এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ০১ জুলাই ২০২৬ ০৮:১৬557148
  • মহাভারত অনেক সময় নিয়ে বহুবার পড়তে হবে তবে খানিকটা বোঝা যাবে
     
    Everything is not cake walk
  • m | ০১ জুলাই ২০২৬ ০৭:৫৩557147
  • হ, শ্যাহার জইন্য বর্ণপরিচয়ই ভাল। সদা হইত্য কতা কইবা।
    মাইয়ালোকের বহুবিবাহ, বিয়ার আগে বাচ্চা লওন, শিখণ্ডী হইয়া যুদ্ধবাজি - আরে রাম রাম, হেইগুলান না শ্যাহাই ভাল।
  • ভাইপো | ০১ জুলাই ২০২৬ ০৭:৫২557146
  • চাড্ডি মাসি আর চাড্ডি জ্যাঠা এখনো সন্ময়ের গুষ্টির তুষ্টি শুরু করেনি? যা:, দেখব বলে এলুম যে।
  • জিজ্ঞাসু | ০১ জুলাই ২০২৬ ০৬:৫৮557145
  • "যারা এরকম লাইফ লীড করত, তাদের থেকে কী শিখব? কপটতা? নাকি কী করে কপটতা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হয়?"
     
    হুম।
    আন্না কারেনিনা থেকে আমরা কি শিখি?
  • . | ০১ জুলাই ২০২৬ ০০:১৫557144
  • হিরো যারা, বীর যারা।
    বাকিরা তো এলেবেলে।
    যুধিষ্টির তো জুয়াড়ি — ওর নাম দর্শন চর্চা?
    দ‍্যাখো যে বই আমি পড়ি নি, সে নিয়ে ডিটেলে জানি না।
    প্রেসিটুকু জানি। ঝাড়পিটের সিনেমা। যে যাকে পারছে কেলিয়ে ক‍্যালেন্ডার বানাচ্ছে।
  • Manali Moulik | ০১ জুলাই ২০২৬ ০০:১০557143
  • সিকী !! কুন্তী তো যুধিষ্ঠিরকে বলেছিলেন, অতিমাত্রায় দর্শনচর্চা করে করে বাস্তববুদ্ধি হারিয়ে গেছে। আর সহদেব ছিলেন অন‍্যতম শ্রেষ্ঠ পন্ডিত। মহাপ্রস্থান পর্বে তেমনই উল্লেখ পাচ্ছি। লেখাপড়া শেখেনি মানে?
  • . | ৩০ জুন ২০২৬ ২৩:০১557142
  • বেসিক‍্যালি লেখাপড়া না শিখিয়ে ছোটোবেলা থেকেই ছেলেদের গুন্ডামির শেখালে যা হয়। যে যত ভালো বোমা বাঁধতে থুড়ি তীর ধনুক চালায় সে তত বড়ো মাস্তান থুড়ি বীর।
  • . | ৩০ জুন ২০২৬ ২২:৫৮557141
  • সে শাঁওলি মিত্রের নাথবতী অনাথবৎ নাটকেও ওভাবে প্রোজেক্ট করা হয়েছিল। ভীম অ‍্যাজ হিরো।
  • Manali Moulik | ৩০ জুন ২০২৬ ২২:৫৬557140
  • সহমত। আমার তো বরং সর্বাপেক্ষা গ্রহণযোগ‍্য মনে হয় দ্বিতীয় পান্ডব 'ভীম' কে। ওনার কাজের ক্ষেত্রে বা কঠিন কাজগুলিতে যাজ্ঞসেনী কিন্তু ভরসা রাখতেন ওনারই উপর। বঙ্কিমচন্দ্র যদিও ওনাকে উল্লেখ করছেন 'রক্তপ রাক্ষস' বলে, তবু বলবো এই চরিত্রটি অনেক অনেক নিষ্কলুষ। অন্তত দ্বিচারিতার চিহ্নমাত্র নেই।
  • . | ৩০ জুন ২০২৬ ২২:৪২557139
  • জাস্ট ভেবে দ‍্যাখো জেনারেশন ধরে মারামারি কাটাকাটি করল ফ‍্যামিলির মধ‍্যে। যাবতীয় বদ অভ‍্যাস ইনক্লুডেড। ফাইনালি খুনোখুনি করে ম‍্যাক্সিমাম ফ‍্যামিলি মেম্বারই মরল। যে কটা বাঁচল, অলরেডি বুড়ো হয়ে গেছে। তাদের মধ‍্যে যেটা চ‍্যাম্পি লট, মানে বেস্ট অফ দ‍্য লট — সে এমন জুয়াড়ি ছিলো যে বৌকে বেচে দিয়েছিল।
  • Manali Moulik | ৩০ জুন ২০২৬ ২২:৩৫557138
  • ডট দি, সেটাও ঠিক।
  • Manali Moulik | ৩০ জুন ২০২৬ ২২:৩৩557137
    • @“$ | ৩০ জুন ২০২৬ ২২:০০557128
    • মে ৪ পর থেকে এই মায়াপাতার কানাগলিতে হতাশ সেকু মাকু গুলোর ননস্টপ ঘেউ ঘেউ দেখাটা কিন্তু সত্যি এন্টারটেনিং।
    ডলার কিউটি, তাহলে তুমি এই হতাশ জলার ধারে এসে কেন এইসব হতাশ মানুষজনের মাঝে বসে, হাতে স‍্যানিটাইজার না দিয়ে ফলার করছো? এটা তোমার চলার পথে বাধা হবে। তাই বলি কি, চাড্ডি হয়ে ইউনিপোলার পৃথিবীতে কলার তুলে কলার ভেলায় ভেসে পড়ো আর গলার জোরে বলার চেষ্টা করো, "পলার আংটি লাল / আকিলিসের ঢাল / গব্বর ছিলো চম্বলে / ব্লাডপ্রেশার কমে গলকম্বলে। "
     
    অনুপ্রাসটা ভালো হয়েচে?
  • . | ৩০ জুন ২০২৬ ২২:৩২557136
  • "মহাভারতে দ্রৌপদীর উক্তিগুলো কিন্তু অনেকাংশেই নারীবাদী" — সে নাহয় হোলো। কিন্তু আখেরে তিনি তো লুজার। পাওয়ার স্ট্রাকচারে একেবারে তলানিতে।
    আজকের দুনিয়াতেও তার অন‍্যথা হয় না।
  • দীপ | ৩০ জুন ২০২৬ ২২:৩০557135
  • "মৃণালিনী দেবীর মৃত্যূর জন্য কী রবীন্দ্রনাথ তার দায়ীত্ব এড়াতে পারে? বারো বছর বয়সে তাকে বিবাহ করে ঘরে আনে রবিঠগ। তারপর তাকে চোদ্দো বছরের মধ্যে পাঁচবার গর্ভবতী করে ফ্যালে। সাথে সংসারের চাপ ছীলোই। এতে মৃণালিনী দেবীর শরীর ভেঙে যাই এবং নিরীহ মেয়েটি চলে যাই দূনীয়া ছেরে। রবিঠগ অন্য সব মাইয়াগ নিয়া ফ্যান্টাসী করতে গিয়া নিজের বউকে অবহেলা করতো। এবং এই নিয়া তার যে বিশেষ অনুশোচনাও হয় নাই তা আর বলার জূরূরত নাই।

    রবিঠগের মতো একটা চোর এবং অত্যাচারী হিন্দূ জমীদার কিভাবে কোলাকাতার দাদাদের প্রীয় হয়া উঠলো সেটাই চিন্তার বিষয়।"
     
    গুরুর ফেসবুক পেজে জ্বলজ্বল করছে এইসব নির্মোহ বিশ্লেষণ!
     
    এদের ঘৃণা করতেও ঘৃণাবোধ হয়!
  • . | ৩০ জুন ২০২৬ ২২:২৬557134
  • আর মহাভারত তো শুনেছি দুই ফেমিলির মধ‍্যে রেষারেষি কুটকচালির উপন‍্যাস। বৌকে জুয়ায় বাজি রাখার মতো কীর্তিমান এতটাই সৎ ও ধার্মিক সত‍্যবাদী, যে তার পায়ে হেঁটে স্বর্গ যাবার পারমিশন থাকে। উপন‍্যাসের নায়িকাকে বাই ফোর্স পাঁচ স্বামীর ঘর করতে হয়। যে মেয়ে মাতৃত্ব চায় না সেও মা হয় এবং প্রতিটি সন্তান বিসর্জন দিতে থাকে। এর বাইরে শুধু কাড়াকাড়ি মারামারি। মেয়েদের লুঠ করে উঠিয়ে নিয়ে আসা, লালসা, ঠকানো, দুমদাম অভিশাপ দেবার সুপার পাওয়ার ওয়ালা ক‍্যারাকটার, সর্বক্ষণ ঈর্ষা আর লড়াই, মিথ‍্যাচার।
    যারা এরকম লাইফ লীড করত, তাদের থেকে কী শিখব? কপটতা? নাকি কী করে কপটতা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হয়?
    দরকার নেই বাপু, এই দিব‍্যি ভালো আছি। আর ডিটেলে পড়ে কাজ নেই।
  • Manali Moulik | ৩০ জুন ২০২৬ ২২:২৫557133
  • আচ্ছা ডট দি। কিন্তু সেটা ওই সময়ের পারস্পেকটিভ থেকে। লক্ষ‍্য করে দেখবেন, মহাভারতে দ্রৌপদীর উক্তিগুলো কিন্তু অনেকাংশেই নারীবাদী। আবার বিপরীত উদাহরণও আছে। তবে গল্প বা পুরাণকে সেই চোখে দেখেই শুধু অলংকার ও রসগ্রহণের জন‍্য পড়াটা যেতে পারে।
  • একক | ৩০ জুন ২০২৬ ২২:১৭557132
  • হপস্কচ পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই সিক্সটিজ থেকে সেভেন্টিজ এই সময় জুড়ে এডিটিং এর দিক থেকে উল্লেখযোগ্য ফিলিমগুলো দেখে ফেলুন।
     
    কোর্তাজার ফিল্ম বাফ ছিলেন একরকম। আর সেই সময়টায় ফিল্ম এডিটিং এর জগতে নন লিনিয়ার এডিটিং করা ক্রমশ সহজ হয়ে উটচে, টেকনোলজির হাত ধরে। ভিডিও এডিটিং সফটওয়্যার তখনও আসেনি। কিন্তু স্প্লাইসিং মন্তাজ এসব নিয়ে প্রবল উতসাহ পরিচালকদের মধ্যে। সেই সময় হপস্কচ ফিল্ম এডিটিং এর মডেলে লেখা হল। প্রচণ্ড হ্যাপেনিং টাইম সেটা। সাহিত্যে ফিল্মের প্রভাব দুরন্তভাবে পড়েচে।
  • . | ৩০ জুন ২০২৬ ২২:১৩557131
  • মানালি,
    ঐ ছেলেদের রামায়ন, ছোটদের মহাভারত এই বইদুটো আমার মেয়েকে আমার মা দিয়েছিল। ওর যখন পাঁচ বছর হয়েছে আমাকে বলল যে ঐ বইদুটো ওর পড়া হয়ে গিয়েছে। আমার তখন বই পড়ার মতো অবস্থা ছিল না এতটাই ব‍্যস্ত ছিলাম নানান ব‍্যাপারে।
    সত‍্যি বলতে কি ঐ সমস্ত গল্প পড়তে আর ইচ্ছে হয় না, বিশেষ করে যে গল্পের নায়ক একজন বীর, যিনি কিনা প্রেগন্যান্ট বৌকে নির্বাসনে পাঠান — কিংবা একজন রাজকন‍্যার নাক কেটে দেন নায়কের সৎ ভাই।
    আসলে হয়তো জানো যে আমি একটু ফেমিনিজম এ বিশ্বাসী, মেয়েদের কীসব শেখাতে গেছলাম এরকম অপবাদ ও আছে আমার নামে, তাই ঐসমস্ত ট্র‍্যাশ পড়ার ইচ্ছেই হবে না।
  • | ৩০ জুন ২০২৬ ২২:১১557130
  • আরো ওদিকে, E20 ব্যবহার শুরু হয়েছে কিন্তু এটা এক্সপেরিমেন্ট চলছে। সামনের বছরে ফল জানা যাবে, গভঃ কোর্টে গিয়ে বলে এসেছে।

    https://www.outlookindia.com/national/ethanol-blending-still-an-experiment-impact-to-be-clearer-by-next-year-govt-tells-sc

    তেলের দাম ফাম কমেছে ? ইথানল চলছে, ব্যারেলের দাম কমেছে, তাও কমেছে ? ও বাবা সে হয় নাকি, গভঃ এর ঘটিবাটি উল্টে যাবে, কোন স্কীম আর চলবে না। তবে করবে, পঃবঃ পথ দেখাবে, ক্ষমতায় এলেই পরের দিন কত যেন কমিয়ে দেবে বলেছিল। জুমলা পার্টি কী আর সাধে বলেছে।
  • | ৩০ জুন ২০২৬ ২২:০২557129
  • ওদিকে AJP পার্টির সঙ্গে সেই প্রফেশনাল কুস্তি শুরু করেছে। গপ্প আর হেডলাইনের তো শেষ নেই, এর মধ্যে রাতে গিয়ে দোকান টোকান ভেঙ্গে দেবে।
  • @“$ | ৩০ জুন ২০২৬ ২২:০০557128
  • মে ৪ পর থেকে এই মায়াপাতার কানাগলিতে হতাশ সেকু মাকু গুলোর ননস্টপ ঘেউ ঘেউ দেখাটা কিন্তু সত্যি এন্টারটেনিং।
  • Manali Moulik | ৩০ জুন ২০২৬ ২১:৫৫557127
  • মণীশ ঘটকের
     
    একটা Individual কবিতা আছে। বই জানি না। যুবনাশ্বের জন‍্য সার্চ করে দেখতে পারেন।
     
    ডট দি, মহাভারত পড়ে ফেলুন। ব‍্যাপক লাগবে ধর্মীয় অনুষঙ্গ বাদ দিয়েও।
  • . | ৩০ জুন ২০২৬ ২১:৫৪557126
  • ভিডিওর লিংক চাই যেখানে রত্না দেবনাথ " ফুটেজ খাচ্ছে" - কেমন?
  • | ৩০ জুন ২০২৬ ২১:৫১557125
  • রত্না দেবনাথরা কি বেশী কথা বলছিল ? ফুটে খাচ্ছিল ? সেদিন দেখলাম যজ্ঞ করছেন মেয়ের বিচারের জন্য, নারকেল ভাঙছেন, মুখে হাসি, বেশী হাসি ওনার চারপাশে যারা, ভিডিও উঠছে বলে। তো এতসব করছেন যখন সোশাল মিডিয়ায়, তো ভেতর থেকে একটু টিপে দিতেই পারে। ওদিকে নাকি সিবিআই বুঝতে পারেনি, হাইকোর্ট আবার করে তদন্ত জন্য কী নির্দেশ দিয়েছিল। দু'দিন পরেই আর এক ভাইপোর নাম। মানে গল্প আর কত টানবে বোড়েদের জন্য ?
  • . | ৩০ জুন ২০২৬ ২১:৪৬557124
  • "ওদিকে খবর করেছে সন্ময় বন্দ্যো।"
     
    এইটা চাই
  • . | ৩০ জুন ২০২৬ ২১:৪১557123
  • ৩০ জুন ২০২৬ ২১:২৬
    ভিডিও র লিংক চাই
  • দীপ | ৩০ জুন ২০২৬ ২১:৪০557122
  • কোনো ব্যক্তিই সমালোচনার উর্ধ্বে নন, তথ্যনিষ্ঠ আলোচনা অবশ্যই কাম্য।
     
    কোনো নোংরা মিথ্যা আক্রমণ সমর্থনযোগ্য নয়!
     
    অবশ্য ইতরেরা এতেই আনন্দ পায়!
  • দীপ | ৩০ জুন ২০২৬ ২১:৩৫557121
  • নির্লজ্জ ইতরটি গালি দিতে ছুটে এসেছে!
    এটাই একমাত্র কাজ!
  • X | ৩০ জুন ২০২৬ ২১:৩৩557120
  • @১৮ঃ৩৩ - খোঁজ নিয়ে দেখুন- সেশেলস এএ একি গপ্পো - সার্টিফিকেট ও সম্ভবত এ আই জেনারেটেড - ইটস অ‍্যাবসার্ড।
     
    এখানে ভালো ভালো বই এর রেফারেন্স দেখছি - সবগুলো এক করে একটা টই এ ঢেলে দিলে হয় না? আর মণীশ ঘটকের কবিতার বই কোথায় পাওয়া যাবে কেউ যদি সহৃদয় হন তো বড় ভালো হয়
  • | ৩০ জুন ২০২৬ ২১:২৬557119
  • ওদিকে রত্না দেবনাথের স্বামী পাণিহাটির কোন মন্দিরে গিয়ে দাবী করেছে প্রণামীর বাক্স প্রতিদিন ওনার বাড়িতে নিয়ে যেতে হবে। মানে ঠাকুরের সামনে, বাইরে যত প্রণামীর বাক্স আছে সবকটা। এদিকে যিনি সেবায়েত তাঁর মামার প্রতিষ্ঠিত মন্দির, তাঁরাই নাকি বংশানুক্রমে পুজো করেন। সেবায়েত খচে ব্যোম। ভিডিও ভাইরাল হয়েছে।
    ওদিকে খবর করেছে সন্ময় বন্দ্যো। ফলে পুরো বিশ্বাস করা ঠিক হবে না মনে হচ্ছে।
     
    তবে মন্দিরের ব্যবসাটা রিসেশান ফ্রি, ভাল ব্যবসা। আর রাম মন্দিরের লুঠ দেখে অন্যদেরও চোখ চকচকিয়ে উঠেছে আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত