এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • guru te likhate samasyaa: braaujaar,sel ityaadi prabhRiti...


    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১২ | ১৪৮১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৯571830
  • হ্যাঁ আমিও ডানদিকে সমস্ত জিজ্ঞাসা চিহ্নই দেখছি বটে। ঠিক মনে হচ্ছে বুবুভার দেয়ালে সারি সারি হুক পোঁতা।।
  • siki | 24.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৮571841
  • হুঁ। আমি দু জায়গা থেকে একই জিনিস দেখলাম।

    ঐ সেকশনটার এনকোডিং ঘেঁটে গেছে।
  • pi | 24.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫১571852
  • ওটা গত দুদিন ধরে হয়েছে। মামু দেখেছে, ঠিক করছে।
  • Ishan | 60.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ০৮:১৫571863
  • বাবা, এখানেও শুরু হয়ে গেছে? :) স্যানের এত উত্তেজনার কারণ কি "হাইপ" শব্দটা? তা যদি হয়, কিলিয়ার করে দিই, ওটা "হই-হল্লা" অর্থে ব্যবহার করেছিলাম। অন্য কোনো অর্থ সঞ্চারিত হয়ে থাকে তো তার জন্য দুঃখিত। অধিক উত্তেজনা ভালো না।

    এতে থামবে বলে মনে হয়না। তবু আমার দিক থেকে বলে রাখলাম।

    বাকি পোবোন্ধো পরে লিখছি।
  • Ishan | 60.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ০৮:১৮571874
  • "গুলিয়ে" দেওয়া প্রসঙ্গেঃ
    গুলিয়ে দেওয়া লিখেছিলাম তিনটে কারণেঃ
    ১। পাবলিক ভাববে এই ধরণের টেকনিকাল ডিটেল তাদের কাছ থেকেও এক্সপেক্ট করা হচ্ছে।
    ২। ওই ট্রেসটা এমনিতেই কোনো কাজে লাগবেনা। কারণ প্রবলেমটাই আর নেই।
    ৩। তাছাড়া রিয়েল টাইম সার্ভার সাইড ট্রেসিং না নিলে ওই ট্রেসটার কোনো মানে নেই। ডিবাগিং ওভাবে হয়না। এখনও পর্যন্ত যাদের প্রবলেমটা ডিটেক্ট করতে পেরেছি, প্রত্যেকের রিয়েল টাইম নেটওয়ার্ক ট্রেস নিয়েই করতে হয়েছে। নইলে কে কোন হিট করছে বোঝা আমার পক্ষে অসম্ভব। এবং সেটা "ব্যক্তিগত" ভাবে বসেই করতে হয়েছে। এখনেই কয়েকজন আছেন, যাঁদের সমস্যা ওইভাবেই গেছে। তাঁদের সহযোগিতার জন্য সমস্যাটাও খানিক ধরা গেছে। তাতে বাংলা লেখার কলেরও খানিক উন্নতি হয়েছে।

    সাইট বিষয়ে মতামত প্রসঙ্গেঃ
    অনেকেই এখানে নানাকারণে দীর্ঘদিন আসেননি। বা উপর-উপর দেখেছেন বলে জানিয়েছেন। ফলে তাঁরা হয়তো জানেন না, যে, এককালে গুরুর নানাবিধ সমস্যা নিয়ে লোকে কথা বলেছে, এবং সেগুলি মাথায় রেখেই নতুন ভার্সানটি আনা হয়েছে। এর পরেও কোনো সমস্যা থাকলে, এবং সবার নানাবিধ টোটকার পরেও যদি কোনো কাজ না হয়, সেটা আমাকে "ব্যক্তিগত"ভাবেই দেখতে হবে। অন্য কোনো উপায় আমার জানা নেই।

    গুরুর তো কোনো টেস্টিং টিম নেই, সার্ভারও নেই। প্রবলেম ওভাবেই সারবে। এনহান্সমেন্টও এভাবেই হবে। কেউ যদি এসে সমস্যা হলেই সেট অফ কোশ্চেনিয়ার বা যথাযথ হেল্পলাইন আশা করেন, পাবেন না। গুরু কোনো বিজনেস না। কিছু লোকের "ব্যক্তিগত" শ্রম এবং যোগাযোগের উপরেই গুরু চলছে। এখানে কেউ সাহায্য করতে চাইলে করতেই পারেন, নাও পারেন। কিন্তু মনে রাখতে হবে সেটা "আমার" ব্যক্তিগত উপকারের জন্য নয়। ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট উপকার করা হয়েছে, আর করার প্রয়োজন নেই। আর গুরুর "উপকার" করতে গেলেও কারোর সঙ্গে বসেই করতে হবে। এ কোনো রেস্টুর‌্যান্ট নয়, যে এলাম, অর্ডার দিলাম ও খেয়ে-দেয়ে বাড়ি চলে গেলাম। অনেক গুলি লোকে পরিশ্রম করে যত্ন নিয়ে এই মাল চালাচ্ছে। তাদেরও সময়-অসময় সুবিধে-অসুবিধে আছে। সেই সম্মানটুকু তাদের প্রাপ্য।

    এই টেকনিকাল সমস্যাটাতেই যেমন আমি চার-পাঁচ দিন আগা-মুড়ো হীন ভাবে চার-পাঁচদিন লড়ে গেছি। তবে আর ভাবছি তেমন লড়বনা। আমারও এইটুকু ল্যাদের রাইট আছে।

    তো, এই হল গপ্পো। এতে শেষ হলে ঠিক আছে। আর কামড়ানো চললে চলতেই পারে( এটা অজ্জিতকে পার্সোনালি বল্লামনা)। মোস্ট ওয়েলকাম। ওতে আমার অভ্যাস হয়ে গেছে।
  • siki | 24.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ০৯:৩৩571885
  • নাঃ, মামুও আইজকাইল পোতিক্কিয়াশীল হয়ে গেছে।
  • Demba Ba | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ০৯:৫১571896
  • ধুস্‌, গুরু-তে টেক্সটের ওপর হোভার করলে মানে দেখায় না। তাইলে এই তিনটে পয়েন্টই বা আগে বুঝতাম কী করে আর ডিটেল মানে কী সেটাই বা বুঝতাম কী করে।
  • san | 24.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ১০:৩০571907
  • আমার দিক থেকে একটা করে কিলিয়ার করে জানিয়ে রাখি। আমি কারো কথায় অপমানিত বোধ করলে তার যথাযথ প্রত্যুত্তর দিয়ে থাকি এবং ভবিষ্যতেও দেব। এক্ষেত্রে অভদ্র ব্যবহারকারী নিজে স্বার্থান্ধ শিল্পপতি না জনকল্যাণে নিয়োজিতপ্রাণ সমাজসেবী আমার কাছে তা ইম্মেটিরিয়াল। কারো বিদ্রূপ, শ্লেষ বা অভদ্র ব্যবহার দেখলে আমি তাঁর অন্যত্র করা সমাজসেবার লিস্টি না দেখেই উত্তর দেব। এই কথা গুরুচন্ডালির ও গুরুচন্ডালির বাইরের যত লোকের সঙ্গে আমি ইন্টার‌্যাক্ট করি প্রত্যেকের জন্য সমানভাবে প্রযোজ্য। সমাজসেবা কাউকে অভদ্রতার পাসপোর্ট দেয় বলে আমি মনে করিনা অতএব আমাকে সম্মান দিয়ে কথা না বললে উইপ্রোর ভিপি ও গুরুচন্ডালির এডিটর কেউ আমার কাছে কোনো সম্মান ফেরৎ পাবেন না।
  • san | 24.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ১০:৩২571918
  • অভদ্রতার লিস্টি রাত্তিরে ফিরে এসে দেব যদি প্রয়োজন হয়।
  • bb | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ১১:২৮571930
  • এককথায় বলি ঈশানের উত্তর খারাপ লাগল।
    ১) এটা অনস্বীকার্য যে এই সাইটা ব্যব্সায়িক নয় এবং এর কাজ যারা করেব তারা স্বেচ্ছাশ্রম করেন।
    ২) কিন্তু এর উত্তরে বলি আমার মত আমজনতার তাতে কি? আপনি খুলেছেন বলেই আমি আসছি, নইলে অন্য জায়গার যাব।
    ৩) হয়ত ঈশানের কাজের চাপ আছ, কিন্তু তা জনতার জানার কথা নয়, সুতরাং তাদের অসুবিধা জানার অধিকার আছে।
    ৪) স্যান কখনই খারাপ কিছু বলেন নি - বলেছিলেন বাড়ীর ল্যাপিতে লিখতে পারছি না- মায়ের ল্যাপি থেকে পারছি ইত্যাদি। তার উত্তরে বলা হল - অযথা 'হাইপ' করবেন না, অন্যরা ভয় পাচ্ছে। এটা অবাঞ্ছিত এবং যথেস্ট অপমানজনক।
    ৫) আরও বলা হল - অসুবিধা বিশদে জানান, যেটা অরিজিৎ জানাল - তাতে বলা হল -তিনি লোককে 'গুলিয়ে' দিচ্ছেন।
    ৬) এখন ঈশান বলছেন উনি 'হাইপ' মানে অন্য করেছিলেন।
    কার কি কাজের চাপ, মনের অব্স্থা এটা জানা সম্ভব নয়, তাই উত্তরগুলি আরও নম্র হলে ভাল ও হয়, নইলে লোকে কেন এই সাইটে লিখতে পারে না, বা কেন আরো লোক আসে না এই নিয়ে আক্ষেপ বৃথা।

    পুঃ লক্ষণীয় প্রসেস নিয়ে গাল দেওয়া অরিজিত কিন্তি এখানে প্রসেসের পরামর্শই দিয়েছেন। FAQ বানান বা সাধারণ অসুবিধার উত্তর বানান প্রসেসরই সুফল - সুতরাং দেখা যাচ্ছে প্রসেস-এর সুফল নিতে এর বিরোধীরাও ইচ্ছুকঃ)
  • | 233.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ১২:১৪571941
  • ইশান যদি টেস্টিং রিলেটেড কিছু হয় আমি খানিক টা হেল্প করতে পারি। আমি খানিক টা ফ্রি আছে। সেক্ষেত্রে আমি সমস্যা গুলো সিমিউলেট করে দেখতে পারি এবং বিভিন্ন ব্রাউজার আর তার ভার্সানে কী রকম আস্ছে।

    যদি হেল্প লাগে বলো।
  • lcm | 34.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৬571952
  • যে সমস্যা গুলো এখানে হচ্ছে, এটা এখন ওয়েব অ্যাপ্লিকেশন-এ, বিশেষ করে BOYD (Bring Your Own Device) ইউজার স্পেসে খুব আনকমন নয়। গুরু ঠিক স্ট্যাটিক ওয়েব কন্টেন্টের সাইট নয়, ডেটা ইনপুট হয়, গুরুত্বপূর্ন ট্র্যান্স্যাকশ্যানাল ডেটা হয়ত নয়, কিন্তু মাঝে মধ্যে গম্ভীর টেক্স্ট গুরুতে ইনপুট হয় ঃ-)।

    ডেস্ক্টপ, ল্যাপটপ, ফোন, ট্যাবলেট ---
    উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস, সিম্বায়ন ---
    আই ই, ফায়ারফক্স, ক্রোম, সাফারি, অপেরা----
    ----
    ----
    এই সব গোলকধাঁধার ওপরে আছে নিত্যনতুন বিভিন্ন সফ্‌টওয়্যারের ভার্সান উৎপাদন। ইদানীং যে রেটে ফায়ারফক্স আপ্ডেট হচ্ছে, বা, বিভিন্ন ডিভাইসে অ্যান্ড্রয়েডের হানি/ স্যান্ডউইচ/ জেলি নিয়ে চটকানো শুরু হয়েছে ... এই কাছাখোলা ওপেননেস এর ফলে ওপেনসোর্স নামক মহান কনসেপ্টটি নিয়ে মহা কনফিউশন শুরু হয়েছে।
    হঠাৎ করে একদিন ফায়ারফক্স অটো আপ্গ্রেড হয়ে উন্নততর ভার্সানে চলে যায় - আর গুরুতে হাতির মাথা দেখাতে থাকে।

    এসবেও তেমন প্রবলেম হত না - কিন্তু, আমাদের ভাষা বাংলা। ইউনিকোড না হলে হবে না। দুর্ভাগ্যবশত, ইউনিকোড সাপোর্ট উইনিফর্ম নয়, আর, ভেন্ডরদের কাছে (এমনকি ওপেন সোর্স ভেন্ডররাও) উইনিকোড ফিচার হল উইশ লিস্টের নীচের দিকের আইটেম। ইউনিকোড সাপোর্টের বিভিন্ন ভাষার উইশ লিস্টেও বাংলা ওপরের দিকে নয়।
    সুতরাং, মুশকিল। খুব মুশকিল।
  • pi | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৩571963
  • বিবিদা মনে হয় কিছু পয়েন্ট মিস করে গেছেন।
  • Ishan | 60.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৩571974
  • বিবি এবং অন্যান্যরা। এ বিষয়ে আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। নতুন কিছু বলার নেই। আমার চরিত্র বিশ্লেষণ চলতে থাকুক। অপেক্ষায় রইলাম। :)

    স্পেশালি বিবিকে। আপনি কোথায় লিখবেন, বা লিখবেন না, সেটা ঠিক করার অধিকারী আমি নই।
  • pi | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৬571985
  • এখানে কাজের চাপের জন্য সমস্যা সমাধান না করা বা বিরোধী পক্ষ টক্ষ বা আসছে কোথা দিয়ে ও কেন জানিনা।
    এখানে এবার কিছু জনের এই সমস্যা হয়েছিল, আমার নিজেরই দু'বার হয়েছিল, তাই জানি, সেগুলোর সমাধান তো মামু চাপ নিয়েই করেছিল, ইরেসপেকটিভ অব 'কাজের চাপ '। ঠিক করার পরেও সমস্যা আসছে শুনে কনফ্যুশন হওয়া এবং এভাবে শুধু সমস্যা আছে বললে বোঝা যাবেনা,কনফ্যুশন হবে বলাতে এত সমস্যা কীসের ্বুঝি নাই।
  • Ishan | 60.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ২১:১৩571996
  • ওহো। অরেকটা কথা। যার যা লিস্ট দেবার আছে অবশ্যই দিন। তবে একদম প্রথম থেকে দেবেন। ক্ষার চেপে রাখা ভালো না। :)
    আমরা গুরুর পাতায় আরেকজন লিস্ট বিশেষজ্ঞকে পাব। গুরুরই লাভ হবে।
  • a x | 118.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৯572007
  • খুব সামান্য একটা কথা চালাচালি থেকে এরকম তিক্ততা সৃষ্টির কোনো মানে হয়না। এই বয়সে এইরকম ইগো একেবারেই ছেলেমানুষি ব্যাপার।

    স্যান যখন লিখছিল তখন ঈশানকে তাগাদা দেবার জন্য বার বার লিখছিল বলে মনে হয়নি। অনেক সময় খানিক মজার ছলেও লিখছিল, যেমন ওর হাতে পরতে মা'র ল্যাপি থেকেও এরকম হচ্ছে, বার বার ক্যাশে ক্লিয়ার করলে তবে লেখা যাচ্ছে এগুলো মজা করেই লিখছিল। ঈশানের হয়ত কোনো কারণে এই বার বার লেখা এবং লিখতে পারছেনা তাও লিখছে কি করে এইদুটো কারণে মনে হয়েছে অনাবশ্যক দাবী তোলা হচ্ছে। সেটা অনেকটাই ঈশান সব পোস্ট বা পেছনের পোস্ট পড়েনি বলে।

    ঈশান কনফিউজড হয়েছে এটা লিখেছে বলে আমার অন্তত কোনো সমস্যা হয়নি কিন্তু ব্যাপারাটা আরেকটু ভালো করে বলা যেত। অকারণ হাইপ তোলা বা এটাকে ইস্যু বানানো ইত্যাদি না বলে। এই কথাগুলোতে যাকে বলা হয় তার অপমানকর লাগতেই পারে। ঈশানকে ধৈর্য্যচ্যুতি ঘটেছে বল্লে যেখানে রিয়াক্ট করছে, সেখানে আরেকজনকে ভুল বুঝে এগুলো বললে সে রিয়াক্ট করবে না এরকম আশা রাখা খুব একটা যুক্তিযুক্ত না।

    মুশকিল হচ্ছে কেউই কাউকে ফেস-ভ্যালুতে নেয়না দেখছি আজকাল। এত মিস-আন্ডারস্ট্যান্ডিং এত খুচরো ব্যাপারে হবার কথা না।
  • bb | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ২১:৫৬572018
  • পাই বিরোধীটা প্রসেসের বিরোধীতার পরিপ্রেক্ষিতে লেখা।

    ঈশান- চরিত্র বিশ্লেষণটয় নয়, উত্তরটা আর ও নরম হলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যায়।
  • ডিডি | 132.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ২১:৫৭572029
  • ইয়েস।
    অক্ষের সাথে কয়ে কয়ে একাক্কার।

    আর বিশদে লিখছি না কেনো না মনে হয় না রিপিট করলেও কোনো পার্থক্য ঘটবে। ব্যাপারটা বেশ হতাশাব্যাঞ্জক।
  • Demba Ba | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ২২:০৫572041
  • ইশানকে দু চার কথা বলার ইচ্ছে ছিলো, কিন্তু ফের সেই অথর-রিভিউয়ারের গল্প হবে বলে কাটান দিই।
  • sosen | 126.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ২২:২০572063
  • আরে মামু এইটা তো মামুর কল বটেক। কিছু সমস্যা হলে তো আপনারেই কৈমু।
    স্যান ও কৈছে। তা কিছু ঘ্যান ঘ্যান ও করে নাই, বার কয়েক কৈছে।
    যেহেতু টেকনিক্যাল এন্ডে আপনি, তাই নন টেকনিক্যাল লোকজনের সমস্যা তো শুনতেই হবে। আপনি তো সব ঠিক করার চেষ্টা ও করছেন। তবে এই দু -একটি কথার গোলমেলে প্রয়োগ নিয়ে এত তিক্ততা কিসের? নন-প্রফিট হলেও, আপনার কোনো সরাসরি উপকার না হলেও, যেহেতু আপনি ই ব্যাপার গুলো স্বেচ্ছাশ্রম দিয়ে দেখে থাকেন, তাই আপনাকেই সকলে জানাবে।
    স্যান, মুহূর্তের বিরক্তিতে অনেকেই অনেক কথা বলে থাকি, এবং পরে সেই অবস্থান ডিফেন্ড ও করি। তোমার অপমান বোধ হয়েছে, স্বাভাবিক, কিন্তু ঈশান যে এগুলো ঠিক করার চেষ্টা করছিলেন সে-ও তুমি জানো, তোমাকে ব্যক্তিগত ভাবে কোনো কিছু বলতে চান নি সেটাও তুমি জানো।
    দুজনেই একটু নমনীয় হয়ে এ নিয়ে আর বাগবিতন্ডা করনা। এই টই যদি খোলা হয়ে থাকে, তাহলে টেকনিক্যাল সমস্যা জানানোর জন্য করা হয়েছে। অযথা একটা বাসী ইস্যু নিয়ে আর কেউ টানাটানি করবেন না প্লিজ।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ২২:২০572052
  • ইশানকে একটা ধন্যবাদ দেবো। 08:18 AM তিন নম্বর পয়েন্ট -- আমার সমস্যা ওইভাবেই গেছে।
  • Ishan | 60.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ২২:২৭572074
  • এইটা ভারি চমৎকার। দুদিন আগে একজন একটা বক্তব্য লিখে, শেষ লাইনে লিখেছিলেন, "কাটান দ্যান", বা এই জাতীয় কিছু একটা। তার উত্তরে অক্ষর জোরালো বক্তব্য ছিল যে বক্তব্য শেষ হয় "কাটান দেন", দিয়ে সেটা লেখার কী মানে?

    আজকে আজ্জিতের পোস্ট পড়েও দেখলাম, বক্তব্য শেষ হল, "কাটান দিই" দিয়ে। আমি যদি এখন ওই একই কথা উত্তরে লিখি, তাহলে সেটা হয়ে যাবে "আক্রমণাত্মক"। এই গুলো একটু চোখে লাগে আর কি।

    আর রিঅ্যাকশনের অধিকার ইত্যাদি প্রসঙ্গে বলি। এই পাতায় মানব-চরিত্র বিশ্লেষণ থেকে শুরু করে তিলেখচ্চর পর্যন্ত নানা বিষয় বলে আমাকে অকারণ আক্রমন করা হয়েছে। নিখাদ ও বিশুদ্ধ ব্যক্তি আক্রমন। রিয়াকশনের অধিকার নিয়ে তখন বললেও ভালো লাগত। বলেননি ঠিক আছে। নো রিগ্রেট। আমার জবাব আমি নিজেই দিতে জানি।

    সেই জন্যই তো লিস্টি চাইলাম। অপেক্ষায় আছি।
  • | 127.*.*.* | ০১ অক্টোবর ২০১২ ০৮:২৭572096
  • এক জন কে থামতেই হবে। না হলে অনন্ত ল্যুপ।
  • | 127.*.*.* | ০১ অক্টোবর ২০১২ ০৮:২৭572085
  • এর পর যদি তোমর না থামো। প্রত্যেক টা ধরে ধরে ক্যালাবো। এনাফ ইজ এনাফ ...
  • Demba Ba | 131.*.*.* | ০১ অক্টোবর ২০১২ ০৯:৩২572107
  • বোঝো। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়!!!
  • | 24.*.*.* | ০১ অক্টোবর ২০১২ ১০:৩০572118
  • জল জমতে দেবেন না, ঝেঁটিয়ে সাফ করুন। নাহলেই ডেঙ্গি অবধারিত।
  • pi | 127.*.*.* | ০১ অক্টোবর ২০১২ ১০:৩১572129
  • ম্যালেরিয়াও।
  • kc | 204.*.*.* | ০১ অক্টোবর ২০১২ ১০:৩৭572140
  • 'ম' এ মশারি, 'র' এ রক্ত, 'জ' য়ে জমা জল।
    রূপঙ্কর গাইছে তো কত্তবার করে।
  • a | 75.*.*.* | ০১ অক্টোবর ২০১২ ১১:০৩572152
  • গ্রুপবাজির চূড়ান্ত!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন