এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ২০১০

    Jay
    অন্যান্য | ২৩ আগস্ট ২০১০ | ২৩৪৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:০৭461879
  • টাইপো

    স্ট্রাইকার
  • kallol | 119.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:১১461901
  • সক্রেটিসের খেলায় একটা বিরল আভিজাত্য ছিলো। পেলে ক্রুয়েফ, জর্জ বেস্ট আর বেকেনবাওয়ারের খেলা পরে ফিল্মে, নেটে বহু দেখেছি। মারাদোনার তো শুরু থেকে শেষ অবধি চোখের উপরেই ঘটে গেলো। জিকো, প্লাতিনি, জিদান, রোনাল্ডিনিহো, রবিনহো এদের কেউই ঐ আভিজাত্য নিয়ে খেলেন নি/না। বেকেনবাওয়ারের কথা মাথা রেখেও বলছি, সক্রেটিসের খেলায় একটা অসাধারণ আভিজাত্য ছিলো, যা পরে কিছুটা দেখেছি পল ব্রাইটনারের খেলায়।
    কিন্তু সক্রেটিস যেন আলাদা গ্রহের মানুষ। ফুটবলের চে। ফুটবল জ্ঞানী দার্শনিক সক্রেটিস।
    ফুটবল শিল্পী হিসাবে নিশ্চই মারাদোনা, ক্রুয়েফ, পেলে, বেকেনবাওয়ার, জিদান,প্লাতিনি, জিকো, রোনাল্ডিনিহো অনেক বড়, কিন্তু ঐ যে বললাম, মাঠকে শাসন করায় সক্রেটিসের মতো কেউ নয়। গোল করে কোন বাড়তি উচ্ছাস নেই, শুধু ডান হাত মুঠো করে মাথার উপরে তুলে একটা আলতো ঝাঁকুনি। ব্যস। কিছু কিছু মানুষ নেতা হয়েই জন্মায়। পরে নেতা হয়ে ওঠাটা নেহাৎ সময়ের অপেক্ষা মাত্র। ১৯৮২র ব্রাজিল দলের অধিনায়ক হওয়াটা স্বাভাবিকতার অন্য নাম মাত্র।
    লম্বা মানুষ ছিলেন। পাতলা হিলহিলে চেহারা। তখনকার ফ্যাশন মতো টাইট জার্সি আর বেশ ছোট শর্টস পরতেন। অনিন্দ্য সুন্দর একজোড়া পা। যখন দৌড়তেন, ঐ হলুদ সবুজ জার্সিতে, মনে হতো সোনালী চিতা যেন। কিংবা তার চেয়েও বেশী কিছু। চিতা ঐ নির্লিপ্তি কোথায় পাবে?
    আমাদের ফুটবল সময়ের বিগ্রহ, আমাদের বিদ্রোহী সঙ্কÄ¡র মূর্ত প্রতীক, আমাদের ভালোবাসার সক্রেটিস, প্রণাম নিও।
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:১২461912
  • http://www.youtube.com/watch?v=y-be-W5Y12E&feature=related

    সেই ম্যাচ...

    প্রথম গোল.... অসাধারণ....
  • Tim | 173.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:১৩461923
  • ভাগ্যিস আমি বিরাশি ও ছিয়াশিতে ছোট ছিলাম। নব্বইতে ক্যানিজিয়ার বকলমে মারাদোনার গোলে ব্রাজিল হেরে যাওয়ার আগেই মোটামুটি বুঝতে শিখেছি ডার্বি হেরে গেলে কেমন লাগে। সেই থেকে মারাদোনাকে আর দেখতে পারতাম না কোনদিন। অথচ ছিয়াশিতে ঐ লোকটাকে দেখেই মুগ্‌ধ হয়েছিলাম। তাছাড়া তার আগে মারাদোনা-কারেকা জুটি নাপোলিতে বিস্তর ফুল ফোটাতো, সেই খেলা রাত জেগে টিভিতে দেখতাম। তাই ব্রাজিলের শত্রুপক্ষ হওয়া সঙ্কেÄও কোনদিন মারাদোনাবিদ্বেষ কাজ করেনি।
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:১৫461934
  • যাহ...
  • kallol | 119.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:১৭461945
  • কবে কোথায় জানিও। আমি আছি। সেদিন আড্ডা তো হবেই, কিন্তু আমরা কি নেটে সক্রেটিসের খেলাগুলো একসাথে বসে দেখতে পারি?
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:২১461956
  • দেখছি... এখন ব্রাজিল আর্জেন্টিনা ৩-১ ম্যাচটা দেখছি....
  • prateek | 180.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৩০461967
  • লুরুতে তো একদিন হতেই পারে কল্লোলদা।ঈশেন থাকলে আরো ভালো হত :)

    গান্ধীজি, ইন্‌জুরি-ফ্রি দুই R আর কাকা যদি খেলে ব্রাসিল দৌড়াবে।

    তব্বে,মাইকনের জায়গায় আলভেসকে খেলতে দেখলে পিত্তি জ্বলে যায় :X
  • prateek | 180.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৩২461978
  • টিমের সাথে ফিলিং শেয়ার করছি, ৯০ থেকে মারাদোনা আমারো দুচক্ষের বিষ।
  • kallol | 119.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৩৫461990
  • এই দ্যাকো, আমি আবার ব্যাঙ্গালোরে ""থাকলে ভলো হতো"" হয়ে গেলাম কবে? আছি তো! কখন কোথায়? শুধু এই ১১ তারিখে নেই। ১০এ হবে কি? কিংবা ১৭/১৮?
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৩৬462001
  • ৮২ বিশ্বকাপের ১১ খানা গোল দেখলাম.... জিকো র সাইড-ভলির গোলটা অস্বাভাবিক ভালো.... সক্রেটিসের লং-রেঞ্জারটাও ... ইশ... এরকম একখানা ব্রাজিল এক্ষুনি পেতাম... ঐ জাভি-ইনিয়েস্তাদের বুঝিয়ে দেওয়া যেত... ফুটবল কি জিনিস...
  • prateek | 180.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৩৮462023
  • কল্লোলদা,sometimes speed reading doesn't work :)

    একটা শব্দ মিস করে গেছেন।
  • Tim | 173.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৩৮462012
  • এই টইটা ভেসে থাকুক। সম্মেলনের প্ল্যান, স্মৃতিচারণ আর বিশ্লেষণ চলুক গড়গড়িয়ে। একটু পরে আবার আসছি। কে বলতে পারে, ২০১২ বইমেলাতেই ছোট করে ফুটবল ভাট হবেনা? :-)
  • prateek | 180.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৪০462034
  • ৮২ ব্রাসিল টিম আর জাভি-ইনিএস্তা,ফু: কোথায় সুভাষ বোস আর কোথায় তক্তাপোষ!
  • prateek | 180.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৪৩462056
  • ১০-১১ হবেনা কল্লোল-দা। বৌ আউট ওফ টাউন- ছেলে আমার কাছে।
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৪৩462045
  • রাশিয়া র বিরুদ্ধে করা গোলটা বোধহয় সক্রেটিসের সেরা... এক্ষুনি দেখলাম...

    টই ভেসে থাক... আমাকে ও বাইরে থেকে লাঞ্চ করে আসতে হবে.... আসছি... ২ টোর পর...
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৪৫462067
  • না না... ৮২ র টিম বলিনি...

    এখনকার ব্রাজিল কে বলেছি...

    আমি কি পাগল না মারাদোনা ??
  • kallol | 119.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৫৪462078
  • শব্দ নয়, দাড়িটি মিস করেছি। তা, ঈশানের অত গায় লাগা দাড়ি কেন? ঈশেনের তো দাড়ি নাই :-))
    না না ফালতু কথা একদম নয়। আমার যা ফালতু বকা স্বভাব।
    কবে করা যায়। খেলা দেখতেই হবে। ঐ যে গান্ধী যেটা দেখছে, সেটা তো বটেই।
    আসলে এখন তো ঘরে ঘরে টিভি/নেট তাই গুষ্টিসুখের সাথে খেলা দেখা আর হয় না। ১৯৮২তে কেওড়াতলা পাড়ায় মাত্তর তিনটে টিভি। আমরা মাঠের বাড়ির বাবলুদার ঘরে খেলা দেখতাম প্রায় জনা ১৫। গোল, গোল মিস, ভালো ড্রিবল, ভালো পাস, ফাউল ইত্যাদিতে সমবেত সাবাশী/হা হুতাশ প্রায়ই দূষণ মাত্রার ধার ধারতো না। আর তার সাথে এক্ষপার্ট কমেন্টো, হাজার হাজার মাইলের ওপার থেকে ভার্চুয়াল কোচ হয়ে ওঠা, এসব তো আছেই।
    সক্রেটিসকেও কি ছেড়েছে লোকে!
    - আরে সরজিনিহোটা ফাঁকায় আছে ওকে ঠেল।
    - না না জিকোটা বল হোল্ড করতে পারবে
    - আবার পাস কেন! সোজা সেকেন্ড বারে রাখ না রে!
    - আরে ছাড় ছাড় না, এতো কেদরানি দেখানোর কি আছে
    - সামনে বাড়, জমি নে জমি নে
    এমন সব শব্দরাজি বড় মায়াময় মুহুর্ত তৈরী করে গেছে।
    এবং মায়া রহিয়া গেলো।
  • Bratin | 122.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:৫৮462089
  • ১৯৮৬ র সেই বিশ্বকাপ। তখন নেহাত ই ছোটো। মারাদোনা। কট্টর ব্রাজিলের সমর্থক রা হয়তো আপত্তি করবেন তবে ঐ একা একট দলকে টেনে নিয়ে যাওয়া খুব ভালো লেগেছিল। ফাইনাল ম্যাচ ২- ০ ( ব্রাউন আর বুরুচাগা নাকি ( মনে নেই)) থেকে। হার না মানা রুমেনিগুর দু দুটো গোল। টান টান উঅতেজনার শেষে সেই গোলে ৩-২ তে জেতা। খুব আপ্লুত লেগেছিল সে দিন। একটা অদ্ভুত ভালোলাগতে মন টা ভরে গিয়েছিল। ফুটবলের যাদুকরের এই বিশ্বজয় দেখে।

    কিন্তু সেরকম ধারাবাহিক ভাবে দেখি না। জিকো,সক্রেটিস ভাল লাগতো। ডিভেড প্ল্যাটের বাই সাইকেল কিকে একটা করা গোল এখন ও মনে না। কলম্বিয়ার ভালদোরামা। কিংবা টোটাল ফুটবলের সুরুয়াত করা ডাচ রা রাইকার্ড,গুলিত আর ফান বাস্তেন।

    তোমরা কেউ ইউসোবিও র খেলা দেখেছো?
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:১৮462101
  • ইউসেবিও ??? তার কোনো ভিডিও টো পানি.... ৬২-৬৬ বিশ্বকাপ...

    @ কল্লোলদা...

    আমাদের পাড়াতে বা হোস্টেলে এখনো একসাথে খেলা দেখা হয়... কথাগুলো এখনো একই রয়ে গেছে... খালি নামগুলো পাল্টেছে...
  • lcm | 69.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:৩৫462112
  • ওহ, কল্লোলদা নস্টালজিক করে তুলল। ১৯৮২-এ বিশ্বকাপ - টিভিতে - সাদা কালো। স্লো মোশনে যখন রিপ্লে দেখাত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে -- সবাই একেবারে মোহিত। ফ্রি কিকে বল যে সত্যিই কত বাঁকে স্লো মোশনে না দেখলে বিশ্বাস করা যেত না। কলকাতার ফুটবল কভারেজে অত টেকনলজি তখন ছিল না।
    ব্রেজিল-আর্জেন্টিনা ম্যাচ দুবার দেখেছিলাম, ইম্পর্ট্যান্ট ম্যাচ গুলো পরের দিন আবার দেখাত, ব্রেজিল ৩-১ এ হারায় আর্জেন্টিনা-কে। মারাদোনা লাল কার্ড দেখে কাঁদতে কাঁদতে মারিও কেম্পে (১৯৭৮-এর বিশ্বকাপের অন্যতম হিরো) -র কাধে মুখ গুঁজে বেরিয়ে যায়।
  • kallol | 119.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:৩৭462123
  • ইউসোবিও একটু ওভাররেটেড। পেলের উল্টোদিকে ইউরোপ একটা কাউকে চাইছিলো, ১৯৬৬র কলঙ্কিত ইংল্যান্ড বিশ্বকাপ।
    পর্তুগাল কি মার মারলো পেলেকে। মাটিতে পা রাখতে পারছিলো না, দুজনের কাঁধে ঝুলে মাঠের বাইরে।
    আগের দুটো বিশ্ব কাপে পেলে-গ্যারিঞ্চা ম্যাজিক স্রেফ আতঙ্কিত করে দিয়েছিলো ইউরোপকে। ১৯৬৬ এ গ্যারিঞ্চা নেই। পেলেকে আটকাতে তাই নির্মমভাবে মারার স্ট্র্যাটেজি নিয়েছিলো উল্টোদিকের দলগুলো।
    আর সেই কলঙ্কিত ফাইনাল। জার্মানীর জেতা খেলা। চোরামী করে ইংল্যান্ড জিতলো। এমনিতেই ইংলিশ ফুটবল স্রেফ পাতে দেওয়া যায় না। আজ অবধি তো সেমিফাইনালেই উঠতে পারলো না। প্রত্যেকবার শোনা যায় কে একজন লিনেকার বা গ্যাসকোয়েন বা রুণি বা বেকহ্যাম নাকি প্রায় পেলের মতই। তারপরেই বিশ্বকাপে সব ফুস হয়ে যায়।
    সে যাগ্গে। যে কথা হচ্ছিলো। ইউসোবিও। একটু ওভাররেটেড। ভালো ড্রিবলার নন, যে অর্থে পেলে, ক্রুয়েফ, মারাদোনা, জিকো এরা ভালো ড্রিবলার। গোলটা ভালো চিনতেন। প্রচন্ড পাওয়ার ছিলো শটে। পেলের সাথে এক আসনে বসানোটা স্রেফ ইউরোপের মিডিয়া হাইপ।
  • Bratin | 122.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:৪৮462134
  • কল্লোল দা এটা ইংল্যান্ডের চাপ। টেনে এমন জায়গাই তুলে দেবে যে বলার নয়।

    আর জার্মানীর খেলাও আমার ভালো লাগে না। বড় বেশী পাওয়ার। শিল্পের অভাব। সেই টাচ টা মিসিং।
  • ppn | 204.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:৫৭462145
  • একজনই যোগ্যতা অনুযায়ী 'হাইপ' পেয়েছেন ইংলিশ মিডিয়ায়। তিনি জর্জ বেস্ট। ফুটবলের দুর্ভাগ্য বিশ্বকাপ খেলার সুযোগ পেল না লোকটা।
  • kallol | 119.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৪:০৩462156
  • ব্রতীন।
    নারে। তুই লোথার ম্যাথিউজদের সময়ের বা তার পরের জার্মানির কথা বলছিস। ইউটিউবে বেকেনবাওয়ারের জার্মানি বা ১৯৮৬র রুমেনিগের জার্মানির খেলা দ্যাখ, আরাম পাবি। বিশেষ করে রুডি ফোলার আর ব্রইটনারের খেলা। হ্যাঁ, লাতিন আমেরিকার সাথে তুলনা হয় না। কিন্তু ইউরোপীয়ান ফুটবলে মাস্তান। ১৯৭৮এর ফাইনালে মূলারের গোল দ্যাখ।
  • kallol | 119.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৪:১২462167
  • ধুর ধুর, জর্জ বেস্ট আবার কবে থেকে ইংলিশ ফুটবলার হলো? ও তো আইরিশ।
    এই লোকটা আর ডি স্টিফানো বিশ্বকাপ দরিদ্র হয়েছে এরা না খেলায়।
    আর একটা কথা খুব মনে হয়। ১৯৮২র ব্রাজিল টিমে একটা ভাষ্কর গাঙ্গুলীর দরকার ছিলো। সেই সময় আমার পার্ক স্ট্রিটে অফিস। দুপুরে খেতে যেতাম স্টেট ব্যাঙ্কের পার্ক স্ট্রিট শাখার সামনে একটা ছোট্ট দোকানে। ঝক্কাস মাছের ডিমের ঝোল করতো। ওখানে মাঝে মাঝে ভাষ্কর আসতো। আমরা কত্তো বলেছি, আপনি মশয় ব্রাজিলে চলে যান। তা, কথা শুনলে তো? ব্রাজিলের গোলকিটা পুউরো বগলাচরণ ছিলো। অ্যাতো বগলী আমি কোন ৫ম ডিভিশনেও কাউকে খেতে শুনিনি, দেখি তো নিইই।
  • Bratin | 122.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৪:৩৪462178
  • কল্লোল দা, ও ই ৮৬থেকেই শুরু। রুমেনিগো মনে আছে। লিখলাম তো। ২-০ থেকে ২-২। আচ্ছা লাস্ট গোল টা কে করলো যেন?

    শুধু কি ফুট্‌বল ক্রিকেটেও দেখ না। গ্রেম হিক নাকি দ্বিতীয় তেন্ডুলি।

    আচ্ছ সেই হিগুইতা বলে এক পিস পাগল গোলি ছিল। মাঝ মাঠে গিয়ে বল ড্রিবল করতে গিয়ে গোল খেল। সেটা কোন বিশ্বকাপে?
  • Bratin | 122.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৪:৩৬462189
  • দেকেচো দেকেচো ফাঁক তালে ভাস্কর কে টেনে খেলিয়ে দিল গা!! :-))

    আমাদের ও শিবাজী আছে। :-))
  • kc | 194.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৪:৪৫462200
  • বুরুচাগা
  • Bratin | 122.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৪:৪৬462212
  • ঠিক ঠিক :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন