এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 116.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ২২:১০663352
  • সিকির এই ট্রোলিংএর ব্যাপারে আমার অপছন্দটাও এখানে লিখে রাখলাম।
    এটা একেবারে বুলিইংএর পর্য্যায়ে পৌছেছে।
  • cm | 127.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ২২:২৪663353
  • প্রকৃত তদন্ত নয় মূলত গুজব রটানই উদ্দেশ্য যেখানে সেখানে কিছুই বলার নেই। তবে এ সবই জানা কথা। তাই পিটিদা যতই বলুননা কেন, নিকট অতীতের ঘটনার বিচার চাওয়ার বদলে পুরনো ফুসকুড়ি চুলকানো জারি থাকবে।
  • | 24.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ২২:২৯663354
  • এই টইটা আমি সপ্তাহে এক দুইবার দেখি। তো তাতে সিকির এই ট্রোলিংটা Zঘন্য লাগল উইত আ ক্যাপিটাল Z
  • aranya | 154.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ২২:৫৪663355
  • ডেমোক্র্যাটিক দেশ তো বটেই। যেমন পিটি কিছুদিন আগে মাওবাদীদের বোটকা গন্ধওয়ালা রামছাগল বললেন।
    অতিবাম-দের অতিবদ তো নিয়ম করে বলে থাকেন।
    ফ্রিডম অব স্পিচ..
  • PT | 213.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ২৩:২০663356
  • সব মাওবাদীদের "বোটকা গন্ধওয়ালা রামছাগল" বলিনিঃ যাদের শ্রেণিচরিত্র বুঝতে এত সময় লেগেছে শুধু তাদের বলেছি। আর শহুরে অতিবামদের অতিবদ এই কারণেই বলা যে তিনো সরকারের সমস্যা হয় (কিষেনজীর মৃত্যু সহ) এমন কোন বাক্য তারা এ পর্যন্ত উচ্চারণ করেনি।

    আর আমার শব্দ নিক্ষেপ কোন ব্যক্তির উদ্দেশ্যে নয়। এক ধরণের রাজনৈতিক দঙ্গলের ধান্দাবাজির বিরুদ্ধে।
  • ranjan roy | 192.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ২৩:৪১663357
  • "সুদীপ্তর বন্ধুরা তবু কিছু একটা করার জন্য লড়ে যাচ্ছে।"
    --এগজ্যাকট্লি কী করছে?
    পুলিশ ইন্ভেস্টিগেশন বন্ধ করে ফাইল ক্লোজ করে বলেছে এটা নাকি মিথ্যে কম্প্লেন, কোর্টে গেছে অভিযোগকারিণীকে প্রসিকিউট করার পারমিশন চেয়ে। তো বন্ধুরা সেই ইনভেস্টিগেশনকে চ্যালেঞ্জ করে কোর্টে গেছে? রিট লাগিয়েছে যাতে কোর্ট সরকারকে নির্দেশ দেয়?
    আর তাপসী মালিকের কেস কি সাব জুডিস না ক্লোজড?
  • a | 192.*.*.* | ২০ আগস্ট ২০১৫ ০৬:৩৬663358
  • Sikir ei troll gulo nongra manosikota r lagche।
  • PT | 213.*.*.* | ২০ আগস্ট ২০১৫ ০৮:৩৯663359
  • তাপসীর মামলার বর্তমান অবস্থান সম্পর্কে আমার কোন ধারণাই নেই। আইনের ভাষায় "ক্লোজড" বললে যাই বোঝাক না কেন এটা নিয়ে যে আর কোন নাড়াচাড়া হচ্ছে না সেটা পরিষ্কার। নাহলে তো খবরে আসত।
    এমনকি এই মামলার তদন্তকারী সিবিআই অফিসার পার্থসারথি বোস ঘুষ নেওয়ার অপরাধে জেলে যাওয়ার পর থেকে তারই বা কি হল তা নিয়েও কোন খবর নেই।
    ২০০৯-এর পর থেকে ঘটনাটি সম্পুর্ণ উবে গিয়েছে। অবিশ্যি ২০১৬-তে আবার ফিরে আসতে পারে।
  • PT | 213.*.*.* | ২০ আগস্ট ২০১৫ ১৩:০৫663362
  • "Please don’t write anything that goes against the government."
    মনোরঞ্জনের অব্স্থানটা পরিষ্কার। সে বেচারাকে তো বেঁচে থাকতে হবে। তবে মানবাধিকার কর্মী ও অতিবামের ক্ষেত্রে "don't write anything" এর বদলে "don't do anything" পড়তে হবে।
  • cm | 127.*.*.* | ২০ আগস্ট ২০১৫ ১৭:৪১663363
  • এই "don't do anything" নিয়ে একমত হওয়া গেলনা। এক রকম আন্দোলন আন্দোলন শো বজায় না রাখলে অতিবামেদের চলেনা বলে আমার বিশ্বাস।
  • sm | 53.*.*.* | ২১ আগস্ট ২০১৫ ০১:২৯663364
  • দিল্লির অবস্থা কলকাতার চেয়ে ঢের খারাপ। লিংক দেখুন।
  • Du | 107.*.*.* | ২১ আগস্ট ২০১৫ ০২:০৬663366
  • এখন একবার ৩৪ বছরটা বলা যেতে পারে ঃ)
  • pu pa | 24.*.*.* | ২১ আগস্ট ২০১৫ ১১:১৪663367
  • সিকির ট্রোলিং নিম্নরুচির লাগলো, পিটি একগুঁয়ে তর্ক চালালেও তো ভদ্রতার সীমা অতিক্রম করে না। সিকি সেই ২০০৫ গুরুর প্রতিষ্ঠাকাল থেকে এপাড়ায় লেখে ;ওপাড়ার নোংরামি নিয়ে কত কিছু লিখে এপাড়ায় এসব কেন ? সিকির ট্রোলিং দেখে তো গুরু কেও কেউ দাগিয়ে দেবে - তখন হয়ত সিকি ও ডিফেন্ড করবে, কিন্তু থেকে যাবে তার মোজা জ্বালানো পোস্ট , লোকে মুচকি হাসবে। যাগ্গে এতো অন্তর্জালে আরেক মায়াপাতা মাত্র।
  • PT | 213.*.*.* | ২২ আগস্ট ২০১৫ ০৭:২৯663368
  • এই তো এসে গিয়েছে সর্বরোগহারী দাওয়াইঃ
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=17557&boxid=134256976

    সেই ৫৫,০০০ সংখ্যাটা আবার এসেছে ফিরিয়া। বোধহয় ভোট আসছে বলে। কিন্তু যেটা পরিষ্কার নয় সেটা হল যে বন্ধ ছোট কারখানার সংখ্যা কি ১,৪৬,০০০? অর্থাৎ বামেরা যাওয়ার পরে গত চার বছরে ১,৪৬,০০০-৫৫,০০০ = ৯১,০০০ কারখানা বন্ধ হয়েছে?
  • aranya | 83.*.*.* | ২৮ আগস্ট ২০১৫ ০৭:৩৯663370
  • রণক্ষেত্র কলকাতা
  • dd | ২৮ আগস্ট ২০১৫ ০৮:২৩663371
  • কিন্তু জাস্ট র‌্যাবেলদের রাউজ করলেই তো হোলো না। সবাই তো প্যান্ট /ধুতি ইঃ ইঃ পরেছিলেন। ফলতঃ তেমন ধারালো প্রতিবাদ হোলো কই?
  • PT | 213.*.*.* | ২৮ আগস্ট ২০১৫ ০৮:৫৭663373
  • জরুরী অব্স্থার চল্লিশ বছর পরেও জরুরী অবস্থার কুড়ি বছর আগের একটা পদ্ধতিতে রাজনীতি করলে তবেই বাহবা মিলবে!!
    হয়ত ভোটও!!
  • কল্লোল | 125.*.*.* | ২৮ আগস্ট ২০১৫ ০৯:০৭663374
  • রাজনৈতিক অবস্থা পাল্টাতে গেলে রাস্তায় নামতে হবে। রাস্তায় নেমে আন্দোলন করলে এগুলো হবে, হবেই। সেটা কুড়ি কুড়ি বছর আগের না পরের সেটা সময়ই বলে দেবে।
    বামেদের অভিনন্দন দেরীতে হলেও এটা বুঝতে পারার জন্য।
  • sm | 233.*.*.* | ২৮ আগস্ট ২০১৫ ০৯:৩৬663375
  • কিন্তু মূল প্রশ্ন টা তো রাবেল রাউস নিয়ে। এটা নিয়ে দু চার পয়সা দিলেই চলবে, পিটি স্যার।
  • cm | 127.*.*.* | ২৮ আগস্ট ২০১৫ ০৯:৩৭663376
  • খালি দুচারপয়সা দিলেই হবে নাকি ভাবসম্প্রসারণ ব্যাখ্যা টীকা সব চাই!
  • PM | 11.*.*.* | ২৮ আগস্ট ২০১৫ ০৯:৩৮663377
  • গ্রাউন্ড লেভেলে সংগঠন পোক্ত না করে হঠাত এই লেভেলে আন্দোলন শুন্যে সৌধ গড়া। সরকার পরিবর্তনে এই জাতীয় আন্দোলনের কোনো ভুমিকা থাকার কথা নয়
  • | 125.*.*.* | ২৮ আগস্ট ২০১৫ ১৪:৪৫663379
  • পুলিশ বেরিয়েছে !!! টেবিলের তলা থেকে !!!
    আসুন এই সুযোগে আমরা এই বিরল প্রজাতির ( কারণ আমার-আপনার দরকারে তো পাওয়া যায় না !) একদল জীবকে দেখে নি ! পিসির ভাষায় এরা যাকে বলে সেই “ভালো পুলিশ” ! আজ বহুদিন পর এরা একটু দুষ্টু -দামাল হল ! তাও আবার পক্ককেশী বিমানবাবুদের সৌজন্যে যাদের নাকি দূরবীন দিয়েও দেখা যায় না ! “ভালো পুলিশ” কিন্তু ঠিক দেখতে পেয়ে টেবিলের তলা থেকে বেরিয়ে এসেছে। বাহবা দিতেই হয়।
    আসুন আমরা এই কালো পুলিশের টোটাল দলটিকে সাদা গোলাপ ছুঁড়ে সিস্টেম করে সুন্দর করে বরণ করে নি !
  • Du | 107.*.*.* | ২৮ আগস্ট ২০১৫ ২১:০৪663380
  • জাস্ট মনে হল - মদনকে হস্পিটালে এখন আস্তে আস্তে অসুস্থ করে শেষ করে দেওয়া হচ্ছে না তো? নজর রাখা উচিত। কিছুই অসম্ভব নয়।
  • Du | 107.*.*.* | ২৯ আগস্ট ২০১৫ ০৪:৩০663381
  • কলকাতা ময়দানে গাঁধী মূর্তির পাদদেশে শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের সভায় হাজির ছিলেন সোনালি। বামেদের বৃহস্পতিবারের ‘নবান্ন অভিযান’ ঘিরে রাজ্য রাজনীতি এখন সরগরম। বামেদের ওই কর্মসূচির ২৪ ঘণ্টার মধ্যে এ দিন তৃণমূলের সমাবেশে আক্রমণের তির ছিল বামেদের দিকেই। সেই সূত্রেই সমাবেশ মঞ্চ থেকে সোনালি এ দিন বিরোধী দলনেতার সম্পর্কে বলেন, ‘‘সূর্যবাবু মাঝে মাঝেই পেটে হাত দেন। যেন পেটে ৯ মাসের বাচ্চা আছে। এমন ভাবে পেটে হাত দেন, যা দেখে মনে হয় কোনও ভাবে পা পিছলে পড়ে গেলে বাচ্চার ক্ষতি না হয়!’’ এর পরেই আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হওয়ার কথা উল্লেখ করে বিরোধী দলনেতাকে সোনালির হুঁশিয়ারি, ‘‘বিধানসভায় আবার যদি সূর্যবাবু পেটে হাত দিয়ে কথা বলেন, তা হলে ৯ মাসের বাচ্চাটাকে পেট ফাঁসিয়ে বার করে দেব!’’
  • . | 55.*.*.* | ২৯ আগস্ট ২০১৫ ১৬:৫৪663382
  • পকেটমার তরমুজের পকেট তত্ত্ব খারিজ করে দিলেন নেত্রী নিজে। বড় বড় পাথর এসেছিল ম্যাটাডর করে। তিনি ২১শে জুলাইয়ের সাথে তুলনা করে বোঝালেন, সেদিন সুশৃঙ্খল ভাবে ১৩টি লাশ আদায় করতে পেরেছিলেন। সূর্যকান্ত মিশ্র বললেন মাওবাদীদের সাথে বোঝা পড়ায় জঙ্গলমহলে সুনিয়ন্ত্রিত ২১০টি খুন ঐতিহাসিক। অভিষেকের দাবী কোটেশ্বর খুন। নন্দীগ্রামের গণহত্যার তদন্তের সি.বি.আই রিপোর্টও লুকিয়েছেন। নিজে ৭৪টি ধর্মঘট ডেকে বেড়াল তপস্বী হয়েছেন এবং হুমকি
  • . | 55.*.*.* | ২৯ আগস্ট ২০১৫ ১৬:৫৭663384
  • * গতদিনে যতবার কোনও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে দেখা গিয়েছে সাধারনত একটা সেট প্রশ্নপত্র চুরি হয়েছে,
    বিশেষত রেলের ক্ষেত্রে বা কয়েকদিন আগেই ITI-এর প্রশ্ন ফাঁস কাণ্ড,
    কিন্তু একটা বস্তা বা দুটো বস্তা প্রশ্নপত্র নয়।
    * বাসের মধ্যে ছিলেন নিরাপত্তা কর্মী, পর্ষদ কর্মী এবং ডাক বিভাগের কর্মীরা। একটা বাসের পেছনের কাঁচের কিছু অংশ ভাঙা এবং অভিযোগ ওখান দিয়েই চুরি হয়েছে দু'বস্তা প্রশ্নপত্র (নিশ্চয় চলন্ত সিঁড়ি ব্যবহার করে)।
    বাসের ভেতরে অতগুলো লোক কি গাব জল দিচ্ছিল......?
    * ওদিকে ঘোষণা হল ৪ই অক্টোবর হবে পরীক্ষা অথচ ওইদিনই আছে
    CTET & IBPS PO (Preliminary) Exam,
    প্রাথমিকের ২২ লাখ পরীক্ষার্থীর মধ্যেই এমন
    অনেকেই আছেন যারা ওই পরীক্ষাগুলো দেবেন,
    ছেলেখেলা নয় কি......?
    * প্রশ্ন ফাঁস হয়েছে, কি গ্যারান্টি আছে যে ৪ই অক্টোবর ওই এক প্রশপত্রেই পরীক্ষা নেওয়া হবে না, এই ৪ বছরে বিশ্বাস করার মতো এমন কোনও কাজ কি করেছেন আপনারা......?
    * প্রশ্ন অনেক, কিন্তু উত্তর অমিল,
    এখনও কি চুপ করে থাকবে এ রাজ্যের বেকার সম্প্রদায়......???
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন