এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অকচলিত

    h
    অন্যান্য | ১২ অক্টোবর ২০০৯ | ১৯৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | 63.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ০২:০১419608
  • দুকে এবার পেটাবো।
  • h | 203.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১০:২৫419609
  • এইটা আবার কি হলো, একটু বোঝাবে। মাইরি ফুল অন্ধকারে।
  • Arijit | 61.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৩২419610
  • টালিগঞ্জ, কুঁদঘাট, বাঁশদ্রোণী (শেষের দুটো ভুল মনে হয় - এই সুজ্জোসেন আর ঘোড়াগুলি কোন ইস্টিশন সেটা মনে পড়ছে না) - মেট্রোর মতন দুরন্ত গতিতে চালায়ে যাও - দু সেটাই বলতে চাইলো;-)
  • rokeyaa | 203.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৩২419611
  • উত্তম,সূর্যসেন আর ঘোড়াগুলি তো মেট্রো স্টেশন, কিন্তু আরেট্টু এগিয়ে গেলেই তো গড়িয়া বাজার, থেমে যাবে!
  • Arijit | 61.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৩৪419612
  • আহা ইস্ট ওয়েস্ট-এর পর সল্লেক থেকে গড়িয়া কানেকশন হবে না? বড়কত্তারা প্ল্যান করেনি বটে, কিন্তু তা বলে কি আম্মো করিনি?
  • Arijit | 61.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১১:১৩419613
  • আর ইয়ে - আমি কিন্তু নজরুলের পর থেমে যেতে বলি নাই। সল্লেক থেকে কানেকশন হয়নি তো কি - বাইপাস আছে। তাপ্পর নিউটাউন। তাপ্পর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে দিল্লী/বম্বে রোড - না থেমে দুরন্ত-এর যাওয়ার জায়গার কি অভাব?
  • h | 203.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১২:০৪419614
  • না মানে, মেটাফর হিসেবে মেট্রো কি ঠিক 'অকচলিত'? সাম্প্রতিকে? :-))
  • Paramita | 216.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১২:১৪419615
  • এবার বুঝে গেছি।

    সান ফ্রানসিসকো, সিঙ্গাপুর, কোলকাতা - চালিয়ে যাও

    বা

    আমেরিকা, জাপান, তিব্বত - আগে বাড়ো (কনকর্ডিয় হিসেবে)

    এসব আটভাটে মন দিতে হবে না।
  • Paramita | 216.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১২:১৭419616
  • তবে, ঘোড়াগুলি কি সত্যি সত্যি মেট্রো স্টেশন? পারেও বটে বাঙালির ছা।

    ব্যাস আর না, চুপ করলাম।
  • Arijit | 61.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১২:২২419618
  • মহীনের ঘোড়াগুলি। সম্ভবত: নাকতলা।
  • h | 203.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১২:২৭419619
  • এই প্রথম ঘোড়ারা ল্যাজ নয় নাকের জন্য বিখ্যাত হল।
  • kc | 213.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১২:৩৪419620
  • নাকতলা স্টেশনটা, দাড়িদাদুর ঐ বইটার নামে তো!!!
  • rokeyaa | 203.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১৪:১৩419621
  • কেউ কি ওক্কুটে ঘোড়াগুলির সমাজের সদস্য না? এইরূপ কংফুশন কিঁউ?
  • tkn | 122.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১৫:৩১419622
  • ওরে বাবা!!! এ নজর সে নজর না!!! :-(((((

    সে তো, প্যার দিখতা হ্যায় = নজর আতা হ্যায়। ঐ নজরে ফ্লু হলে দুনিয়ার তাবত জোড়ি, ইভন যাদের রব নে বানিয়েছে তারাও সারাদিন ফ্লুয়ায়িত হয়ে বিছানায় শুয়ে থাকত!!
    হ্যাঁ, কাজলই বটে :-) তবে এ নজর সে নজর না, এ কাজলও সে কাজল না।

    ছোটো ছেলে জামার হাতায় নাক মুছলে র হবেন কেন? তিনি নাকের জল পান করেন শুনলুম :-)। নাকি লোকের জন্য পান আর নিজের জন্য জাপান?? (জামা দ্বারা পান)
  • tkn | 122.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ১৫:৩২419623
  • বড় করে সরিইইইইই
  • Du | 65.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ২০:৩১419624
  • আরে না, মেট্রোর মতো শুধু নয়, উত্তম শব্দটারও পরের শব্দ খুঁজছিলাম। তো ঐগুলো মনে এলো :)
  • d | 117.*.*.* | ১৫ অক্টোবর ২০০৯ ২০:৩৬419625
  • উত্তমের পরে মধ্যম আসে। না লিখলে উত্তম-মধ্যম দেবে বলছ? :-P

    নাহে হনু তুমি একেবারে থ্যালিসের গতিতে চালাইয়া যাও।
  • dd | 122.*.*.* | ২১ অক্টোবর ২০০৯ ২২:০৩419626
  • এটা একটু কচলানো যায় না?

    শ্রী দাশগুপ্তরে,হাঁসের ডিমের মতন চোখ তুলে আমার নিবিড় প্রশ্ন "বলি,অ্যাদ্দিন কোথায় থাকেন?"

    ল্যাখেন।
  • Tim | 71.*.*.* | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৩৩419627
  • তেত্রিশটা কমেন্টের পর আবার লিখবে মনে হয়। নয়ত আদপেই না। গুনে দেখলাম পার পোস্ট এগারোটা করে কমেন্ট হলে তারপর হনুদা লেখে, বা টইটা পটল তোলে।
    দমদি এসে পটলিত টইএর লিস্টিটা দিয়ে দেবে। :-)
  • aka | 173.*.*.* | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৩৭419629
  • অকচলিত কচলানো লেখা হোক। ৩২।
  • d | 117.*.*.* | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৪৫419630
  • ৩৩
  • kc | 89.*.*.* | ৩১ অক্টোবর ২০০৯ ১১:২৭419631
  • নারায়ণবাবুর মনটা একদম ভালো নেই। একে সকালের চা পেতে দেরী হয়ে গেছে, তারপর একটু বারান্দায় বসতে না বসতেই স্যান্যালবুড়োর হাঁকডাক, পঁচাত্তর পেরোনোর পর ওনার কথাবার্তা শুনে ঠিক জুত হচ্ছেনা। এসে তো সেই একই কথা, ""বুঝলে? সুভাষ বাইরে বের হবে বলেছে। সব কটার ছাল ছাড়িয়ে নেবে। সামনের মাসে দেখা করতে যাব অযোধ্যায়, টিকিট করতে বলে দিয়েছি।""
    কিন্তু আজকে হাঁকডাকের বহরটা একটু বেশী মনে হচ্ছে, তাই জামাইকে বললেন ""দ্যাখো দ্যাখো, একটু ধরে ধরে নিয়ে এসো, বয়স হয়েছে তো!"" জামাইতো হতভম্ব, কারণ বক্তার বয়সই তো চুয়াত্তর।
    ""আজকে সন্ধেবেলায় যাবে তো?""
    -""হ্যাঁ যাবনা মানে? আমার মেয়েও তো গাইবে।""
    অনুষ্ঠানটা ছিল অসুস্থ নজরুলকে নিয়ে এক ছোটোখাটো ঘরোয়া আড্ডার - আরেকবার যদি চেষ্টা করা যায় ভিয়েনা নিয়ে গিয়ে।
    সেখানে তো বসে গেছে এক চাঁদের হাট। তানপুরা, তবলা বাঁয়া নিয়ে ছেলেপিলেরা বসে পড়েছে শতরঞ্চি পেতে, সাদাচাদর পাতা একটা ফরাসের উপর কবি বসে আছেন আধশোয়া হয়ে, অনিরুদ্ধ মাঝে মাঝে বালিশটা ঠিক করে দিচ্ছেন।
    অনেকেই গাইছিলেন, ছলোছলো চোখেই গাইলেন প্রতিভা বসু, ঢাকাতে ওনার পাড়ার উঠতি ছেলেরা একবার নাকি নজরুলকে হালকা ডলা দিয়েছিল (প্রতিভার আশিক ভেবে) সরল নজরুল বলে উঠেছিলেন "" ওরে আমি দিলীপ(রায়) নই। আমাকে ছেড়ে দে।"" তখন এই গল্পটা খুব চলত।
    কিন্তু নজরুলের ঐরকম করে, বাচ্চাদের মতন বেতালে হাত থ্যাপথ্যাপ করা আর ফ্যালফেলে দৃষ্টি দেখে অনেকেই কাঁদতে লাগলেন।
    হঠাৎ করেই একজন মহিলা একখানি রবি ঠাকুরের গান গেয়ে উঠলেন, মানুষজন চমকে উঠেই বুঁদ হয়ে গেলেন। অনিরুদ্ধ এগিয়ে এসে গীটার নিয়ে নিয়ে পাশে বসে কিছু বললেন। লোকের ফিসফিস করে বলতে লাগল ""আরে ওইতো গীতা, মনীশবাবুর বৌমা""। গীতাদেবী শুরু করলেন একখানি খেয়াল, রাগের নাম 'কৌশিকধ্বনি'। কতক্ষন চলেছিল ওই গান কেউ মনে করতে পারেননা। কবি বোধহয় ঘুমিয়েই পড়েছেন, হঠাৎই সোজা হয়ে বসলেন কাজী নজরুল ইসলাম, চোখের দৃষ্টি উজ্বল, ডানহাত দিয়ে হাঁটুর উপর তাল দিতে লাগলেন, অসম্ভব এই ঘটনাটা ঘটল প্রায় পাঁচ মিনিট ধরে।
    ফিরবার পথে নারায়ণবাবুকে মনীশবাবু বলে উঠলেন, ''ওই গান শুনলে ভগবানও নেমে আসবেন, নজরুল তো মানুষ! অসুস্থ এই যা! আজকে কবিতা লিখতে ইচ্ছে করছে।'' সারাদিন পরে মনটা ভাল হয়ে গেল নারায়ণ ভট্টাচার্য্যর।
    এই ঘটনার পার্শ্বপ্রতিক্রিয়ায় পরবর্তী দুই তিন বছর বহরমপুর শহরে অনেক কৌশিক নামের পুত্রসন্তান এবং গীতা / গীতালী নামের কন্যাসন্তান জন্মলাভ করল।
    অনেকদুর, শ্যামনগর থেকে এসেছিল এক তরুন, অনেক অনেকদিন পরে তার ঘরেও এক কন্যাসন্তানের আবির্ভাব হল, নাম রাখলে কৌশিকি..... কেন কে জানে!
  • Samik | 122.*.*.* | ৩১ অক্টোবর ২০০৯ ১৫:০৩419632
  • জিও: লা-জবাব!
  • tkn | 122.*.*.* | ৩১ অক্টোবর ২০০৯ ১৫:৫৩419633
  • শব্দে আঁকা দারুন ছবি। সত্যিই লা-জবাব
  • dipu | 59.*.*.* | ৩১ অক্টোবর ২০০৯ ১৬:৫৪419634
  • ভালো লাগল।
  • SS | 128.*.*.* | ৩১ অক্টোবর ২০০৯ ২১:০৭419635
  • শনিবারের সকালে এক কাপ চায়ের সাথে আপনার স্মৃতিচারণা, ভালো লাগল।
  • a x | 76.*.*.* | ৩১ অক্টোবর ২০০৯ ২১:৩১419636
  • কেসি, খুব ভালো লাগল এই গল্প আর গল্প বলাটা। আরো লিখুন :-)
  • dd | 122.*.*.* | ৩১ অক্টোবর ২০০৯ ২২:৪৫419637
  • বা:
  • pi | 72.*.*.* | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:৩৬419638
  • বেশ লাগলো।
  • Arpan | 122.*.*.* | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:৫৭419640
  • প্রথমপাঠেই ফিদা হলাম। বা:।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন