এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | ২৭ জুন ২০২৬ ২২:৩২556968
  • ২১:৫৪ -- শেষ লাইন -- অসম্ভব। এদের হাতে এখন প্রচুর ক্ষমতা। সমস্ত সিস্টেমের জুডিশিয়ারি থেকে ইলেকশন কমিশন অবধি সমস্ত লোভীদের এরা সাক্সেসফুলি একত্র করে ফেলেছে।
  • | ২৭ জুন ২০২৬ ২১:৫৭556967
  • অথবা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নিজের ডিপার্টমেন্টের স্কীম থেকেই ৯৯ লাখের সাবসিডি নিয়েচেন (বেশ কমই, কোটিতে গুতিক এমন দেখা যায় গ্যাঁড়ানোটা কোটিতে যায়নি), সেটাও দেখতে পারেন। পুষ্টিকর সবাসিডি, নিজের শসাক্ষেতের জন্য নিয়েছেন।
  • | ২৭ জুন ২০২৬ ২১:৫৪556966
  • শুধুই বাংলার মুখ দেখিয়াছি না করে আপাতত ভারতের মুখও দেখতে পারেন। ফ্রেশ যেগুলো হয়েছে, রামোমন্দিরের ৩৫০০ হাজার কোটি, এমপি সিএমের কয়েকশো কোটি, নীট পরীক্ষারও সেরকম। ডিটেল স্টাডি করলে দিল্লীশ্বরই হয়ত পড়ে গেল, সেটা কি আরো ভাল হবে না ?
  • :|: | ২৭ জুন ২০২৬ ২১:৩৯556965
  • তাতে লাভ?
  • :( | ২৭ জুন ২০২৬ ২০:৫৯556964
  • মমতার ভাই কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি, অর্থাৎ আরেক ভাইপো নাকি আর জি কর এর অভয়া হত্যার সঙ্গে সরাসরি যুক্ত? কোনো চ্যানেলে আলোচনায় সরাসরি তার নাম নেওয়া হয়েছে নাকি। ইউটিউবে দেখলাম।
     
    অবাক লাগছে, লাস্ট সিঙ্গুর কেসটা ডিটেল স্টাডি করেছিলাম, সেই ইচ্ছুক অনিচ্ছুক সব চাষিদের লিস্টি নামিয়ে প্রিন্টাউট নিয়ে। সেসময় বামফ্রন্ট সরকার পড়ল। আর এইবারে আরজিকর মামলা সিরিয়াসলি ফলো করছিলাম, পোস্ট মর্টেম রিপোর্টও নামিয়ে পড়ে দেখেছিলাম। এবার তৃণমূল সরকার পড়ে গেল।
     
    বিজেপি এরকম একটা বড়সড় ঘাপলা কিছু করবে না? কথা দিচ্ছি, ডিটেলে স্টাডি করবই।
  • তরমুজ | ২৭ জুন ২০২৬ ১৮:২৯556963
  • এই সিনেমাটা কেউ দেখেছেন? ভারতীয় সুপারহিরো মুভি- ভবেশ জোশী সুপারহিরো। ট্রেলার।
     
  • ছুঁৎমার্গ | ২৭ জুন ২০২৬ ১৭:৪৮556962
  • নাস্তিকরা আজকাল ভগবানের এঁঠো মানছে?
    হরেকৃষ্ণ।
  • . | ২৭ জুন ২০২৬ ১৬:৪২556961
  • মানালি
    তোমার জন‍্য দীর্ঘ লাইন রয়েছে দেখে ইনি কিঞ্চিৎ কনফিউজড হয়ে এরম কোশ্চেন হেঁকেছেন।
  • Manali Moulik | ২৭ জুন ২০২৬ ১৬:৩৯556960
  • এটি আবার কোন অজনন্দন? কাঁটালপাতা খেতে খেতে এদিকে চলে এসে এলোমেলোভাবে ব‍্যা -- করণ চর্চা করছে?
  • তরমুজ | ২৭ জুন ২০২৬ ১৫:৩৯556959
  • @এলোমেলো চাড্ডি,
     
  • এলোমেলো চাড্ডি | ২৭ জুন ২০২৬ ১৫:২৫556958
  • আচ্ছা! এই পেজে পোস্টাতে গেলে কি সফট মাকু হওয়াটা জরুরি!! মানে,আমার আবার কোনো ফাঁকা ফ্ল্যাট নেই,লেনিন টাও খুব ভালো জানি না; তাই মনে হয়না কোনো কচি মাকুনী আমার ডাকে সাড়া দেবে কখনও!
  • তরমুজ | ২৭ জুন ২০২৬ ১৪:৫০556957
  • বিজেপি পন্থী সরকারি কর্মচারি বলছে। ডিএ বাড়িয়েছে তো কী হয়েছে? আস্তে আস্তে পেনশন তো বন্ধ করে দেবে। আগেরটাতেই তো বেশি লাভ ছিল। তা ভাবছি এতদিন কি ভাঙ খেয়ে সমর্থন করত? না কোরোনার সময় ভ্যাক্সিন নিয়ে মাথা খারাপ হয়ে গেছিল।
  • তরমুজ | ২৭ জুন ২০২৬ ১৩:৫৬556956
  • আমি যতটা দেখেছি। এরকম পরিবেশ পশ্চিম বঙ্গে বাম আমলের শেষের দিকে দেখা যেত।
  • তরমুজ | ২৭ জুন ২০২৬ ১৩:৪৭556955
  • সরকারি বাস নাকি মহিলাদের দেখলে দাড়াচ্ছে না। আর কোনো লোকই নাকি খুব একটা তুলছে না। সাই সাই করে বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে শাইনিংরাও আচ্ছে দিনের ঠ্যালাটা বুঝতে আরম্ভ করেছে। রাস্তা ঘাটে লোকজন আগের চেয়ে কম। বাজারে লোকজন আগের চেয়ে কম। একটা নিরুৎসাহি মনোভাব।
  • অরিন | ২৭ জুন ২০২৬ ১২:২০556954
  • albert Banerjee, "আমি আপনাকে সমর্থন জানিয়েও একটা প্রশ্ন রাখছি ওই মিড্ ডে মিল যা ইস্কন দেবে তা শুধু খাবার না দেবতার ভোগ যদি ভোগ হয় তাহলে সেটা গোদা বাংলায় দাঁড়ায় ভগবানের এঁঠো আমি একজন নাস্তিক আমি এমন খাবার খাবো কেন যা সমাজ আগে থেকেই ভগবানের এঁঠো হিসাবে চিহ্নিত করেছে। ইস্কন বিনা পয়সায় খাবার দিচ্ছে না।"
     
    এ আসলে ইসকনের একটি offshoot, অক্ষয়পাত্র ফাউনডেশন, দেবতার ভোগ কেন হবে? অবশ্য হলেও দেবতার ভোগ দেবতার এঁঠো নয়, রান্না করা খাবার ব্যক্তিগত ঈশ্বরকে নিবেদন করে ভক্তরা গ্রহণ করেন্, বিতরণ করেন। এর সঙ্গে আস্তিক নাস্তিকের কি সম্পর্ক?
    আর একদম ঠিক, ইসকন একেবারেই বিনা পয়সায় খাবার দিচ্ছে না, TAPF CONTRACT পেয়েছে, যদিও ভাবখানা এই যেন কৃতার্থ করে দিচ্ছে।
  • albert banerjee | ২৭ জুন ২০২৬ ১১:৩৮556953
  • Ranjan Roy | ২৭ জুন ২০২৬ ১১:১৯
    //যখন ছোট বড়োর কথা বা দুর্বল সবলের কথা মনে চলে।// মেনে ​যতই মেনে নিক মনে ঠিক চলে। তারপর করে দাঁত নখ লুকিয়ে রেখে অপেক্ষা প্রতিশোধের অপেক্ষা। এতে শুধু মানবিকতার যা ব্যাহতহয় তা হলো ক্রিটিক্যাল থিংকিং এর অধিকার।
  • albert banerjee | ২৭ জুন ২০২৬ ১১:২৮556952
  • ওড়িশা
    পুরী, গঞ্জাম, কটক, বালেশ্বর ইত্যাদি জেলায় অভিযোগ উঠেছে খাবারের মান নিয়ে।
    ঝাড়খণ্ডে
    প্রধান অভিযোগগুলো
    1. খাবারের মান খারাপ
      • ভাত ও ডালে পোকা পাওয়া গেছে বলে অভিযোগ।
      • সবজি অর্ধসেদ্ধ বা পচা অবস্থায় দেওয়া।
      • খাবারের স্বাদ খুব খারাপ — বাচ্চারা খেতে চায় না।
    2. স্বাস্থ্যগত সমস্যা
      • খাবার খেয়ে বাচ্চাদের পেটব্যথা, বমি, ডায়রিয়া হওয়ার ঘটনা ঘটেছে।
      • কয়েকটি স্কুলে একসাথে অনেক শিশু[বেশিরভাগ আদিবাসী অধ্যুষিত এলাকায়] অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন তদন্ত করেছে।পুষ্টির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
    উল্লেখযোগ্য জেলা:
    রাঁচি, ধানবাদ, জামতাড়া, গিরিডি, পূর্ব সিংভূম (জামশেদপুর)
    সরকারি পদক্ষেপ:
    কিছু ব্লকে ইসকনের চুক্তি পর্যালোচনা করা হয়েছে।স্থানীয় প্রশাসন ও অভিভাবক সংগঠনগুলো ইসকনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছে।কয়েকটি জায়গায় অন্য সংস্থাকে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে।
  • Ranjan Roy | ২৭ জুন ২০২৬ ১১:১৯556951
  • *মেনে
  • Ranjan Roy | ২৭ জুন ২০২৬ ১১:১৯556950
  • বিরোধ কখন হয় না?
    যখন ছোট বড়োর কথা বা দুর্বল সবলের কথা মনে চলে।
    হিন্দি তেঃ
    चाकू খর্বুজা পর গিরে ইয়া খর্বুজা चाकू পর,
    कटना তো খর্বুজা কো হী !
  • albert banerjee | ২৭ জুন ২০২৬ ১১:১৬556949
  • অরিন | ২৭ জুন ২০২৬ ০৪:৫২yes
    আমি আপনাকে সমর্থন জানিয়েও একটা প্রশ্ন রাখছি ওই মিড্ ডে মিল যা ইস্কন দেবে তা শুধু খাবার না দেবতার ভোগ যদি ভোগ হয় তাহলে সেটা গোদা বাংলায় দাঁড়ায় ভগবানের এঁঠো আমি একজন নাস্তিক আমি এমন খাবার খাবো কেন যা সমাজ আগে থেকেই ভগবানের এঁঠো হিসাবে চিহ্নিত করেছে। ইস্কন বিনা পয়সায় খাবার দিচ্ছে না। ছাত্র পিছু ১০ টাকা প্রতিদিন পাচ্ছে। তাই BNS অনুযায়ী ইস্কন এখানে জাস্ট একটা ঠিকাদার, তাই পরবর্তী কালে মিড্ ডে মিলের ক্ষেত্রে শুধু ইস্কন না বলে "ঠিকাদার ইস্কন" বা " ইস্কন ঠিকাদার" বললে BNS অনুসারে ঠিক ​​​​​​​কথা ​​​​​​​বলা ​​​​​​​হবে।
  • albert banerjee | ২৭ জুন ২০২৬ ১০:৫৭556948
  • ২৭ জুন ২০২৬ ১০:৫২
    কত নাম বোলবো দাদা কোনো গোষ্ঠীই বিরোধী কণ্ঠ পছন্দ করে না। [যদি কন্ঠ গোষ্ঠীপতির বিরোধী বলে জাস্ট মনে হয় ]
    "তুমি আমার দলের লোক /তাই তোমার ভালো হোক "
  • albert banerjee | ২৭ জুন ২০২৬ ১০:৫২556947
  • //যদি কোন সেন্ট্রাল আইনের সঙ্গে state আইনের বিরোধ হয় তাহলে Central act will prevail.// yes
    একদম ঠিক কিন্তু যদি বিরোধ না হয়। যদি কেন্দ্র আর রাজ্য স্যাডল পয়েন্টে খেলে।
  • Ranjan Roy | ২৭ জুন ২০২৬ ১০:৫২556946
  • Ambikesh মহাপাত্র?
  • albert banerjee | ২৭ জুন ২০২৬ ১০:৪২556945
  • প্রাক্তন সুপ্রিম কোর্ট জজ মার্কণ্ডেয় কাটজু বলেছিলেন, ডিম/কালি/ইউরিন ছোড়ার জন্য আইপিসিতে স্পেসিফিক কোনো ধারা নেই, তবে অ্যাসল্ট ও মিসচিফ দিয়ে কভার হয়।
    সাধারণত জরিমানা, পরিষ্কারের খরচ, সতর্কতা এটা দিয়েই কভার দেওয়া যায়।
    “Is throwing ink, eggs or urine at someone a criminal offence in India ? I could find no provision in the IPC making such acts a crime.”
    https://x.com/mkatju/status/688718564266672128 ১৭ জানুয়ারি ২০১৬
    তা বাপু আমার একটা প্রশ্ন আছে।
    ২০২২ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের জন্য গ্রেপ্তার হয়েছিলেন রোদ্দুর রায়।
    রোদ্দুর রায়ের বিরুদ্ধে IPC-এর যেসব ধারা সাধারণত ব্যবহার হয়েছে:
     
    • Section 504 IPC — ইচ্ছাকৃত অপমান করে শান্তি ভঙ্গের চেষ্টা
    • Section 505 IPC — মিথ্যা খবর বা উস্কানিমূলক বক্তব্য যা জনশৃঙ্খলা নষ্ট করতে পারে
    • Section 506 IPC — অপরাধমূলক ভয় দেখানো (Criminal Intimidation)
    • Section 509 IPC — নারীর সম্মানহানি (যদি মহিলাদের বিরুদ্ধে মন্তব্য হয়)
    • Section 500 IPC — মানহানি (Defamation)
    • Section 295A IPC — ধর্মীয় অনুভূতিতে আঘাত
    • Section 153A IPC — বিভিন্ন শ্রেণির মধ্যে শত্রুতা সৃষ্টি
    কিছু ক্ষেত্রে IT Act 2000-এর সেকশন ৬৬A (যদিও এটা পরে অসাংবিধানিক ঘোষিত হয়েছে), ৬৭ ইত্যাদিও যোগ করা হয়েছে।
    বাকস্বাধীনতার মূল্য আগেই বোঝা উচিত ছিলো।
  • Ranjan Roy | ২৭ জুন ২০২৬ ১০:৩৩556944
  • Albert বলছেন 1950 ও 1958 ইউ পি তে কৃষি ভূমি মালিকানা আইনের কথা l
    তখন সারা ভারতে 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইন বলবৎ ছিল l এবং কৃষি জমি হল पारिवारिक সম্পত্তি l তাই তাতে মেয়েদের স্বাভাবিক অধিকার ছিল না l
    কারণ মেয়েরা তখন coparson বা শরিক ছিল না l এটা গোটা দেশের কথা; খালি u p নয় l
     
    2005 সালের সংশোধন এর পর সেই অধিকার হয়েছে l
    এখন, হিন্দু উত্তরাধিকার আইন 2005 (সংশোধন) হল কেন্দ্রের আইন l
    যদি কোন সেন্ট্রাল আইনের সঙ্গে state আইনের বিরোধ হয় তাহলে Central act will prevail.
  • অরিন | ২৭ জুন ২০২৬ ০৯:৫৮556943
  • "আরে অরিন্দা, দ্যাশে বাধ্যতামূলক বিপাসনা দর্কার। নইলে এইসব হারামি লোকজন শুধরোবে না। নিউজিল্যান্ড তো শান্ত দেশ, ফুটন্ত ভারতে এসে কিছু বিপাসনা সেন্টার খুলুন বরম। বিপাসিত হৈ।"
     
    আপনি যে ই হোন, আপনার মঙ্গল হোক, মনের কষ্ট দূর হোক, সুস্থ তাকুন।
  • Bratin | ২৭ জুন ২০২৬ ০৯:৫১556942
  • আমার প্রিয় কালার হলে নীল। যে কোন শেডের নীল
     
    বিয়েতে বৌ এর সাত টা শাড়ি র মধ্যে ৫ টা নীল হয়ে যাওয়া ( বেনারসী বালুচরী পৈঠানি ইক্কত আর একটা ধনেখালি )
    ২৩ বছর বিয়ের পরেও আওয়াজ খাই
  • অরিন | ২৭ জুন ২০২৬ ০৪:৫২556941
  • "The mid-day meal was one of the few places where the Indian state still touched the poor child’s body with something like a promise: that she belonged, that the nation owed her lunch as a matter of right and not of charity. To hand that promise to a corporate-religious cauldron — in the name of hygiene and efficiency — is to keep the meal and quietly remove the politics. The plate stays full enough for the photograph. What empties out is citizenship itself.

    The question was never whether the food is clean. The question is whether the child eating it is being raised as a subject of the state or as a citizen of a republic. They are betting she will not notice the difference. The whole point of feeding her was supposed to be that one day she would"
     
  • :|: | ২৭ জুন ২০২৬ ০৪:১৫556940
  • সে গুড়ে বালি। একটা পঁচিশ -- শেষ প্যারার প্রেক্ষিতে। রাস্তা বন্ধ করে নামাজ পড়া হবে না মানে ইয়োগাও হবে না এমন কোনও ঘটনা তো সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। তাই মহরমের মিছিলে না হাঁটলে যে ধর্ম থেকে রাজনীতি আলাদা করে ন্যাতারা দুর্গা পুজোর উদ্বোধন করতে আসবেননা তেমনটি কেউ ভেবে থাকলে সে গুড়ে বালি।
  • :/ | ২৭ জুন ২০২৬ ০৪:০০556939
  • আরে অরিন্দা, দ্যাশে বাধ্যতামূলক বিপাসনা দর্কার। নইলে এইসব হারামি লোকজন শুধরোবে না। নিউজিল্যান্ড তো শান্ত দেশ, ফুটন্ত ভারতে এসে কিছু বিপাসনা সেন্টার খুলুন বরম। বিপাসিত হৈ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত