এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ২২ জুলাই ২০২৬ ২২:০৭557930
  • কল‍্যাণ বেনার্জিকে নাকি সংসদ থেকে বের করে দিয়েছে এবং কুণাল ঘোষকে বিধানসভা থেকে চ‍্যাংদোলা করে ঐ একই...
  • X | ২২ জুলাই ২০২৬ ২২:০৬557929
  • Financial times front page
  • . | ২২ জুলাই ২০২৬ ২২:০৫557928
  • এই কালার রেভোলিউশন কারা ফাইনান্স করছে?
  • r2h | ২২ জুলাই ২০২৬ ২১:৫৬557927
  • মনোভাব বুঝবে না কেন, ও না বোঝার কী আছে।
    জনগনের মনোভাবকে পাত্তা দিলে চলবে কী করে।
  • কৌতূহলী | ২২ জুলাই ২০২৬ ২১:৪৭557926
  • কৃষক আন্দোলনের সময় সরকার কিছুটা পিছু হটেছিল কারণ ওঁদের ভোটে হারার ভয় ছিল। ২০২৪ এর পর থেকে ওঁদের আর সেই ভয় নেই। পুরো জ্ঞানেশবাবার মডেলে ভোট হবে। যেখানে আসবে মনে করবে, সেখানেই আসবে। জনগণ ভোট দিক বা না দিক, ওঁদের কিছু যাবে আসবে না
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ২১:৩৭557925
  • তাই বলে জনগণের মনোভাব এটুকুও বুঝতে পারবে না? ওরা এতটা বোকা? ওদের সাথে ইকোনমিস্ট থেকে শুরু করে আমলা গবেষক পুরো সরকারি শক্তি আছে। তারা এতটা বোকা? ভারতের জনগণের উপর কোন পর্যন্ত চাপ সৃষ্টি করা যায়? একুটুও জানে না। চিনের একনায়ক তন্ত্রের উত্থানের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নও ছিল। ফলে চিনকে একনায়ক তান্ত্রিক দেশে পরিনত করা সম্ভব হয়েছে। কিন্তু ভারতে বিজেপি একদমই সে পথে হাঁটেনি। বরং সম্পূর্ণ উল্টো পথে হেটে (মুক্ত বাজার অর্থনীতি) সম্পূর্ণ উল্টো কাজটা করতে চেয়েছে। এই অর্থনীতিবিদ, গবেষক, আমলারা কি এতটাই বোকা ও অশিক্ষিত? এটা কি সম্ভব?
  • | ২২ জুলাই ২০২৬ ২১:৩৪557924
  • কৃষক আন্দোলনের সময়ে ৭ - ৮ দফা বৈঠক করেছিল। সব ছিল টাইমপাস, এবারও তাই করছে, যে সরকার নাকি কথা বলতে রাজী। কিন্তু কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দেবে, কাজ কিছু করবে না। কাছাকাছি কোন ভোটও নেই, ঐ একটাই তাদের উদ্দেশ্য, ভোটদখল, ফলে টাইমপাস করে যাবে। কৃষিবিল তুলে নিয়েছিল কারণ ইউপি - পাঞ্জাবের ভোট এসে যাচ্ছিল। তো এই পরিস্থিতিতে আইটিসেলের ইতর করসেবকরা আম্রিকি - চীন - জামাত সবার নামে গপ্প ছাড়বে। আর রাস্তাতেও হয়ত ভায়োলেন্স তৈরী করবে।
  • r2h | ২২ জুলাই ২০২৬ ২১:১৯557923
  • সহজভাবে মেটাবে না কেন, তার উত্তরও তো সহজই। বিজেপির বিজয়রথ এখন মোটামুটি সারা দেশে ঘড়ঘড় করে চলছে, বিজেপি চায় পূর্ণ আধিপত্য ও আনুগত্য। কে ভোট দেবে কাকে দেবে, কে কী খাবে কে কী পরবে কোন ভাষায় কথা বলবে - এইসব স্থির করার লক্ষ্য। তাতে এই রকম একটা জিনিসে আটকে গেলে চলবে কী করে।

    একবার জনমতের কাছে নতশির হতে হলে সেটা বড় পরাজয়- যে জনমতকেই বিরোধী পক্ষ ভাবে, তার কাছে।
    গণতন্ত্র, জনমত- এইসব জিনিস এজেন্ডায় থাকলে সমাধান সহজ। না হলে তো সমাধান কঠিন।
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ২১:০৯557922
  • //এ তো স্বতঃস্ফূর্তই হওয়ার কথা। পুরো জিনিসটারই খুব সহজ সমাধান ছিল, একটা পদত্যাগ পুরো ব্যাপারটা গোড়াতেই থামিয়ে দিতে পারতো। //
     
    আচ্ছা লোকে যে বলছে আমি গাঁজা খেয়েছি। তাহলে বলুন তো এতো সহজ সমাধান ছিল, কিন্তু তবুও সরকার সহজ ভাবে মেটাচ্ছে না কেন? নিজের দোষেই কেন বিক্ষোভ ছড়িয়ে দিচ্ছে? এরা অপদার্থ হতে পারে, কিন্তু এতটা বোকা তো নয়! তবুও কেন এই ধরনের কাজগুলো করছে? নিজের বাঁশ কেন নিজে মারছে? সুতরাং আমি কোনো গাঁজা টাজা খাইনি। একটু বোঝার চেষ্টা করুন। ..... ব্যাপারগুলো এখন এদের হাতে নেই। এরা করতে চাইলেও এবং কিছু করার সমর্থ থাকলেও করতে পারবে না। ..... এই বিষয়টাই রাহুল গান্ধি লোকসভায় দাড়িয়ে মজা করে গল্পের মাধ্যমে বুঝিয়ে ছিল। গল্পটা এই রকম,
     
    'একটা জাদুকর ছিল। সে প্রথমে নিজের হাতে শেকল জড়িয়ে নেয়। এবং নিমেশে সেই শেকল খুলে বেরিয়ে আসে। সবাই হাততালি দেয়। তারপর নিজের পায়ে শেকল জড়িয়ে নেয়। এবং নিমেশে শেকল খুলে বেরিয়ে আসে। সবাই হাততালি দেয়। এবার সারা শরীরে গায়ে হাতে পায়ে শেকল জড়িয়ে তালা মারতে বলে। আর নিজেকে একটা পর্দা দিয়ে ঢেকে দিতে বলে। তারপর এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যায়। কিন্তু জাদুকর আর বেরোয় না। তার পর পর্দা সরিয়ে জাদুকরকে বের করে আনা হয়। দেখা যায় জাদুকর ঐ শিকল জড়ানো অবস্থাতেই পড়ে আছে। শিকল খুলে বেরোতে পারছে না। এবং এই শেষ ম্যাজিকটা দেখে সবাই সবথেকে বেশি আনন্দ পায়। এইভাবে জাদুর খেলা শেষ হয়।'
  • ?? | ২২ জুলাই ২০২৬ ২১:০৯557921
  • ওরে যোষিতা! তুই হাম্বাগ টিভির হাগা এখনো এখানে ছাড়িস নি যে?? ছিপি আটকে গেল নাকি?
  • r2h | ২২ জুলাই ২০২৬ ২০:২৬557920
  • দিল্লিতে ব্যাপক হারে গণআন্দোলনগুলি ভাবছিলাম। জেসিকা লাল, নির্ভয়া, লোকপাল বিল। নিঠারি নিয়ে বোধহয় তেমন কিছু হয়নি। বর্তমান সরকারের আমলে সিএএ, কৃষক আন্দোলন, এখন নিট। নিট বিষয়ক আন্দোলনের দাবিগুলির মধ্যে কোনও ধোঁয়াশা নেই, স্পষ্ট দাবি। দায় স্বীকার, ক্ষতিপূরণ, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির ব্যবস্থা গোছানো। সরকার কিছুতেই দায় স্বীকার করতে রাজি না। কেউ নির্বাচিত সরকার ফেলে দিতেও চায়নি, কোনও বড় গোলমাল হওয়ারই কথা না। বছরের পর বছর ধরে এইসব চলছে, এতে শিক্ষামন্ত্রীর অযোগ্যতাই প্রমাণিত হয়- এইসব সারা দেশের দায়িত্ব বলে হাত ধুয়ে ফেললে চলবে কী করে? সেসবে মন না দিয়ে সরকার ও সরকারের পোষা মিডিয়া টিডিয়া বিদেশি ফান্ডিং ইত্যাদির গল্প দিচ্ছে। পরীক্ষাব্যবস্থার অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের মুখ খোলার জন্য যদি বিদেশি ফান্ডিঙের দরকার হয়, সেও তো মহা গোলমেলে কথা। এ তো স্বতঃস্ফূর্তই হওয়ার কথা। পুরো জিনিসটারই খুব সহজ সমাধান ছিল, একটা পদত্যাগ পুরো ব্যাপারটা গোড়াতেই থামিয়ে দিতে পারতো। কিন্তু এদের একটু রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা না হলে চলে না।
     
    • শ্রাবণী | ২২ জুলাই ২০২৬ ১৭:২৬
    • ...একটা ভালো হচ্ছে যে আজকের জেনারেশন এদের স্বরূপ প্রথম থেকেই দেখে নিচ্ছে।
     
    -আমারও এটাই মনে হয়, আশা কিছু থাকলে এই।
     
    আরেকটা জিনিস দেখছি- নানান কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার, ইউটিউবার, রিল বানিয়ে- যারা সারা বছর রান্নাবান্না, ভুঁড়ি কমানো, বা নিছক ছ্যাবলা অলীক কুনাট্য রঙ্গ ইত্যাদি করেন (আমি ঐসবই দেখি কিনা, তাই আমার ফিডে আসে এসব)- তারাও এই বিষয়ে মুখ খুলছেন। তাতে তারা তাদের নিয়মিত অডিয়েন্সের কাছে গালাগালও খাচ্ছেন, কিন্তু তবুও বলছেন। এইটা আমার বেশ আশাপ্রদ লাগছে।

    মানে সিরিয়াসলি, এক মন্ত্রী ছড়াচ্ছেন - তিনি পদত্যাগ করবেন- এই তো ব্যাপার, এ তো এত বিগ ডিল হওয়ার কথাই না। একটা সরকারি স্কুলের প্রশ্ন ফাঁস হয়ে গেলে হেড মাস্টার কেস খাবেন না? এ কী কান্ড।
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ২০:২৪557919
  • ডট প্রথম গানটা ছেড়েছিলাম এটা দেখার জন্য যে গানটা শুনে কার কি প্রতিক্রিয়া হয়? তো আপনার রেভলুশনারি প্রতিক্রিয়া হল। মন্দ নয়, আপনি আমাদেরই লোক আছেন।
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ২০:১৫557918
  • গাঁজার নেশা, মিসোজিনিস্টদের টয়লেট!!!!!
     
  • | ২২ জুলাই ২০২৬ ১৯:৫২557917
  • দিল্লীতে মেট্রোগুলো বন্ধ করে দিয়েছিল, লোকজন এমন স্লোগান দিয়েছে, খুলে দিতে বাধ্য হয়েছে। মেট্রো স্টেশনে সব ঊর্দিপরা ফোর্স, পঃবঃ থেকে আজ নিয়ে গেছে মনে হয়। কিন্তু নিয়ে তো গেল, পঃবঃ এবার চালাবে কী করে ?
  • . | ২২ জুলাই ২০২৬ ১৯:৪৬557916
  • তরমুজও কি রেভোলিউশনের পার্ট নাকি? মিসোজিনিস্টদের টয়লেটে?
  • &@$ | ২২ জুলাই ২০২৬ ১৯:৩৫557915
  • ইয়ে মানে তরমুজ বরং সকালে উঠে রোজ করলা র জুস্ খান কয়েক হপ্তাহ। গাঁজার নেশা, গ্যাস, বদহজম, দুঃস্বপ্ন এসব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খুব একিউট কেস।
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ১৯:৩২557914
  • @ডট, একটা গান শুনুন
     
  • . | ২২ জুলাই ২০২৬ ১৯:১১557913
  • কালার রেভোলিউশন হচ্ছে ভারতে?
  • X | ২২ জুলাই ২০২৬ ১৯:০৬557912
  • এটাও থাক
  • আর কবে? | ২২ জুলাই ২০২৬ ১৮:৫৮557911
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ১৮:৪৭557910
  • // ঠান্ডা যুদ্ধের পর বিশ্বজুড়ে অনেক ধরনের লবি তৈরি হয়েছে।//
     
    এই ধরনের লবির উত্থানই সাম্যবাদের ইঙ্গিত দেয়। ভবিষ্যতে রাষ্ট্র ধারনাটি দুর্বল হতে থাকবে এবং তার জায়গা নেবে বিভিন্ন স্বার্থগোষ্ঠি। যারা পাবলিক ইন্টারেস্ট বা জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করবে। এই ধরনের স্বার্থগোষ্ঠি গুলির প্রতিপত্তি যখন চূড়ান্ত হবে। তখন পৃথিবীতে সমাজতন্ত্র বিরাজ করবে। এবং এই স্বার্থগোষ্ঠি গুলিও একটা সময় দুর্বল হয়ে, তার গোষ্ঠিগত রূপ পরিত্যাগ করে ব্যক্তিরূপী হয়ে উঠবে। সোজা ভাষায় বললে প্রতিটি ব্যক্তিই তার নিজ স্বার্থের প্রতিনিধিত্ব করবে। আর তখনই সমাজ হবে সাম্যবাদী।
  • আরশোলা | ২২ জুলাই ২০২৬ ১৮:২৬557909
  • চন্দ্রবোড়ার মত একেও চোখের মণির মত রক্ষা করতে হবে
  • albert banerjee | ২২ জুলাই ২০২৬ ১৮:২৫557908
  • //বর্তমান কেন্দ্র সরকার দেশের আভ্যন্তরীন ফিনানসিয়াল স্ট্রাকচারকে এই ধরনের লবির কাছে ওপেন করে দিয়েছে।//
    আজ জেমস বন্ড পড়ে হাত মেরেছে মনে হয়।
  • albert banerjee | ২২ জুলাই ২০২৬ ১৮:২৩557907
  • INC নিজেদের ভোটারদের যা বাঁদর নাচ নাচিয়েছে তা বলার নয়। প্রথমে TMC এর হাত ধরলো কংগ্রেসের ভোটার রা ঘাসফুলে ভোট দিল, তারপর সিপিম এর হাত, ভোটাররা আবার কাস্তে হাতুড়িতে ভোট দিতে গেল। যে ঘাসফুল আবার বড়ো ফুলের হাত ধরেছিলো। ন্যাড়া বাগচী ভালো করে পিডিফ পাবলিশ করছিলো তাকে হাইকমান্ড বলে একটা ভুতুড়ে গোষ্ঠী এমন করলো যে সে ডাইরেক্ট এপাং থেকে ওপাং।
     
    N.B তরমুজ কাস্তেতে লাফাক বা কাস্তে তরমুজে কাটবে তো তরমুজ।
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ১৮:১৯557906
  • এটা এইভাবে বোঝা যাবে না। ঠান্ডা যুদ্ধের পর বিশ্বজুড়ে অনেক ধরনের লবি তৈরি হয়েছে। এরা কোনো দেশ নয়। কোনো কর্পোরেট কোম্পানি নয়। এরা অনেক ছোট ছোট স্বার্থ গোষ্ঠি যারা বর্তমান বিশ্বকে নিয়ন্ত্রন করে। বর্তমান কেন্দ্র সরকার দেশের আভ্যন্তরীন ফিনানসিয়াল স্ট্রাকচারকে এই ধরনের লবির কাছে ওপেন করে দিয়েছে। ..... এখন দেশের প্রয়োজন একটা ফিনানসিয়াল রিস্ট্রাকচারিং এর। যেটা এই সরকার করতে পারবেনা। আম্রিকা চিন কোনো সমস্যা নয়। সমস্যা এপস্টিন ফাইলের। এরাই বিভিন্ন স্বার্থ গোষ্ঠি। এরা একই সাথে অনেক দেশের জন্য বা অনেক লবির জন্য কাজ করে। এবং এরা একই সাথে বিভিন্ন বিষয়ের উপর গবেষণাকে নিয়ন্ত্রন করে। এদের একটা বড় অংশ বিজ্ঞানী।
  • albert banerjee | ২২ জুলাই ২০২৬ ১৮:১২557905
  • //34 বছরের একটা অপদার্থ সরকারকে সরিয়ে // তারপর আবার বামেদের হাত ধরা? ভালো
  • ? | ২২ জুলাই ২০২৬ ১৭:২৭557904
  • আভারতের অর্থনীতি কোন বিদেশী শক্তির হাতে এখন? সে ব্যাটা খালি খালি আম্রিগার সঙ্গে ভারতের ট্রেড ডিলে বাগড়া দিয়ে চলেছে কেন? চিনের চেয়ারম্যান কি লুকিয়ে আমাদের চেয়ারম্যান হয়ে বসেছে?
  • শ্রাবণী | ২২ জুলাই ২০২৬ ১৭:২৬557903
  • চিফ জাস্টিস কোর্টে কেস তুলতে দেয়নি, পুলিস অ‍্যাট্রোসিটির, বলেছে তাদের নাকি এত ভিডিও দেখার সময় নেই।
    পাপের সমস্ত ঘড়া পূর্ণ হওয়ার ইশারা।
    বাচ্চাগুলো কেউ ফুল হাতে, একদল আবার পুলিশ মারতে আসায় জনগণমন গাইছে, কেউ তিরঙ্গা সামনে ধরছে, খুব জাতীয়তাবাদী সরকারের পুলিশ তো তাই ভাবছে যে তিরঙ্গা দেখে বা জাতীয় সঙ্গীত শুনলে আর এগোবে না। অন্ধ ভক্ত ছাড়া সবাই বুঝবে যে জাতীয় গান, বন্দেমাতরম, তিরঙ্গা এসব কোনো কিছুতেই এদের কোনো ভক্তি নেই, সব ভড়ং!
    এক ইংরেজ বানিয়া ছিল, দুশ বছর ছিল, দেশ লুটেছে। এরাও তাদের উত্তরসূরি বানিয়ার দল।
    এরা শুধু পয়সা আর বেচাকেনা বোঝে, পাওয়ারে থেকে সবরকম বদমায়েশী করবে শুধু একটাই উদ্দেশ্য ক্রোনি দের সুবিধের জন‍্য, সে গুলোও ওই বানিয়া।
    বড়লোক মুসলিম দেশ, সেখানকার শেখকে দেখে দু হাত বাড়িয়ে হিন্দি সিনেমার হিরোয়িন মোডে জড়িয়ে ধরছে, তার রিল বানাচ্ছে। আর দেশের গরীব মুসলমানদের জিনা হারাম করে রেখেছে।
    ছাত্রদের মুভমেন্ট কে চাইনিজ ফান্ডেড বলছে .....অথচ এর আমলে গত পাঁচ বছরে সবথেকে বেশী বানিজ্য হচ্ছে চীনের সঙ্গে, চীনের আগ্রাসন নিয়ে চুপ করে থাকে। যখন মুখ‍্যমন্ত্রী ছিল তখনো ঘন ঘন চীনে যেত বলে শোনা যায়, পরের মাসে জিং পিং এলে আবার তাকে জড়িয়ে দোলা‍য় দুলবে !
    আর মানুষকে চীন সোরোস হিন্দু গোমাতা মুসলিম এসবে ব‍্যস্ত রেখে সব বেচে দেবে। আদানি ডিফেন্স স্কুল খুলছে, পাইলট ট্রেনিং খুলছে।.... সমস্ত ভালো ভালো ইনস্টিটিউট গুলোর মাথায় সিস্টেমিকালি মিডিওকার সংঘী দের বসিয়েছে বরবাদ করতে। ২০২৯ শে যদি বিদেয়ও হয় এরা তাহলেও একটা ব্রোকেন অসুস্থ দেশ রেখে যাবে যা রিপেয়ার অন্তত শীগগির আর হবেনা।
    একটা ভালো হচ্ছে যে আজকের জেনারেশন এদের স্বরূপ প্রথম থেকেই দেখে নিচ্ছে।
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ১৩:৩২557902
  • @দ, সরকার দায় নিলেও একটা দায় সাধারন জনগণকেও নিতে হয়। গণতন্ত্র না ফ্যাসিবাদ না মার্কসবাদ এই নিয়ে সাধারন মানুষের মধ্যে এমন কিছু সচেতনতা নেই। আজ বিজেপি সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ হচ্ছে সেটা মূলত অর্থনৈতিক। দেশের অর্থনীতি ঠিক রাখতে পারলে, এই প্রতিবাদ আজ হতো না। এবং বিজেপি সরকারের আমলে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রন সম্পূর্ণ বিদেশী শক্তির হাতে চলে গেছে। তাই এই সরকার চাইলেও সেটা ঠিক করতে পারবে না। এটা কিছুদিন আগে রাহুল গান্ধিও বলেছিল। তাই অর্থনীতি ও বিদেশনীতির ক্ষেত্রে কংগ্রেস ছাড়া অন্য বিকল্প নেই। এটা আরএসএসও জানে। .... সুতরাং রাম মন্দিরের তালা খোলা থেকে শুরু করে অন্য বিষয়গুলোর ক্ষেত্রে জনগণের সচেতনতা ও বিজ্ঞান মনস্কতার প্রয়োজন আছে।
  • X | ২২ জুলাই ২০২৬ ১৩:৩০557901
  • ককরোচ পার্টির শুরুর অনুপ্রেরণা যিনি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত