করতে পারি না।

    বিশ্বের বামকে নিয়ে আপাততঃ কিছু লিখলাম না। অবিশ্যি টই খুলে লেনিনকেও গাল দিয়েছেন কোন পন্ডিত।

    এমতাবস্থায় আপনারা দুজনে একক বা যৌথভাবে যদি বামত্ব মাপার একটি গজফিতে বানিয়ে দেন তাহলে আমি এবং আমার মত নির্বোধেরা যারপরনাই উপকৃত হয়।
  • lcm | 118.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ০৮:০০664473
  • জনসংখ্যা
    (শ্রীজাত)

    চাবুক যখন মুঠোয় তখন খাটিয়ে নেবেই সব জোর
    দিনের বেলায় ভোট হয়েছে অবাধ ও নির্লজ্জ।
    একটু নাহয় চড়-থাপ্পড়, অল্প রক্তারক্তি
    শাসক বলে ডাকছি যখন, মানতে কী আপত্তি?
    হয়তো পুলিশ কাছেই ছিল, হুকুম পেলেই আসত
    কিন্তু তোমার গণতন্ত্র প্রহারে পরাস্ত।
    লুঠতরাজের আদর-সোহাগ হৃদয়ে বিচ্ছিন্ন
    জয়ের ভেতর লুকিয়ে আছে পরাজয়ের চিহ্ন।
    কাল মেরেছ, আজ উঠে ফের ভিড়ের মধ্যে মিশছি
    চাবুক ধরেও একটা কথা মাথায় রেখো নিশ্চিত –
    যতই দেখাও চোখরাঙানি, যতই ছুরি চমকাও
    আমরা আছি, আমরা থাকি। আমরা জনসংখ্যা!
  • s | 60.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ০৮:১৪664474
  • নাটক জমে ক্ষীর। তিনোমূল যাই করছে ছড়িয়ে ছিটিয়ে লাট করছে। নির্বাচনের দিনের ঘটনার পর মানুষের ক্ষোভ কমানোর জন্য কোন স্ট্রাটেজিক সিদ্ধান্ত নেবার লোক নেই, গোঁয়ার্তুমিতে এ ওকে টেক্কা দিচ্ছে। সুব্বোতোদার ওপর ভরসা ছিল, কিন্তু তিনিও বালছাল বকে, কমিশনরকে ধমক ধামক দিয়ে এই জটিল পরিস্থিতি তৈরি করলেন। তিনোরা যদি দিনের শেষে তিনটে পুরসভা জিতেও যায়, তার বদলে যে নেগেটিভ প্রচার পেল সেটা পড়তায় পোষাবে কিনা আগামী দিনই বলবে।

    মামুর সংগে একমত, এই ইলেকশনটা সম্পূর্ণ বাতিল করে দিলে ঠিকঠাক শিক্ষাদান হয়।

    তার সংগে এখন থেকেই আওয়াজ তোলা জরুরি, '২০১৬ তে যেই আসে আসুক, কিন্তু .....'
  • dd | ০৭ অক্টোবর ২০১৫ ০৮:৩৮664475
  • PT স্যারকে বলি। অমন কঠিন তাত্বিক প্রশ্নো আমাকে কল্লেই পাত্তেন। দু মিনিটে বুখিয়ে দিতেম।

    সহজ বামমাপক যন্ত্রটির নাম আবাপ। আবাপ যতোক্ষন তোল্লাই দেয় তদ্দিন আপনি বাম না। আর যেই হাত পা ছুঁড়ে পিছনে লাগে তখন আপনি বাম। মিউচুয়ালি এক্ষক্লুসিভ। এক্ষনে মমতা বাম। আর কেউ নয়।

    বাম চিনবার সহজ উপায় ঃ বামেরা স্টেটাস কুয়োর ব্যাং। সব রকমের সিভিল কন্স্ট্রাকশনের ঘোর বিরোধী। রাস্তা ঘাট শপিং মল ফ্লাই ওভার। আর কোনো ইন্ডাস্ট্রী তো স্ট্রিক্টলি নো নো। ওতে শ্রমিক শ্রেনীর উপর শোষণ হয়। ইন্ডাস্ট্রী না থাকলে শ্রমিক ও থাকবে না - অত্যাচারও না। সিম্পুল।

    এইটা প্রথম পাঠ। যদি বুঝতে না পারেন তো কোনখানটা কঠিন লাগলো জানালেই ছোবি টোবি এঁকে টেকে বুঝিয়ে দোবো। আপাততঃ এটি মুখস্থ করুন

    "বাম ফ্রন্ট বাম নয় আবাপের পাল্লায়
    মমতা বড্ডো বাম, তাই তারা চিল্লায়
    বুধু বাবু টাটা বাবু যদ্দিন ভাই ভাই
    ততোদিন ফেকু বাম তুমি পাবে তোল্লাই।"
  • 0 | 208.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ০৮:৪৬664476
  • সহজ বামমাপক যন্ত্রটির নাম আবাপ।

    উফ যাতা যাতা যাতা। টু গুড টু গুড টু গুড।

    ডিডি'কে আমি গুরু'র রসরাজ বলে থাকি - শিবাংশু। যথার্থ।
  • PT | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ০৯:৩৭664477
  • "বর্ষীয়ান নাট্যকর্মী বিভাস চক্রবর্তী ‘বীতশ্রদ্ধ হওয়া’র মতো শব্দে ঢুকতে রাজি নন। তাঁর বক্তব্য, ‘‘শুধু এটুকু বলব, যা হয়েছে তা চাইনি।’’ বাম আমলে পরিবর্তনের পক্ষে সওয়ালকারীদের অগ্রগণ্য বিভাস এ বার কোনও বিবৃতিতে সই করেননি।"

    যোগেন চৌধুরীঃ
    "‘‘গণতন্ত্র আক্রান্ত কি না জানি না। তবে এক ধরনের শৃঙ্খলার অভাব চোখে পড়ছে।’’

    শুভাপ্রসন্নঃ
    "রাজনীতির মানুষ নন বলে বিষয়টি নিয়ে কিছু বলতেই চাননি শুভাপ্রসন্ন। কিন্তু তিনিই তো এর আগে পরিবর্তনের অন্যতম হোতা ছিলেন? এ দিন শুভার জবাব, ‘‘ফের পরিবর্তন চাওয়ার অবস্থা হলে না হয় ভাবব, কী করা যায়।’’"

    সুবোধঃ
    "‘‘সাংবাদিক নিগ্রহ দেখে আমি যন্ত্রণা পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বহু মার খেয়ে গণতন্ত্র নিয়ে এসেছেন। সেখানে কালি ছিটোচ্ছেন যাঁরা, তাঁদের শাস্তি হোক।’’"

    কসুঃ
    "পরিবর্তনপন্থী থেকে একদা মমতার প্রতি বিক্ষুব্ধ, অধুনা তাঁর ‘একনিষ্ঠ সমর্থক’ কবীর সুমন মনে করছেন, পুরভোটে যা ঘটেছে, তা অভূতপূর্ব কিছু নয়। বস্তুত ফেসবুকে তিনি প্রশ্নও তুলেছেন— এ ব্যাপারে এত হইচইয়ের কী আছে? ‘‘কয়েকটি বিষয়ে মমতা সরকারের সমালোচনা করলেও আমি মনে করি, ওঁরা অনেক কাজ করেছেন। ওঁরাই ক্ষমতায় থাকুন!’’— বলেন সুমন।"
    http://www.anandabazar.com/state/%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%A5-%E0%A6%AC-%E0%A6%B6-%E0%A6%B7-%E0%A6%9F-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%B2-%E0%A6%AE-%E0%A6%B9%E0%A6%AD%E0%A6%99-%E0%A6%97-%E0%A6%B0%E0%A6%87-%E0%A6%86-%E0%A6%9A-1.219540#
  • cm | 127.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ০৯:৫১664478
  • নুন খেয়েছে যখন গুণ গাইবেনা মানে, বাপ বাপ বলে গাইবে।
  • ranjan roy | 132.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ০৯:৫২664479
  • ডিডি,
    এই ছিল তবে মনে???

    পিটি,
    আমি বোধহয় ঠিক মত বোঝাতে পারিনি। (বিমান বসুর নকল করলাম নাকি?)
    ১) মুসোলিনি সোশ্যালিস্ট থেকে বেরিয়ে এসে ফ্যাসিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হতেই পারেন। রেজি দেব্রে চে গুয়েভারার সঙ্গী,, পরে ফ্রান্সের গোঁড়া মন্ত্রী হতেই পারেন।মানবেন্দ্রনাথ কম্যুনিস্ট থেকে র‌্যাডিক্যাল সোশ্যালিস্ট হতেই পারেন। নাম্বুদ্রিপাদ কংগ্রেস থেকে কম্যুনিস্ট হতে পারেন। কুমারমঙ্গলম কম্যুনিস্ট থেকে কংগ্রেস হতে পারেন। নেতাজি কংগ্রেস থেকে কম্যুনিস্ট হতে পারেন।
    গণেশ ঘোষ, সতীশ পাকড়াশি, রেজ্জাক খান সন্ত্রাসবাদী দল থেকে কম্যুনিস্ট হতে পারেন।
    ছায়া বেরা, দেবেন বিশ্বাস, সুবোধ সরকার, অরিন্দম শীল, সুজিত বোস,তাপস মজুমদার, উদয়ন গুহ --এরা বাম থেকে তিনো হতে পারেন। দোলা সেন, পুর্ণেন্দুরা অতিবাম থেকে তিনো হতে পারেন।
    কমলা দাস শেষ জীবনে এবং এ আর রেহমান প্রথম জীবনে হিন্দু থেকে মুসলিম হতেই পারেন।

    ২) কিন্তু যতদিন তাঁরা তাঁদের প্রথম দলটির সদস্যপদ, ইডিওলজি, আনুগত্য আঁকড়ে ছিলেন ততদিন তাঁদের পহচান প্রথম দলটির পরিচয়েই হবে। ইস্যু-দর-ইস্যু বদলাবে না।
    অর্থাৎ, মুসোলিনি বা নম্বুদ্রিপাদ তাঁদের প্রথম জীবনে যথাক্রমে সোশ্যালিস্ট ও কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত হবেন, ফ্যাসিস্ত বা কম্যুনিস্ট হিসেবে নয়। ইস্যুভিত্তিক কখনও সোশ্যালিস্ট কখনও ফ্যাসিস্ত হবেন না।
    তেমনি কংগ্রেসের সঙ্গে কম্যুনিস্টদের অনেক কমন ইস্যু থাকলেও সেই সেই ইস্যুতে নম্বুদ্রিপাদ কখনও কংগ্রেস কখ্নও কম্যুনিস্ট হবেন না।
    ৩) ইন্দিরা গান্ধী কখনও দল বা ইডিওলজি বদলান নি। শুরু থেকেই কনসিস্টেন্ট। ওঁর অনেক প্রোগ্রাম আপাতদৃষ্টিতে বামেদের সঙ্গে কমন হলেও সেই সেই ইস্যুতে না উনি বাম হয়েছেন, আর না ই বামেরা কংগ্রেস হয়েছে।
    --কারো বিচার হবে তাঁর মূল ইডিওলজি এবং তিনি কাদের স্বার্থে স্টেপ নিচ্ছেন সেটা দিয়ে, ইস্যুভিত্তিক শ্লোগান দিয়ে নয়।
    নইলে আজ এফডিআই, এসইজেড, ল্যান্ড বিল নিয়ে ইস্যুভিত্তিক বিচার করলে মমাতাকেও বাম বলার ভুল করতে হয়, এটুকুই বলার।
  • কল্লোল | 135.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১০:৩৮664480
  • ডিডি যা কয়েচে তার ওপর কথা হব্বে না।
    তব্বে পিটি যা কইলো তারও জওয়াব নহী। "এমতাবস্থায় আপনারা দুজনে একক বা যৌথভাবে যদি বামত্ব মাপার একটি গজফিতে বানিয়ে দেন তাহলে আমি এবং আমার মত নির্বোধেরা যারপরনাই উপকৃত হয়।"

    তা বামত্ব মাপার গজফিতে ছাড়াই তো সিপিএম কে বাম বলে চলেছো ভায়া। সে বেলায় গজ ফিতে লাগে না দেখি।

    কেস বাই কেস বাম মাপা - ওফ, আর কতো দেখবো মাআআঅ........
  • | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১০:৫৪664481
  • এই ট পিটি দা গোলা দিয়েছেঃ-

    "বামত্ব মাপার একটি গজফিতে" ঃ)))
  • | 213.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১০:৫৫664482
  • ডিডি ডিডি ডিডি!!

    চোখ বন্ধ করে ভরসা করা যায়!!! ঃ)))
  • bongobibhishon | 125.*.*.* | ০৭ অক্টোবর ২০১৫ ১০:৫৬664484
  • "আর পরিবর্তনপন্থী থেকে একদা মমতার প্রতি বিক্ষুব্ধ, অধুনা তাঁর ‘একনিষ্ঠ সমর্থক’ কবীর সুমন মনে করছেন, পুরভোটে যা ঘটেছে, তা অভূতপূর্ব কিছু নয়। বস্তুত ফেসবুকে তিনি প্রশ্নও তুলেছেন— এ ব্যাপারে এত হইচইয়ের কী আছে? ‘‘কয়েকটি বিষয়ে মমতা সরকারের সমালোচনা করলেও আমি মনে করি, ওঁরা অনেক কাজ করেছেন। ওঁরাই ক্ষমতায় থাকুন!’’— বলেন সুমন।"
    http://www.anandabazar.com/state/%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%A5-%E0%A6%AC-%E0%A6%B6-%E0%A6%B7-%E0%A6%9F-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%B2-%E0%A6%AE-%E0%A6%B9%E0%A6%AD%E0%A6%99-%E0%A6%97-%E0%A6%B0%E0%A6%87-%E0%A6%86-%E0%A6%9A-1.219540#

    PT কে অত বুলি না করে এগুলো একটু পড়লেই তো হয়। রুটি পাল্টানো তত্বের পকাবুরা অনেকেই বিক্রয়যোগ্য :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন