এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ২৪ জুন ২০২৬ ১৯:২২556638
    • Manali Moulik | ২৪ জুন ২০২৬ ১৭:৩৩
    • কেন? ...
    এই প্রশ্নের উত্তর দেওয়া, বা এই নিয়ে কথা বলারই আদৌ কোনও মানে হয় না।

    কারন
     
    • Manali Moulik | ২৪ জুন ২০২৬ ১৮:০৮
    • ... মহাশয়ের উপর ভরসা আছে।

    তো, একটা দল যার মূল ভিত্তিই জাতিবিদ্বেষ, ধর্মীয় মেরুকরণ, যারা প্রাথমিক চিন্তানায়করাই ফ্যাসিজমের অনুসারী (মুনজে - মুসোলিনি ইত্যাদি), সেই দলের লোকের সঙ্গে ভরসা শব্দটা এক বাক্যে বসানো আমার পক্ষে অসম্ভব। যার পক্ষে সেটা সম্ভব, তার সঙ্গে কথা চলে না। মানে কিছু প্রাথমিক এথিকেল ও মরাল স্ট্যান্ড তো থাকে। কেউ বললো ওমুক এসএস অফিসার কনসেন্ট্রেশন ক্যাম্পে গ্যাসের চাবি ঘুরিয়েছে ঠিকই, কিন্তু- তো ঐ কিন্তুর পরেই ইতি। আর কথা চলে না।
  • | ২৪ জুন ২০২৬ ১৯:১৯556637
  • ছদ্মবিপ্লবী তো স্বপনবাবুকে বলা হল, অন্য মহামতিদের নিয়ে কোন কমেন্ট নেই। আর স্বপনাবুর ওপর ভরসা যারা রাখে তারাও, ঐ, ছদ্মবিপ্লবী বলে মনে করি।

    আর, "অনেক ঋণ বাকি আছে", ঠিক, কিন্তু ব্যাপার হল বাজেটে মনে হয় বলা হয়েছে, অনেক ঋণ আবার করাও হবে, ১ লক্ষ কোটির কাছকাছি। আর, আয় - ব্যায়ের হিসেব বাজেটে কোথায়, সে নিয়ে প্রশ্ন আছে। আগের সরকার চলত তেলের ট্যাক্স আর মদের পয়সায়, এ অভিযোগ ছিল, তো এখনও একইভাবে চলবে, কারণ বাজেটে কিছু নেই যা থেকে বোঝা যায় যে আয় বাড়বে অন্য কোন সোর্স থেকে। তবে যাতে লোকে মদের কথা মনে না করে সেই জন্য বলা হয়েছে মন্দির - স্কুল ইত্যাদি থেকে ১ কিমি দূরে মদের দোকান করতে হবে।কিন্তু, কিন্তু, কলকাতায় ৫০০ মিটার দূরে করলেই চলবে। অর্থাত, কলকাতায় বেশী মদ বিক্রি হয়, হুঁ, হুঁ, বাওয়া সে টাকা ছাড়া যাবে না। মমতা আমলে মদ খাইয়ে বাঙালীকে শেষ করা হচ্ছিল, এখন অবস্য ডিম না খাইয়ে সনাতনী বানানো হবে। তো দেড় মাস মন্ত্রীসভা ঝুলিয়ে রেখে, তারপর নানা রকমের গাজর ঝোলানো হয়েচে ঐ যথেষ্ট, যা এদের ক্ষমতা এখন, বিশেষ কিছু করাটরার দরকার নেই। শুধু প্রচারটা করে যেতে হবে যে টুকটুকে গেরুয়া সূর্যের দিন এসেছে।

    আর হ্যাঁ, ভাতাকে সাবসিডি বলতে হবে এবার থেকে।
  • Manali Moulik | ২৪ জুন ২০২৬ ১৮:৩৬556636
  • সাবসিডিস্ দিতেই হবে। কেইনসীয় মডেল ছাড়া এখন ভরসা নেই। প্রথম কথা, লাল জামা গায়ে নীল জামা গায়ে যেই আসুক না কেন, এগুলি বন্ধ করলে একটা টার্মেই ধ্বসে যাবে। রিভিশনিষ্ট লিবেরারিজম বলেইছে ওয়েলফেয়ার ষ্টেট গঠন করতে। এখানে অতো বেন্থাম ঘরানার 'Cause and effect ' চলে না। মাথায় রাখতে হবে consequentalism এর কথা। সেই ভেবে কাজ করতে হবে। রিক্রুটমেন্ট কতোদূর কী হবে চিন্তনীয়, অনেক ঋণ বাকি আছে সবমিলিয়ে পাবলিক পালস্ রাখতে ভাতা বিনে গতি নাই।
  • Manali Moulik | ২৪ জুন ২০২৬ ১৮:৩২556635
  • হে হে, যুবসাথী টুকে ভরসা প্রকল্প।
     
    হি হি, লক্ষ্মীর ভান্ডার টুকেই তো মেরে লাডলী বহেনা, মহিলা সম্মান যোজনা মায় অন্নপূর্ণা ভান্ডার পর্যন্ত।
  • বালের বাজেট | ২৪ জুন ২০২৬ ১৮:৩১556634
  • ধোর বাল! সেই তিনোদের মতনই বালের বাজেট। একগাদা ভাতা স্কিম।
  • Manali Moulik | ২৪ জুন ২০২৬ ১৮:২৯556633
  • আরে মশাই, একটু ভিন্ন মতামত দেখালেই গাল পাড়েন কেন? তাহলে আর অশিক্ষিত, বাঁদুরে চাড্ডিগণের সঙ্গে আপনাদের পার্থক‍্য কী রইলো? দেকুন মশাই, আমার পষ্ট কথায় কষ্ট নেই। এদের সংখ‍্যালঘু বিদ্বেষ স্পষ্ট। একটা আসনেও সংখ‍্যালঘু প্রার্থী দিতে পারেননি। রিসেন্টলি পশ্চিমবঙ্গ দিবসে জাতি-ধর্ম-বর্ণ ও বিদ্বেষমূলক মন্তব‍্যের জন‍্য দিকে দিকে ঝাড় খেয়েছে। আর মাল্টিমিডিয়াকে ইউজ করে ঘৃণা ছড়ানো একটা প‍্যাটার্ণ হয়ে গেছে। সম্প্রতি দেখলাম ইউরোপের একটি নিউক্লিয়র গবেষণাকেন্দ্রের সামনে নটরাজ শিবের মূর্তিকে আবার কী একটা পাওয়ার বলে প্রচার করা হচ্ছে। এগুলোর সমালোচনা অবশ‍্যই দরকার। আর বাংলাদেশের কোনো মডেল বা অভিনেত্রীর সোশ‍্যাল পেজে গিয়ে একটু কমেন্টগুলি দেখে আসবেন তো! যদিও এগুলি অশিক্ষার ফল, কারো ধর্ম কাউকে এসব শেখায় না। G. Aloysius এর ধারণা মতো মৌলবাদের ট্র‍্যাজেক্টরিটাই সমালোচনা যোগ‍্য। তবু শিরিন এবাদি, মালালা ইউসুফজাই, সুনীতা কৃষ্ণন, তসলিমা নাসরিনরা লড়ছেন ও লড়ে চলেছেন। উভয় মৌলবাদই বিশ্বকে বিষবাষ্পে ভরে দিচ্ছে। হান্টিংটন প্রাসঙ্গিক হয়ে উঠছেন দিন দিন।
    যা হোক, বাজেটের ক্ষেত্রে ডিক্লারেশন আর প্র‍্যাগমাটিক সিচুয়েশনের পার্থক‍্য আগেই নির্দেশ করেছি। সেটা দেখার। ও নিয়ে একই কথা বল লাভ নেই।
     
     
    আর বিপ্লবী প্রসঙ্গে বলি, ট্রটস্কি বা লি সাউ চিকে যে লাইন ধযে ছদ্মবিপ্লবী বলে সমালোচনা করা যায়, ওই একই দিক ধরে কিন্তু এস.এ ডাঙ্গে বা রণদিভেও সমালোচিত হবেন। সেটা করবেন তো?
  • | ২৪ জুন ২০২৬ ১৮:১৯556632
  • ওহ্হ, রাম মন্দিরে ব্যাপক ঝেড়েছে। সিন্দুকের দরজা ইচ্ছে করে খুলে রেখে লোকে হাত ডুবিয়ে নিয়ে গেচে। মায়, রামোমূর্তির গয়নাগাটি সুদ্ধু। দু বছর ধরে চলছে, হাজার কোটির সাইজে হবে। পরের ভোটের বাজেট উঠে এসেছে।
  • :|: | ২৪ জুন ২০২৬ ১৮:১৫556631
  • ১৮টার শেষ লাইনটি ঠিক না। ভক্তরা চুরি করেন কি? করেন তো মহামান্য নেতারা! লেখক হয়তো বলতে চেয়েছিলেন "ভক্তদের Hard-earned money চুরির পথ ..."
  • | ২৪ জুন ২০২৬ ১৮:১৪556630
  • হে হে, যুবসাথী টুকে ভরসা প্রকল্প। দেখলাম মনে হল, পরিবারের আয় বছরে ১ লাখ হলে পাবে না অথবা পরিবার অন্য সামাজিক প্রকল্পের সুবিধে নিলে। কী যেন, কী যেন, exclusion by design।

    স্বপনবাবু তো রোল মডেল, ছদ্ম বিপ্লবীদের, ট্রটস্কাইট না কাস্ত্রাইট থেকে রাম- আইট।
  • | ২৪ জুন ২০২৬ ১৮:১০556629
  • টেণ্ডারের মনে হয় দরকার নেই। ঈস্কন - অক্ষয় পাত্র মিড ডে মিলের বা এখন যার নাম পিএম - পোষণ, তার সংগে অলরেডি যুক্ত। সুতরাং, রাজ্য চাইলে তাকে নিয়ে আসতে পারে এবং তারা ঢপসাত্ত্বিক খাবার গেলাবে। আগের সরকার আসেনি, তাই এসব বদামো হয়নি। এদের উদ্দেশ্য অন্য, তাই এসব।
  • Manali Moulik | ২৪ জুন ২০২৬ ১৮:০৮556628
  • না না। আমি বলছি এই আমিষ খাদ‍্য সম্পর্কিত বিষয়গুলি যা হচ্ছে, তা সমালোচনার যোগ‍্য।
    বাজেটে শিক্ষা, সেবা, শিল্প, স্বাস্থ‍্য ও কৃষির অনেক ধারণাই আমার ব‍্যাপক লেগেছে। [ এই য্বাঃ! আজকে আটটা থেকে মার্কসবাদী পথের ওয়েবসাইটে বাজেট নিয়ে একটা অ‍্যানালিটিক‍্যাল ডিসকাশন ছিলো,,, 8:30 থেকে আবার ইন্টার্ণশিপের কাজ....আচ্চা দেখি]
    হ‍্যাঁ যা বলছিলাম তরমুজদা, অবিবাহিত কলেজছাত্রীদের ৫০০০০ টাকা এককালীন দেবে বলেছে। তারপর সরকারী ও সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ে পাঠরতদের চাকরীর প্রস্তুতির জন‍্য ৩০০০০ টাকা। যুবক যুবতীদের 'ভরসা' প্রকল্পটা চালু রাখছে। উত্তরবঙ্গকে বেশ পরিমিত পরিমাণে উন্নয়নের বার্তা দিয়েছে। শিক্ষক ও অধ‍্যাপক নিয়োগের দিকটা তো বলছে উন্নতি হবে। এবার বলা আর করার মধ‍্যে পার্থক‍্য আছে। তবু আশা তো রাখতেই হয়। বলেছিলাম বোধহয়, লক্ষ্মী ও সরস্বতী উভয়েই পদ্মাসনা। তাই সারস্বতচর্চা ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে গেলে তো শিল্প আর অর্থ প্রয়োজন। দেখি সেটা আসে কিনা এবার। স্বপন দাশগুপ্ত মহাশয়ের উপর ভরসা আছে।
  • মানালি চাড্ডিনির জন্য | ২৪ জুন ২০২৬ ১৮:০০556627
  • "বিশাল অঙ্কের বাজেট ঘোষণা এবং উন্নয়নের চটকদারির পেছনে আয়বৃদ্ধির মূল রূপরেখার কোনো সুস্পষ্ট ইঙ্গিত এই বাজেট থেকে পাওয়া যায় নি। পশ্চিমবঙ্গের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিজেই স্বীকার করেছেন বর্তমানে পশ্চিমবঙ্গের ঋণ ৮.১৬ লক্ষ কোটি টাকার এবং নতুন বাজেটে মোট বরাদ্দ প্রায় ৩.৯৪ লক্ষ কোটি টাকার। এই বিপুল অর্থ কিভাবে আসবে এবং আদৌ তা রাজস্ব আদায়ের মাধ্যমে আসবে না আবার রাজ্যের মানুষের উপর ঋণের বোঝা বাড়বে সেই কথা সময়ই বলবে।
    তবে বাজেটে যে ঘোষণা গুলোয় প্রত্যক্ষভাবে সাম্প্রদায়িক সুড়সুড়ি আছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ ৫৭১৩ কোটি থেকে কমিয়ে ২১৬৫ কোটি করা। এই পদক্ষেপ একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আর্থিক ভাবে আরও প্রান্তিক করার রাজনৈতিক উদ্দেশ্য হিসাবে অনেকেই মনে করছেন। অন্যদিকে মঠ ও মন্দির সংস্করণের জন্য ৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ সরকারি টাকায় মন্দির মিশন মঠ তৈরি হবে যাতে অযোধ্যার রাম মন্দির মডেলে ভক্তদের চুরির পথ আরও প্রসারিত হয়।"
  • তরমুজ | ২৪ জুন ২০২৬ ১৭:৫৪556626
  • //কেন? এটি সমালোচনা যোগ‍্য সিদ্ধান্ত হলেও বাজেটটা কিন্তু ব‍্যাপক হয়েছে//
     
    বাজেটের কোন বিষয়টা সমালোচনা যোগ্য মনে হয়েছে? এবং কোন বিষয়গুলো ব্যাপক মনে হয়েছে?
  • r2h | ২৪ জুন ২০২৬ ১৭:৪৪556625
    • শ্রীমল্লার | ২২ জুন ২০২৬ ২৩:০৯
    • ‘কাগুজে গুরু’র প্রকাশ নিশ্চয়ই আর হয় না। আর কি হবে না কোনওদিন? ...
     
    হুঁ, কাগুজে গুরু বছরে অন্তত গোটা দুই বের করতে পারলে খুবই ভালো হত।
  • Manali Moulik | ২৪ জুন ২০২৬ ১৭:৩৩556624
  • কেন? এটি সমালোচনা যোগ‍্য সিদ্ধান্ত হলেও বাজেটটা কিন্তু ব‍্যাপক হয়েছে
  • r2h | ২৪ জুন ২০২৬ ১৬:৩০556623
  • বর্তমান সরকার প্রথম দিন থেকেই যে বার্তা দিচ্ছে তা হল- আমাদের যা ইচ্ছে আমরা তাই করবো, গণতন্ত্র জনমত ইত্যাদি পকেটে (বা অন্যতর দেহগহ্বরে) গুঁজে রাখো।
  • r2h | ২৪ জুন ২০২৬ ১৬:২৮556622
  •  
    রাকৃমিকে দায়িত্ব দিতে চাইলেই তারা দায়িত্ব নেবে? মানে তাদের নিজেদের হাজার গণ্ডা সামাজিক কাজকর্ম ইস্কুল কলেজ হাসপাতাল আছে, তারপর এইসব করতে পারবে?
    আদৌ কোন ধর্মীয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবেই বা কেন?
     
    টেন্ডার কেন ডাকা হল না, এই প্রশ্নটাই সবচে বড় করে ওঠা উচিত। ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আজকাল চুটিয়ে কেটারিং ও বসে খাওয়ার ব্যবসা করে। এই জিনিসটার কিছু নিয়ন্ত্রন, কর টরের ব্যাপার তো থাকাই উচিত। বর্তমানে যে ব্যবস্থা আছে, সেটা কেন বাতিল হবে, নতুন ব্যবস্থায় খাদ্যগুণের মাপ, বাছ বিচার কারা কীভাবে করবে, সেসব।

    ভারতে মিড ডে মিল বিষয়ে যদ্দুর জানি প্রতীচী ট্রাস্ট বেশ কিছু গবেষণা, রেকমেন্ডেশন ইত্যাদি করেছিল। সেসব কি হাওয়া হয়ে গেল?
  • Manali Moulik | ২৪ জুন ২০২৬ ১৪:৫৮556621
  • Corporate internship এর ক্ষেত্রে প্রায়শই লোকজনকে অভিযোগ করা হয় 'lack of professionalism'
    এখন আবার তেড়ে কাজ করেছি বলে বলছে, "too much professional !"
    এ কে রে বাওয়া ! এদের জন‍্য কমলকুমারের গল্পসমগ্র রেখে খাটতে হচ্ছে আবার ত‍্যাড়ামো!
  • Bratin Das | ২৪ জুন ২০২৬ ১৪:১৪556620
  • ৯:২৪ আচ্ছা অনেক ধন্যবাদ
  • কালনিমে | ২৪ জুন ২০২৬ ১৪:১০556619
  • অনেক ধন্যবাদ, অরিন
  • অরিন | ২৪ জুন ২০২৬ ১২:৪০556618
  • https://onlinelibrary.wiley.com/doi/10.1002/spe.3305
     
    কালনিমে ওপরের লিংকটি দেখুন, নানান ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করা আছে।
    আমার নিজের মনে হয় কি কাজ করতে চাইছেন তার ওপরে নির্ভর করে, আপনি জুলিয়াহাব এ একটি একাউন্ট খুলে julia language নিয়ে কাজ করলে সুবিধে হবে।
  • কালনিমে | ২৪ জুন ২০২৬ ১২:০৫556617
  • @অরিন - বহুদিন বাদে আপনাকে দেখে খুশি হলাম- আপনার ডি এচ টি প্রোজেক্টের কি হল? আমি এই মুহূর্তে IT/OT, Twin কিছু ডিমান্ড দেখছি - কোন open source framework সাজেস্ট করতে পারেন?
  • b | ২৪ জুন ২০২৬ ১১:৩৯556616
  • এইটা বিজেপি ও ইস্কনের কার্টেল । আসামেও ইস্কন (বা বলা ভালো অক্ষয় পাত্র ফাউন্ডেশন ) দায়িত্ব নিয়েছে মিড ডে মিলের।
    ( গুরুর পাতায় মতামত জাহির করে কিসু হবে না।)
  • অনির্বাণ বন্দ্যোপাধ্যায় | ২৪ জুন ২০২৬ ১১:২৬556615
  • মিড-ডে মিল খাওয়ানোর জন্য সরকার কেন টেন্ডার ডাকল না? টেন্ডার যখন ডাকাই হল না, তখন ইসকনকে দায়িত্ব দেওয়া কেন? কেন রামকৃষ্ণ মিশন নয়? রামকৃষ্ণ মিশন জানেন কীভাবে সর্বধর্ম সমন্বয়ে খাদ্যতালিকা তৈরি করতে হয়। তাঁদের খাদ্যতালিকায় প্রাণীজ প্রোটিন থাকে। বাচ্চাদের খাদ্যতালিকায় কেন প্রাণীজ প্রোটিন থাকবে না? অবিলম্বে ইসকনকে বাতিল করে রামকৃষ্ণ মিশনকে দায়িত্ব দেওয়া হোক। বাচ্চারা কখনো বুড়োদের পছন্দমতো খাবার খায় না। বাচ্চাদের পছন্দমতো বুড়োদের খাওয়াতে হয়। বাচ্চারা ডিম, মাছ, মাংস খেতে পছন্দ করে। সপ্তাহে একবার হলেও দিতে হবে।
  • পাঁঠা গোপাল | ২৪ জুন ২০২৬ ০৯:২৪556614
  • দুটো বইই জঘইন্য। তথ্যের অপলাপ, ইতিহাসের বিকৃতি। ফালতু পড়ে সময় নষ্ট করবেন না!
  • :-/ | ২৪ জুন ২০২৬ ০৮:২৭556613
  • "কোন গোপাল -- গেঞ্জি না পাঁঠা?"
     
    খায় না গায়ে পরে?
  • :|: | ২৪ জুন ২০২৬ ০৮:১৬556612
  • কোন গোপাল -- গেঞ্জি না পাঁঠা?
  • Bratin Das | ২৪ জুন ২০২৬ ০৮:১২556611
  • আচ্ছা "গোপাল বাবু কে
    নিয়ে বাজারে দুটো বই বেরিয়েছে দেখছি . কোনটা বেশী ভালো। কোন আইডিয়া ?
  • Bratin Das | ২৪ জুন ২০২৬ ০৮:০৯556610
  • আমি ইউ কে বছর দুয়েক কাজ করেছি
     
    ওরা ঠিক খোলা মনে প্রেইজ করতে পারে না। বিশেষ করে ভারতীয় দের
     
    ধরুন আপনি একটা কাজ বেশ কাঠ খড় purhiye নামালাম বেটা রা বলবে " not bad" sad
  • Bratin Das | ২৪ জুন ২০২৬ ০৮:০২556609
  • আসলে প্রাণীজ প্রোটিন হজম করা তুলনামূলক ভাবে সহজ তাই আমরা এর সেগুলো। এটা আমার মনে হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত